somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোকার্ত উপকূল

১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝরাতে চাঁদ ডুবে গেলে, ঘুমের ঘোরে,
তোমার আলোটুকুর দিকে চেয়ে হাঁটছি।
দিকচিহ্ণহীন এই, আমি সহসা বৃষ্টিতে মনে হয় মায়াবী তুমি
দাঁড়িয়ে পাশে।

২০০০ সাল। মাঝামাঝি। ভীষন মন খারাপ। জানি আর দেখা হবে না। দেখা হলেও কথা তো হবে না। দেখা হলেও ভীষন চমকে যাব। কল্পনার সঙ্গে বাস্তবের মিল থাকবে না। কাজেই,মন খারাপ। ভীষন খারাপ। বসে থেকে সিগারেট টানছি আর কাগজে আঁকবুঁকি কাটছিল। একটা সময় কতগুলি কথা ভাসল মনে। লিখলাম-

তবুও অপেক্ষায় থেকো রাত জেগে।
আমি ফিরতেও পারি কথার টানে।
তোমার অজস্র শব্দের মুঠোয় জীবন আমার
নিয়ত ক্ষয়ের পাশে কেন যে বাঁচতে চায়?

তখন কত পরিচিত মনে হয়েছিল ওকে। এখন কেমন অন্ধকার আর সুদূর। কেন এমন হল? আমার কি কোথাও কোনও ভুল হয়েছিল? তাই লিখলাম-

তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেঝি শুধু তোমার কাছে যাওয়ার পথ নেই।
অথচ, হাঁটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুঁয়ে।

নিজের মনের করুন অবস্থা তুলে ধরার জন্য আরও লিখলাম-

মাঝরাতে চাঁদ ডুবে গেলে, ঘুমের ঘোরে,
তোমার আলোটুকুর দিকে চেয়ে হাঁটছি।
দিকচিহ্ণহীন এই, আমি সহসা বৃষ্টিতে মনে হয় মায়াবী তুমি
দাঁড়িয়ে পাশে।

জন। যথাসময়ে এল। লেখাট দেখল। গিটার টেনে নিল।
তারপর?
তারপর ইতিহাস।


জন

গানটার নাম নিয়ে ভারি ঝামেলায় পড়েছিলাম। কী নাম দেই, কী নাম দেই। এমন মুশকিলে পড়লাম যে কী বলব; মাথার চুল ছেঁড়ার মতন অবস্থা। তখন সুমন এর (কবির সুমনের) একটা গান খুব ভাল লাগত।

চেনা দুঃখ, চেনা সুখ
চেনা চেনা হাসি মুখ ...

কাজেই, নাম দিলাম "চেনা দুঃখ"। কথাটা জন আজও জানে না। কেননা, ওদের জেনারেশন কবির সুমন শোনে না। অবশ্য ওর একটা গান (অন্ধ ) শুনে কবির সুমন কোলকাতা থেকে ওকে ফোন করে আর্শীবাদছিল। বলেছিল-উত্তরাধিকার নিয়ে আর দুশ্চিন্তা নেই!
যারা এ কথা শুনে মুখ বাঁকাবেন-তারা যেন "অন্ধ" গানটার সরোদটুকু শোনে।



জন ও বাতুল। বাতুল ওদের বন্ধু।

আমার লেখা আমার প্রিয় একটা কবিতার গানের সার্থক রুপায়নের জন্য জনের কাছে আমি কৃতজ্ঞ। (অবশ্য ওর অনেক উচ্চারণ নিয়ে আমার আপত্তি আছে। ওদের বাংলা উচ্চারণ আমি শিখাইনি। ...)
আর হ্যাঁ, চেনা দুঃখই ব্ল্যাক-এর প্রথম গান। জি সিরিজ থেকে বেরিয়েছিল।

"চেনা দুঃখ" গানটা শুনতে ইচ্ছে করলে-

http://www.mediafire.com/?jyjyzvtmvmb







সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×