আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

মার্কসবাদের ইতিহাস পড়তে পড়তে অনিবার্যভাবেই আমার লালনের কথা মনে পড়ে গেল
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭
মাঝে মাঝে আমি ভাবি: সভ্যতার ইতিহাসে কে প্রথম বললেন যে, ঈশ্বর বাস করেন মানুষের ভিতর। কথাটা যে লালন বিশ্বাস করতেন তা আমরা জানি। কিন্তু, তার আগে? দ্বাদশ শতকের পারস্যের কোন কবি? নবম-দশম শতকের কোনও সুফীসাধক? ভাবলে অবাক লাগে ইউরোপও প্রগতিশীলেরাও ওই একই ধারণায় পৌঁছেছিল। কখন? কার্ল মার্কসের তরুন বয়েসে। জার্মানিতে।
১৮৩৬। কার্ল মার্কস বার্লিন বিশ্ববিদ্যালয়ে পড়তে এলেন । এর ৫ বছর আগেই হেগেল মারা গেছেন। হেগেলের প্রভাব অবশ্য তখন সারা জার্মানীর শিক্ষিত সমাজে তুঙ্গে। মার্কসও তখন আইন পড়া বাদ দিয়ে রাতদিন হেগেল পড়ছেন। হেগেলের অনুসারীরা ততদিনে দুভাগে ভাগ হয়ে গেছে। একদল রক্ষণশীল, গোঁড়া; অন্য দলটি র্যাডিকাল। হেগেলের র্যডিকাল অনুসারীরাই Young Hegelians নামে পরিচিত । মার্কস বলাবাহুল্য র্যাডিকাল Young Hegelians দের দলেই যোগ দিলেন।
হেগেলের কাছে ঈশ্বর ছিল Absolute বা পরম মন। বা যৌক্তিক সত্যের নিরঙ্কুশ সমগ্রতা। বা ধারণাগত যৌক্তিকতা। (দর্শনের ভাষা এমনই হবে, করার কিছুই নেই) হেগেল মনে করতেন যে- ঈশ্বরের অবস্থান মানুষের চেতনায়। অনত্র নয়।
ইতিহাসের গতিপথে ঈশ্বর প্রকাশিত হন সীমিত মানব মনে, সামাজিক প্রতিষ্ঠানে। T.Z .Livine লিখেছেন, "God exists only as He is revealed, manifested, externalized, and embodied in human consciousness, in finite minds, in social institutions, in the course of history." ( From Socrates to Sartre. page, 264)
তরুন হেগেলবাদীরা এই যুক্তিতে হয়ে উঠলেন নিরীশ্বরবাদী।
তাদের কথা হল, যে ঈশ্বর কেবলি মানুষের মনে বাস করে যে ঈশ্বরের অস্তিত্বই নেই।
মানুষ আছে তো ঈশ্বর আছে। নৈলে নাই। ক্ষুদ্র মানুষের ওপর নির্ভরশীল সর্ব শক্তিমান ঈশ্বর।
Young Hegelians আরও একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিল। হেগেলের মতে ঈশ্বর বা পরম মনের বিকাশ হয় মানবীয় অভিজ্ঞতার মধ্যে। সেহেতু মানুষই ঈশ্বর। মানবসত্ত্বাই প্রকৃত স্বর্গীয়। মানুষই ঈশ্বর।
মানুষের পবিত্রতা; তার ঐশ্বিরিক সমমানতা এর আগে ( অন্তত ইউরোপে) অনুভূত হয়নি। কাজেই Young Hegeliansরা বলল, পৃথিবীতে মানুষ বাঁচবে ঈশ্বরের মতন। স্বাধীন। সর্বশক্তিমান হয়ে।
তারা আরও একধাপ এগিয়ে গেল।
তারা বলল, পৃথিবীকে মানুষ-ঈশ্বরের বাসযোগ্য করার জন্য প্রয়োজন বিশ্ববিপ্লবের।
Ludwig Feuerbach (1804-72) ছিলেন Young Hegelians পাঠচক্রের এক প্রধান পুরুষ। মানুষই যে ঈশ্বর তা একটি বই লিখে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন। বইয়ের নাম, The essence of Christianty. সে বইয়ে Feuerbach বললেন: মানুষের সারবস্তুই (essence) খ্রিস্টধর্মে ঈশ্বরে আরেপা করা হয়েছে। অবশ্যই যা ভ্রান্ত। এখন উচিত ঈশ্বরের essence মানুষে প্রযুক্ত করা। Feuerbach আরও বললেন যে, হেগেল আসলে ভাববাদী। কেননা, হেগেলের পরম মন বা Absoluteই হচ্ছে খ্রিষ্টান ঈশ্বরের ধারনা। হেগেলের মতে Absolute বা পরম হচ্ছে মানুষের ঐতিহাসিক অর্জন। ঈশ্বর সম্বন্ধে হেগেল যা বলেছেন এখন থেকে তা আমাদের ভাবতে হবে মানুষ সম্বন্ধে।
২
তখন বলছিলাম,কার্ল মার্কস বার্লিন বিশ্ববিদ্যালয়ে পড়তে এলেন ১৮৩৬ সলে।
১৮৩৬ সালে লালনের বয়স কত?
