আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

রবীন্দ্রনাথ ও আনা আখমাটোভা
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩০
বিংশ শতাব্দীর খ্যাতিমান রুশ কবি আনা আখমাটোভা । রুশ ভাষায় তিনি রবীন্দ্রনাথের কবিতা অনুবাদ করেছিলেন। এটাই ওঁর প্রতি আমার আগ্রহের মূল কারণ। দ্বিতীয় একটি কারণও আছে: আনা আখমাটোভাকে সোভিয়েত কর্তৃপক্ষ স্তালিনের নির্দেশে নানাভাবে মানসিক পীড়ন করেছিল। অথচ, স্তালিন আমৃত্যু যে আর্দশে বিশ্বাসী ছিলেন- আমিও সেই স্যোসিয়ালিষ্ট আদর্শের খুব একটা বিরোধী নই। বরং আমি শ্রমিকশ্রেণির ন্যয্য অধিকারের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল-এমন কী এই বাজার অর্থনীতির যুগে বেঁচেবর্তে থেকেও আমি স্রোতের বিপরীতে অবস্থান করে উৎপাদনযন্ত্রের ওপর রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানায় বিশ্বাসী-যেটি সমাজতন্ত্রের অন্যতম মূলমন্ত্র।
এ জন্যই আমি বুঝতে চেষ্টা করছি দু’ পক্ষকেই- কবি আনা আখমাটোভা কে এবং স্তালিন আমলের ব্যাক্তিপীড়নবাদী সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রকাঠামোটিকে ।
মধ্যিখানে অনিবার্যভাবেই রয়েছেন রবীন্দ্রনাথও ।
বললাম। আনা আখমাটোভা রুশ ভাষায় রবীন্দ্রনাথের কবিতা অনুবাদ করেছিলেন। সেজন্যই মনে একটি প্রশ্ন জাগে: রবীন্দ্রবলয়ে দাঁড়িয়ে আখমাটোভা রবীন্দ্রপ্রতিভায় আচ্ছন্ন হয়েছিলেন কি? যে রকম, আমরা হই। ১৯১৩ সালে লেখা আখমাটোভার In the Evening কবিতাটি পাঠ করা যাক।
The garden's music ranged to me
With dole that's beyond expression.
The frozen oysters smelled with freshness
And sharpness of the northern sea.
He told me, "I'm the best of friends!",
And gently touched my gown's laces.
Oh, how differs from embraces
The easy touching of these hands.
Like that they pet a cat, a bird...
Or watch the girls that run the horses....
And just a quiet laughter poses
Under his lashes' easy gold.
And the distressing fiddles' voice
Sings me from haze that's low flowed,
"Thank holly heaven and rejoice --
You are first time with your beloved."
দেখি কবিতাটির বাঙলা মানে করলে কি রকম দাঁড়ায়-
মনে হয়, উদ্যানসংগীত আমার কাছে আসে
অনির্বচনীয় এক বিষন্নতা নিয়ে ।
আর, উত্তর সমুদ্রের তীক্ষতাসহ
জমাট ঝিনুকের গন্ধ বড় সজীব।
সে আমায় বলেছিল,‘আমিই প্রকৃত বন্ধু।’
বলে সে ছুঁয়েছিল আমার আমার পোশাকের হেম।
ও হাতের সহজ স্পর্শ,
আলিঙ্গনের মতো সে তো নয়।
যেন তারা বেড়াল কি পাখি পোষে ...
কিংবা দেখে ঘোড়ায় চড়া মেয়েটিকে...
তার চাবুকের নিচের সহজ স্বর্ণ থেকে
শান্ত হাসির ভঙ্গিমায়।
(এ চারটে লাইন অনুবাদ সম্ভব হয়নি ...)
