আমার প্রিয় পোস্ট

' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

গানের ভিতরে শ্লোগান: বৃষ্টিতে ভেজার অধিকার চাই ...

১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১২

শেয়ারঃ
0 0 0

ব্ল্যাক। এরা এখন আর একসঙ্গে নেই। একটা সময়ে ছিল। এক সঙ্গে থাকবার শপথ নিয়েই “ব্ল্যাক”-এর যাত্রা শুরু হয়েছিল। সে শপথ কবে ভেঙ্গে গুঁড়িয়ে গেছে। মানুষ,দেখেছি, অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। তাই কি নিয়তি শব্দটায় তার এত বেশি কৌতূহল?

যেহেতু আমি ওদের চেয়ে বয়েসে অনেকই বড় তাই আমার "পলিটিকাল ইডিওলজি" ওদের থেকে পৃথক হতে বাধ্য। তারপরও সেই ২০০০ কি ২০০২ সালে আমার ইতিহাস চেতনা ও রাজনৈতিক অঙ্গীকার গানের ভিতরে ঠিক উঠে আসছিল না।
জন প্রায় প্রতিদিনই আসছে। গান লিখছি। প্রেমের গান; বিরহের গান।

আমাকে জাগিয়ে একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বল?

ইত্যাদি।
তাই ভাবলাম। আমার লেখা গানে কি ইতিহাস থাকবে না? জন-তাহাসানরা তো রাজনৈতিকচেতনাশূন্যতা নিয়েই বড় হয়েছে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়েছে ওরা; কিন্তু আমার রাজনৈতিক হাতেখড়ি হয়েছিল কমরেড মঞ্জুরুল ইসলাম খানের কাছে যেহেতু একই পাড়ায় থাকতাম। এসব প্রশ্নে যখন আমি বহুধা বিভক্ত-ঠিক তখনই লিখলাম:“ডাক।”

একদিন বলেছিলে বন্ধু বৃষ্টি ভালোবাস।
চল না ভিজে যাই আজ বিকেলে।
একদিন বলেছিলে বন্ধু মিছিলে যাবে।
চলনা রাত জাগি সংগ্রামে।

তা হলে এসব কথা মানে কী
যদি না ভাঙ্গতে পার ইতিহাস?
যদি না গাইতে পার তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে!

পুরনো পথ ছিল ঢাকা মুখোশে।
কাঠের সিঁড়িতে ছিল রক্তের দাগ!
ও পথে হেঁটো না বন্ধু কিছু পাবে না
দেখ লক্ষ শিশু কাঁদে তোমার অপেক্ষায়।

তা হলে এসব কথা মানে কী
যদি না ভাঙ্গতে পার ইতিহাস
যদি না গাইতে পার তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে

ছোটবেলায় একটা উচ্চ্ছ্বল কিশোরী মেয়েকে ভীষন বকুনি খেতে দেখেছিলাম।
কিশোরীর দোষ?
ও বৃষ্টিতে ভিজেছিল।
সেই প্রতিবাদই উঠে এল বহুদিন পর-

একদিন বলেছিলে বন্ধু বৃষ্টি ভালোবাস।
চল না ভিজে যাই আজ বিকেলে। ( বিকেলে যে বৃষ্টি ঝরবেই -কবির এমনই প্রত্যয়!)

অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়। মিছিল করতে হবে। দেওয়ালে রাত জেগে চিকা মারতে হয় -মানে দেওয়াল লিখন লিখতে হয়। তাই সেই বকুনি খাওয়া মেয়েটিকে উদ্দেশ্য করে লিখলাম-

একদিন বলেছিলে বন্ধু মিছিলে যাবে।
চলনা রাত জাগি সংগ্রামে। (মানে রাত জেগে চল দেওয়াল লিখন লিখি। মানে চিকা মারি। বৃষ্টিতে ভেজার অধিকারের কথা লিখি।)

তা হলে এসব কথা মানে কী
যদি না ভাঙ্গতে পার ইতিহাস? (সেই মেয়েটাকেই বললাম।)
যদি না গাইতে পার তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে!

পুরনো গান লালন-রবীন্দ্রনাথ নয়। সামন্তবাদ। রক্ষণশীলতা। ছিঃ একটা মেয়ে বৃষ্টিতে ভিজবে।

পুরনো পথ ছিল ঢাকা মুখোশে। (সামন্তবাদী ভন্ডামী। রক্ষণশীলতা। নারীকে বন্দি করে রাখত)
কাঠের সিঁড়িতে ছিল রক্তের দাগ! (১৯৭৫! আমাদের বদলে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছিল)
ও পথে হেঁটো না বন্ধু কিছু পাবে না। (রক্ষণশীল ভন্ডামীর পথে না হাঁটাই ভালেঅ)
দেখ লক্ষ শিশু কাঁদে তোমার অপেক্ষায়। (অনাগত মেয়েশিশুরাও যেন বৃষ্টিতে ভিজতে পারে ...)