প্রায় ৬২।
ততদিনে হয়তো-বা লিখে ফেলেছেন-
কে কথা কয় রে দেখা দেয় না
নড়েচড়ে হাতের কাছে খুঁজলে জনম-ভর মেলে না।
আপন দেহের ভিতর ঈশ্বরকে লালন এভাবেই খুঁজেছেন। বলেছেন,
হাতের কাছে হয় না খবর
কি দেখতে চাও দিল্লি-লাহোর?
প্রখ্যাত লালন গবেষক আবুল আহসান চৌধুরী লিখেছেন, “বাউলের সাধনা দেহকেন্দ্রিক। তাই চলতি কথায় বাউলের গানকে দেহতত্ত্বের গানও বলা হয়। এই দেহের মধ্যেই “পরম পুরুষ” “সহজ মানুষ” “রসের মানুষ” “অটল মানুষ” “অধর মানুষ” “ভাবের মানুষ” “মনের মানুষ” “অচিন পাখি” বা “সাঁই নিরঞ্জনের” গুপ্ত-অবস্থিতি।” (লালন সাঁইয়ের সন্ধানে। পৃষ্ঠা, ৩৯)
আমরা জানি, লালন বিশ্বাস করতেন যে মানুষের দেহের ভিতর ঈশ্বর বাস করেন।
আর Young Hegeliansরা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, মানুষই ঈশ্বর। পৃথিবীতে মানুষ বাঁচবে ঈশ্বরের মতন। স্বাধীন। সর্বশক্তিমান হয়ে। আর এর জন্য প্রয়োজন বিশ্ববিপ্লবের।
লালন প্রাজ্ঞ বলেই বিশ্ববিপ্লবের ডাক দেন নাই।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হেগেল ;
প্রকাশ করা হয়েছে: লালন বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
++++++++++++++++++++
আকাশ সাগর বলেছেন:
ইমন, আমি ব্লগে খুব কম আসি। তাই হয়ত আপনার লেখা আগে পড়া হয়নি। আজকে হঠাৎ করেই এই লেখাটা পড়লাম। একটু কঠিন। ভালোকরে বুঝিনি। যতটুকু বুঝেছি, ভেতরে ঢোকেনি, আত্মস্থ হয়নি। তবে বিষয়টা দারুণ। আমি আপনার বাকি লেখাগুলোও পড়ে ফেলব। আশাকরি সেগুলো আপনি আরও সহজ করে লিখেছেন।ভালো থাকবেন। ঈদ মোবারক।
লেখক বলেছেন: ঈদ মোবারক আকাশ সাগর।
ধন্যবাদ।
হাসিব বলেছেন:
তার মানে হৈলো আপনে বলতে চাইতেছেন বিপ্লবের ডাক প্রাজ্ঞরা দেয় না ?
লেখক বলেছেন: বিপ্লবের ডাক অবশ্যই প্রজ্ঞাপ্রসূত।
তারপর?
