আমার প্রিয় পোস্ট

' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

“আমি পথ মঞ্জুরী, ফুটেছি আঁধার রাতে”। নজরুলের এই অভিমান ...

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৭

শেয়ারঃ
0 0 0



কী তোমার এত অভিমান ছিল কবি? যা তুমি জীবনভর গানে গানে বলেছ। কেন তুমি লিখেছ-

ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি; সে বেদনা ছিল ভালো সুখ ছিল সে কাঁদাতে।
কী তোমার এত অভিমান ছিল কবি? যা তুমি গানে বলেছ জীবনভর। আর আমরা সেই গান শুনে হয়ে উঠছি বেদনার্ত। এই একুশ শতকেও।
কেন তুমি লিখেছ-

মধুর সুরভী ছিল আমার পরাণ ভরা আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পরা।
কেন তুমি লিখলে-

আমি পথ মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে গোপন অশ্রুসম রাতের নয়নপাতে ...



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নজরুল ২ ;
প্রকাশ করা হয়েছে: গান (বাংলা)  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২০
পলাশমিঞা বলেছেন: কবি একজনকে ভালোবাসতেন :) এবং অভহেলিত হয়েছিলেন :(
০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: কবির সেই অভিমান এই একুশ শতকেও এসে আছড়ে পড়ছে!

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৩. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৩
পলাশমিঞা বলেছেন: একটা প্রশ্ন, কবিরা অভহেলিত হন/হয় কেন?

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: আমারও তো এই একই প্রশ্ন।

৪. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হাহাহাহা........না জেনে মন্তব্য করাটা ঠিক না @ পলাশ


কবির প্রথম স্ত্রী কে তিনিই ছেড়ে গিয়েছিলেন।
০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: এই গানটা কি নার্গিসকে নিয়ে?

৫. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩২
পলাশমিঞা বলেছেন: আমি যা জানি তা ভয়ে বলিনা বা বলবওনা, উনার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল যা আমরা সবাই জানিনা।

কবি জীবনে একাধিক প্রেম করেছিলেন @ একলব্যের পুনর্জন্ম ।

কোন এক কালে আমাকে নিয়েও লেখা লেখি হবে, তখন ওরা কি আমার সব খবর জানবে? আমার এমন ঘটনা আছে যা শুধু আমি জানি :)

http://kobiabdulhaque.wordpress.com/

সময় হলে দেখবেন।
০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: একজন কবি কি মানুষের জীবনে একাধিক প্রেম অস্বাভাবিক নয়।
লিঙ্কের জন্য ধন্যবাদ।

৬. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪১
পলাশমিঞা বলেছেন: না অস্বাভাবিক নয়, কারণ মন কখনো কবির বাগে থাকেনা এবং কবিরা অসুন্দরের মাঝেও সুন্দরকে খুঁজেন। তাই কবিদের জীবনে যত ধন্ধ।
০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: হ্যাঁ। তাইই।

৭. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৭
খলিল মাহমুদ বলেছেন:
তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা..........

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে?

তোমারি আঁখিরও মতো আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহার
সে কি তুমি
সে কি তুমি?

পরজনমে যদি আসি এ ধরায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়

আধো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রবো আকাশের গায়


কেন তিনি লিখেছিলেন এতো বেদনার কথা?

তবু জানি প্রিয় একদা নিশীথে
মনে পড়ে যাবে আমারে চকিতে.........কেন লিখেছিলেন?


০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪০

লেখক বলেছেন: তাই তো।

৮. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১
স্নিগ্ধা বলেছেন: দুঃখ দিয়ে যার জীবন গাঁথা তাঁর কবিতায় দুঃখ থাকা সাভাবিক। আর দুঃখ থেকেই অভিমানের জন্ম। তাইতো তাকে দুখু মিয়া বলে ডাকতো।
একটি ভালো লেখা উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।++++
০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪১

লেখক বলেছেন: হ্যাঁ, এখন মনে পড়েছে। নজরুলের নাম তো দুখু মিঞা ছিল।
আপনাকেও ধন্যবাদ।

