
এমন মানব জনম আর কি হবে।
মন যা কর, ত্বরায় কর এই ভবে।।
অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই,
শুনি মানবের তুলনা কিছুই নাই ।
দেব-দানবগণ,
করে আরাধন
জনম নিতে মানবে।।
কত ভাগ্যের ফলে না জানি,
মন রে, পেয়েছ এই মানব-তরণী
বেয়ে যাও ত্বরায়
তরী সুধারায়,
যেন ভরা না ডোবে।।
এই মানুষে হবে মাধুর্য্য ভজন,
তাইতে মানুষ রূপ এই গঠিল নিরঞ্জন,
এবার ঠিকিলে আর
না দেখি কিনার,
লালন কয় কাতর ভাবে।।
লালনের লেখা ও সুর করা ১৮৫০ সালের দিকের একটি বাংলা লোকগান ; ভাবলে অবাক লাগে-ঐ সময়ে অন্যান্য ভাষার গান কী রকম ছিল? ইংরেজি? রুশ? জার্মান?
এরপরও কে বলে যে বাংলা আবহমান নয়?
নবনীতা চৌধুরীর কন্ঠে এই অসামান্য লালনগীতিটি ...

লালন। বাংলার অলিখিত সংবিধানটি তিনিই রচনা করেছেন ...
(আমার ৫০০তম পোষ্টে গানটি সকলের উদ্দেশে উৎসর্গ করছি।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

