গভীর নীল সমুদ্রে ক্রিট নামে এক দ্বীপ রয়েছে। সুন্দর ও ঐশ্বর্যশালী রাজ্য, যার চারদিকে আছড়ে পড়ছে ঢেউ, যার নব্বুইটি নগরে রয়েছে ঘন লোকবসতি।
(হোমার। ওডিসি। ১৯,১৭২-১৭৪)
মাঝে মাঝে আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে: ইউরোপের প্রাচীনতম সভ্যতা
কোন্ টি?
এর উত্তর-ক্রিটদ্বীপের সভ্যতাই ইউরোপের প্রাচীনতম সভ্যতা ।
ক্রিট, আমরা কমবেশি জানি, ভূমধ্যসাগরের একটি দ্বীপ। যে দ্বীপে সভ্যতা গড়ে উঠেছিল আজ থেকে ৪০০০ বছর আগে। ২৬০০-২১০০ খ্রিস্টপূর্ব সময়কালকে ধরা হয় লৌহযুগ । মানবসভ্যতায় লোহার ব্যবহারে রয়েছে আনাতোলিয়ার অবদান। আনাতোলিয়া হচ্ছে এখনকার তুরস্ক বা এশিয়া মাইনর। তো সেই সময়, অর্থাৎ লৌহযুগে ক্রিটের নৌবন্দরগুলি ভারি সক্রিয় হয়ে উঠেছিল। ক্রিটিয় ব্যাবসায়ীরা সাইপ্রাস অবধি চলে যেত তামার জন্য; সোনারুপার জন্য যেত এজিয়ানের সাক্লাদেস দ্বীপগুলিতে। এজিয়ানের একগুচ্ছ দ্বীপমালাকে বলা হত সাক্লাদেস । পাথরের জন্য ক্রিটিয় ব্যাবসায়ীরা জাহাজ ভাসিয়ে যেত মেলস। (মেলস কোথায়? বলুন)
এভাবে সেই লৌহযুগেই গ্রিকবিশ্ব ও এশিয়া মাইনরের সঙ্গে গভীর যোগাযোগ গড়ে উঠেছিল ক্রিটের ব্যবসায়ী শ্রেণির। গভীর যোগাযোগ গড়ে উঠেছিল মিশরের সঙ্গেও। মমি করতে যে সিডার গাছ লাগত তেল লাগত সেসব যোগাত ক্রিট। আর সেই সময়টায় মৃৎশিল্পে এগিয়ে ছিল ক্রিট। মাটির তৈজষ বেচে ভারি লাভবান হত ক্রিটিয় ব্যবসায়ীরা।মধ্যগ্রিসের সঙ্গেও গভীর বানিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল ক্রিটের। গভীর বানিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল সিরিয়া, ফিনিশিয়া ও এশিয়া মাইনরের সঙ্গেও।
এভাবে প্রচুর ধনসম্পদ আসতে লাগল ক্রিটদ্বীপে।
নসস ছিল ক্রিটদ্বীপের কেন্দ্র। খ্রিস্টপূর্ব ২০০০। সেখানেই প্রথম প্রাসাদ গড়ে উঠল । নসস-এ গড়ে উঠল উপাসনালয়। দূর্গ। কোষাগার।
খ্রিস্টপূর্ব ১৭০০ তে ভূমিকম্প হল। তবে ক্রিটিয় সভ্যতা ছিল অব্যাহত।
নসস এর রাজপ্রাসাদটি ছিল বহুতল, তার অসংখ্য সিঁড়ি, প্রাঙ্গন। করিডোর, স্তম্ভ; দেওয়ালে খোদিত নকশা। প্রার্থনা ঘর। সব মিলিয়ে ধনসম্পদ, শিল্প ও স্থাপত্যের বিস্ময়কর সমাহার। প্রাসাদের পয়নিস্কাসন ব্যাবস্থাও ছিল যুগের তুলনায় এগিয়ে।
অবশ্য প্রাসাদে কেবল অভিজাতরাই থাকত। তৎকালীন ক্রিটিয়সমাজে অনিবার্য শ্রেণিবৈষম্য ছিল। বেশির ভাগ দ্বীপবাসীই ছিল কৃষক। কিংবা শ্রমিক। কিংবা জেলে। ক্রিটদ্বীপ শাসন করত পুরোহিত-রাজা। তারই খেদমত করত সুবিধাবঞ্চিরা।
১৫৮০ তে ক্রিট বর্হিশক্র দ্বারা আক্রান্ত হয়।
এরপর আমরা পাই রাজা মিনোসকে। তিনি ছিলেন ক্রিটের ৯০ টি নগরের রাজা। যার কথা হোমার লিখেছেন ওডেসিতে। গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস-এর মতে ট্রয় যুদ্ধের ৯০ বছর আগে মারা যান রাজা মিনস। তার সময়ে এক অতুলনীয় উন্নতির সোপানে পা রেখেছিল ক্রিট। যে কারণে ক্রিটিয় সভ্যতাকে বলা হয় মিনিয় সভ্যতা।
থেরা দ্বীপটি ছিল ক্রিট দ্বীপের ৭৫ মাইল উত্তরে। থেরা দ্বীপকে সানতোরিনিও বলা হয়। খ্রিস্টপূর্ব ১৪৫০। সেই থেরা দ্বীপে এক ভয়াবহ অগ্নৎপাত হল। যার ফলে সৃস্টি হয়েছিল সুনামি। বর্তমানকালের বিজ্ঞানীরা থেরাদ্বীপের বিস্ফোরন নিয়ে বহু হিসেব কষেছেন। সেই সময় ঢেউ নাকি ফুঁসে উঠেছিল প্রায় ৩২৮ ফুট! তার মানে ভীষন তীব্র ঢেউ ক্রিটের উত্তরে আঘাত হেনেছিল ২০ মিনিট পর । আর দূরন্ত বাতাস ভাসিয়ে নিয়ে গেছিল ঘন কালো ছাই। ৪ ইঞ্চি পুরু প্রলেপ পড়েছিল ঘরবাড়ি, প্রাসাদ আর ফসলের জমির ওপর। যে কারণে নষ্ট হল ফসল।
আঁধারে ঢাকল সভ্যতা।
আরও জানতে হলে-
http://www.west-crete.com/cretan-history.htm
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


