আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

অভিমান: আমার লেখা ব্ল্যাক-এর সেই অভিমানী গান ...
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০০
![]()
জন
প্রায়শ আমি ভাবি। ‘অভিমান’ শব্দটি কি অন্য ভাষায় রয়েছে। হিন্দি ভাষায় রয়েছে জানি। ছেলেবেলায় ‘অভিমান’ নামে একটি হিন্দি সিনেমা দেখেছি। ভাষাতাত্ত্বিগন বলেন যে- বাংলা আর হিন্দি সম্পর্কের দিক থেকে মামাতো-খালাতো ভাই। (নাকি বোন?) যা হোক। আমার কেন যেন মনে হয় ‘অভিমান’ শব্দটি খুব বেশি ভাষায় নেই। কেননা, এ এক গহীন আবেগীয় বিষয়। আর, জগতে আবেগ-অভিমানে কি মূল্য? সেসব কথা মনে রেখেই একদিন আমি লিখলাম-
স্বগত লগ্নে জমাট স্তব্দতা
(তা হলে) ঘুম পেলে ক্ষতি কি?
তোমার চোখে গভীর বিশ্বাস
হারালে ক্ষতি কি?
কেবলি অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা?
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস
নিভু স্বপ্নের বাতিটা।
আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে বল।
তোমার চারুগৃহ কেন যে খুলে যায়?
দেওয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দুচোখ অন্ধের উপড়ে ফেল তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার।
আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে
আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে।
![]()
জন
সময়টা সেই ২০০০ সালের মাঝামাঝি। অনেক রাতে জন এল । আজও আমার মনে আছে- রাতটা ছিল চানরাত (ঈদের আগের রাত) ছিল। প্রায় ১টার মতন বাজে। ঢাকা শহরে চানরাতে রাত ১টা কিছুই না। জন নতুন কম্পোজিশনটা বাজিয়ে শোনাল গিটারে। বরাবরই মতো আমি মুগ্ধ। এবার অবশ্য মেলোডির পরিমান দেখেখানিকটা বিস্মিতও। এখন কম্পোজিশনটা ওপর আমাকে লিরিক লিখতে হবে। ভাবলাম কী লিখব? কম্পোজিশনটা ধাঁচটা বুঝতে হয় আমাকেই ...মনে হল অভিমানী ... তখনই মনে একটা প্রশ্ন উঁকি দিল। ‘অভিমান’ শব্দটি কি অন্য ভাষায় রয়েছে। হিন্দি ভাষায় রয়েছে জানি। ছেলেবেলায় ‘অভিমান’ নামে একটি হিন্দি সিনেমা দেখেছি। ভাষাতাত্ত্বিগন বলেন যে- বাংলা আর হিন্দি সম্পর্কের দিক থেকে মামাতো-খালাতো ভাই। (নাকি বোন?) যা হোক। আমার কেন যেন মনে হয় ‘অভিমান’ শব্দটি খুব বেশি ভাষায় নেই। কেননা, এ এক গহীন আবেগীয় বিষয়। আর, জগতে আবেগ-অভিমানে কি মূল্য? সেসব কথা মনে রেখেই নিউজ প্রিন্টের খাতায় বল পয়েন্টে লিখলাম -
স্বগত লগ্নে জমাট স্তব্দতা
(তা হলে) ঘুম পেলে ক্ষতি কি? (সুর করার সময় এই তা হলে বাদ পড়েছিল )
তোমার চোখে গভীর বিশ্বাস
হারালে ক্ষতি কি?
কেবলি অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা?
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস
নিভু স্বপ্নের বাতিটা। (এই লাইনটা জন-এর)
জন কথাগুলি সুরে বসাতে লাগল । আমি সিগারেট ধরিয়ে সোফায় হেলান দিয়েছি। ঘরে টিউব লাইট জ্বলে ছিল। একটু আগে যা লিখলাম -তা সুরে সুরে শুনছি। এসব মুহূর্তে আমার নিজেকে বিশাল কিছু মনে হয়। মনে হয় যেন আমি প্রশান্ত মহাসাগরের মালিক।
আমি বাথরুমে যাব। উঠে দাঁড়ালাম। জন মুখ তুলে বলল-কোরাস তো লিখলেন না?
ও, কোরাস ...? বলে আমি ঝুঁকে এই কথাগুলো লিখলাম-
আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে বল।
পরে এ দুটো লাইন ব্যাপক ‘হিট’ হয়েছিল। এমন কী মেয়েরাও আমার তৎকালীন মটোরোলায় (এল সিক্স) ফোন করত। আমি বলতাম: এই মেয়ে, আমি তোমার আঙ্কেলের বয়েসি না?।
ও প্রান্তে কী হাসি। মেয়েরা হাসতে খুব পছন্দ করে।
![]()
ব্ল্যাক।
বাথরুম থেকে ফিরে এলাম। এবার অভিমানের শেষ প্যারা লিখতে হবে। কোরাস তো লিখে ছিয়েছি। শেষ প্যারায় আটকে গিয়েছিলাম। মাঝেমাঝে এমন হয়। আমি তো পেশাদাশ গান লিখিয়ে তো নই- তাই। কি করি? কি করি? জন অপেক্ষা করছে। সেসব দিনে আমি ছিলাম বেকার আর বেকারার-খুব কবিতা লিখতাম। ডায়েরিতে মন্দাক্রান্তা ছন্দে একটা কবিতা লিখেছিলাম।
তোমার চারুগৃহ কেন যে খুলে যায় দেয়ালে মাথা কোটে অন্ধকার
দুচোখ অন্ধের উপড়ে তুলে ফেল মাতাল ভাঁড় হোক সঙ্গী তার।
অগত্যা ডায়েরি বার করে সে দুটো লাইনই দিলাম। জন সুরের কারণে ঈষৎ বদলে নিল-
তোমার চারুগৃহ কেন যে খুলে যায়?
