somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্ট্রেলিয়ার বুনো উট: সম্ভাব্য নির্বিচার হত্যার মুখোমুখি ...

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেমন পিরামিড কেবলি মিশরেই নেই- রয়েছে দক্ষিণ আমেরিকাতেও; উটও তেমনি কেবলি মধ্যপ্রাচ্যেই নেই- রয়েছে অস্ট্রেলিয়াতেও । এবং সে উটের সংখ্যাও নেহাত কম নয়। ১,০০০,০০০। এবং গবেষনা করে জানা গেছে-প্রতি ৯ বছরে উটেদের সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে যায়। মানে, দশ লক্ষ থেকে কুড়ি লক্ষ! আর একারণেই বুনো উটেদের জীবনে নেমে এসেছে এক করুন পরিনতি ...

অস্ট্রেলিয়ায় উট প্রথম গেল উনিশ শতকের মাঝামাঝি। ১৮৩৭ সালে নিউ সাউথ ওয়েলস্ এর গর্ভনরকে বলা হল ইন্ডিয়া থেকে সিডনিতে উট আমদানীর জন্য। তখন এর পিছনে যুক্তি ছিল দুটো।

এক. উট প্রাণিটি অস্ট্রেলিয়ার মাটিও জলবায়ূর সঙ্গে খাপ খাবে ভালো।
দুই. উটে চেপে নব আবিস্কৃত মহাদেশটি ঘুরে দেখা সুবিধে হবে।



তাই করা হল।
এখন সেই উটের-ই বংশধরেরা অস্ট্রেলিয় সরকারকে ভীষন বিপাকে ফেলে দিয়েছে। কারণ।
উটেরা ভেড়া আর গরুমোষের খাদ্যে ভাগ বসাচ্ছে। সমস্যা এখানেই। উটের দল সবজীর বাগান তছনছ করে আর পানির জন্য দূরবর্তী লোকালয়ে সৃষ্টি করে ঝঞ্ছাট । উটেরা হানা দিচ্ছে বাথরুমে-উপড়ে ফেলছে জলের পাইপ !





অস্ট্রেলিয়ার আউটবেক। বুনো উটের স্বর্গরাজ্য। এখন এখানেই পায়ে হেঁটে কি হেলিকপ্টারে করে দক্ষ বন্দুকধারীরা ঘুরছে।

কাজেই, এখন অস্ট্রেলিয় সরকার নিদারুণ ঝামেলায় পড়েছে। চলতি রিসেসনের বাজারে উটনিধনযজ্ঞে ১৬ মিলিয়ন ইউএস ডলার বাজেট ঘোষনা করেছে ! হ্যাঁ। এখন উটনিধনযজ্ঞেরই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয় সরকার । পায়ে হেঁটে কি হেলিকপ্টারে করে দক্ষ বন্দুকধারী আউটবেক-এ ঘুরছে।
তাই বলছিলাম- অস্ট্রেলিয়ার বুনো উটেদের জীবনে নেমে এসেছে এক করুন পরিনতি ...



পশু প্রেমিরা অবশ্যি তীব্র ধিক্কার জানাচ্ছে সরকারী নির্মম সিদ্ধান্তের বিরুদ্ধে।

খবরটির লিঙ্ক ...

Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭
২৫টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

শিল্প ও সাহিত্যের নবজাগরণ: যুগপৎ আন্দোলন এবং মৌলিকতার স্বরূপ।

লিখেছেন এম ডি মুসা, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২



সভ্যতার বিকাশ, সমাজের রূপান্তর এবং মানুষের আত্মিক উৎকর্ষ সাধনে শিল্প ও সাহিত্য এক অবিনাশী চালিকাশক্তি। একটি জাতির মননশীলতা কেমন হবে, তার নৈতিক ভিত্তি কতটা দৃঢ় তা নির্ভর করে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×