হাসিব বলেছেন:
ডাক দেওয়াটাও তো অনেক বড় কিছু মনে হয় । কারন প্রতিরোধের সংস্কৃতি না থাকলে মানুষ সেই মধ্যযুগের রাজারাজড়াদের যুগ থেকে বেরোতে পারতো না ।
লেখক বলেছেন: বিকাশ কতটা হয়েছে প্রতিরোধ আন্দোলন থেকে আর কতটা অর্থনৈতিক বিকাশের জন্য সেটাও ভেবে দেখতে হবে।
আমি প্রতিবাদ আন্দোলনের বিরোধী নই। তবে হতাশ।
চারিদিক পর্যালোচনা করে আর সমাজবিপ্লবের স্বপ্নে শান্ত্বনা পাচ্ছি না।
এই আর কী।
প্রণব আচার্য্য বলেছেন:
লালন প্রাজ্ঞ বলেই বিশ্ববিপ্লবের ডাক দেন নাই।...ইমন দ্বিমত পোশন করলাম;
হাসিব এর সাথে সহমত
লেখক বলেছেন: লালন বিশ্ববিপ্লবের বিরোধী ছিলেন- আসলে কথাটা বলা অন্য একটা কথা ভেবে।
লালনের সময় ঠিক বিপ্লব-আমরা যেমন আজ বুঝি, তেমন চেতনা তো ছিল না। তা হলে তো বিশ্ববিপ্লবের কথা উঠতেই পারে না। লালন স্থানীয় অন্যায় অত্যাচারের প্রতিরোধ করেছেন, তেমন প্রমান আছে। কৃষকের ওপর জমিদারের অত্যাচার হলে লাঠিয়াল বাহিনী নিয়ে ছুটে যেতেন।
লালন বিশ্ববিপ্লবের ডাক দেননি বলতে আমি বোঝাতে চেয়েছি একুশ শতকের প্রারম্ভে বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক আন্দোলনের হতাশাজনক পরিস্থিতিকে।
আমার উদ্দেশ্য নয় লালনকে প্রতিক্রিয়াশীল প্রমান করা।
আসলে এখন যেন মনে হচ্ছে প্রগতিশীলতা প্রতিক্রিয়াশীলতা-এসব শব্দের কোনও মানে হয় না।
প্রণব আচার্য্য বলেছেন:
লালন এর জীবনযাপনইতো একধরনের বিপ্লব; একটি বিদ্রোহের মতো। প্রতিটি বিচ্ছিন্ন বিপ্লবই আসলে একটি বিশ্ববিপ্লবের অংশ মনে হয় আমার কাছে। তাই লালনের বিপ্লব বিশ্ববিপ্লবেরই অংশ। কারণ বিশ্বের শুরু ব্যাক্তি থেকে-
ব্যক্তি>পরিবার>মাহল্লা>সমাজ>রাষ্ট্র>বিশ্ব
লালন অবশ্যই প্রতিক্রিয়াশীল নয়।
হাসিব বলেছেন:
প্রণব ঠিকাছে । গড়পড়তারে অতিক্রম করে নতুন কিছু করাটাই এক ধরনের বিপ্লব । সেই বিপ্লব সামগ্রিকভাবে অথবা বিচ্ছিন্নভাবে বিশ্ববিপ্লবের অংশ হতে পারে । আবার নাও পারে । আর সমাজতান্ত্রিকরাই একাই বিপ্লবের সোল এজেন্ট বিষয়টাতো এরকম না । পুজিবাদিরাও তাদের নিজেদের মধ্যে থেকে নিজেদের পরিবর্তনের চেষ্টা করে । সেটাকেও আমরা প্রচলনের বিরুদ্ধে বিপ্লব বলতে পারি ।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
রাসেল কিন্তু হেগেলের দর্শন থেকে বেড়িয়ে এসেছিলেন,আমিও ব্যক্তিগতভাবে মানবিক ঐশ্বরিকতার সমর্থক নই। মানুষ সমাজ বিবর্তনের পথ ধরে চারপাশকে ব্যাখ্যা করবার জন্যেই নিমিত্ত তৈরী করে গেছে মাত্র।মানুষ অর্জন করে নিয়েছে যৌক্তিক প্রবনতাসমুহ এবং সত্যিকার অর্থে ইকুইলিব্রিয়াম রক্ষার জন্যে এই প্রাকৃতিক অনুষঙ্গটিকে আলাদা করে মহিমান্বিত করবার প্রয়োজন নেই।বরং একে আমি আরেকটি ছেলেভুলানো ছড়ার মতই মনে করি। ধর্ম এবং অন্যন্য প্রাচীন সামাজিক প্রতিষ্ঠাংুলো যে কাজ করে আসছে আরো স্থুল ভাবেই।