দেওয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দুচোখ অন্ধের উপড়ে ফেল তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার।
অভিমান গানটির জন্য আমি আমার একটি প্রিয় কবিতা জলাঞ্জলি দিয়েছি। তাতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই। এই কথাটা বলার কারণ আছে। অভিমান গানটা যখন আমি আর জন করছি ... তখনও আমারা কেউই জানতাম না যে- ব্ল্যাক নামে যে ব্যান্ডটি গড়ে উঠছে তার ওপর একদিন বি বি এ-র ছাত্ররা থিসিস করবে। থিসিসটি পাঠ করার জন্য ক্লিক করুন।
http://www.mediafire.com/?inymxmmznnz
![]()
আমি লিরিক লিখে দিলে জন আর জাহান কম্পোজিশনটা নিয়ে বসে। ডানে জাহান। অভিমান গানে জাহান এর বাজানো লিডটা আমি এদেশের মিউজিক্যাল এরিনায় মাইলস্টোন বিবেচনা করি। আমি সব সময়ই বলতাম এলোমেলো লিড বাজালেই হবে না -লিড-এর যেন অর্থ থাকে-কম্পোজিশনের সঙ্গে যেন সঙ্গতি থাকে। এ প্রসঙ্গে তাহাসানের কথাও উঠে আসে। অভিমান-শব্দটিকে কি ভাবে মিউজিক্যালি প্রকাশ করা যায়? তাহাসান কিবোর্ডে তাই দেখিয়েছে। শুরুর সুরটা তো ওরই বাজানো।
অডিও
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অভিমান ;
প্রকাশ করা হয়েছে: ব্ল্যাক বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্বপ্নশিকারী বলেছেন:
কঠিন একটা গান ছিল এইটা।
লেখক বলেছেন: স্বগত লগ্নে জমাট স্তব্দতা
(তা হলে) ঘুম পেলে ক্ষতি কি?
তোমার চোখে গভীর বিশ্বাস
হারালে ক্ষতি কি?
কেবলি অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা?
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস
নিভু স্বপ্নের বাতিটা।
আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে বল।
তোমার চারুগৃহ কেন যে খুলে যায়?
দেওয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দুচোখ অন্ধের উপড়ে ফেল তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার।
হুমায়রা হারুন বলেছেন:
বাহ্ !
লেখক বলেছেন: থিসিসটা ডাউনলোড করে পড়বেন।
আর, শুভেচ্ছা রইল।
এই গানটা আগে শুনেছি ।
গায়কিটাও দারুন ।
বেশ ভালো লেগেছিলো ।
লিরিকসের ফ্ল্যাপে লেখা ইমন জুবায়েরের নাম এখন বেশ চিনতে পারছি
লেখক বলেছেন: লিরিকসের ফ্ল্যাপে লেখা ইমন জুবায়েরের নাম এখন বেশ চিনতে পারছি ...
তাই? এখানে কি ইমো হবে মির্জা সাহেব?
ভাঙ্গন বলেছেন:
অভিমানের শপথ করে বলছি, ঠিক গতকাল সকালে আমি এই গানটা শুনেছি। ...............
আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে বল।
..............
গতকাল ভাবছিলাম ইমন ভাইকে জিজ্ঞেস করবো ব্ল্যাকের এই গানটা কার লেখা!
অবাক কান্ড আজকেই ইমন ভাই এই গানটা নিয়ে পোস্ট দিল।
জাস্ট কাকতালীয় বলা চলে!
লেখক বলেছেন: শুধুই কি কাকতালীয়?
এই প্রশ্নটি আমার মাথায় দীর্ঘদিন ঘুরবে।
জেরী বলেছেন:
গানটা শুনেছি
লেখক বলেছেন: ধন্যবাদ।
অন্তিম বলেছেন:
আপনি যে লিরিক লিখেন তা-তো জানতাম না........এতদিন আপনাকে একজন গবেষক হিসাবেই মনে হয়েছিল।
লেখক বলেছেন: হ্যাঁ। ব্ল্যাক আমার ঘরের ব্যান্ড। জন রা আমার খালাতো ভাইয়ের বন্ধু। আমার খালাতো ভাইয়ের নাম তাহাসান। নাম শুনে থাকবেন।
ধন্যবাদ।
ভাঙ্গন বলেছেন:
আচ্ছা ইমন ভাই, "বাতাসে ফুলের সৌরভ/পাতা ঝরেছেতাহসানের গানটার গীতিকার কে?
সাথে ব্ল্যাক-এর আরেকটা গান/ আমার জীবনটাকে আমি বুঝতে পেরেও বুঝে উঠিনি...এর গীতিকার কে?
লেখক বলেছেন: "বাতাসে ফুলের সৌরভ/পাতা ঝরেছে
এটা আমার লেখা।
আর, আমার জীবনটাকে আমি বুঝতে পেরেও বুঝে উঠিনি...এই গানের নাম প্রার্থনাদ; গানটা তাহাসানের লেখা।
স্বপ্নশিকারী বলেছেন:
ইমন ভাই আমনার ফেইসবুকের দেয়ালে একটা লিরিক্সের ২টা লাইন দিসি ।দেইকা কন কেমন হইসে?
লেখক বলেছেন: যাচ্ছি।
ভাঙ্গন বলেছেন:
ইমন ভাই,জাস্ট ওয়ান্ডারফুল সং...বাতাসে ফুলের সৌরভ!তাহাসানের কে আঁকে অন্য ছবি কার লেখা?
লেখক বলেছেন: ও যদ্দিন ব্ল্যাক এ ছিল আমার লেখা গান গেয়েছে। ও চলে যাওয়ার পর আমি ওর কোনও গানই লিখিনি। এখানে সামান্য পলিটিক্স আছে।
লেখক বলেছেন: হ্যাঁ। আমিও উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রাক্তন ছাত্র । তবে বয়সে ওদের চেয়ে ১২/১৩ বছরের বড়। ওরা আমার খালাতো ভাইয়ের (তাহসান) বন্ধ। সেভাবেই পরিচয়।
ধন্যবাদ।
নতুন রাজা বলেছেন:
জগতে আবেগ-অভিমানে কি মূল্য? কোন মূল্য নেই... কোন মূল্য নেই... ইমন ভাই
লেখক বলেছেন: প্রশ্নটা আমারও ভাই।
ভাঙ্গন বলেছেন:
ঝাতি পলিটিক্সের কারণে বঞ্চিত হচ্ছে!
লেখক বলেছেন: আমার কিছুই করার ছিল না ভাঙ্গন। আমি অনেক চেষ্টা করেছি ভাঙ্গর ঠেকাতে। তাহাসান আমার ভাই-আপন খালাতো ভাই। এদিকে ব্ল্যাক ব্যান্ডটা আমার ঘরের ...কাজেই, আরও অনেক ব্যাপার আছে।
তবে, তাহাসানের আলাদা হওয়াতে বাংলা গানে নতুন ফ্লেবার এসেছে বলেই আমার মনে হয়েছে। আর, ও আলাদা হওয়াতে ওরও তেমন ক্ষতি হয়নি-ব্ল্যাকও ধ্বসে যায় নি।
দেওয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দুচোখ অন্ধের উপড়ে ফেল তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার
খুব ভালো লাগল লেখাটা।
লেখক বলেছেন: মাঝেমাঝে এমন কথা কীভাবে যেন চলে আছে চেতনায়।
শুভেচ্ছা রইল।
ভাঙ্গন বলেছেন:
এক্সুয়েলি ব্ল্যাকের 'আবার' এ্যালবামটা নিয়ে তারা নতুন করে ফিরে এসেছে সম্ভবত।তবে তাহাসানের আলোতে 'ব্ল্যাক' আলোকিত ছিল কিছূটা। আমরা অনেকেই তাহাসানকে দিয়েই ব্ল্যাক চিনেছি।
তবুও ...
