আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

বব ডিলান এর একটি গান: সময়ে জন্ম (বর্ন ইন টাইম) ...
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৮
![]()
বব ডিলান। মার্কিন গায়ক-গীতিকার, মিউজিশিয়ান, চিত্রকর ও কবি। গত পঞ্চাশ বছর ধরে জীবনমূখি গানের ধারায় হয়ে আছেন অন্যতম পথিকৃৎ। তাঁর কথা ও সুর এবং ব্যাতিক্রমী জীবনযাপন দেশকালের গন্ডী পেরিয়ে গিয়েছে অনেক আগেই এবং অনিবার্যভাবেই হয়ে উঠেছেন বাঙালির প্রিয় একজন গায়ক-গীতিকার ...
আমেরিকার মিনেসোটায় ডুলুথ নামে একটি জায়গা আছে । সেখানকারই সেন্ট ম্যারি হাসপাতালে ২৪ মে, ১৯৪১ সালে বব ডিলান-এর জন্ম। বব ডিলান নামটি ছদ্ম । কেন ছদ্ম নাম-সে কথা পরে বলব। এখন বলে রাখি যে বব ডিলানের পরিবার প্রদত্ত নাম ছিল রবার্ট অ্যালেন জিমারম্যান।
![]()
মিনেসোটা
ডিলান বড় হয়েছেন মিনোসোটার লেক সুপিরিয়রের পশ্চিমে হিবহিং -এর মেসাবি আয়রন রেঞ্জে। ডিলান এর পরিবারের শিকড়টি প্রোথিত রাশিয়ার ইউক্রেনের ওডেসায়। (রুশ কবি আনা আখমাটোভা ওখানকারই) বিংশ শতকের প্রারম্ভে ডিলানের দাদা ইহুদি গনহত্যা এড়াতে ইমিগ্র্যান্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে স্ত্রীকে নিয়ে চলে আসেন। ডিলানের মায়ের পরিবারটিও লিথুয়ানিয়া থেকে বিংশ শতকের প্রারম্ভে মার্কিন যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্ট হিসেবে আসে। ডিলানের আত্মজীবনীর নাম: ক্রোনিকেলস। তারই ১ম খন্ডে ডিলান লিখেছেন: "আমার পূর্বপুরুষের শহর ছিল তুরস্কের ইস্তানবুল।" ইহুদি পরিবারে জন্ম বলে ডিলানের আরও একটা নাম ছিল- সাবতাই জিসেল বেন আব্রাহাম।
মিনেসোটার ডুলুথ-এর ছোট্ট ইহুদি সম্প্রদায়ের সদস্য হিসেবে ডিলানের মা-বাবার দিন কাটছিল। হঠাৎই ডিলানের বাবার পোলিও হয়। পরিবারটি মিনোসোটার লেক সুপিরিয়রের পশ্চিমে হিবহিং চলে যায়। ওখানেই ডিলান-এর নানা বাড়ি। ডিলানের সেসময় ছয় বছর বয়েস।
![]()
হিবহিং -এর এই বাড়িতেই ডিলানের শৈশব কেটেছে। গানের হাতেখড়ি ওখানেই। এলভিস প্রিসলি, জেরি লি লুইস, লিটিল রিচার্ড-এদের গান পিয়ানোয় তুলে গাইত বালক ডিলান। আর রেডিও শুনত। তখন রেডিও তে বাজত ব্লুজ, কান্ট্রি সং। পরে, প্রথম দিককার রক অ্যান্ড রোল। স্কুলের পড়ার সময়ই ব্যান্ড ফর্ম করে কিশোর ডিলান। গোল্ডেন কর্ডস নামে ব্যান্ডটা অনেক বছর টিকে ছিল। ডিলান জনপ্রিয় গান কভার করত।
১৯৫৯। ডিলান মিনেসোটার মিনিয়াপোলিস চলে আসেন। ভর্তি হন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। এসময়েই ফোক মিউজিকে আগ্রহ তৈরি । তাঁর কাছে ফোক গান হতাশা, বিষন্নতা, বিজয়, অলৌকিক শক্তিতে বিশ্বাস, গভীর অনুভূতির প্রকাশ । (বাংলার লোকগানের বৈশিষ্ট্যও তো তাই)
![]()
কনসার্টে ফোক গান গাইতে শুরু করেন ডিলান। তখনই নতুন এক ভাবনার ডিলানের মনে উদয় হল। সংগীতশিল্পী হিসেবে রবার্ট অ্যালেন জিমারম্যান নামটা কেমন কাঠখোট্টা না? ইহুদিগন্ধী জিসেল বেন আব্রাহাম তো আরও বেমানান। হ্যাঁ, আমাকে নতুন নাম নিতে হবে। সে সময় ডিলান কবি ডিলান টমাস-এর কবিতা পড়ছেন।
And you, my father, there on the sad height,
Curse, bless, me now with your fierce tears, I pray.
Do not go gentle into that good night.
Rage, rage against the dying of the light.
