আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

প্রাচীন ফিনিসিয় জাতি।
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪১
জীবনানন্দ দাশের ‘নগ্ন নির্জন হাত’ কবিতার চারটে লাইন এরকম-
ভারতসমুদ্রের তীরে
কিংবা ভূমধ্যসাগরের কিনারে
অথবা টায়ার সিন্ধুর পারে
আজ নেই, কোনো এক নগরী ছিল একদিন ...
টায়ার সিন্ধুর পারে ...এই টায়ার নগরেই এককালে বাস করত প্রাচীন ফিনিসিয় জাতি। এখন যে দেশটা লেবানন-খ্রিস্টপূর্ব যুগে সেখানেই ছিল বালবেক, ক্যাসেরিয়া, কার্থেজ, জারেপথা, টায়ার সিদন আর বিবলস নামে বেশ কটি নগর। সেসব নগরে বাস করত ফিনিসিয়রা। বড় বিস্ময়কর এক জাতি। ভীষণ উন্নত। সেকালেই হাতির খামার ছিল ওদের। এমন কী দন্তচিকিৎসাও জানত ওরা। মধ্যপ্রাচ্যে প্রথম সংসদ অধিবেশনের আয়োজন করেছিল তারাই। ফিনিশিয়রা সভ্যতায় যা তা জাতি ছিল না। প্রমাণ? ওদের বর্ণমালা থেকেই ইউরোপ পেয়েছে বর্ণমালা । শুধু তাই নয়। মুসা নবীর বাইবেলের প্রথম পাঁচটি অধ্যায় (পেন্টাটিউক বা তোরা নামে যা পরিচিত ছিল) ফিনিসিয় অক্ষরে লিখিত।
পশ্চিমে ভূমধ্যসাগর; পুবে ফিনিসিয়া।
সেই খ্রিস্টপূর্ব যুগেই ফিনিসিয় নির্মান শিল্পীরা ছিল অতুলনীয় শিল্পপ্রতিভার অধিকারী। উল্লেখিত টায়ার নগরীটিতে ছিল মেলকারট নামে একটি ফিনিসিয় উপাসনালয়। কেন এই প্রসঙ্গটি তুললাম? তার কারণ আছে।
আমরা জেরুজালেমে সলোমনের প্রার্থনাগৃহ কথা জানি- যেটি পরবর্তীকালে রোমানরা পুড়িয়ে দিয়েছিল; তার আগে যেটি নির্মানে ঐ টায়ার নগরীর মেলকারট উপাসনাগৃহের শৈলীর অনুকরন করা হয়েছিল । কথা আরও আছে। ফিনিসিয়ার ভূপ্রকৃতি ঈষৎ রুক্ষ হলেও ঐ অঞ্চলের সিডার গাছগুলি ছিল দুর্দান্ত । যে কারণে জেরুজালেমের সলোমনের প্রার্থনাগৃহটি নির্মানকালে ফিনিসিয় সিডার গাছ ব্যবহার করা হয়েছিল। এমন কী ...মিশরের ফারাওরাও ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মানের জন্য ব্যবহার করতেন ফিনিসিয় সিডার গাছ ।
এই সেই বিখ্যাত ফিনিসিয় সিডার গাছ
খ্রিস্টপূর্ব ১২০০ থেকে খ্রিস্টপূর্ব ১০০০ ফিনিসিয় সভ্যতার রাজধানী ছিল বিবলস। বিবলস শব্দটির মানে যেখানে প্যাপিরাস (মিশরের সেই লেখার জিনিস...) বিক্রি হয়। বাইবেলের নামটি এসেছে ওই বিবলস থেকেই। এবার বুঝুন। রাজধানী দীর্ঘকাল একই জায়গায় থাকে না। ফিনিসিয় সভ্যতার রাজধানী এরপর স্থানান্তরিত হয় টায়ারে। খ্রিস্টপূর্ব ১০০০ থেকে খ্রিস্টপূর্ব ৩৩০ অবধি টায়ারই ছিল ফিনিসিয়দের রাজধানী।
এককালের সেই টায়ার নগরী
বালবেক নগর
