আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

কে ছিলেন চাণক্য?
২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
chanakya। বর্তমান কালের শিল্পীর আঁকা। মুখচোখে খল ধূর্ততা ফুটে উঠেছে ঠিকই।চাণক্য ছিলেন প্রাচীন ভারতের অন্যতম চিন্তাবিদ। খুব বেশি নৈতিকতার ওপর জোর দেননি চাণক্য। বলেছেন খাড়া গাছ আর ভালো মানুষ ধরাশায়ী হয় আগে। রাষ্ট্রপরিচালনায় তাঁর কুটিল নীতির জন্য তার নাম হয়েছিল কৌটিল্য (Kautilya)। প্রাচীন ঋষিদের তুলনায় চাণক্যের এখানেই ফারাক। ছিলেন বাস্তববাদী। তবে আধ্যাত্মিকতাকে অস্বীকার করেননি। বলেছেন-“The happiness and peace attained by those satisfied by the nectar of spiritual tranquillity is not attained by greedy persons restlessly moving here and there.”কামশাস্ত্রের রচয়িতা যে বাৎসায়ন-তার সঙ্গে অনেকেই চাণক্যর সঙ্গে অভিন্ন মনে করেন। চাণক্যর অন্যনাম বিষ্ণুগুপ্ত।
জৈন সূত্র অনুযায়ী চাণক্যর জন্ম বর্তমান ভারতের গোলা জেলার চনক গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারে। পরে অবশ্য আজীবিক ধর্ম গ্রহন করেছিলেন চাণক্য। (ধর্মটি নিয়ে এর আগে লিখেছি)
ছেলেবেলা থেকেই পড়াশোনার ঝোঁক। পরিনত বয়েসে তক্ষশিলায় পড়তে এলেন।
সেকালের তক্ষশীলা বিশ্ববিদ্যালয়টি ছিল বর্তমান পাকিস্থানে। বর্তমান ইসলামাবাদের ৩৫ কিলোমিটার পশ্চিমে ও রাওয়ালপিন্ডির কিছু উত্তরপশ্চিমে।
তক্ষশিলার কাছেই ছিল গান্ধার নগর ও পুস্কলাবতী, মানে বর্তমান পেশওয়ার।
খ্রিস্টপূর্ব ৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্ব অবধি তক্ষশিলা হয়ে উঠেছিল হিন্দুবৌদ্ধ সংস্কৃতির অন্যতম পীঠস্থান।
চাণক্য ছিলেন তক্ষশীলা বিশ্ববিদ্যালয়টির আচার্য।
কোন্ বিভাগে?
আমাদের সময়ের বিচারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আগেই বলেছি মেধাবী ছিলেন চাণক্য। লিখেছিলেন ১৫ পর্বের রাষ্ট্রনীতি নিয়ে গ্রন্থ: অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রের অধ্যায়গুলি হল-
* I Concerning Discipline
* II The Duties of Government Superintendents
* III Concerning Law
* IV The Removal of Thorns
* V The Conduct of Courtiers
* VI The Source of Sovereign States
* VII The End of the Six-Fold Policy
* VIII Concerning Vices and Calamities
* IX The Work of an Invader
* X Relating to War
* XI The Conduct of Corporations
* XII Concerning a Powerful Enemy
* XIII Strategic Means to Capture a Fortress
* XIV Secret Means
* XV The Plan of a Treatise
অর্থশাস্ত্র পড়তে চাইলে-
Click This Link
অনেকেই মনে করেন চাণক্যই অর্থনীতির জনক। তাকে ভারতীয় ম্যাকিয়াভিলিও বলা হয়।
যা হোক। তখন ৩২৬ খ্রিস্টপূর্ব। ভারতের সীমানায় আলেকজান্দার গ্রিক সৈন্যদের নিয়ে এসে গেছেন। সেই অঞ্চলে পরিস্থিতি থমথমে।
চাণক্য পাটলিপুত্র চলে এলেন। পাটলিপুত্র তখন মগধের রাজধানী। মগধ শাসন করত নন্দরা। সম্রাটের নাম ধননন্দ, ছিলেন জৈন। চাণক্য চাকরি নিলেন নন্দদের প্রশাসনে। ব্রাহ্মন পরিবারে জন্মালেও তক্ষশিলা থাকার সময় আজীবিক ধর্ম গ্রহন করেছিলেন চাণক্য। কী ভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সে বিষয়ে চাণক্যর কিছু ধারণা ছিল। সেসব কথা সম্রাট ধননন্দ কে বলতেই চাণক্যর সঙ্গে সম্রাট ধননন্দর মতবিরোধ হল। সম্রাট ধননন্দ অপমান করলেন। চাণক্য পড়াশোনা করা লোক। তার আঁতে ভীষন লাগল। প্রচন্ড মনক্ষুন্ন হলেন তিনি।
মগধ থেকে নন্দ বংশকে উৎখাত করার শপথ নিয়ে উত্তর ভারতের গভীর অরণ্যে পালিয়ে গেলেন চাণক্য। সেখানেই চন্দ্রগুপ্ত নামে এক যুবকের সঙ্গে পরিচয় হল। যুবকের শারীরিক সৌন্দর্য বুদ্ধিমত্তায় আকৃষ্ট হলেন চাণক্য। যুবকের এমনই সাহস-সে নাকি ঝিলাম নদীর পাড়ে গ্রিক শিবিরে ঢুকে স্বয়ং আলেকজান্দারএর সঙ্গে দেখা করে এসেছে!