আর নৈরাশ্যময় বেহালাবাদকের সুর
নিচের আবছা বহমানতা থেকে আমার কাছে আসে।
‘ধন্যবাদ পবিত্র স্বর্গ এবং আনন্দ কর’
প্রথমবারের মত তুমি তোমার প্রিয়জনের সঙ্গে।’
এই কবিতায় রবীন্দ্রনাথকে পাওয়া গেল কি? মনে হয় না। অথচ তখন আমি বলছিলাম যে- আনা আখমাটোভা রুশ ভাষায় রবীন্দ্রনাথের কবিতা অনুবাদ করেছিলেন ...আর আমি সেই চিহ্ন খুঁজছি-এতো বছর পর-যদিও ওপরের ‘ইন দ্য ইভিনিং’ কবিতায় রবীন্দ্রছাপ তেমন পাওয়া গেল না বোধহয়। আখমাটোভা এমন একটি সন্ধ্যার ছবি এঁকেছেন-যা আমাদের বোঝার বাইরে রয়ে গেল। আখমাটোভার এই কবিতাটি ১৯১৩ সালের দিকে লেখা । রবীন্দ্রনাথ এরপরও আরও গান/কবিতা লিখেছেন। আখমাটোভা সেসব গান/কবিতা পড়ে রুশ ভাষায় অনুবাদ করেছেন। সেই সময়কার ছাপ কি আখমাটোভার মনের ওপর পড়েছিল?
হতে পারে। কেননা, নিচের কবিতার শেষের দিকে রবীন্দ্রনাথকে পাই। কবিতার নাম:I came here, in idleness.
I came here, in idleness.
Where I am bored: all the same to me!
A sleepy hilltop mill, yes,
here years pass silently.
Over convolvulus gone dry
the bee swims past, ahead,
I call to that mermaid by
the pond: the mermaid ís dead.
Thick with mud, and rusted,
the wide pondís shallows:
over the trembling aspen
a weightless moon glows.
I see everything freshly.
The poplars smell moist.
I’m silent. Silent, ready
to be yours again, earth.
এবার কবিতাটি বাংলা অনুবাদ করা যাক।
আমি এই নির্জনতায় আসি
আমি এই নির্জনতায় আসি
এখানেও একঘেঁয়ে লাগছে!
পাহাড়ের ওপর ঘুম ঘুম মিল
এখানে বছরগুলি নিঃশব্দে বয়ে যায়।
ওপরের সবুজ উদ্ভিদ গেছে শুকিয়ে
সামনেই, মৌমাছির ঝাঁক ।
পুকুরের পাড়ে দাঁড়িয়ে মৎস্যকুমারীটিকে ডাকি-
মৎস্যকুমারীটি মৃত।
ঘন কাদায় মোড়ানো পুকুরটি।
বড়। আর বড় অগভীর।
ওপরের ঝিরঝিরে গাছটি
ওজনশূন্য চাঁদটিও বাড়ছে।
আমি সবই সজীব দেখি।
গাছের শিশিরভেজা গন্ধ।
আমি নির্জন; নির্জন
তোমার জন্য-হে পৃথিবী।
এ কবিতায় রবীন্দ্রনাথকে যেন পাই। বিশেষ করে শেষ চারটি চরণে-
I see everything freshly.
The poplars smell moist.
I’m silent. Silent, ready
to be yours again, earth.