হোমারের ইলিয়াদ ও ওদেসিতেও ফিনিসিয়দের কথা রয়েছে। আসলে ওরা ভূমধ্যসাগরের পূর্বতীরের আদি বাসিন্দা। একালের ডি এন এ পরীক্ষাও তাইই বলে। ফিনিসিয় নামটা দিয়েছিল গ্রিকরা। গ্রিক ভাষায় ফিনিসিয় অর্থ- টকটকে লাল। তা এরকম নাম দেওয়ার কি কারণ? ফিনিসিয়রা এক ধরনের সামুদ্রিক মাছের খোলা দিয়ে বেগনী রং তৈরি করত কাপড় রং করার জন্য। সেই কাপড় বেচেই প্রভূত ধনরতেœর অধিকারী হয়েছিল তারা। ফিনিশিয়দের রাজটিই ছিল বাইবেলবর্ণিত প্রাচীন সেই কেনান দেশ। ইহুদিরা কেনানিদের বলত ব্যবসায়ী। ফিনিশিয়দের প্রধান পেশাই ছিল ব্যবসা।
দেবতা বাল
দেবী অ্যাশতারতে
ফিনিসিয়রা বাস করত নগররাষ্ট্রে। ছিল বহুদেবতায় বিশ্বাসী। উপাসনা করত নানা উর্বরা শক্তির দেব দেবীর । প্রধান দেবীর নাম অ্যাশতারতে। সেই দেবীর এমনই মোহনী শক্তি যে- বৃদ্ধ বয়েসে এমন কী ইহুদিদের রাজা সলোমনও দেবীর অ্যাশতারতে এর উপাসক হয়ে উঠেছিলেন! ফিনিসিয়দের প্রধান দেবতার নাম ছিল বাল। দেবতা বাল-এর উপসনালয়ে শিশু বলির কথা শোনা যায়! যাক। তবে গ্রিক ও রোমান প্যাগান ধর্মবিশ্বাসও নাকি ফিনিসিয়ায় প্রভাব বিস্তার করেছিল। এমনটা হতেই পারে। তবে খ্রিস্টানধর্মের প্রচারের শুরুতেই ফিনিসিয় জনগন ধর্মটি সাদরে গ্রহন করে। স্বয়ং যিশু নাকি ফিনিসিয়ায় গিয়েছিলেন লোককে ধর্মপথে ফেরাতে। যিশুর কথায় বিশ্বাস
করেছিলেন একজন ফিনিশিয় নারী ।
প্রাচীন ফিনিসিয় উপাসনালয়ের ধ্বংসাবশেষ; এখানে শিশুবলিও নাকিও হত!
ফিনিসিয়রা মূলত ছিল ব্যবসায়ী । ভূমধ্যসাগরজুড়ে ছিল তাদের অবাধ যাতায়ানত। তারা উপনিবেশ গড়ে ছিল সাইপ্রাস, স্পেন ও জিবরালটারে। ব্রিটেন নামটির স্মৃতিও সঙ্গেও ফিনিসিয়রা জড়িত । ফিনিসিয়রা টিন নিত প্রাচীন ব্রিটেন থেকে। ফিনিসিয় ভাষায় বার মানে (জমি) আর টাননিক মানে। (টিন)। এভাবেই ব্রিটেন নামের সৃষ্টি। অনেকে বলে নামটি রোমানরা। কথাটি সত্য নয়।
ফিনিসিয় জাহাজ
ফিনিসিয়রা ছিল দক্ষ নাবিক। তারাই প্রথম ভূমধ্যসাগরের পূর্বতীর থেকে আফ্রিার উপকূলে পৌঁছে গিয়েছিল। নৌচলাকালীন সময়ে তারা দিকনির্দেশনা পেত মেরুনক্ষত্রের অবস্থান থেকে। এমনও বলা হয় যে ... সেই খ্রিস্টপূর্ব যুগেই নাকি ফিনিসিয় জাহাজ পৌঁছে গিয়েছিল উত্তর আমেরিকায়! এমন দাবীর সপক্ষে অবশ্য কোনও প্রমাণ নেই। যাই হোক। ফিনিসিয়রা ছিল দক্ষ জাহাজনির্মাতা। সেকালের সাম্রাজ্যলোভী নৃপতিরা ফিনিসিয় জাহাজনির্মানশিল্পীদের দিয়েই তৈনি করিয়ে নিত রণজাহাজ ।
এই ছবিটা দেখে ধারনা করা যেতে পারে সেকালে ফিনিসিয়দের মেক আপ গেটআপ কেমন ছিল ...