৯. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৫
শান্তির দেবদূত বলেছেন: স্মৃতিকাতর করে দিলেন ...... একসময় কত শুনেছি নজরুলের এইসব কালজয়ী গান :( ....... আহঃ !!!
০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪২

লেখক বলেছেন: নজরুল স্মৃতিকাতর করে দেন ঠিকই।

০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন।

১১. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৪
ফজল বলেছেন: "কাজী নজরুল ইসলাম"
-বরাবরই
এক বিস্ময়
এক বেদনা
এক বিদ্রোহ
এক উল্লাস
এবং
এক অভিমান...
০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৪

লেখক বলেছেন: হ্যাঁ -"কাজী নজরুল ইসলাম"বরাবরই এক বিস্ময়

১২. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: থাক না........এখানে কবিতা গান ই বড়

কবি হোক যা খুশি তাই @পলাশ
০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৪

লেখক বলেছেন: আমারও তাইই মনে হয়।

১৩. ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫৪
বাফড়া বলেছেন: নজরুলের দুইটা গান ই শুনছি... এর মাঝে পয়লাটা শুইনাই আমি কাইত... ''এত জল ও কাজল চোখে পাষাণী আনলে বল কে?'' ... মানবেন্দ্রর গলা আর তবলার ঠুকঠাক... তার সাথে মিলায়ে মাস্ত লিরিকস...
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৩

লেখক বলেছেন: ''এত জল ও কাজল চোখে পাষাণী
অসাধারন গান।

০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: নজরুলকে নিয়ে যতই ভাবছি -অভিভূত হয়ে যাচ্ছি।

১৫. ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: বেদনার কথা, অভিমানের কথা, ভালবাসার কথা এমন ভাবে তিনি বলেছিলেন বলেই তো তার গানে সুরে নিজের মনের কথা গুলো বলা যায়।
আহা নজরুল, এবং নজরুলের চটুল এবং রাগ ভিত্তিক গান। আহা!
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫২

লেখক বলেছেন: আমি পথ মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে
গোপন অশ্রুসম রাতের নয়নপাতে ...

গোপন অশ্রুসম রাতের নয়নপাতে ...

রাতের চোখের পাঁপড়িতে আমি লুকোন কান্নার মতন ...

এই গভীর উপলব্দি কী ভাবে সম্ভব!

১৬. ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৭
আলী আরাফাত শান্ত বলেছেন: নজরুলের কথা যখন ভাবি তার গান যখন শুনি শুধুই মুগ্ধ হই!
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: ইংরেজিতে এই গানটি যতটুকু সম্ভব অনুবাদ করে দেখুন-আরও বিস্ময় অপেক্ষা করছে!

১৭. ০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৩
দাইয়ান সাকিব বলেছেন: নজরুলের গান গুলি অসাধারন
কিন্তু তিন শুধু অভীমান নিয়েই গান লিখেছেন তা কিন্তু না
তার বেশ সুন্দর সুন্দর প্রেমের গানও আছে
ধন্যবাদ
০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪১

লেখক বলেছেন:
নজরুল, বেদনার কথা, অভিমানের কথা, ভালবাসার কথা এমন ভাবে তিনি বলেছিলেন বলেই তো তার গানে সুরে নিজের মনের কথা গুলো বলা যায়।

১৮. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
তায়েফ আহমাদ বলেছেন: নজরুলের
'এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান'
(অনুপ জালোটার কন্ঠে শুনেছিলাম)
গানটা অনেক খুঁজে ও পাই নি।
আছে?
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: এখন নেই; পেলে অবশ্যই জানাব।

১৯. ০৬ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৩৬
হুমায়রা হারুন বলেছেন: খুব ভাল লাগলো গানটি শুনে।
রাগ দরবারীর ওপর নজরুলের একটি গান আছে 'কি দিয়ে পূজিব ভগবান,তোমারে আমি।' যদি সংগ্রহ করতে পারেন তাহলে আমায় দেবেন প্লিজ।
০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৩২

লেখক বলেছেন: O.k.

 

মোট সময় লেগেছে ১.০৪৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

zubairhossain@msn.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