উত্তেজিত হয়ে উঠলেন চাণক্য। এমন যুবকই খুঁজছিলেন তিনি।
চন্দ্রগুপ্তর পুরো নাম চন্দ্রগুপ্ত মোরা। মোরা মানে ময়ূর। তা থেকে মৌর্য। ইংরেজিতে Maurya. চন্দ্রগুপ্ত মৌর্যর পূর্বপুরুষেরা ছিল বিন্ধ্যপর্বতে। ময়ূর পালন করত।
চন্দ্রগুপ্ত নন্দদের উৎখাত করল।
মগধে প্রতিষ্ঠিত হল মৌর্য বংশ।
কাজেই, চাণক্য দুটি কারণে ভারতে ইতিহাসে বিশিষ্ট স্থান দখল করে রয়েছেন।
১/অর্থশাস্ত্র লেখার জন্য।
২/ মগধে মৌর্যবংশ প্রতিষ্ঠায় প্রত্যক্ষ ভূমিকা রাখার জন্য।
মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠার পর তার রাষ্ট্রপরিচালনা নীতির প্রয়োগ করার অপূর্ব সুযোগ এল। প্লেটোর মতোই চাণক্যও ঋষিরাজায় বিশ্বাস করতেন। চাণ্যকর মতে ঋষিরাজার গুণাবলী হল-
* Has self-control, having conquered the inimical temptations of the senses;
* Cultivates the intellect by association with elders;
* Keeps his eyes open through spies;
* Is ever active in promoting the security & welfare of the people;
* Ensures the observance (by the people) of their dharma by authority & example;
* Improves his own discipline by (continuing his) learning in all branches of knowledge; and
* Endears himself to his people by enriching them & doing good to them.
আর ঋষি রাজা যা করবে-
* Keep away from another's wife;
* Not covet another's property;
* Practice ahimsa (non-violence towards all living things);
* Avoid day dreaming, capriciousness, falsehood & extravagance; and
* Avoid association with harmful persons and indulging in (harmful) activities.
মৌর্যশাসনে কতটুকু চাণ্যকের নীতিমালা কার্যকরী হয়েছিল সে সব নিয়ে বির্তক আজও চলছে।
চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন হয়ে যান।
তাঁর ছেলে বিন্ধুসার মগধের সিংহাসনে বসেন। (ইনিই সম্রাট অশোকের পিতা)
সম্রাট বিন্ধুসারের আমলেরও উপদেষ্টা ছিলেন চাণক্য।
সুবন্ধু ছিল বিন্দুসারের আরেক উপদেষ্টা। তাঁর সঙ্গে বিরোধ বাঁধল চাণক্যর। হয়তো চাণক্যকে হত্যা করেছিল সুবন্ধু।
কিংবা চাণক্য নির্বাসনে চয়ে গিয়েছিলেন।
চাণক্যর মৃত্যু ২৮৩ খ্রিস্টপূর্ব বলে ধারণা করা হয়।
আমাদের কালের জন্য চাণক্যর দুটি উপদেশ-
১/ ব্যাক্তি;
“Before you start some work, always ask yourself three questions - Why am I doing it, What the results might be and Will I be successful. Only when you think deeply and find satisfactory answers to these questions, go ahead.”
২/ প্রশাসন।
"It’s just as difficult to detect an official’s dishonesty as it is to discover how much water is drunk by the swimming fish".
চাণক্যর আরও কোটেশন-
http://thinkexist.com/quotes/chanakya/
আরও জানতে হলে -
http://www.hinduism.co.za/kautilya.htm
Click This Link
http://www.worldofbiography.com/9046-Chanakya/
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চাণক্য ;
প্রকাশ করা হয়েছে: প্রাচীন ইতিহাস বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জটিল বলেছেন:
হুমম , ভাইজান আপনি তো শহীদ হইয়া যাবেন এম্নে বল্গাইতে থাকলে , এত সময় পান কেমনে !!
মোঃ আমিন বলেছেন:
চমৎকার....
মনির হাসান বলেছেন:
... আপনার অধ্যাবসায় হিংসা করার মত ভালো থাকুন ।
এস.আর.এফ খাঁন বলেছেন:
অর্থশাস্ত্রে আপনার ঝোক আছে, দেশ ছাইরা যাইয়েন না। আমাদের ছাইরা তো নাইইইইই।।
ভালো থাকবেন।
জীবনান্তের পর, চানক্য এখন কোন শাস্ত্র নিয়ে ব্যাস্ত.........