মানুষ সারভাইব করবে, সেটার জন্যে এরকম বায়বীয় নিয়ামকের প্রয়োজন নেই।বিপ্লব আসে প্রয়োজনে।এবংবিপ্লব কখোনোই ইউনিভার্সাল নয়। সামাজিক প্রতিষ্ঠান গুলোর অবস্থান অর্জনের চেষ্ঠাই বিপ্লব। যদিও দৃশ্যমান বিপ্লব সমুহে সাধারনত শোষিত(অর্থনৈতিক অথবা বৈদ্ধিক)সামাজিক গ্রুপ গুলো উচ্ছকিত হয়,যার কারনে আমরা সেন্টিমেন্টাল হয়ে পরি,বিপ্লবকে বৈশ্বিক মেসাইয়াহ হিসাবে দেখি। কিন্তু অনেক নেগেটিভ বিপ্লবও হয়, যেমন কস্টানটিন যে ক্রিশ্চিয়ানিটি প্রতিষ্ঠা করেছিল, অথবা নব্য বিশ্বের ভোগবাদী বিপ্লব।
ইমন জুবায়ের বলেছেন:
প্রণব, হাসিব ও তুহিন-এঁদের প্রত্যেকের কথায় রয়েছে অকাট্য যুক্তি।মেনে নিচ্ছি। ধন্যবাদ।
মনজুরুল হক বলেছেন:
"আর Young Hegeliansরা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, মানুষই ঈশ্বর। পৃথিবীতে মানুষ বাঁচবে ঈশ্বরের মতন। স্বাধীন। সর্বশক্তিমান হয়ে। আর এর জন্য প্রয়োজন বিশ্ববিপ্লবের।
লালন প্রাজ্ঞ বলেই বিশ্ববিপ্লবের ডাক দেন নাই।"
চমৎকার লেখাটির খটকা এখানে। আমার মনে হয়েছে। Hegeliansরা যাকে ঈশ্বর বলেছিল,তাকেই মাও সে তুং বলেছিলেন- "ঈশ্বরই আমাদের দেশকে রক্ষা করবে।আর সেই ঈশ্বরের নাম-জনগণ"।Hegeliansদের ঈশ্বর বলাটার অর্থ এই নয় যে মানুষই ঈশ্বর!এর অর্থ হচ্ছে আলাদা ঈশ্বর বলে কিছু নাই।জনগণই প্রকৃত ঈশ্বর। সেখানে লালন ভাববাদীতার গন্ডি পেরুতে না পারায় বলছেন-"মানুষের দেহের ভিতর ঈশ্বর বাস করেন।" অর্থাৎ ঈশ্বরকে লালন অস্বীকার করছেন না।
লেখক বলেছেন: (১) মানুষই ঈশ্বর আর (২) ঈশ্বর মানুষের ভিতরে বাস করেন-লেখার সময় এই বিষয়টি আনব ভেবেছিলাম। পরে আর হয়ে ওঠেনি।
কিন্তু, আমি আপনার সঙ্গে একমত। মার্কস, ফয়েরবাখ ও অন্যান্য হেগেলপন্থিরা ছিলেন পুরোপুরি নিরেশ্বরবাদী। মানুষকে ঈশ্বর বলাটা আসলে একটা প্রতীকি ব্যাপার। মানুষকে উন্নত করবার একটা প্রয়াস।
আর লালনের পক্ষে ভাববাদী হওয়াই তো স্বাভাবিক। লালনের বাস ছিল ধর্মীয়র যুগে। তবে প্রায়শ তাঁর পক্ষে সময়কে অতিক্রান্ত করার প্রবনতা আমাদের আজও মুগ্ধ করে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ । পি ডি এফ -এর জন্য।
প্রণব আচার্য্য বলেছেন:
লালনকে নিয়ে ওটি একটি চমৎকার লেখা; এটা ভ্যানগার্ড খুব চমৎকার কাজ করে; @ভালো মানুষ
সুনির্দিষ্ট করে মার্কসের কোন লেখা কোট করে দেখান।
আর Young Hegelians বলতে একটা গ্রুপের মত যার কোন বক্তব্য আছে - ব্যাপারটা এমন না। বরং প্রত্যেক সাথে প্রত্যেকের চিন্তার ফারাক তারা আলাদা করে বই লিখে প্রকাশ করেছেন।
মার্কসের "জর্মন ভাবাদর্শ" ব্রুনো বাউর, ম্যাকস ষ্টিরনার, ষ্ট্রাস ও বিশেষ করে ফয়েরবাখের চিন্তার সমালোচনা করে লেখা যে পান্ডুলিপি (মার্কসের জীবনকালে প্রকাশ হয় নাই, মৃত্যুর প্রায় ৪৭ বছর পর প্রকাশিত)।
লালনের প্রসঙ্গে:
কে কথা কয় রে দেখা দেয় না