লেখক বলেছেন: আপনি লিখেছেন...তাহাসানের আলোতে 'ব্ল্যাক' আলোকিত ছিল কিছূটা। আমরা অনেকেই তাহাসানকে দিয়েই ব্ল্যাক চিনেছি।
হ্যাঁ। কথাটা খুবই সত্য। তবে ব্ল্যাক আর তাহাসানের টেস্ট আলাদা। এটাই হয়ত পৃথকীকরণের মূল কারণ।
বৃত্তবন্দী বলেছেন:
ইমন ভাই অফটপিকে একটু বিরক্ত করি?মাইলস ৯৭/৯৮ এর দিকে দু'টো গান নিয়ে একটা এক্সপেরিমেন্টাল এ্যলবাম বের করেছিলো, নামটা মনে নেই।
গান দু'টো খুব শুনতে ইচ্ছা করছে। আছে নাকি আপনার কাছে?
লেখক বলেছেন: হ্যাঁ। ঘটনাটা আমারও মনে আছে। গান দুটো আমার কাছে নেই। তবে আমি খবর নিচ্ছি।
পেলে লিঙ্কটা অবশ্যই দেব।
নতুন রাজা বলেছেন:
ইমন ভাই... খুব সুন্দর লেখা... +++(এই পোষ্টের আমার আগের কমেন্টগুলো মুছে দিবেন প্লিজ...)
লেখক বলেছেন: আচ্ছা। দিচ্ছি।
লেখক বলেছেন: এইবারে আরও পাঙ্খা হল তাইলে!
ম্যাক্স পেইন বলেছেন:
অলটারনেটিভ রক ছাড়া অন্য কিছুর জন্যে গান লিখেন নাই কখনো?
লেখক বলেছেন: তেমন না। ব্ল্যাক আমার ঘরের ব্যান্ড তো-তাই। অন্যরা লিরিকের জন্য বলেওছিল। ফিরিয়ে দিতে হয়েছিল নানা কারণে।
অবশ্য আমি স্টেনটোরিয়ান ব্যান্ডের গান লিখেছি। তো, ওটা জন এর ছোট ভাই জেমস এর ব্যান্ড।
ধন্যবাদ।
বৃত্তবন্দী বলেছেন:
থেংকুস...
লেখক বলেছেন: মাইলসের জুয়েল ব্ল্যাক এর ৪র্থ অ্যালবামের মিক্সিং করবে। ওকেই জিজ্ঞেস করব।
হাসান মাহবুব বলেছেন:
aksomoy saradin shuntam gaan ta. off beat natok taay dekhar por aro valo lagsilo. favorite akta gaan.vaia, amar blog e ektu aishen, notun akta lyric likhsi. onubaad.
লেখক বলেছেন: তখন দেখেছি। লেখায় ব্যস্ত ছিলাম। যাচ্ছি এখুনি।
পদ্মা বলেছেন:
আপনাকেই খুজছিলাম বোধহয়!
লেখক বলেছেন: আমাকে খুঁজছিলেন? কেন?
আলী আরাফাত শান্ত বলেছেন:
গানটা দারুন লাগে!শুনতাম আগে খুব!ব্ল্যাক এখন শুনাই হয় না!আপনি দেখি বড় মাপের সেলিব্রেটি!ভালৈ লাগতেছে এমন সেলিব্রেটির সাথে আমার ব্লগে কথা হয় নিয়মিত
লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ ...সেলিব্রেটি?
নিজেকে কখনোই ভাবিনি ওভাবে
নিজেকে মনে করি বন্ধু সবারই ...
এবং, এটাই সত্য এটাই সত্য এটাই সত্য ...
পল্লী বাউল বলেছেন:
তোমার চোখে গভীর বিশ্বাস হারালে ক্ষতি কি?....................
অসাধারন ++++
তাহসান কি বর্তমানে দেশে নেই?
লেখক বলেছেন: না।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
লেখাটা পড়ে যার পর নাই বাধ্য হয়ে লগিন করতে হল... অভিমান শব্দটা নিয়ে আপনি একটা খাটি কথা বলছেন... শব্দটা আর কোন ভাষায় আছে কি না জানিনা... তবে ইংলিশে এই শব্দটা খুজে পাইনি... ইংলিশের মত এত ফ্লেক্সিবল, এত সাপল একটা ল্যংগুয়েজে অভিমান শব্দটা নেই ভাবতেই কেমন জানি গা শির শির করে!!!এইটা নিয়ে পরিচিত একজনের সাথে আলাপ করেছিলাম... উনি বলেছিলেন, ''দেখ ওদের কালচারে মান-অভিমানের ব্যাপার নেই... কোন কিছু নিয়ে তুমি আপসেট থাকলে তা সরাসরি বলে দিবা... এইখানে মান অভিমানের প্রশ্ন আসে কোথথেকে!!!'' এই কারনেই নাকি ইংলিশে মান অভিমান বলে কোন শব্দ নেই!!!! কে জানে ব্যাখ্যা টা সত্যি কি না!!!
তবে পরে টাসকি খাইছিলাম কীটসের কবিতা পড়তে গিয়া... তার ওড টু মেলানকলি নামের ওডে কীটস কি সুন্দর ইন ওয়ান ফ্লুয়িড মোশন বইলা গেলেন or if thy mistress some rich anger shows,/ Emprision her soft hand, and let her rave,/ And feed deep, deep upon her peerless eyes
আমার কেন জানি মনে হয় ইংলিশে অভিমান শব্দটা না থাকলেও কীটস তার ক্যারিঝমা দেখায়া ফেলছে... কি চমতকার rich anger কয়া অভিমান কথাটা বুঝায়া দিল... একটা ভাষায় শব্দের অভাব বোধ হইতে দেয় নাই... নিজে নিজে একটা এক্সপ্রেশান বানায়া হুবহু বুঝায়া দিছে... উস্তাদ লোক ছিল...
