
আরেকটি গুরুত্বপূর্ন মেসোআমেরিকান সভ্যতা হল মিক্সটেক সভ্যতা । মিক্সটেকরা যদিও কখনও একীভূত রাষ্ট্র গড়ে তুলতে পারেনি- একের পর এক যুদ্ধ করেছে- তবে এদের যুদ্ধবাজ বলা যাবে না। কেননা, সে যুগের ঐ ছিল রীতি-একে অন্যকে আক্রম করত। তো, মিক্সটেক সভ্যতার সময়কাল হল: নবম শতক থেকে ষোড়শ শতক অবধি । মেক্সিকোর ওয়াক্সাকা প্রদেশের মনটে অ্যালবান নগর ছিল জাপোটেকদের প্রাচীন বাসভূমি। জাপোটেক সভ্যতার কেন্দ্র ছিল মনটে অ্যালবান নগর। মিক্সটেকরা মনটে অ্যালবান নগর জয় করেছিল।

ওয়াক্সাকা প্রদেশটি মেক্সিকোয়। মেক্সিকোর দক্ষিণে। প্রশান্ত মহাসাগরের পাড়ে। মিক্সটেকরা ওয়াক্সাকা প্রদেশের পর্বতশীর্ষে বাস করত। এর কিন্তু একটা মানে আছে। পর্বতশীর্ষ মানে মেঘের কাছাকাছি। আর মেঘ মানে বৃষ্টি। মিক্সটেক ভাষার নাম নুদজাহুই। সে ভাষায় মিক্সটেক মানে, “বৃষ্টির মানুষ।”

পরে মিক্সটেকরা নেমে এল ওয়াক্সাকা উপত্যকায়। এই সম্প্রসারনের অভিজ্ঞতা ওরা হরিণের চামড়ায় লিখত। ওরকম আটটি মৃগছাললিপি সভ্য মানুষের কাছে লভ্য হয়েছে। (মজা করলাম!) মিক্সটেকরা রাজধানী গড়ল টিলানটোঙ্গতে। মিক্সটেকদের রাজা টিলানটোঙ্গ নগরে বাস করত। রাজা অভিজাতদের নানা দায়িত্ব ভাগ করে দিত।

টিলানটোঙ্গ
ভাষা না হলেও লেখনির জন্য মিক্সটেকরা বিখ্যাত। ওদের লেখনি আসলে ছবি ও সংকেত-এর সমন্বয়। ঘটে যাওয়া ঘটনাগুলি ছবি এঁকে বোঝাত তারা। ওরা নিত্যদিনের ইতিহাসও লিখে রাখত।

মিক্সটেকরা যথারীতি প্রকৃতির শক্তির আরাধনা করত। জীবন মৃত্যু ও মৃত্যুর পরের জীবন ছিল ওদের কাছে গুরুত্বপূর্ন। মিক্সটেকদের প্রধান দেবতা ছিল সূর্যদেবতা। দেবতার ভজনা করত রক্তে ও পাখির পালকে। নরবলিও ছিল ওদের ধর্মের নিত্যকার কৃত্য। যুদ্ধ স্বাস্থ্য উর্বরতা ও বৃষ্টির পৃথক দেবতা ছিল মিক্সটেকদের।



![]()
মিক্সটেক শিল্প ১

মিক্সটেক শিল্প ২

মিক্সটেক শিল্প ৩
বর্তমানে মিক্সটেকরা মেক্সিকোসহ মার্কিন যুক্তরাষ্ট্রের নানা জায়গায় ছড়িয়ে আছে। ওদের এখন বলা হয় মিক্সটেক ইন্ডিয়ান । জাপোটেকদের নিয়ে মিক্সটেকরা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচে বড় ইন্ডিয়ান কমিউনিটি। ক্যালিফোর্নিয়ায় বড় আকারের মিক্সটেক কমিউনিটি আছে।

দুটি কিউট মিক্সটেক শিশু

মিক্সটেক পরিবার; চিরকালীন দৃশ্য

মিক্সটেক কবি (আঁকা ছবি)

মিক্সটেক শিল্প ৪

মিক্সটেক শিল্প ৫
মিক্সটেকদের ধাতুর কাজ ছিল অতুলনীয়।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