নড়েচড়ে হাতের কাছে খুঁজলে জনম-ভর মেলে না।
"আপন দেহের ভিতর ঈশ্বরকে লালন এভাবেই খুঁজেছেন" বলেছেন কিন্তু কিভাবে কেন কোন ব্যাখ্যা করেন নাই।
ফলে আপনার উদ্ধৃত গানের কলিতেও, "দেহের ভিতর ঈশ্বরকে লালন এভাবেই খুঁজেছেন" এর প্রমাণ পেলাম না।
আপনার কোন দাবিই প্রতিষ্ঠিত হয় নি। আবার চেষ্টা করুন, দেখাতে পারলে খুশি হতাম।
ভূপর্যটক বলেছেন:
আপনার আগ্রহটা ভাল কিন্তু চিন্তাটা আবছা।আবুল আহসান চৌধুরী, “বাউলের সাধনা দেহকেন্দ্রিক" বলে আপনি বা কী বুঝলেন আর উনিই বা কী বুঝেছেন - জানতে পারলাম না। দেহতত্ত্বের গান মানে কী? এটুকু বুঝলে বা আমাদের বুঝাতে পারলে লালনকে টেনে আনা সার্থক মনে করতাম।
“পরম পুরুষ” “সহজ মানুষ” “রসের মানুষ” “অটল মানুষ” “অধর মানুষ” “ভাবের মানুষ” “মনের মানুষ” “অচিন পাখি” বা “সাঁই নিরঞ্জনের” গুপ্ত-অবস্থিতি।” - একথা দিয়ে, "আপন দেহের ভিতর ঈশ্বরকে লালন এভাবেই খুঁজেছেন" এটার কেমন করে প্রমাণ হলো এর কোন আগামাথা বুঝা গেল না। একটা বিক্ষিপ্ত দাবি হয়ে থেকে গেল।
সরি, আমাকে এভাবে সমালোচনা করতে হলো।
ইমন জুবায়ের বলেছেন:
@ পি মুন্সি ও ভূপর্যটকসালটা খেয়াল করুন। ১৮৩৬। এর বেশি আগাই নি। ১৮৩৬ সালে মার্কস-এর উক্তি পাবেন কোথায়? আমি বলেছি মার্কসবাদের ইতিহাস পড়তে পড়তে ...যেমন, রাস্তায় হাঁটতে হাঁটতে একটা শিউলি গাছ দেখে ছেলেবেলার শিউলি গাছের কথা মনে পড়ে গেল। এই। আর কিছু বলা হয়নি।
আমি কিছু দাবী করিনি। একটা কথা মনে পড়াতে বলেছি কেবল।
হয়তো ইয়ং হেগেলিয়ানদের প্রসঙ্গে লালনকে টেনে আনা বিশদৃশ ...
আর, মানুষই ঈশ্বর আর ঈশ্বর মানুষের ভিতরে বাস করে -এই দুই রকম কথার ব্যাখ্যা করাও আমার উচিত ছিল।
ধন্যবাদ।
নিভৃত পথচারী বলেছেন:
৫৭০ খ্রীষ্টাব্দে আগমনকারী সর্বশেষ নবী হুজুর পাক (সঃ)-এর কাছ থেকে এ হাদিস টি শুনে থাকবেন 'মুমিনের ক্বলব আল্লাহ্ র আরশ'। এ মর্মে আরো বর্নিত আছে যে এমনকি আরশে আল্লাহর সংকুলান হয়না, কিন্তু বান্দার ক্বলবে আল্লাহর স্থান হয়।
সূর্যের প্রতিচ্ছবি যদি ভূলোকে স্থাপিত ছোট আয়নাতে পতিত হয় তবে সে আয়নাকে সূর্য বলা কতটা যুক্তি সংগত তা সহজেই অনুমেয়। যদিও প্রতিবিম্ব হতে সূর্যের স্বরুপের একটা মোটামুটি ধারণা পেলেও পাওয়া যেতে পারে হয়তো। বিষয়টি এ দৃষ্টিকোন থেকে দেখলে একটা যৌক্তিক উপলদ্ধিতে আসার পথ পাওয়া যেতে পারে।
উপরোক্ত হাদিস সমূহের বিষদ ব্যাখা জানতে ও স্রষ্টার স্বরূপের সর্বপেক্ষা নিখুত বিবরণ পেতে দ্বিসহস্রাব্দের সংস্কারক হজরত মোজাদ্দেদে আলফে সানী শায়খ আহমদ ফারুকী সেরহিন্দি (রঃ) এর মকতুবাত শরীফ অধ্যয়ন অপরিহার্য।
নিঃসন্দেহে হজরতের ব্যাখা ও বর্ণনা সত্যান্বেষী পাঠক চিত্তকে সন্তুষ্ট করবে।
লেখক বলেছেন: thanks.
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















প্রিয়তে।