আপনার সাথে মিইলা কীটস নিয়া একটা পোস্ট দেয়ার কথা ভাবছিলাম মনে আছে... ঐ বায়রনেরটার মত!!! আফসোস হইলো না... এই কমেন্টের মাধ্যমে কীটসের প্রতি আমার শ্রদ্বা আর দায় জানায়া গেলাম চান্সে
===
গানের তেমন কিছু বুঝিনা... আর তাছাড়া আজকালকার পুলাপানদের গানের গলায় তফাত পাইনা... তাহসান বলেন আর সুমন বলেন কিংবা লিংকের গায়কের গলা বলেন.. সবই সমান লাগে!!! তবে যাই হোক না কেন... আপনার এই ''সৃষ্টি সুখের উল্লাসে কাপা'' অবস্হা'র বর্ণনা বেশ ভালো লেগেছে... ক্যারি অন ব্রো...
সরি লম্বা কমেন্টের জন্য!!!
লেখক বলেছেন: লম্বা কমেন্টের জন্য কৃতজ্ঞতা।
আমি মনে করি অভিমান শব্দটি অন্য ভাষায় না থাকলেও অভিমানের অনুভূতি অবশ্যই আছে। যেমন আপনি লিখছেন-আমার কেন জানি মনে হয় ইংলিশে অভিমান শব্দটা না থাকলেও কীটস তার ক্যারিঝমা দেখায়া ফেলছে... কি চমতকার rich anger কয়া অভিমান কথাটা বুঝায়া দিল... একটা ভাষায় শব্দের অভাব বোধ হইতে দেয় নাই... নিজে নিজে একটা এক্সপ্রেশান বানায়া হুবহু বুঝায়া দিছে... উস্তাদ লোক ছিল...
rich anger ই হইল অভিমান।
এ জন্যই লম্বা কমেন্টের জন্য কৃতজ্ঞতা।
সাইফ হাসনাত বলেছেন:
ইমন ভাইয়া, আমি মাঝে মাঝে লিরিক লেখার চেষ্টা করি। তবে আপনার মতো অতো সুন্দর কথা এখনো আমার কলমটা বের করতে পারেনি। আমাকে কোনো সূরকারের সাথে পরিচয় করিয়ে দেয়া যায়? আপনাকে বলছি- কারণ, মনে হচ্ছে- আপনি কাউকে জানেন বা চিনেন অবশ্যই!আসলে আমি ব্লগে লেখালেখি শুরুই করছিলাম এটা ভেবে যে, এখানে আমার অনেক গানের লোকের সাথে পরিচয় হবে। কিন্তু একটা সময়ে এসে এটা আর হয়নি। আপনাকে পেয়ে আবার সেই কথাগুলো মনে পড়ে গেলো। আমার জন্য কিছু করা যায় ভাইয়া!
লেখক বলেছেন: না। এড়িয়ে যাইনি। এইমাত্র কারেন্ট আসল। আবার হাঁটতে গেছিলাম। সুগার হাই।
আর আমি মিউজিক লাইনে ঠিক ঘুরাঘুরি করি না। তেমন কাউকে চিনি না। লিরিক লাগলে জন-রা বাসায় আসে। আমি আমার পড়াশোনা নিয়েই থাকি। পেশাদার গীতিকার ঠিক নই।
আপনার সার্কেলের যারা ব্যান্ড করে তাদের সঙ্গে যোগাযোগ করুন।
ধন্যবাদ।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
ওহ... কীটস কে নিয়ে দুইটা ছবি আপনাকে পাঠিয়ে দেব সুযোগ পেলে.. পোস্ট রেডি রাইখেনলেখক বলেছেন: আচ্ছা।
সাইফ হাসনাত বলেছেন:
২৫নাম্বার কমেন্টটা এড়িয়ে গেলেন মনে হচ্ছে!
লেখক বলেছেন: না। এড়িয়ে যাইনি। এইমাত্র কারেন্ট আসল। আবার হাঁটতে গেছিলাম। সুগার হাই।
লেখক বলেছেন: আমার উত্তরে কি ইমো হবে।
লেখক বলেছেন: সেসব বলতেও ভালো লাগে। অনেকে জানতেও চায়। আমার লেখায় আবার নাটকীয়তাও আছে। সব মিলিয়ে ...
এত সব বিখ্যাত গানের রচয়িতা হিসাবে না ।
এই গানটা খুব ভালো লাগতো একসময় । কোন লিরিসিষ্টের সাথে আগে পরিচয় ছিলো না ।
আপনিই প্রথম।
--- সেই ইমন জুবায়ের ই এই ইমন জুবায়ের চিন্তা করে বেশ মজা লাগছে । (আবার ইমো )
লেখক বলেছেন: টুইটারে রেজি করলাম। মাঝে মাঝে যাব। ইংরেজিতে কিছু ভালো লাগে না বলতে।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
গানটা নিয়ে কিছু বলার নেই, আমার অনেক ভালো লাগার একটি গান। গানের পেছনের কথা গুলো জানতে পেরে ভালো লাগলো। থিসিস ডাউনলোড করলাম, পড়ার পর জানাবো।ফেইসবুকে তাহসান ভাইকে বলেছিলাম ব্ল্যাক কে মিস করেন কিনা? উনি বলেছিলেন খুব বেশী মিস করেন, সুযোগ পেলে আবারো ব্ল্যকের সাথে কাজ করতে চান।
তাহসান ভাই পড়ালেখা নিয়ে ব্যস্ত, আছেন আমেরিকায়।
এখন আর ফেসবুকে সেরকম আসেন না, তাই যোগাযোগ করতে পারি না।
ইমন ভাই, ধন্যবাদ একথা গুলো সবার সাথে শেয়ার করার জন্য।

লেখক বলেছেন: জীবনের নিয়মেই আবার হয়তো সব আগের মত হয়ে যাবে।
আশা করতে দোষ কি!
কাঙাল মামা বলেছেন:
কথাগুলো অনেক কঠিন লাগে!! তারপরেও গানটা খুব সুন্দর। আপনি আর কি কি গানের লিরিক লিখেছেন?
লেখক বলেছেন: আমার লেখা গান আরও আছে।
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
এরকম আরও আছে।
ধন্যবাদ।
প্রিয়তমেষু বলেছেন:
ব্ল্যাক আসলেই অন্য কিছু,তাদের ম্যাজিক এর অন্যতম দিক হচ্ছে তাদের "লিরিক",আর তাদের লিরিসিস্টএর ব্লগ পড়তে পেরে খুব ই ভালো লাগছে।ব্ল্যাকের মোস্ট প্রিয় গানটা হল "৬ সেপ্টেম্বর(!!)"