আবার সেরকম নাও হতে পারে। মিলে গেছে মাত্র-কবিদের স্বভাবই এই। তবে বেশ বোঝা যায়। আখমাটোভা গভীর এক বিষাদে আক্রান্ত হয়েই শহর থেকে দূরে নির্জন বনপথে যেতেন প্রায়ই। বললাম, গভীর এক বিষাদে আক্রান্ত হয়েই ...কেন? তখন আমি বলছিলাম। ...সে জন্যই আমি বুঝতে চেষ্টা করছি দু’ পক্ষকেই- কবি আনা আখমাটোভা কে এবং স্তালিনের আমলে সোভিয়েত সমাজতান্ত্রিক সমাজের ব্যাক্তিপীড়নকে।
মধ্যিখানে রবীন্দ্রনাথও রয়েছেন।
২
আখমাটোভার জন্ম ইউক্রেইনের ওডেসায়।কিয়েভ হল ইউক্রেইনের রাজধানী। কিয়েভ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কিছুকাল।
কিয়েভ বিশ্ববিদ্যালয়
তরুণী বয়সে আখমাটোভা সেন্ট পির্টাসবার্গএ গিয়েছেন। কেননা, ওটাই ছিল রাশিয়ার প্রাণকেন্দ্র। আর, মফস্বলের কবিদের কেন যেন বড় বড় শহরগুলি টানে। যে কারণে সেন্ট পির্টাসবার্গ শহরেই জীবনের বেশির ভাগ সময় কেটেছিল আখমাটোভার।
সেন্ট পির্টাসবার্গ। সেন্ট পির্টাসবার্গ-এ পৌঁছেই আখমাটোভা রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন। কবিতার কারণেই। যে কারণে/পরবর্তীতে এই সেন্ট পির্টাসবার্গ শহরেই আখমাটোভাকে স্তালিনের নির্দেশে সোভিয়েত সমাজতান্ত্রিক কর্তৃপক্ষের পীড়ন করেছিল। করেছিল মানসিক নির্যাতন। কারণ-
সে আমায় বলেছিল,‘আমিই প্রকৃত বন্ধু।’
বলে সে ছুঁয়েছিল আমার আমার পোশাকের হেম।
ও হাতের সহজ স্পর্শ,
আলিঙ্গনের মতো সে তো নয়।
কিংবা-
আমি এই নির্জনতায় আসি
এখানেও একঘেঁয়ে লাগছে!
পাহাড়ের ওপর ঘুম ঘুম মিল
এখানে বছরগুলি নিঃশব্দে বয়ে যায়।
আখমাটোভার এই সমস্ত কবিতায় সমষ্টিকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে কেবল ব্যাক্তিকে। অথচ, স্তালিনের আমলে সোভিয়েত সমাজতান্ত্রিক কর্তৃপক্ষের ভাবনাচিন্তা ছিল ব্যাক্তিকেন্দ্রিক নয়-সমষ্টিকেন্দ্রিক। অথচ, কবি একা হতে চাইতেন।
আমি সবই সজীব দেখি।
গাছের শিশিরভেজা গন্ধ।
আমি নির্জন; নির্জন
তোমার জন্য-হে পৃথিবী।
৩
রবীন্দ্রনাথ বেঁচে থাকতে রাশিয়ায় গিয়েছিলেন। সেখানকার স্তালিনপন্থি জীবনধারা দেখে এসে রচলেন অবিস্মরণীয় এক যুগমন্ত্র-
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে,
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
তত্ত্ব হিসেবে সমাজতন্ত্র কিন্তু ভারি সুন্দর। কে না সাপোর্ট করে এটিকে। হালের অক্সফোর্ড-পন্ডিত অমর্ত্য সেন অবধি। কমরেড মোজাফফর আহমেদের সঙ্গে ১৯২০ সালের দিকে নজরুলও লাল খাতায় নাম লেখাতে গিয়েছিলেন কলকাতার এক গলিঘুঁজির ভিতরে। লিখেছিলেন: ‘গাহি সাম্যের গান ...’নজরুল কবি। কবিরা মানুষের দুঃখদারিদ্র সইতে পারেন না। আখমাটোভাও ...অনুমান করি। আখমাটোভাও সম্ভবত কল্যাণরাষ্ট্রের স্বপ্ন দেখতেন প্লেটোর মতন -অবশ্য সে কল্যাণরাষ্ট্রে উপনীত হওয়ার পথটি সম্বন্ধে স্তালিনপন্থিদের সঙ্গে পোষন করতেন দ্বিমত।