যুগ যুগ ধরে যুদ্ধবাজরা ফিনিসিয়া আক্রমন করেছে। যেমন, মিশর, আরিরিয়া, ব্যাবিলন, মেসিডন, পারস্য ও রোমান। ফিনিসিয়া ব্যবসায়ী ছিল যোদ্ধা না। কাজেই বৈদেশিক আগ্রাসন ঠেকাতে পারেনি। তবে সব বৈদেশিক আক্রমনই যে অশুভ ফল বয়ে এনেছিল-তা নয়। একটা উদাহরণ দিই। এখনকার লেবাননের রাজধানী বৈরুত শহরের প্রাচীন নাম ছিল বেরিটাস। রোমান যুগে বৈরুতে আইন নিয়ে পড়ার বিদ্যাপীঠ গড়ে উঠেছিল।
ফিনিসিয় শিল্পের নমুনা
মুদ্রা
ফিনিসিয় নারী (একালের শিল্পীর চোখে)
মালটার লোকেরা আজও নাকি ফিনিসিয় ভাষায় কথা বলে । অবিকৃত অবশ্য নয়। কেননা, ভাষা বদল যায়। অক্ষরও। আজ রোমান হরফ দেখে কে বলবে যে এককালে ওগুলো সৃষ্টি করেছিল ফিনিসিয়রা।
ফিনিসিয় বর্ণমালা
২
এতক্ষন আমি প্রাচীন ফিনিসিয় সভ্যতা সম্পর্কে যা লিখেছি তাতে ফিনিসিয়দের সম্বন্ধে কতদূর বোঝা গেল বলতে পারি না। অনুভূতিই যেহেতু আসল। আমি যা লিখলাম সেসব পড়ে অনুভূতি তৈরি নাও হতে পারে। আমার কেন জানি মনে হয় প্রাচীন ফিনিসিয় সভ্যতাকে একটু অন্যভাবে দেখলে অনুভূতি তৈরি হলেও হতে পারে, যদি আমরা তথ্য ও তত্ত্বের ভার এড়িয়ে ফিনিসিয়াকে কবির চোখে দেখি-জীবননান্দের চোখে দেখি।
সে উদ্দেশ্যেই কবির ‘নগ্ন নির্জন হাত’ কবিতাটি পাঠ করা যাক-
আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে:
আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার।
যে আমাকে চিরদিন ভালোবেসেছে
অথচ যার মুখ আমি কোনাদিন দেখিনি,
সেই নারীর মতো
ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে।
মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা
সেই নগরীর এক ধুসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে।
ভারত সমুদ্রের তীরে
কিংবা বূমধ্যসাগরের কিনারে
অথবা টায়ার সিন্ধুর পারে
আজ নেই কোনা এক নগরী ছিল একদিন,
কোনো এক প্রাসাদ ছিল;
মূল্যবান আসবাবে ভরা এক প্রাসাদ;
পারস্য গালিচা, কাশ্মিরী শাল, বেরিন তরঙ্গের নিটোল মুক্তা প্রবাল,
আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত চোখ, আমার বিলীন স্বপ্ন আকাঙ্খা;
আর তুমি নারী-
এই সব ছিল সেই জগতে একদিন।
অনেক কমলা রঙের রোদ ছিল,
অনেক কাকাতুয়া পায়রা ছিল,
মেহগনির ছায়াঘর পল্লব ছিল অনেক;
অনেক কমলা রঙের রোদ ছিল;
অনেক কমলা রঙের রোদ;
আর তুমি ছিলে;
তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না,
খুঁজি না।
ফাল্গুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্রপারের কাহিনী,
অপরূপ খিলারও গম্বুজের বেদনাময় রেখা,
লুপ্ত নাশপারিত গন্ধ,
অজস্র হরিণ ও সিংহের ছালের ধুসর পান্ডুলিপি,
রামধনু রঙের কাচের জানালা
ময়ুরের পেখমের মতো রঙিন পর্দায় পর্দায়
কক্ষ ও কক্ষান্তর থেকে আরো দূর কক্ষ ও কক্ষান্তরের
ক্ষণিক আভাস-
আয়ুহীন স্তব্ধতা ও বিস্ময়।
পর্দায়, গালিচায় রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত স্বেদ,
রক্তিম গেলাসে তরমুজ মদ!
তোমর নগ্ন নির্জন হাত;
তোমার নগ্ন নির্জন হাত।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রাচীন ফিনিসিয় সভ্যতা ;
প্রকাশ করা হয়েছে: প্রাচীন ইতিহাস বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ব্ল্যাক মামবা বলেছেন:
অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হ্যাঁ। ইনকা নিয়ে খসড়া লেখা তৈরি করছি।
ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
চমৎকার পোস্ট। প্রিয়তে রেখে দিলাম।
লেখক বলেছেন: Thanks.
ধ্রুব০০৭ বলেছেন:
চমৎকার তথ্যবহুল লেখা। প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখাজোকা শামীম বলেছেন:
ওদের নাম থেকে ফিনিস শব্দটা এসেছে। আসলেই তো ব্যাটারা ফিনিস হয়া গেছে।
লেখক বলেছেন: তাই? জানা ছিল না। ফিনিস আসলে হয়নি। লেবানিজদের পূর্বপুরুষ ওরা!
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
শেরজা তপন বলেছেন:
দারুন কিছু তথ্য আর না দেখা কিছু ছবি দিয়ে মন ভরালেন।
লেখক বলেছেন: মন ভরল তাহলে?