খুব ভালো লাগে গানটা!অভিমান গানটা ভালোই লাগে,বেশি ই ভালো লাগে।আর সাম্প্রতিক "মানুশ পাখির গান"
টা জোস!!
লেখক বলেছেন: "৬ সেপ্টেম্বর" গানটা আমারও ভীষন প্রিয়। কন্যা রাশির এক মেয়েকে নিয়ে লেখা।
হ্যাঁ। মানুষ পাখির গানওটাও অনেকেরই ভালো লেগেছে।
ধন্যবাদ।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
প্রিয়তমেষু ভালো কথা মনে করেছেন!ইমন ভাই, গানটাএ নাম "৬ই সেপ্টেম্বর" কেন??
এটার পেছনেও নিশ্চয়ই কোন কাহিনী আছে... জানতে চাই।
লেখক বলেছেন: কাহিনী হলো- ২০০০ সালে জন-এর এক্স গার্লফ্রেন্ডের ডেট অভ বার্থ ছিল ৬ সেপ্টেম্বর।
আমরা এক সময় আমার ঘরে একসঙ্গে প্রচুর আড্ডা দিয়েছি । তারপর যা হয়-বিচ্ছিন্নতা আসে। তো, ঐ মেয়েকেই উদ্দেশ্য করে জন এর হয়ে কিছু কথা বলা আর কী!
প্রিয়তমেষু বলেছেন:
কন্যা রাশির এক মেয়েকে নিয়ে লেখা বলেই তো খুব বেশি ভালো লাগে গানটা!!যাই হোক আপনি খুব্বি ট্যালেন্টেড লোক,আপ্নার প্রশংসা না করাটা পাপ হবে!!!
ধন্যবাদ
লেখক বলেছেন: আমি আর কোনও মন্তব্য করলাম না।
কেবল আপনার জন্য রইল শুভকামনা।
লেখক বলেছেন: আপনার প্রতিও রইল অপরিসীম শ্রদ্ধা ।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আরে! কী চমৎকার!"আমার পৃথিবী" অ্যালবামে আমার সবচেয়ে প্রিয় গান "অভিমান"! আমি শুধুমাত্র এই গানের লিরিক আর সলো পীস শুনেই মুগ্ধ হয়েছিলাম। গলার পাশ থেকে যেভাবে গীটারটা জেগে উঠে, সেটা অসাধারণ। এমনকি শুরুটা কী-বোর্ডে করার ফলে গানের মধ্যে একটা এইটিজের আমেজও আসছে। খুব সমৃদ্ধ গান। আর লিরিকের দিক থেকে, আমি এই গানের আগে পরে অনেকদিন এমন লিরিকের বাংলা গান শুনি নাই (ইংরেজিও না)।
[ ৬ সেপ্টেম্বর-এর লিরিকটা একটু বলেন, আমি শিরোনামে গানটা মনেই করতে পারছি না
লেখক বলেছেন: আমি শুধু বলব-অভিমান-আমারও ভীষন ভীষন প্রিয়।
৬ সেপ্টেম্বর এর কয়েকটি লাইন-
যদি বলি তুমিই সব,
তবে মিথ্যে বলা হয়
তোমাকে আমি, কেন চিনতে পারিনি?
দুচোখের আলোয় কখনও ভাসিনি
তবুও তোমার টানে জড়াই এখানে...
আমি এখন মগ্ন আলোকিত আধারে..
শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: ৬ সেপ্টেম্বর গানের লিঙ্ক -
Click This Link
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ইমন ভাই, আপনার লেখা তানিমের গাওয়া বৃষ্টির গানটা শুনলাম। এক কথায় অসাধারণ! অনেক দিন পর পপ (পপ ই তো মনে হলো) শুনে আনন্দ পেলাম। লিঙ্কটা দেবার জন্য কৃতজ্ঞতা।গান টা কী রিলিজ হয়েছে?
লেখক বলেছেন: না। গানটা রিলিজ হয়নি। তানিম লন্ডন চলে গেল। দেখা যাক ভবিষ্যতে কি হয়!
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
যদি বলি তুমিই সব,তবে মিথ্যে বলা হয়
তোমাকে আমি, কেন চিনতে পারিনি?
দুচোখের আলোয় কখনও ভাসিনি
তবুও তোমার টানে জড়াই এখানে...
আমি এখন মগ্ন আলোকিত আধারে...
লেখক বলেছেন: কত কথা যে মনে পড়ে গেল ...
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
উৎসবের পর এর শ্লোক গানটাও দারুণ লাগে।
লেখক বলেছেন: শ্লোক এর দুটো ভার্সান। প্রথমটা একটা অ্যাকুয়েস্টিক। ওটাই আমার ভালো লাগে বেশি। যদিও পরে বদলে যায়।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
কন্যা রাশির সেই মেয়েটির নাম কী না_য়া ?? (একটা ব্ল্যাঙ্ক রাখলাম ইচ্ছে করেই।)
লেখক বলেছেন: না।
সম্ভব,অসম্ভব বলেছেন:
ইমন ভাই Thanks গান লেখার গল্প ভাল লাগলো।
ইন্ডিয়ানা জোন্স ভাই কীটসের কবিতাটার নাম বলেছেন ওড টু মেলানকলি আসলে মনে হয় নামটা ওড অন মেলানকলি (Ode on Melancholy) । এই কবিতাটা তো
No, no! go not to Lethe, neither twist
Wolf's-bane, tight-rooted, for its poisonous wine;
Nor suffer thy pale forehead to be kissed
By nightshade, ruby grape of Proserpine;
Make not your rosary of yew-berries...।
..........................
লেখক বলেছেন: ধন্যবাদ।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
স্বগত লগ্ন ...........কোন সময়টা?আপনি কি এখনো বেকার..........যদি না হন তাহলে শিগগীর হয়ে যান, নইলে বেকারার কবিতা থেকে জাতি বঞ্চিত হবে।
মেয়েরা আসলেই হাসতে ভালবাসে। আপনি কি আমারও আংকেল নাকি!
ব্ল্যাক এর অডিও সিডি খুঁজে পাইনা বাড়ীর কাছের দোকানপাঠে
লেখক বলেছেন: ১ স্বগত লগ্ন =নিজের যে কোনও (খারাপ) সময়
২ আমি কনফার্মড বেকার (অবশ্য ঝাক্কাস জায়গায় নিজের একখান ফ্ল্যাট আছে।)
৩ মনে হয়। আমার বয়স গত ফেব্রুয়ারিতে ৪০ হইছে ...বুইড়া মার্কা ইমো হবে !!!