জিনাত বলেছেন:
মনির হাসান বলেছেন: ... আপনার অধ্যাবসায় হিংসা করার মত ভালো থাকুন ।
রাগিব বলেছেন:
অপমানের অংশটুকুর ব্যাপারে প্রচলিত কাহিনীতে অনেক নাটকীয়তা আছে। চাণক্য নাকি পৈতা ছিড়ে প্রতিজ্ঞা করেছিলেন, নন্দ বংশকে ধ্বংস করে ছাড়বেন।ভারতের রাজধানী দিল্লীর পররাষ্ট্র দপ্তরের নাম হলো চাণক্যপুরী।
ইমন জুবায়ের বলেছেন:
চাণক্য সম্পর্কে জানার অন্যতম উৎস জৈনসূত্র। তারা ছিলেন চাণক্যবিরোধী। যেহেতু চাণক্য ছিলেন জৈন নন্দবিরোধী। কাজেই নাটকীয়তা থাকাই স্বাভাবিক। আমি ভাবছিলাম বিরোধ বাধল কি নিয়ে। চাণক্যর আচরণে "টিচার", "টিচার" ব্যাপারটাই মনে হয় ভালো লাগেনি নন্দরাজ ধননন্দর। কাজেই -আপনি লিখেছেন-
ভারতের রাজধানী দিল্লীর পররাষ্ট্র দপ্তরের নাম হলো চাণক্যপুরী।
অথচ, চাণক্য ছিলেন ব্রাহ্মণ্যবাদবিরোধী। আজীবিক।
ভারতের এমন উদারতা ভালোই লাগে। কী বলেন?
আর, ভালো হোক মন্দ হোক-চাণক্য এক অসাধারণ ব্রেইন!
রাঙা মীয়া বলেছেন:
হুমম, পোস্ট পড়ে জানলাম।লেখা খুবই সুন্দর হয়েছে।আমাদের ব্লগার চানক্যের মন্তব্যগুলো কিন্তু দারূন লাগে। আমার স্টিকি পোস্টে ওনার দুটি দারূন মন্তব্য রয়েছে।সময় পেলে পড়ে দেখবেন। আপনার ব্লগে যেন সরাসরি ঢুকতে পারি তাই,আমার ব্লগে আপনার লিংকস যুক্ত করেছি।পারলে নিয়মিত ব্লগিংটা ধরে রাখবেন। আপনার প্রতিটি লেখাই পড়তে ভালো লাগে ।
কালীসাধকদের নিয়ে পোস্টের অপেক্ষায় রয়েছিলাম কিন্তু........
লেখক বলেছেন: কালীসাধকদের নিয়ে লিখব।
ধন্যবাদ।
ধইঞ্চা বলেছেন:
ভাই আপনের প্রতিটা লেখা ফেবারিট করতে পারবো না । আপনাকে কিভাবে ফেবারিট করা যাবে সেটা বলেন । your each and every post is informative and very flawless. i am always keeping eye on your posts.
লেখক বলেছেন: আপনাকে কিভাবে ফেবারিট করা যাবে সেটা বলেন ।
হাঃহাঃহাঃ
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
যারে নিয়া মাতামাতি হেতে কই? দুইদিন ধইরা সব পোস্টে গুতাইতাছিলো, ইমন ভাই আমারে নিয়া লেখবেন কবে!! জ্ঞানী পোস্ট ভালোই লাগে।
চাণক্য বলেছেন:
ধন্যবাদ বৎস। কথা রাখিলে। আশীর্বাদ করি তুমি একজন প্রতিষ্ঠিত অনুবাদক হও।
সুজনবাঙালী বলেছেন:
চাণক্যনীতি নিপাত যাক।
মানুষ বলেছেন:
কৌটিল্য নাম নাকি সে নিজেই নিয়েছিল তার অর্থ শাস্ত্র গ্রন্থে?
এস.আর.এফ খাঁন বলেছেন:
ভুডুল বলেছেন:
+
কালপুরুষ বলেছেন:
লেখাটা পড়লাম। ভাল লাগলো। কিছু কিছু তথ্য জানা ছিল সেটা আরও বিস্তারিত জানতে পারলাম আপনার এই পোস্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।
মাহমুদ৬৯ বলেছেন:
তাই বুঝি বলা হতো কৌটিল্যের অর্থশাস্ত্র? চাণক্য সমন্ধে অনেক কিছু জানলাম।আমার কিন্তু ব্লগার চাণক্যের মন্তব্যগুলা জোস লাগে।
পাপী বলেছেন:
জোস হইসে বস!! আরো ডিটেইলস হইলে ভাল হইত!
পথিক!!!!!!! বলেছেন:
জটিল লেখা .,,গবেষণা ধর্মী
লেখক বলেছেন: হ্যাঁ, তাই।
ধন্যবাদ।
লেখক বলেছেন: পড়েছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















