আজও মনে রেখেছ কিনা জানি না
আর আমি জলের কিনারে যাই না
দুচোখের জলের কাছে পারি না ...
আজও আমার জানালায় রোদ আসে না
আমি দুহাতে রোদ মাখি না
বাতাসে গন্ধ ছড়ায় না
মনের বাগানে ফুল ফোটে না
রাতের আকাশ স্তব্দ নীল জোসনায়
জানি আমি নেই তোমার কামনায়
স্বপ্নে এসে রাখ তবু হাত এই হাতে
ঘুম ভেঙ্গে জেগে উঠি / দেখি তুমি নাই
বলে রাখি। গানটা ডেমো। তানিমই গেয়েছে। ভোকাল এখনও ঠিক হয়নি। কোনও মেয়ে গাইবে। আপনাদের তানিমের বাজানো পিয়ানো শোনানোর জন্য লিঙ্কটা দিলাম। গানটা ফাইনাল হলে আবারও আপলোড করব।
আর, হ্যাঁ, লিরিকটা আমারই লেখা।
http://www.mediafire.com/?nzlngr3hzyn
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