৪ উত্তরায় থাকেন মনে হয়?
তাহসানের 'বিন্দু আমি' গানটি শুনতাম এককালে।
লেখক বলেছেন: তাহসানের 'বিন্দু আমি' আমারও ভালো লাগে।
লেখক বলেছেন: Thanks.
দীপান্বিতা বলেছেন:
হাঃ...হাঃ...হাঃ..আপনার ভিষণ প্রিয় ‘জন’কে ভিডিওটাতে কিন্তু দুর্দান্ত লাগছে! আর আপনার প্রশংসা কি করব!
আমিও আপনাকে অনেক শ্রদ্ধা জানাই.....
+
লেখক বলেছেন: +
অপ্সরা বলেছেন:
বাহ বাহ বাহ !!!ইমন আমার একটা রাগ সঙ্গীতের লিন্ক প্রয়োজন। ইমন কল্যান,
পিয়াকি নাজারিয়া, যাদুভারী ......... খুব দরকার পাইনা কোথাও।
লেখক বলেছেন: দেখছি। কি করা যায়। পেলে ব্লগে দিয়ে আসব।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
এবারে চিনেছি গানটা। আমার কাছে গানগুলোর ট্র্যাক নম্বর দেয়া, এই জন্য নামে প্রথমে চিনতে পারিনি। ৬ সেপ্টেম্বরও আমার ভাল লাগে! লেখক বলেছেন: Thanks.
আনোয়ারুল আলম বলেছেন:
ওরে বাবা! আপনি তো অনেক বিখ্যাত লোক, আপনার সাথে এতদিন বিটলামী করলাম কোন দুঃখে!!গান টা ভাল লাগল ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন: বিটলামী কই করলেন? আতলামিই না করলেন?
হাঃ হাঃ হাঃ ...
সাগর ঢাকা বলেছেন:
আপনি এই গান টার লিরিক্স লিখেসেন ! কি বলবো , এতো জোশ হইসে গান টা, ধন্যবাদ মুহুত্ব গুলো জানানোর জন্য , ভালো থাকবেন ..
লেখক বলেছেন: Thanks.
সাইফ ইমাম বলেছেন:
ইমন ভাই আপনেতো বস মানুষ! কিছু বলার নাই প্লাস দেয়া ছাড়া!!
লেখক বলেছেন: ++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
সিনথিয়া জামান বলেছেন:
আমার খুব প্রিয় একটা গান। তবে লিরিকটা মনে হয় হুবহু মেনে নেয়া হয়নি গাইবার সময়। অনেক শব্দ মিসিং মনে হয়েছে যেমনঃ স্বপ্ন বাতি, (স্বপ্নের বাতি)...আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে... "বল" শব্দটা যে লিরিকে আছে সেটা জনের ঠোটঁ না দেখলে কেউ বুঝতেই পারবে না।
গানটার সুরটা অসাধারন। আমি এই সুরে খুব সাধারন একটা গান টিউন করেও সুপার্ব আউটপুট পেয়েছি!! ওয়েল ডান।
লেখক বলেছেন: Thanks.
অনেক ভাল লাগছে আড়ালে থাকা ছোট্ট ছোট্ট গল্পগুলি জানতে পেরে।
"মেয়েরা খুব হাসতে পারে"............
লেখক বলেছেন: "মেয়েরা খুব হাসতে পারে"...আবার তাদেরই কাঁদতে হয় বেশি।
মহলদার বলেছেন:
আপনার লেখায় কমেন্ট করার সাহস পাইনা। যেটুকু ছিল আজ সেটুকুও গেল....
লেখক বলেছেন: আরে না! দাদা। এসব কী বলেন!আমি সামান্য মানুষ ...
আপনি গ্রামবাংলার আরও ছবি আপলোড করবেন আর বিলুপ্তপ্রায় মাছ ও প্রাণিকূল নিয়ে লিখবেন, উজানধলগ্রাম নিয়েও লিখবেন।
শুভেচ্ছা রইল।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
৪০ হইলে বড় জোর ভাইজান হইবেন..........আংকেল না।উত্তরায় পিসি ঠিক করতে যেয়ে একটা সিডি কপি করে আনলাম...........ফ্রি ফ্রি.........হা হা.......ওরা বলল "আবার ব্ল্যাক"।
স্বগত সময়টা খারাপ সময় হবে?
হ, শান্তিনগর আবার ঝাক্কাস না ছাই, বৃষ্টি হলেই এক হাটু পানি! বেকার হতে পারলে বেশ হোত..(উদাস হবার ইমো হবে)।
লেখক বলেছেন: ভাইজান ছাড়াও সিনিয়র ফ্রেন্ডও তো হওয়া যায়। কী বলেন? যুগ যেভাবে পালটে যাচ্ছে ...
"আবার" হলো ব্ল্যাকের ৩য় অ্যালবাম। শুনে দেখেন কেমন লাগে ...
আর, শান্তিনগরে রোজ ঢাকার অর্ধেক মানুষ ফাস্টফুড খেতে আসে। সেরা চটপটিটা হয় আমাদের টুইন টাওয়ারের সামনে ...এই কথা কাফরুলের একজন স্বীকার করল। আমি আর কী বলব?
বেকারই তো।বললাম না-কনফার্মড বেকাল।অবশ্য ফ্ল্যাট আছে। আমার ফ্ল্যাট ২২ তলায়। অত উপরে পানি ওঠে না ....হি হি ...
আকাশ অম্বর বলেছেন:
থিসিসটা পড়ছি।
মেয়েরা অকারণেই হাসতে খুব পছন্দ করে!
এইসব ছোট ছোট আড়ালের গল্প দারুন লাগছে!
ধন্যবাদ।
লেখক বলেছেন: হু।
ত্রেয়া বলেছেন:
গানটা একসময় বেশ শুনা হত।ভালো লাগা একটা গান।আপনার লেখা জেনে একটু কৌতুহল হচ্ছে.....।ভালো থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ইমন ভাই নিউজের জন্য ধন্যবাদ। থিসিস পড়ে ফেললাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: অভিমান
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
আমার একসময়ের সারাদিনের সংগী ছিল এই গানটা, আজ আবার শুনে অনেক কিছু মনে পড়ে গেল ...
লেখক বলেছেন: তাই?
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
কিছু মনে করবেন না, ভিডিওটা দেখে খুব বিরক্তি লাগছে ...
লেখক বলেছেন: ভিডিও নির্মাতার রুচি! কী করবেন ...
