somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপমিত: আমার লেখা সেই বিষন্ন গান...

০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তাহসান। অপমিত গানটা যেন তাহসানের জন্যই লেখা। ওর উত্থানপর্বের বিষন্ন এক গান। ওর উত্থানপর্বের ওরই করা সুর ...যা আমাকে আমূল কাঁপিয়ে দিয়েছিল তখন...

অপমিত অর্থ: insulted;
কি এক ঘোরে লিখেছিলাম গানটা!

আমার দুচোখে গাঢ় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দুহাতে ধরা।
জলের স্রোতের কাছে ঘুমিয়ে পড়েছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায় ।


এই একটি গানে আমার একটি বাসনা পূর্ন হয়েছিল। জুবায়ের মালিকের বাঁশী ব্ল্যাকের কম্পোজিশনে ইনক্লুড করা। তখন ওর বাঁশীতে আমি মগ্ন। ১৯৯৭-৯৮ সাল থেকেই জুবায়ের মালিক আমার ঘরেই পড়ে থাকে। আমি আর ও তখন মিউজিকোলজি নিয়ে ভীষনই আচ্ছন্ন।
আর আমি তো এই সব নিয়েই বাঁচব বলে ঠিক করেছি অনেক কাল আগেই ...
তো, জন কে বলি-জুবায়েরের জন্য একটা কম্পোজিশন কর। এলিটাকে তো নাও। ওকে নিলে কী ক্ষতি! জন যথারীতি নিশ্চুপ।তখনও বুঝিনি যে ও আমাকে সাইপ্রাইজ দেবে বলে তাহসানের সঙ্গে ঘন ঘন বৈঠক করছে। আমিই ব্ল্যাকের চেয়ারম্যান কি না! চেয়ারম্যানকে তো খুশি রাখতেই হয়!
আজও আমার আছে। খুব বৃষ্টি হচ্ছিল সে দিনটায়। আমি আর জুবায়ের ছাদে। সিগারেট টানাটানি চলছে। ২০০১ সালের মেঘবৃষ্টি। ওরও ভারী ইচ্ছে ব্ল্যাকের সঙ্গে বাজাবে। কথাটা বলেও ফেলল। আমি বললাম, আমিও চাই।
পরে, ... ‘অপমিত’ শুনে বুঝলাম। জুবায়ের মালিক ওর বেষ্টটাই দিয়েছে।
যে কেউই শুনলে বুঝবে আমি কি মিন করছি ।



জুবায়ের মালিক। একেবারে ডানদিকে

অপমিত গানের কথা কিংবা আমার কবিতা

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও
আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি।
ডানা ঝাপটানো পাখির গন্ধে
আমার দু’পাশে বুনো ফুলের মৌতাত।

আমার দুচোখে গাঢ় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দুহাতে ধরা।
জলের স্রোতের কাছে ঘুমিয়ে পড়েছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায় ।

তবুও খুঁজবে লোকালয়ে একা?
তুমি ওখানে পাবে না আমায় (জুবায়ের ঢুকল এখান থেকে)
একটি পাথর সরালে পাবে
তোমার বুকের মাঝে আমায়।

আমার দুচোখে গাঢ় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দুহাতে ধরা।
জলের স্রোতের কাছে ঘুমিয়ে পড়েছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায় ।

এইবার শোনেন জুবায়ের কি বাজায় ...



অডিও

Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৬
৬৬টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×