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।
আপনার পোষ্ট প্রিয়তে নিতে নিতে আমার লিষ্ট ভরে গেলো
লেখক বলেছেন: শিরোনামটা এখুনি বদলে দিচ্ছি।
"প্রাচিন ফিনিসীয় সভ্যতা :: কোন এক রহস্যময়ীর নগ্ন নির্জন হাত"
লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ । তাই?
লেখক বলেছেন: শুনব। অবশ্যই।
আকাশ অম্বর বলেছেন:
চমৎকার, ইমন ভাই। অনেক কিছু জানলাম।শুধু ওদের ভাষার ব্যাপারে যেটা জানতাম, প্রোটো-ক্যানানাইট থেকে উৎপত্তি লাভ করা এই ফিনিসিয়ান লেখার পদ্ধতি আধুনিক অনেক ভাষার মূল বলা হচ্ছে অনেক জায়গায়। এই ভাষাগুলোর মধ্যে আরামায়িক (থেকে হিব্রু/আরবী) ছাড়াও আছে ব্রাক্ষ্মীলিপি। ব্যাপারটা তাহলে মোটামুটি দাড়াচ্ছে (একটু লাফ দিয়ে!),
প্রোটো-ক্যানানাইট > ফিনিসিয়ান > আরামায়িক > ব্রাক্ষ্মীলিপি > উত্তর ব্রাক্ষ্মী > প্রোটো-বাংলা > পূর্ব নাগরী > বাংলা
ভূল হলে মার্জনীয়। কিন্তু কি অদ্ভুতভাবে সম্পর্কযুক্ত সবকিছু আবারও!
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: প্রোটো-ক্যানানাইট > ...................> বাংলা
আশ্চর্য!
শয়তান বলেছেন:
অনেক আগ্রহ মেটালো ।
লেখক বলেছেন: তাই?
জানজাবিদ বলেছেন:
পরিশ্রমী এবং অতি উপাদেয় লেখা। প্রাচীণ ইতিহাস নিয়ে যে কোন লেখাই ভাল লাগে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
জটিল বলেছেন:
ইনকা নিয়ে লেখার অপেক্ষায় রইলাম ...
লেখক বলেছেন: লেখাটা তৈরি করছি। আজ কালের মধ্যেই পোস্ট করব।
শয়তান বলেছেন:
আকাশ অম্বর সময়কালটা উল্লেখ করবেন কি একটু ।
ধূসর মানচিত্র বলেছেন:
সোজাসুজি প্রিয়তে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
দীপান্বিতা বলেছেন:
দারুন!.........’দেবী অ্যাশতারতে’র সাথে পুরোন ভারতীয় দেবীদের মূর্তি-ভাষ্কর্যের সাদৃশ্য আছে, তাই না!
লেখক বলেছেন: আমারও তাইই মনে হয়।
আকাশ অম্বর বলেছেন:
শয়তান@
*Proto-Canaanite alphabet (1400 BC to 1050 BC)
*Phoenician alphabet (originated around 1050 BCE)
*Aramaic alphabet (800 BCE to 600 CE)
[ব্রাক্ষ্মীলিপি যে ইম্পেরিয়াল আরামায়িক থেকেই উৎপত্তি লাভ করেছে এই ধারণাকে Aramaic hypothesis বলা হচ্ছে]
*Brāhmī (perhaps 6th, and certainly 3rd, century BCE, to c. 3rd century CE)
*Eastern Nagari (c. 1200–present)
[ডিসক্লেইমার - উইকি হতে প্রাপ্ত জ্ঞান]
শুভকামনা।
লেখক বলেছেন: ইনকা লিখছি।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: এই পড়তে পড়তে।
লেখক বলেছেন: জ্বী।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মানুষ বলেছেন:
পড়লাম
লেখক বলেছেন: ধন্যবাদ।
নুভান বলেছেন:
অশেষ ধন্যবাদ। কত বিনিদ্র রজনী পার করেছি উইকিতে এসব পড়ে, কিন্তু বাংলায় পড়ার মতন কি আর মজা পাওয়া যায়? আপনাকে অশেষ ধন্যবাদ। বি.দ্র.ঃ যতদুর জানি 'কার্থেজ' নগরী উত্তর আফ্রিকায়, ফিনিশিয়দের সাথে তাদের সম্পর্কটা কি একটু খুলে বলবেন? আমি ভুলে গেছি।
লেখক বলেছেন: 'কার্থেজ' নগরী উত্তর আফ্রিকায়,ঠিক আছে। ওটা ফিনিশিয়দের উপনিবেশ। এমন উপনিবেশ স্পেনেও ছিল।
হাফিজুর রহমান মাসুম বলেছেন:
চমৎকার লিখেছেন..........ফিনিসিয়দের আমরা বলি 'Careers of Civilization'........
লেখক বলেছেন: Thanks.
Yes, 'Careers of Civilization' ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