লেখক বলেছেন: না।
আকাশ_পাগলা বলেছেন:
নতুন করে নামাতে ইচ্ছা করছে না।গানটা শুনেছি বহুবার। বস, এলবামের নাম আর ট্র্যাকের নাম্বারটা একটু দেন। হার্ডডিস্ক থেকেই শুনি বরং।
পুরা পোস্ট পড়ি নাই, পড়ে বলতেছি।
লেখক বলেছেন: ট্র্যাকের নম্বর মনে নাই। অ্যালবামের নাম -আমার পৃথিবী।
সিনথিয়া জামান বলেছেন:
জনের একটা মিউজিক ভিডিও দেখে আমার বন্ধু অবাক হয়ে বলেছিলো - ও এইরকম করে শুধু শুধু চেচাঁয় কেন? গলার রগ ছিড়েঁ যাবে তো!!
আকাশ_পাগলা বলেছেন:
আমরা এক সময় আমার ঘরে একসঙ্গে প্রচুর আড্ডা দিয়েছি । তারপর যা হয়-বিচ্ছিন্নতা আসে।এই লাইনটা কেমন যেন লাগল। সব কিছু এত সস্তা কেন? ধুমধাম জড়িয়ে যাওয়া পরে খুব সহজ ভাবেই বিচ্ছিন্নতাটাকে মেনে কেয়া, যেন এটাই নিয়তি। এতই কি সস্তা?
যাউক, তাহসানকে ভাল লাগে, কিন্তু আলাদা। ঈর্ষা, কথোপকথন,আরো কিছু। তবে, তাহসান ছাড়া ব্ল্যাকই ব্যক্তিগতভাবে আমার বেশি পছন্দ। এটা অবশ্য আগেও বলেছি। এটা ঠিক, তাহসানকে দিয়েই ব্ল্যাক কে চিনেছি।
আপনার ছোট ছোট কাহিনী জেনে ভাল লাগে। মনে হয় জড়িয়ে পড়ছি। মানুষকে আপন করে নেয়ার এটাও একটা উপায়।
ভাল থাকবেন, শুভকামনা।
লেখক বলেছেন: আমারও মনে হয়-সব কিছু এত সস্তা কেন? ধুমধাম জড়িয়ে যাওয়া পরে খুব সহজ ভাবেই বিচ্ছিন্নতাটাকে মেনে কেয়া, যেন এটাই নিয়তি। এতই কি সস্তা?
আকাশ_পাগলা বলেছেন:
অফটপিকঃ একটা প্রশ্ন হঠাৎ মনে হল। জনের গার্লফ্রেন্ড এখন পর্যন্ত মোট কয়জন হল?বেশি ব্যক্তিগত হয়ে গেলে প্রশ্নটা এড়িয়ে যেতে পারেন।
লেখক বলেছেন: এই বিষয়টা থাক।
ধূসর মানচিত্র বলেছেন:
ইমন ভাই ব্ল্যাকের এই গানটি আমার খুব প্রিয় তাই পোস্ট খান প্রিয়তে গেল। আপনি এই গানের কথার জনক আজ জানলাম।আপনি দেখি পুরা ওস্তাদ মানুষ।
এই অসাধারণ কথার গানের জন্য আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনি দেখি পুরা ওস্তাদ মানুষ।
হাঃ হাঃ হাঃ
সুলতানা শিরীন সাজি বলেছেন:
গানটা শুনছি........
আপনার কবিতার লাইনগুলো সুন্দর।
কোরাস কবিতা একসময় আমরাও লিখতাম.......।
শুভেচ্ছা আপনাকে এবং
ব্লাক এর সবাইকে।
লেখক বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন:
মে ঘ দূ ত বলেছেন:
যদিও লিরিকটা কি না পড়লে গান শুনে কখনোই বুঝে উঠতে পারতাম না। এই গানটা আগেও শুনেছি এবং ভালোও লেগেছে। জনকে নিয়ে বলা আগের কমেন্টটা আমি ফিরিয়ে নিচ্ছি। এর কন্ঠতো বেশ ধারুণ! তবে তার গায়কির অস্পষ্টতা নিয়ে আবারো বলতে হয়। একটা গানের লিরিক আমার কাছে বেশ মূল্য রাখে। এই গানের মিউজিক সুন্দর, গায়কি সুন্দর কিন্তু কি গাইছে কিছুই টাহর করা যায় না। জেনে ভালো লাগলো যে সুন্দর এই গানের রচয়িতা আপনি। অভিমান শব্দটার কোনো ঠিক ঠিক যে ইংলিশ শব্দ নেই এটি আমার মনেও এসেছিল। জাফর ইকবাল স্যার একবার একটা আর্টিকেল লিখেছিলেন বাংলা ভাষার প্রাচুর্য্যতা নিয়ে। হৃদয়ের অব্যক্ত অনুভূতি প্রকাশে বাংলা ভাষার জুরি নেই।
লেখক বলেছেন: হ্যাঁ। হৃদয়ের অব্যক্ত অনুভূতি প্রকাশে বাংলা ভাষার জুরি নেই।
আর, আপনার মন্তব্য ফিরিয়ে নেওয়ার দরকার নেই। আপনার মন্তব্যেও সত্য রয়েছে-আমি জানি।
নিরন্তর শুভেচ্ছা রইল।
অদৃশ্য বলেছেন:
জুবায়ের ভাই.............. গানটা শুনেছি, আপনার লিখা জেনে খুব ভালো লাগলো। আপনি লিরিক লিখেন এটা জানলাম।শুভকামনা......
লেখক বলেছেন: শুভকামনা......
জুনাইদ কবীর তন্ময় বলেছেন:
দারুন। ব্ল্যাক জোশ ব্যান্ড এন্ড জন ভাই ইজ রিয়েলি কুল। বাংলাদেশে আমার দেখা সবচেয়ে স্টাইলিশ (বাট নট ফ্রীক) রক্-স্টার। তানিমের সাথে অনেক আগে অকেশনালি একটা প্যাড করেছিলাম। ওর সাথে ঐ প্রথম আর ঐ শেষ দেখা। এখন হ্য়তো আমারে দেখলেও চিনবে না।
আপনার ভিনটেজ পোষ্ট এবং সর্বোপরি ইউনিক সব লিরিকসের জন্য আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: সেটা জুবায়ের মালিক জানে। আমি জুবায়ের মালিক নই।
ঘুমরাজ বলেছেন:
ওহ! আমি ভাবছিলাম আপনি ই পূবর্পশ্চিম এর জুবায়ের ভাই।আপনার লেখা লিরিক্স খুব ভাল লাগে।ভাল থাকবেন ভাইয়া লেখক বলেছেন: শুভেচ্ছা রইল।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
@ ঘুমরাজ, পুর্ব পশ্চিম ব্যান্ডের গান শোনেন? হ্যা ওদের ইন্সট্রুমেন্টাল গুলো ভালোই লাগতো বিশেষ করে জুবায়ের (জুবায়ের মালিক) ভাইয়ের বাশী।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
পুর্ব পশ্চিম কে ব্যান্ড না বলে প্রজেক্ট বলাই ভালো।
লেখক বলেছেন: হ্যাঁ।
অ্যামাটার বলেছেন:
ওয়াও! ইমন ভাই, আপনার ঝুলিতে যে কত কিছু আছে, ধীরে ধীরে একটা একটা করে বের করছেন! আপনি যে লিরিসিস্ট, এইটা অন্তত আগে জানতাম না।অভিমান তবে বাংলা শব্দ নয়?