আনা আখমাটোভা
বললাম যে- রবীন্দ্রনাথ বেঁচে থাকতে রাশিয়ায় গিয়েছিলেন। তখন নিশ্চয়ই রবীন্দ্রনাথের সঙ্গে আখমাটোভা দেখা করেছিলেন। যে রকম কলকাতা থেকে জয় গোস্বামীরা ঢাকায় এলে কিংবা আগরতলা থেকে দীপঙ্কর সেনগুপ্তরা এলে জুবেরিরা দেখা করে ...আমার সর্বশেষ প্রশ্ন এই। যদি ... যদি আখমাটোভার সঙ্গে কবিগুরুর দেখা হয়ে থাকেই-তা হলে রবীন্দ্রনাথ কি আখমাটোভার সেই দুচোখে যন্ত্রনার ছাপ টের পেয়েছিলেন?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রবীন্দ্রনাথ ও আনা আখমাটোভা ;
প্রকাশ করা হয়েছে: রবীন্দ্রনাথ বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ধূসর মানচিত্র বলেছেন:
হুমম, পড়লাম এবং জানলাম। আপনার পোস্ট পড়লে অনেক কিছু জানা যায়।
লেখক বলেছেন: নিরন্তর শুভেচ্ছা রইল।
ষড়ৈশ্বর্য মুহম্মদ বলেছেন:
ভারি সুন্দর
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
নতুন রাজা বলেছেন:
কেমন আছেন? আজ সকালে উঠেই আপনার পোস্ট খুঁজলাম। কিন্তু দেখি নাই... একটু পর একটা পোস্ট পেলাম যে দেশে ইন্টারনেট লাইন নাই। যাক, শেষে আপনার পোস্ট পেলাম...। অনেক বড় পোস্ট, পড়বো একটু পর। আগে +++ আমি সুসির পোস্ট লিখা শেষ করে এনেছি... আজ রাত অথবা কাল সকালেই পোস্ট দিবো আশা করছি...
ভালো থাকবেন...
লেখক বলেছেন: হ্যাঁ। সুসির অপেক্ষায় রয়েছি।
শুভেচ্ছা রইল।
কালপুরুষ বলেছেন:
চমৎকার লিখেছেন। দুই মেরুর সহজ সমীকরণ খুঁজতে চেয়েছেন নিপূণ দক্ষতায়। আপনার অনুবাদ ভাল লাগলো। পুরো লেখাটায় যথেষ্ট পরিশ্রমের ছাপ পেলাম। লেখার প্রতি আপনার আগ্রহ, একাগ্রতা ও নিষ্ঠা সত্যিই প্রশংসা দাবী করে। চমৎকার এই পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইলো।
লেখক বলেছেন: আপনার প্রতিও অনেক অনেক শুভকামনা রইল।
হুমায়রা হারুন বলেছেন:
+++++++++++
লেখক বলেছেন: নিরন্তর শুভেচ্ছা রইল।
অদৃশ্য বলেছেন:
জুবায়ের ভাই...........চমৎকার ভাবনা। একবার পাঠ করা হলো তবে লিখাটা আবার পাঠ করতে হবে.......শুভকামনা.....
লেখক বলেছেন: শুভকামনা।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
চমৎকার পোস্টের জন্যে প্লাস।
লেখক বলেছেন: thanks.
ফারা তন্বী বলেছেন:
Thanks++
লেখক বলেছেন: শুভেচ্ছা রইল।
অপ্সরা বলেছেন:
বাহ ! অনেক কিছু জানা গেলো।
লেখক বলেছেন: শুভকামনা।
লেখক বলেছেন: যাচ্ছি।
দীপান্বিতা বলেছেন:
I’m silent. Silent, ready to be yours again, earth.
আমি নির্জন; নির্জন
তোমার জন্য-হে পৃথিবী।
খুব ভাল লাগল.....আনা আখমাটোভা সম্পর্কে আরো জানলাম ......ধন্যবাদ
ধন্যবাদ ....কথা রাখার জন্যেও
লেখক বলেছেন: হুমম।
আকাশ অম্বর বলেছেন:
চমৎকার পোষ্ট, ইমন ভাই। আনা আখমাটোভা-রবীন্দ্রনাথ-সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রকাঠামো !!
