Hittitesরা ছিল প্রাচীন এক জাতি।
কোথাকার?
প্রাচীন আনাতোলিয়ার।
তা কোথায় আনাতোলিয়া?
আনাতোলিয়া পশ্চিম এশিয়া। বর্তমানে তুরস্ক।
Hittitesরা কথা বলত Hittites ভাষায়। ভাষাটি ছিল আনাতোলিয় ভাষারই একটি শাখা; তবে ইন্দোইউরোপীয়। Hittitesরা ওদের রাজ্যকে বলত HATTUSA । এর মানে, ওদের ভাষায় land of hatti.
Hittites সভ্যতার সময়কাল?
২০০০ খ্রিস্টপূর্বে Hittitesরা আনাতোলিয়ায় এসেছিল।
কোত্থেকে?
তা জানা যায়নি।
তবে কারও কারও অনুমান Hittitesরা আগে বুলগেরিয়া ও ইউক্রেইন-এ ছিল।
১৮০০ খ্রিস্টপূর্ব থেকে ১৪০০ খ্রিস্টপূর্বে উন্নতির চরম শিখরে উঠেছিল Hittitesরা। তাদের রাজ্য ছড়িয়ে ছিল বেশির ভাগ আনাতোলিয়ায়; সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চল;পুবে মেসোপটেমিয়া অবধি।
১১৮০ খ্রিস্টপূর্বের পর Hittites দের রাজ্যে ভাঙ্গন ধরে। নতুন কতগুলি রাজ্যের উদ্ভব ঘটে। যাকে বলা হয় নতুন Hittites রাজ্য। এই নতুন রাজ্যগুলি ৮০০ খ্রিস্টপূর্ব অবধি টিকে ছিল।
হিব্রু বাইবেলে Hittitesদের কথা রয়েছে। বলা হয়েছে Hittitesরা নাকি হেত এর সন্তান। হেত ছিল কনানের ছেলে।
২
তো, জগতে এত জাত থাকতে আজ Hittitesদের স্মরণ করা কেন?
দুটো কারণে।
১/ এরা লোহার ব্যাবহার শিখিয়েছিল মানবসভ্যতাকে।
২/ এরা ছিল প্রথম রাজতান্ত্রিক সংবিধানের প্রনেতা।
তার মানে Hittitesরাই প্রথম ইতিহাসে সংবিধান রচনা করেছিল। কাজেই এদের সম্বন্ধে শ্রদ্ধাশীল ও কৌতূহলী হতেই হয়। Hittites দের সমাজে সবার উপরে ছিল রাজা। রাজার ছিল রাজকীয় পরিবার। রাজার কার্যক্রম পর্যবেক্ষনকারীদের বলা হত- পানকু। আর ছিল অভিজাত শ্রেণি।
Hittitesদের বিচারব্যবস্থা বিশ্লেষন করলে অবাক হতেই হয়। সেইকালে এত নমনীয় ছিল বিচারব্যবস্থা। গুরুতর অপরাধেও মৃত্যুদন্ড ছিল না। চুরির শান্তি ছিল চুরি করা জিনিস ফেরৎ দেওয়া। এই।
Hittites সমাজ আমাদের আরও মনোযোগ দাবি করে।
৩
পাথর পূজা করে Hittitesরা উপাসনা করত। তাদের ধর্ম এবং উপকথা মেসেপটেমিয় ধর্ম এবং উপকথাকে প্রভাবিত করেছিল। এবং উলটোটাও সত্য হতে পারে।
Hittitesদের বজ্রের দেবতার নাম ছিল তারহুন্ট। তারহুন্টের বাবার নাম ছিল কুমারবি। তার নামে বহু গান প্রচলিত ছিল। কুমারবির আরেক ছেলের নাম উলিকুমমি। সে আসলে ছিল পাথরের রাক্ষস!
বজ্রের দেবতা তারহুন্টের ছেলের নাম তেলেপিনু। মেয়ের নাম ইনারা। বসন্ত উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট ইনারা। অধিকন্তু ছিলেন Hittitesদের রক্ষাকারী দেবী।
Hittitesদের শপথের দেবীর নাম ইশারা।
Hittitesদের সূর্যদেবী ছিলেন আরিননা।
৪
মিশরের সঙ্গে Hittitesদের এক যুদ্ধের কথা জানা যায়। কাদেশ যুদ্ধ। কাদেশ ছিল ওরঅনতেস নদীর ধারে। জায়গাটা বর্তমানে সিরিয়ায়। কাদেশ যুদ্ধ সংঘটিত হয়েছিল ১২৪৭ খ্রিস্টপূর্বে। এত বড় রথযুদ্ধ এর আগে মানক ইতিহাসে সংগঠিত হয়নি। ধারণা করা হয় ৬০০০ রথ কাদেশ যুদ্ধে অংশ নিয়েছিল। জনৈক ঐতিহাসিক লিখেছেন-
Hittite prosperity was mostly dependent on control of the trade routes and metal sources. Because of the importance of Northern Syria to the vital routes linking the Cilician gates with Mesopotamia, defense of this area was crucial, and was soon put to the test by Egyptian expansion under Pharaoh Rameses II. The outcome of the battle is uncertain, though it seems that the timely arrival of Egyptian reinforcements prevented total Hittite victory. The Egyptians forced the Hittites to take refuge in the fortress of Kadesh, but their own losses prevented them from sustaining a siege. This battle took place in the 5th year of Rameses (c.1274 BC by the most commonly used chronology).
Hittitesদের সম্বন্ধে আরও জানার জন্য দেখুন-
http://en.wikipedia.org/wiki/Hittites
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