লেখক বলেছেন: তাহাসান আমার সেজ খালার ছেলে। স্কুলে থাকতে কিবোর্ড বাজাত ;রবীন্দ্রসংগীত গাইত-এ কারণে আমি ওর ব্যাপারে কৌতূহলী ছিলাম। একদিন ওর বন্ধুদের জন্য গান লিখতে হল। আমার ঘরে অনেক বই আর আমি চশমা পরা গম্ভীর লোক-এ কারণে ওর বন্ধুরা আমাকে "রাইটার" ভেবেছিল। লিখলাম গান।
তাহসান গান না করে ফ্যাশন মডেলিং করলে আমি ওর ব্যাপারে কোনওকালেই উৎসাহী হতাম না। এর মানে এই নয় যে আমি ফ্যাশন/মডেলিং এর ঘোর বিরোধী। না, দেশের অর্থনীতিতে মডেলিং এর অবদান আছে।
আর, অভিমান বাংলা শব্দই -তবে খাঁটি বাংলা নয়; সংস্কৃতঘেঁষা।
ধন্যবাদ।
অ্যামাটার বলেছেন:
ধন্যবাদ ইমন ভাই;হ্যাঁ, তাহসান ভাইয়েরা থাকত ১২মিন্টো রোডে, একসময় প্রতিবেশী ছিলাম আর কি!
লেখক বলেছেন: ঐ বাড়িতে গেছি অনেকবার।
লেখক বলেছেন: তাই?
বাঙ্গাল বলেছেন:
মার্কেট স্টাডিটা ভাল লাগছে...হেহে।
লেখক বলেছেন: আমিও প্রথম দেখে অবাক হয়েছিলাম। হা হা
লেখক বলেছেন: নিরন্তর শুভেচ্ছা রইল।
ভেবে ভেবে বলি বলেছেন:
এই ব্লগে আপনার কয়েকজন নীরব ভক্ত আছে, খুব সংকোচের সাথে জানাতে চাই যে আমিও তাদের একজন। লেখক বলেছেন: জানলাম।
লেখক বলেছেন: হুমম।
নগর সংগীত বলেছেন:
ব্ল্যাক এ তুলনা নেই। খুব ভাল লাগল পোস্টটা পড়ে
লেখক বলেছেন: শুভেচ্ছা রইল।
নস্টালজিক বলেছেন:
আপনার লেখাটা পড়লাম।ঠিক জায়গায় ছবির প্রয়োগ আর লিরিক এর ধীরে ধীরে গান হয়ে ওঠা- সব মিলে খুব ভালো লাগলো পড়ে।ভালো থাকুন।।
লেখক বলেছেন: শুভেচ্ছা রইল।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
বয়সটা কনফার্ম হতে আবার পোস্ট ঘুরে গেলাম..........সাথে সাথে অভিমান গানটাও.......বেজেই চলেছে। লেখক বলেছেন:
অরুদ্ধ সকাল বলেছেন:
comment by: রুদ্র নীল বলেছেন: Black is Boss.এখনও jins pant er side এ লেখা আছে Black.
blind fan ami
লেখক বলেছেন: ফোরর্থ অ্যালবামের কাজ চলছে। তেমন কয়েকটা গান পাবেন শোনার মত।
অন্ধ আগন্তুক বলেছেন:
ইমন ভাই , এই পোস্টটা আগেও দেখেছিলাম , কমেন্টগুলোও দেখে অনেক মজা পেলাম । গানের কিছু কথা শেয়ার করি । কলেজের সময়টাও ব্ল্যাকে বুঁদ হয়েছিলাম , আর লিরিসিস্টের নাম দেখেছিলাম সম্ভবত জুবায়ের হোসেন ! অভিমান , ৬ সেপ্টেম্বার - দুইটাই ভালো লাগা গান ।
ব্লগে যেদিন দেখলাম ,
আপনিই সেই মানুষ , খুব আনন্দ হয়েছিলো । এই তো !
আর ভোটের জন্য শুভকামনা । ভালো থাকুন সবসময় ।
অ ট - কাল সেমিস্টার ফাইনাল , মাথা হ্যাং হয়ে আছে , তাই ব্লগে এলোমেলো ঘুরছি । জনের বউ আমাদের টিচার ! এইটা জানানোর জন্য অফ টপিকে আসলাম ।
ম্যাম ভালো মানুষ খুব
লেখক বলেছেন: ... জনের বউ আমাদের টিচার !
তাই?
ম্যাম কিন্তু ব্ল্যাক এর লিরিকস এর ভীষণ সমঝদার
নাবিক হ্যাডক বলেছেন:
তোমার চারুগৃহ কেন যে খুলে যায় দেয়ালে মাথা কোটে অন্ধকার
দুচোখ অন্ধের উপড়ে তুলে ফেল মাতাল ভাঁড় হোক সঙ্গী তার।পুরো কবিতাটা কী পড়ার সুযোগ আছে ?
আমার খুব প্রিয় লাইন এই দুটো
লেখক বলেছেন: মূল কবিতাটি ২০০০ সালের আগে লেখা। এই ১৯৯৮/৯৯ সালে। ওটা হারিয়ে ফেলেছি
। যখন ২০০০ সালে অভিমান গানটির শেষ প্যারা লেখার দরকার হল, তখন ওই কবিতার চারটে লাইন জুড়ে দিয়েছি। আবছা আরও কটা লাইন মনে পড়ে ...
যাপিত শীতরাতে /স্মৃতির পর্দায়/ কেবলি ভেসে ওঠে দুরূহ নাচ
.........................(এই লাইনটা মনে পড়ছে না)
কিছুটা বুঝি তার কিছুটা না।
ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























