somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রনাথ ও আমরা

০৮ ই মে, ২০০৯ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




রবীন্দ্রনাথ তাঁর সমস্ত শিল্পকর্ম দিয়ে একটি কথাই যেন বলতে চেয়েছেন-জীবন সুন্দর।
রবীন্দ্রনাথের এই কথাটি কি সত্য?
কেননা, চোখ মেললেই চারপাশে অজস্র অ-সুন্দর চোখে পড়ে; তারপর ইতিহাসের উষালগ্ন থেকেই যুদ্ধ বিগ্রহে লিপ্ত রয়েছে মানুষ । আজও সেই রক্তঘোর কাটল না। আজও আফগান উপত্যকায় যুদ্ধবাজ দেশের বিমান হামলায় নিহত হয় শতাধিক বেসামরিক মানুষ। বিদেশ থেকে প্লেনভরতি করে আসে শ্রমিকের লাশ। পাটকলগুলি বন্ধ হয়ে গেলে খুলনার শ্রমিক পরিবারগুলো পতিত হয় নরকে। তা হলে জীবন কোথায় সুন্দর? অথচ, রবীন্দ্রনাথ নির্দ্বিধায় বলেছেন-

জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল ধন্য হল মানবজীবন।

এই দুঃখদুর্দশায় পরিপূর্ন জগতে জন্ম নিয়ে রবীন্দ্রনাথ ধন্য। আশ্চর্য! তা হলে জীবন সুন্দর-এই কথাটির মানে সম্ভবত জীবনকে সুন্দর করা যায়। হ্যাঁ, তাইই হবে। এবং জীবনকে সুন্দর করে তুলতেই রবীন্দ্রনাথের জীবনভর সাধনা আমরা প্রত্যক্ষ করেছি। আমরা লক্ষ করেছি- তাঁর উপার্জনের প্রায় সবটুকুই তিনি ব্যয় করেছেন বাংলার হতদরিদ্র মানুষের শিক্ষাবিস্তারের জন্য; কেননা, জীবনকে সুন্দর করা যায়। তিনি জানতেন বাংলার জীবন মূলত কৃষিজীবন। কাজেই, সেই আঠারোশো পচানব্বুই সালেই রবীন্দ্রনাথের উদ্যেগেই স্থাপিত হয়েছিল কৃষিব্যাংক ।
জীবনকে সুন্দর করা যায়- এই রবীন্দ্রনাথের মূলশিক্ষা। তার আগে বিশ্বাস করতে হবে - শত দুঃখকষ্টগ্লানি সত্ত্বেও জীবন সুন্দর। জীবন সুন্দর-এই অনিবার্য মন্ত্রটিতে অবিচল বিশ্বাস ব্যতিরেকে জীবনকে কখনোই সুন্দর করা যাবে না। আমাদের অনেক অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের অনেক অনেক পরিবর্তন সাধিত করতে হবে। আমরা যেন মনে না করি যে - জীবন সুন্দর নয়। সেরকম মনে করলেই আমাদের শীর্ষে পৌঁছবার পথ আরও দুর্গম হয়ে উঠবে। রবীন্দ্রনাথকে অগ্রাহ্য করবার কোনও অধিকার আমাদের নেই!



রবীন্দ্রনাথের শিল্পকর্ম আসলে অতীব সূক্ষ্ম অনুভূতির বিষয়। অনেকক্ষেত্রেই হয়তো আপামর জনমানুষের বোধের অতীত। তারপরও রবীন্দ্রজগৎ থেকে বিচ্যূত হয়ে কেবলমাত্র টেকনোলজি-নির্ভর সমাজ নির্মান করে কী লাভ? কেননা, মানুষের তাকাতে হয় পূর্নিমার আকাশের দিকে। প্রতি মুহূর্তের আশঙ্কা ভুলে তার গাইতে হয়-

আজ জোছনারাতে সবাই গেছে বনে।

ভবিষ্যতের যুদ্ধগুলি সংঘটিত হওয়ার মুহূতের্ও রবীন্দ্রনাথের প্রার্থনাবাক্য ধার করে আমাদের বলতেই হবে-

বরিষ ধারামাঝে শান্তির বাণী।



সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×