somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি একা নই: গাব্রিয়েলা মিস্ত্রাল।

১৫ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একা নই

রাত্রি, এটি পরিত্যক্ত
সমুদ্র থেকে পাহাড়।
অথচ আমি, যে তোমাকে কাঁপায়,
আমি একা নই!

আকাশ, এটিও পরিত্যক্ত
যেহেতু, চাঁদ পড়েছে সমুদ্রে।
অথচ আমি, যে তোমাকে ধরে থাকে,
আমি একা নই!

পৃথিবীও পরিত্যক্ত
দেখ যে, বাঁচা কী করুন।
অথচ আমি, যে তোমাকে জড়িয়ে থাকে,
আমি একা নই!



গাব্রিয়েলা মিস্ত্রাল। (১৮৮৯-১৯৫৭) জন্মেছিলেন চিলির ভিকিউনাতে। গাব্রিয়েলা মিস্ত্রাল নামটি ছদ্ম। আসল নাম? লুসিলা গোদয় অ্যালকায়াগা। বাবাও ছিলেন কবি-তবে উচুঁদরের নন। তো, মিস্ত্রালদে গাঁয়ে একটি ছেলে থাকত। সেই ছেলেটি চাকরি করত রেলওয়েতে। সেই ছেলেটির প্রেমেই পড়েছিল কিশোরী মিস্ত্রাল । তো, ছেলেটি কী কারণে আত্মহত্যা করে বসল! সেই থেকেই কবিতা লেখার শুরু।


চিলি

মিস্ত্রাল তখন স্কুলে পড়াতেন। তারপর তাঁর কবিতার সুনাম ছড়িয়ে পড়ল সমস্ত দক্ষিণ আমেরিকায় ... মেক্সিকোয়। এভাবে তাঁরও কর্মক্ষেত্র গেল বেড়ে। কেবল কবিতাই নয়-শিক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়েও গভীর ভাবে ভাবতেন মিস্ত্রাল। ছিলেন গভীর প্রজ্ঞান অধিকারী। যে কারণে মেক্সিকো ও চিলির শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তনের লক্ষ্যে রুপরেখা প্রনয়ন করলেন মিস্ত্রাল । জাতিসংঘের সাংস্কৃতিক কমিটির সদস্যও নির্বাচিত হয়েছিলেন। ছিলেন নেপাল, মাদ্রিদ ও লিসবনে চিলির কসসাল।
কে বলে কবিতা নির্জনতার ফসল?
গাব্রিয়েলা মিস্ত্রাল কে দেখুন।
মিস্ত্রাল নোবেল পুরস্কার পেয়েছিলেন। তবে এই বিষয়টিতে অধিক গুরুত্ব দিতে চাই না!
১০জানুয়ারি ১৯৫৭ সাল। মিস্ত্রাল-এর মৃত্যুর দিন ও বছর।



I am Not Alone

Gabriela Mistral


The night, it is deserted
from the mountains to the sea.
But I, the one who rocks you,
I am not alone!

The sky, it is deserted
for the moon falls to the sea.
But I, the one who holds you,
I am not alone !

The world, it is deserted.
All flesh is sad you see.
But I, the one who hugs you,
I am not alone!


চিলির কিছু প্রাকৃতিক ও গ্রামীণদৃশ্য: মিস্ত্রালকে বুঝতে সুবিধে হতে পারে-









সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৫
৩০টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×