somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলবায়ূর পরিবর্তনের ফলেই মাত্র ২০০ জনের ক্ষুদ্র একটি মানবগোষ্ঠী আফ্রিকা থেকে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে

১২ ই মে, ২০০৯ সকাল ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাঁয়ে আফ্রিকা। লোহিত সাগর। মাঝখানে আরব-উপদ্বীপ। এ পথেই আজ থেকে ৭০,০০০ বছর আগে আধুনিক মানুষ বা হোমো-সাপিয়ান্স ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে।

সম্প্রতি বি বি সি-র একটি প্রামাণ্যচিত্র দেখিয়েছে যে-আজ থেকে ৭০,০০০ বছর আগে মাত্র ২০০ জনের আফ্রিকার ছোট একটি দল লোহিত সাগর পাড়ি দিয়ে আফ্রিকার বাইরে চলে গিয়েছিল। ঐ সময়টায় জলবায়ূর পরিবর্তনের ফলে লোহিত সমুদ্রে পানি নীচে নেমে গিয়েছিল-যার কারণে আফ্রিকার ঐ ক্ষুদ্র মানবগোষ্ঠীটি আরব উপদ্বীপে প্রবেশ করতে সক্ষম হয়েছিল ; তারপর তাদের বংশধরই ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে ।
প্রামাণ্যচিত্রের উপস্থাপিকা ড. অ্যালিস রবার্টস ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট অ্যানাটমিষ্ট; তিনি বললেন, আধুনিক মানুষ জলবায়ূর পরির্বনের মুখোমুখি হয়েছিল আর সেই সঙ্গে ভাগ্য তাকে সহায়তা করেছিল বলেই এইরকম একটা উন্নতি সম্ভবপর হয়েছিল। তিনি বললেন, মানুষ প্রায়ই জিজ্ঞেস করে; ঠিক ঐ সময়েই কেন মানুষকে আফ্রিকা ছাড়তে পেরেছিল? তারা কি নতুন ধরনের জীবনপদ্ধতির বিকাশ ঘটিয়েছিল কিংবা নতুন কোনও গুন বা ক্ষমতা তারা অর্জন করেছিল? হ্যাঁ, কিছু যোগ্যতা তো ছিলই-যা ওদের টিকে থাকতে সাহায্য করেছিল। কিন্তু ঠিক ঐ সময়েই মানুষের আফ্রিকা ছাড়ার কারণ হল জলবায়ূর পরিবর্তন; আর ... ভাগ্য। আর্কেওলজিকাল ও জেনেটিক গবেষনা করেই তবে এ সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে আজকের দিনের ইউরোপ এশিয়া অষ্ট্রেলিয়া উত্তরামেরিকার এবং দক্ষিণ আমেরিকার মানুষের ডি এন এ আফ্রিকার একটি মাত্র গোত্র থেকেই উদ্ভূত! তিনি আরও বলেন-আজ থেকে ১৯৫,০০০ বছর আগে পূর্বআফ্রিকায় আধুনিক মানুষ বির্বতিত হয়েছে এবং ৫০ হাজার বছরের মধ্যে তারা আফ্রিকা মহাদেশের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। এখন ধারনা করা হচ্ছে আজ থেকে ৭০,০০০ বছর আগে শুস্কতার জন্য লোহিত সাগরের পানি অনেক নীচে নেমে যায়; যার ফলে লোহিত সাগরের মোহনার দূরত্ব ১৮ মাইলের বদলে হয়ে দাঁড়িয়েছিল ৮ মাইল। ২০০ জনের একটি ছোট গোত্র ঐ ৮ মাইল পেরিয়ে আরব-উপদ্বীপে ঢোকে। ড. রবার্টস বললেন, 'We all know about and face climate change at the moment but there have been massive climate changes in the past.'


সংবাদসূত্র:

Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৮:৪৮
৩৬টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×