somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি নিকানোর পাররার দুটি কবিতা

১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবি নিকানোর পাররা। চিলির কবি। দুর্দান্ত সাহসী এই কবির মানুষের ব্যাক্তিস্বাধীনতায় বিশ্বাস ছিল প্রখর । ১৯৭৩ সালে চিলির গণমানুষের মহান নেতা সালভাদর আলেন্দেকে এক রক্তক্ষয়ী অভ্যূত্থানের মধ্য দিয়ে উৎখাত করে স্বৈরাচারী পিনোশে মার্কিন সাম্রাজ্যবাদের ইঙ্গিতে চিলির রাষ্ট্রক্ষমতা দখল করে নেয়। চিলির গনতন্ত্রমনা বুদ্ধিজীবিরা তারপর স্বৈরাচারী পিনোশের রোষানলে পড়ে-তাদের ওপর নেমে আসে কঠিন আজাব। কিন্তু, পাররা ছিলেন নির্ভীক-তিনি সান্তিয়াগোর প্রধান গির্জের প্রবেশমুখে টুপি পেতে বসে যান। কেন? কবিতা পড়ে নির্যাতিত বুদ্ধিজীবিদের জন্য অর্থ সাহায্য করবেন। এমনই মানুষ পাররা।

১৯১৪ সালের ৫ সেপ্টেম্বর নিকানোর পাররার জন্ম দক্ষিণ চিলির এক দরিদ্র পরিবারে ।


চিলির মানচিত্র

ছেলেবেলায় বাড়ির কাছের এক কবরখানার ভিতরে খেলতেন ভাইবোনদের সঙ্গে। মেধা ছিল পাররার। গণিত ও জ্যোতিপদার্থ বিজ্ঞান নিয়ে চিলির রাজধানী সান্তিয়াগো বিশ্ববিদ্যালয়ে পড়েন। তারপর অক্সফোর্ড উচ্চতর গবেষনার জন্য অক্সফোর্ড । সেখানেই ইংরেজ কবি জন ডান-এর কবিতা পড়ে মুগ্ধ হন এবং আমৃত্যু কবিতায় নিমজ্জিত হওয়ার সংকল্প করেন।


কবি জন ডান; লিখেছিলেন Death be not proud ...

তারপর দেশে ফিরে সান্তিয়াগোতে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ শুরু করেন।


সান্তিয়াগোতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

১৯৩৭ সালে বেরয় পাররার প্রথম কবিতার বই: ‘নামশূন্য গানের খাতা’। ১৭ বছর পরে দ্বিতীয় বই। ‘কবিতা ও প্রতিকবিতা।’
এ লেখার প্রথমে দেখেছি কেমন বেপরোয়া পাররা। তাঁর কবিতাও তেমনি। খোলামেলা। কথ্য। বিস্তর গালাগালি করেন কবিতায়।

জয়তু স্টালিন

ঐ খানকির পোলারা
আমাকে ওভারকোট নেওয়ার সময় পর্যন্ত দিল না।
কোনও রকম হুঁশিয়ারি ছাড়াই
ওরা আমায় ধরে টেনে হিঁচড়ে ফেলে দিল
রাইফেলের বাট ঠেকাল একজন আমার বুকে
আরেক কুত্তার বাচ্চা থুতু দিল
আমি অবশ্য ধৈর্য্য হারাইনি

তারপর তারা আমাকে পেট্রলকারে তুলল
একটি পরিত্যক্ত রাস্তায়
রেলস্টেশনের কাছে
গাড়িটি থামিয়ে ওরা বলল; ঠিক আছে। তুমি মুক্ত, তুমি যেতে পার।

এর মানে আমি জানি।
খুনিরা! বলে আমি চিৎকার করতে পারতাম
তার বদলে মৃত্যুর আগে চিৎকার করে বললাম-
‘ভিভা স্টালিন!’



পাররার সতর্ক-বার্তা কবিতায় পিনোশের শাসনামলের বিভীষিকা ফুটে উঠেছে:

প্রার্থনা করা যাবে না; নাক ডাকা যাবে না
থুতু ফেলা যাবে না; প্রশংসা করা যাবে না, হাঁটু গেড়ে বসা যাবে না
উপাসনা না, চিৎকার না, কাশি না

এই চৌহদ্দিতে ঘুমনো নিষেধ
রোগের চিকিৎসা না; কথা বলা না; যোগাযোগ না
স্বরসঙ্গতি না, পালানো যাবে না, ধরা যাবে না

দৌড়ানো একেবারেই নিষিদ্ধ
সিগারেট টানা যাবে না; যৌনসঙ্গম না।




সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১:০৬
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×