মার্কিন কবি নিক অ্যাডমুসেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে বাস করছেন। গবেষনা করছেন সমকালীন চিনে গদ্য কবিতা নিয়ে ; সেই সঙ্গে চিনের সাহিত্য অনুবাদও করছেন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে এম এফ এ করেছেন অ্যাডমুসেন; এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইস্ট এশিয়ান স্টাডিজ বিভাগে পি এইচ ডি করছেন। তাঁর লেখা বোস্টন রিভিয়্যূ, ওয়েষ্টার্ন হিউম্যানিটিস রিভিয়্যূ, এপিফ্যানি, ডায়াগ্রাম এবং দ্য কমসটক রিভিয়্যূতে নিয়মিত ছাপা হয়।
পুলিশ রিপোর্ট, নভেম্বর ২৫, ২০০৭
ভাষা জরুরি হয়ে পড়েছে,
এবং এর উর্ধাংশে দূর্বল। সে বলল:
‘আমি তোমার আঙুল ভাঙ্গতে যাচ্ছি।’ আমি বললাম:
‘তুমি আমার আঙুল ভাঙ্গতে যাচ্ছ না।’
অন্য কেউ এল যখন আগে থেকেই বর্ননার
ফলাফল : সে আমার কপালে ঠুকে দিল একটি সাঙ্কেতিক বার্তা ।
আমার হৃদয় যাচ্ছে, গল্পটা আমি বলতে পারি না
যদি না গল্পের হৃদয়ও না যায়।
পাসওয়ার্ড আমার ত্বকে বেগুনি;
গাঁটের ওপর ছোট ছোট টুকরো,
-কান,-ফ্রাই, -আরেড, -ইন-
আমি ভাবলাম আমি যেতে চাই
যেখানে আমিই কেবল আঘাত করব
আর আমাকে শুনতে হবে না। বাতাস
শুনেছিল আমার শরীরের ভাষা: এটি ছিল খোলা।
খুলে গেলে আমি ভীষন যন্ত্রনায় ঢুকি ভিতরে ।

নিক অ্যাডমুসেন
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