লেখক বলেছেন: হু।
আকাশ_পাগলা বলেছেন:
দারুণ পোস্ট।ভাল্লাগলো খুব। আসলেই এসব নাড়া দেয়। মানে এইসব জানার জন্য এইসব খাঁটুনির কথা বলছি।
ভাল। খুব ভাল। চালিয়ে যান। আমরা আছি।
লেখক বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
বারে বারে আপনার পোষ্ট পড়ে মন্তব্য করতে এসে থমকে যাই। প্রতিবারেই মনে হয় মন্তব্য করার মত যোগ্যতা বোধহয় এখনো অর্জন করতে পারিনি (...এবং এটাই সর্বৈব সত্যি)।নিরন্তর গবেষণায় আলোকজ্জ্বল করুন এ ব্লগের প্রাঙ্গন।
লেখক বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
তবু কি ছিল না তব সুখদুঃখ যত
আশানৈরাশ্যের দ্বন্দ্ব, আমাদেরই মতো
হে অমর কবি? ছিল না কি আনুক্ষণ
রাজসভা-ষড়চক্র, আঘাত গোপন?
কখনো কি সহ নাই অপমানভার,
অনাদর, অবিশ্বাস, অন্যায় বিয়ার,
অভাব কঠোর ক্রূর--নিদ্রাহীন রাতি
কখনো কি কাটে নাই বক্ষে শেল গাথি?
তবু সে সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল
ফুটিয়াছে কাব্য তব সৈন্দর্যকমল
আনন্দের সূর্য-পানে; তার কোনো ঠাঁই
দুঃখ দৈন্য-দুর্দিনের কোনো চিহ্ন নাই।
জীবনমন্থনবিষ নিজে করি পান
অমৃত যা উঠেছিল করে গেছ দান।।
রবীন্দ্রনাথ ঠাকুর।।
লেখক বলেছেন: তবু সে সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল
ফুটিয়াছে কাব্য তব সৈন্দর্যকমল
আনন্দের সূর্য-পানে; তার কোনো ঠাঁই
দুঃখ দৈন্য-দুর্দিনের কোনো চিহ্ন নাই।
জীবনমন্থনবিষ নিজে করি পান
অমৃত যা উঠেছিল করে গেছ দান।।
আপনার প্রশ্নের উত্তর তো রবীন্দ্রনাথ নিজেই দিয়ে গেছেন--
কাব্য
তবু কি ছিল না তব সুখদুঃখ যত
আশানৈরাশ্যের দ্বন্দ্ব, আমাদেরই মতো
হে অমর কবি? ছিল না কি আনুক্ষণ
রাজসভা-ষড়চক্র, আঘাত গোপন?
কখনো কি সহ নাই অপমানভার,
অনাদর, অবিশ্বাস, অন্যায় বিয়ার,
অভাব কঠোর ক্রূর--নিদ্রাহীন রাতি
কখনো কি কাটে নাই বক্ষে শেল গাথি?
তবু সে সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল
ফুটিয়াছে কাব্য তব সৈন্দর্যকমল
আনন্দের সূর্য-পানে; তার কোনো ঠাঁই
দুঃখ দৈন্য-দুর্দিনের কোনো চিহ্ন নাই।
জীবনমন্থনবিষ নিজে করি পান
অমৃত যা উঠেছিল করে গেছ দান।।
রবীন্দ্রনাথ ঠাকুর।।
লেখক বলেছেন: এই জন্যই তো রবীন্দ্রনাথ।
লেখক বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
সোহানা মাহবুব বলেছেন:
আমি নির্জন; নির্জনতোমার জন্য-হে পৃথিবী।
চমৎকার লাগল।
+++
শেষদুটো লাইন কেন যেন জীবনানন্দীয় ঘ্রাণ আনে।
শুভকামনা।
লেখক বলেছেন: আমিও তাইই ভাবছিলাম।
শুভকামনা।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
শেষমেশ আমারেও একই লাইনে ফালায়া দিলেন, আমি আপনের যুগ্যি না, আমারে বড়জোড় মুটামুটি মানের পাঠক কইতে পারেন।
এইডা কি ঠিক হইল দাদা?
লেখক বলেছেন: কি কন?
লেখক বলেছেন: আমি ভালো আছি।
লেখক বলেছেন: কি কন? facebook e add koren .... zubaur imon
লেখক বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