গানটা জন কেমন করুণ ব্লুজ ব্লুজ সুর কর। তিন মাত্রায়।
আর, জাহান যে লিড বাজালো ...ও অক্ষয় হয়ে রইল।
এভাবেই ডাক গানটা আমার রাজনৈতিক অঙ্গীকার ধরে রেখেছে।
আমি কিশোরীদের বৃষ্টি তে ভেজার অধিকারের পক্ষে!

http://www.mediafire.com/?n42nmynx24n

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্ল্যাক ;
প্রকাশ করা হয়েছে: ব্ল্যাক  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৭
স্বপ্নশিকারী বলেছেন: অদ্ভুত।আমি যদি আপনার মত লিখতে পারতাম।
২. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৮
ইমন জুবায়ের বলেছেন: ১/ প্রতিরাতে ঘুমাবার আগে দুটি বাংলা কবিতা মুখস্ত করবেন।
২/ প্রতিদিন অন্তত ঘন্টাখানেক যা খুশি তাই লিখবেন।
৩/ বড় একটা বাংলা উপন্যাস অল্প অল্প করে পড়বেন। সুনীলের "একা এবং কয়েকজন" দিয়ে আরম্ভ করলে ভালো হয়। মানে, পড়ার মধ্যে থাকবেন। বাংলা। ভালো বাংলা।
৪/ কোনও দুঃখবোধ নিয়ে দীর্ঘক্ষণ একা থাকবেন।
৫/ আড্ডা কমিয়ে দিন। একা থাকুন।
৭/ বৃষ্টি, রাত, একা, রাত্রি, সময়, অন্ধকার-এসব শব্দকে আপনার মতন ডিফাইন করতে চেষ্টা করুন।
৮/ সব সময় যেন একটা ভালো উপন্যাস পড়েন। বাংলা।
৯/ মাত্র ১ পৃষ্টা কয়েক ঘন্টা ধরে পড়ার চেষ্টা করুন। মুখস্ত করুন। শব্দ প্রয়োগ লক্ষ করুন। বাক্য গঠন লক্ষ করুন। হুমায়ুন আহমেদের সঙ্গে সুচিত্রা ভট্টাচার্যের বাক্য প্রয়োগের পার্থক্য নিয়ে ৫০ পাতা লিখুন। ১ বছরে।
সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ ও হুমায়ুন আহমেদের লীলবতীটা মুখস্ত করুন।

এভাবে ২/৩ বছর কেটে গেলে- দেখুন কী হয়!
আমার তো দীর্ঘকাল এভাবেই কাটছে। একা। শব্দ নিয়ে।
৩. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৩
নুশেরা বলেছেন: অসাধারণ! প্রিয় পোস্টে যোগ করলাম।
৪. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪
স্বপ্নশিকারী বলেছেন: হ্যা তাই দখলাম শব্দ নিয়ে আপনার অপরুপ খেলা।
৫. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৫
স্বপ্নশিকারী বলেছেন: আপনি আমার একটা লেখা পড়েছেন কিন্তু কমেন্ট করেন নি।
৬. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: লেখালেখি এতো কষ্টের জানতাম না...আমি তো মন যা চায় লিখে ফেলি, বড় কোনো সাহিত্যিক হবার ইচ্ছাই নাই। তবে আপনার চেষ্টা দারুণ। টিপস গুলো অনেকের কাজে লাগবে।
৭. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমি মনে হয় আগে ব্ল্যাকের একটা গান নিয়ে আপনার করা পোস্টেই বলেছিলাম এই গল্পগুলো, গান জন্মে ওঠার কাহিনীগুলো গানের চেয়ে কোন অংশে কম নয়! অনেক ধন্যবাদ আমাদের সাথে সেটা শেয়ার করার জন্যে। ব্ল্যাকের গান আমার ভালো লাগে। এই গানটার পেছনের কথা জেনে খুবই ভালো লাগলো! :)
৮. ২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯
পাপী বলেছেন: উপস! প্রিয়তে।
৯. ২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৬
রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন: ইমন জুবায়ের - ইউ আর এ পারফেক্ট হিউম্যান, ব্রাদার ! চিয়ার্স!
১০. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ১/ প্রতিরাতে ঘুমাবার আগে দুটি বাংলা কবিতা মুখস্ত করবেন।
২/ প্রতিদিন অন্তত ঘন্টাখানেক যা খুশি তাই লিখবেন।
৩/ বড় একটা বাংলা উপন্যাস অল্প অল্প করে পড়বেন। সুনীলের "একা এবং কয়েকজন" দিয়ে আরম্ভ করলে ভালো হয়। মানে, পড়ার মধ্যে থাকবেন। বাংলা। ভালো বাংলা।
৪/ কোনও দুঃখবোধ নিয়ে দীর্ঘক্ষণ একা থাকবেন।
৫/ আড্ডা কমিয়ে দিন। একা থাকুন।
৭/ বৃষ্টি, রাত, একা, রাত্রি, সময়, অন্ধকার-এসব শব্দকে আপনার মতন ডিফাইন করতে চেষ্টা করুন।
৮/ সব সময় যেন একটা ভালো উপন্যাস পড়েন। বাংলা।
৯/ মাত্র ১ পৃষ্টা কয়েক ঘন্টা ধরে পড়ার চেষ্টা করুন। মুখস্ত করুন। শব্দ প্রয়োগ লক্ষ করুন। বাক্য গঠন লক্ষ করুন। হুমায়ুন আহমেদের সঙ্গে সুচিত্রা ভট্টাচার্যের বাক্য প্রয়োগের পার্থক্য নিয়ে ৫০ পাতা লিখুন। ১ বছরে।
সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ ও হুমায়ুন আহমেদের লীলবতীটা মুখস্ত করুন।

এভাবে ২/৩ বছর কেটে গেলে- দেখুন কী হয়!
আমার তো দীর্ঘকাল এভাবেই কাটছে। একা। শব্দ নিয়ে।

-----------------------------------------
চেষ্টা করবো আজ থেকেই!
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: ওকে।

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.৩৪৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

zubairhossain@msn.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