somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাচীন জাপানের প্রেমের কবিতা

১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পটা বলি শোনেন। ৩১৪ খ্রিষ্টাব্দ। জাপানের সম্রাট ছিলেন নিনতোকু। দারুন প্রতাপশালী সম্রাট। তো, সম্রাটের এক সঙ্গীনি ছিল, নাম: আইওয়ানোহিমে। বললাম সঙ্গীনি- কারণ সম্রাট নিনতোকু সম্ভবত আইওয়ানোহিমেকে বিবাহ করেননি। তবে আইওয়ানোহিমে অসম্ভব ভালোবাসতেন সম্রাটকে। একবার সম্রাট নিনতোকু ভ্রমনে বেরিয়েছিলেন। বিরহে অস্থির হয়ে উঠেছিলেন আইওয়ানোহিমে। বিরহের ঘোরে কবিতা লিখেছিলেন। সেই কবিতাগুলিই আজ জাপানের প্রেমের কবিতা হিসেবে আদৃত। কবিতাগুলোয় সম্রাট নিনতোকুর প্রতি আইওয়ানোহিমের গভীর প্রেমের আর্তি ফুটে উঠেছে।



বর্তমান কালের শিল্পীর কল্পনায় কবি আইওয়ানোহিমে।


দীর্ঘদিন


যতই ঘুরছ
দিনগুলি দীর্ঘ হচ্ছে।
আমি কি অপেক্ষা করব?
না, তোমাকে পাহাড়ে খুঁজতে বেরুব?

আমি বরং মরব

আমি বরং মরব
শুয়ে মরে যাব।
তোমাকে না চেয়ে বরং
রুক্ষ পাহাড়ের পাথরকে
করব বালিশ ।



সম্রাট নিনতোকু


আমি অপেক্ষা করব

যতদিন বেঁচে থাকব
আমি অপেক্ষা করব।
যতক্ষণ না আমার কালো পোশাক
তুষারে সাদা হয়ে যাবে।

আমার আকাঙ্খা কি ম্লান হয়ে যাবে?

এই বসন্তের প্রান্তরে
আমার আকাঙ্খা কি ম্লান হয়ে যাবে?
ভোরের কুয়াশা ধান গাছের ফাঁকে
উবে যায়!

জাপানের সম্রাট নিনতোকু মনে হয় আইওয়ানোহিমের স্পর্শকাতর হৃদয়কে বুঝতে পারেননি-কেবল ভোগই করেছেন। পরবর্তীতে নিজেকে জাপানের সাম্রাজ্ঞী দাবী করেছিলেন আইওয়ানোহিমে । সম্ভবত ভালোবাসার তাড়নায় কেমন একটা ঘোরের ভিতরে চলে গিয়েছিলেন আইওয়ানোহিমে ...


একালের আইওয়ানোহিমে?

মূল জাপানি থেকে ইংরেজিতে অনুবাদ : আয়ামে ফুকুদা

কবিতাসূত্র:

Willis Barnstone এবং Tony Barnstone সম্পাদিত Literatures of Asia, Africa, and Latin America. (From Antiquity to the Present)


সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১:১৪
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×