somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুফীবাদের গোড়ার কথা

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুফীবাদের মানে যাই হোক না কেন-এর মূলে রয়েছে প্রেম। যে কারণে তুরস্কের মহান সুফীসাধক মাওলানা জালালউদ্দীন রুমী বলেছেন-"When I come to Love, I am ashamed of all that I have ever said about Love."

সুফী শব্দের অর্থ ধার্মিক। (দ্র. কাজী রফিকুল হক সম্পাদিত "বাংলা ভাষায় আরবী র্ফাসী তুর্কী হিন্দী উর্দু শব্দের অভিধান।" বাংলা একাডেমী।) সুফী শব্দের অন্য অর্থ-ধ্যান-রসিক বা মরমী সাধক। তবে সুফী শব্দটির আরও মানে করা যায়। যেমন এর এক মূলগত অর্থ হল “সুফ”। সুফ আরবী শব্দ; এর মানে উল। আদি মুসলিমরা সাদাসিধে উলের পোষাক পরতেন।
কিংবা আরবী শব্দ সাফা বা শুদ্ধতা থেকেও সুফী শব্দটার উদ্ভব হতে পারে। সব মিলিয়ে বলা যায়-সেই সুফি- যে শুদ্ধতার ওপর উলের পোষাক পরে! এই কথায় কিছু রহস্যময়তা থেকে গেল; যা অস্বাভাবিক বলে মনে হয় না। সুফীবাদ ব্যাপারটাই মিসটিক।
তবে সুফী শব্দটা আরও একটা ব্যাখ্যা সম্ভব। ইসলামের নবীর সময়কালে একদল সাদাসিদে মুসলিম মদীনায় নবীর মসজিদের বারান্দায় থেকে নামাজ পড়ত। কোরানের সদ্য অবতীর্ণ আয়াত মুখস্ত করত। এদের বলা হত, "আসহাব আস সুফা।" মানে বারান্দার লোক। এই সুফা শব্দটি থেকেও সুফী শব্দটির উদ্ভব হতে পারে।
তবে, দশম শতকের পারশিক ঐতিহাসিক আবু রাইহান আল বিরুনীর মতে গ্রিক শব্দ সোফিয়া থেকেই সুফী শব্দটা এসেছে।



সুফীবাদের উত্থান সপ্তম শতকে হলেও নবম শতক থেকেই মুসলিম বিশ্বে এর মহাজাগরণ লক্ষ করা যায়। নবম শতক থেকেই সুফিরা বলতে থাকে যে আল্লাকে পাওয়ার রহস্যময় উপায় তাদের জানা। আর, আল্লার জ্ঞান অর্জন সম্ভব। এ জন্য প্রাথমিকভাবে সাতটি শর্ত অনিবার্য। যেমন, অনুতাপ, সংযম, পরিত্যাগ, দারিদ্র, ধৈর্য ও আল্লার ইচ্ছার কাছে সমর্পন। এরপর আল্লার ইচ্ছায় হৃদয়ে এক উচ্চতর চেতনা অনুভূত হতে পারে। এভাবে জ্ঞাত ও জ্ঞাতা অভিন্ন হয়ে যেতে থাকে। যা ভাষায় প্রকাশ সম্ভব নয়। সে অনুভূতি ভাষায় প্রকাশ অনুচিত। কেননা,সে অনুভূতি ভাষায় প্রকাশ পবিত্রতার লঙ্ঘন।
যা হোক। মুসলিম বিশ্বে সুফীসাধকদের প্রভাব হু হু করে বাড়ছিল। অনেক বিশিষ্ট সুফীই নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে প্রতিষ্ঠা করছিলেন মরমী সম্প্রদায়; আর এভাবে বেরিয়ে যাচ্ছিলেন ইসলামের মূলস্রোত থেকে। তাতে ইসলামী বিশ্বের মূল ভিতটি হয়ে যাচ্ছিল শিথিল।
তা ছাড়া সেই সময় ইসলামী দর্শনের ওপর গ্রিক দর্শনের প্রভাব পড়েছিল । বিশেষ করে, গ্রিক দার্শনিক আরিসটোটোলের। একাদশ শতকের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইমাম গাজ্জালী গ্রিক দর্শনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তিনি গ্রিক দর্শনের ধ্বংস কামনা করে লিখলেন "তাহাফাতুল ফালাসিফা।" (দর্শনের ধ্বংস)
সুফীবাদের ক্ষেত্রে ইমাম গাজ্জালী বিশিষ্ট সূফীদের আল্লাতত্ত্ব সংক্রান্ত দাবিদাওয়া অস্বীকার করেন নি; তবে বললেন, সুফীসাধকদের মূল ইসলামী সমাজের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। বিচ্ছিন্ন হওয়া চলবে না। বিচ্ছিন্নতা মানে দূর্বলতা।
তাঁর মতবাদ ইসলামী বিশ্বে সাদরে গৃহিত হয়েছিল।
তারপর সুফিবাদ আর ইসলামী বিশ্বে বিচ্ছিন্ন হয়ে রইল না। তবে সমগ্র ইসলামী বিশ্বজুড়ে শত শত পৃথক ও স্বতন্ত্র্য সুফীমঠ (খানকাহ্) প্রতিষ্ঠা হওয়ায় সূফীসাধকের মরমী অভিজ্ঞতার শত শত ব্যাখ্যা ও পদ্ধতিতে জনগন বিভ্রান্ত হল।
ত্রয়োদশ শতকের তুরস্কের প্রখ্যাত সূফী সাধক মাওলানা রুমি সুফী সাধানায়
নাচ-এর গুরুত্ব দিলেন। বললেন, Whosoever knoweth the power of the dance, dwelleth in God.তাঁর অনুসারীরা নেচে নেচে সাধনা করে বলে তাদের বলা হল ঘূর্নায়মান দরবেশ (দরবেশ তুর্কি শব্দ মানে ভিক্ষুক); রুমীর অনুসারীরা মৌলভী (তুর্কি শব্দ) নামেও পরিচিত। তুরস্কের কোনিয়ায় রুমীর মাজার।
তাছাড়া, ভ্রাম্যমান সুফিই ফকির নামে পরিচিত হল। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে। আমরা সেসব সম্বন্ধে কমবেশি জানি।



সুফীবাদ সম্বন্ধে একটি বিশেষ সুফী সম্প্রদায়ের ব্যাখ্যাবিশ্লেষন-

The definition of the Sufi

The sufi is one who is a lover of Truth, who by means of love and devotion moves towards the Truth, towards the perfection which all are truly seeking. As necessitated by love's jealousy, the sufi is taken away from all except the Truth.

The substance and meaning of Sufism

The substance of Sufism is the Truth and the meaning of Sufism is the selfless experiencing and actualization of the Truth.

The practice of Sufism

The practice of Sufism is the intention to go towards the Truth, by means of love and devotion. This is called the tariqat, the spiritual path or way towards God.



তথ্যসূত্র:


http://www.nimatullahi.org/sufism
http://www.allaboutreligion.org/sufism.htm
Sufism








সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৯
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×