![]()
ডিলান টমাস
কবি ডিলান টমাস-এর পুরো নাম কবি ডিলান মারলাইস টমাস (১৯১৪-১৯৫৩)।
কবি ডিলান মারলাইস টমাস নামের সঙ্গে মিল রেখে পরিবার প্রদত্ত রবার্ট অ্যালেন জিমারম্যান নামটা বদলে নিজের নাম রাখলেন বব ডিলান।
এই ফাঁকে কবি ডিলান মারলাইস টমাস সম্বন্ধে কটি কথা বলে নিই। কবি ডিলান মারলাইস টমাস ইংল্যান্ডের ওয়েলস কবি। জাতে ওয়েলস হলেও লিখতেন ইংরেজি ভাষায়। ১৬ বছর বয়েসে স্কুল ছেড়ে সাংবাদিকতার কাজে যুক্ত হন। ১৯৩৯ বেরোয় ‘ ম্যাপ অভ লাভ’ নামে কাব্যগ্রন্থ। গভীর আবেগ আর সমৃদ্ধ রুপক এর জন্য অল্প সময়ের মধ্যেই অত্যন্ত বিখ্যাত হয়ে ওঠেন কবি ডিলান মারলাইস টমাস । চমৎকার আবৃত্তি করতেন ডিলান টমাস । জনপ্রিয়তার এটাও একটি কারণ। তারপর এক সময় ইংল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। অবশ্য আর্থিক ঋণ আর নেশামদ কবিকে শেষ করে দেয়। কবি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান ১৯৫৩ সালে।
যাই হোক। এই ফাঁকে আমরা ডিলান টমাস -এর একটি বিখ্যাত কবিতা পাঠ করতে পারি। কবিতাটির নাম: Do not go gentle into that good night,
Do not go gentle into that good night,
Old age should burn and rave at close of day;
Rage, rage against the dying of the light.
Though wise men at their end know dark is right,
Because their words had forked no lightning they
Do not go gentle into that good night.
Good men, the last wave by, crying how bright
Their frail deeds might have danced in a green bay,
Rage, rage against the dying of the light.
Wild men who caught and sang the sun in flight,
And learn, too late, they grieved it on its way,
Do not go gentle into that good night.
Grave men, near death, who see with blinding sight
Blind eyes could blaze like meteors and be gay,
Rage, rage against the dying of the light.
And you, my father, there on the sad height,
Curse, bless, me now with your fierce tears, I pray.
Do not go gentle into that good night.
Rage, rage against the dying of the light.
কবিতাটি বাংলায় রুপান্তর করলে কতকটা এরকম দাঁড়ায়।
ঐ শান্ত রাত্রিতে নির্ভার যেও না,
পুরনো দিনগুলিগুলি সব পুড়িয়ে ফেলে দিন শেষে হয়ে উঠতে হবে উচ্ছ্বসিত;
ক্রোধ, ক্রোধ মুহূর্ষ আলোর বিরুদ্ধে।
যদিও জ্ঞানী মানুষেরা দিনের শেষেজানতে পারে অন্ধকারই সত্য,
কেননা, তাদের বাণী আলোকছটাকে বিদ্ধ করতে পারেনি
ঐ শান্ত রাত্রিতে নির্ভার যেও না,
ভালো মানুষ, শেষ মিছিলে, কী উজ্জ্বল কাঁদে
ওদের অসার কাজ হয়তো একটি সবুজ উপসাগরে নাচছে,
ক্রোধ, ক্রোধ মুহূর্ষ আলোর বিরুদ্ধে।
বুনো মানুষেরা-যারা উড়তে উড়তে সূর্যকে ধরে গাইত,
আর বিলম্বে শিখত, এখন সে পথে করে আক্ষেপ,
ঐ শান্ত রাত্রিতে নির্ভার যেও না,
গম্ভীর মানুষ, মৃত্যুর কাছাকাছি, যার চোখের জ্যোতিটি ম্লান
অন্ধ চোখও ধূমকেতুর মতন খুশিতে জ্বলজ্বল করতে পারে,
ক্রোধ, ক্রোধ মুহূর্ষ আলোর বিরুদ্ধে।
আর তুমি, আমার বাবা, ঐ বিমর্ষ উচ্চতায়,
আমি প্রার্থনা করি আমাকে অভিশাপ,আর্শীবাদ কর তোমার কঠোর কান্নায়।
ঐ শান্ত রাত্রিতে নির্ভার যেও না,
ক্রোধ, ক্রোধ মুহূর্ষ আলোর বিরুদ্ধে।
তখন আমি বলছিলাম। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ডিলান। ফোক মিউজিকে আগ্রহ তৈরি । গান গাইছেন বিভিন্ন কনসার্টে। গানই তাকে পেয়ে বসল। পড়াশোনা বাদ দিয়ে নিউইয়র্ক এলেন।
![]()
নিউ ইয়র্কের গ্রিনউইচ ভিলেজ
নিউইয়র্ক এসে ডিলান বিখ্যাত গ্রিনউইচ ভিলেজে ঘুরতে লাগলেন। কফিহাউজে আড্ডা দিতে লাগলেন। এরই ফাঁকে গান লিখতেন। সুর করতেন।গাইতেন ...
তারপর?
তারপর ইতিহাস।
ঐ সময়ের একটি গান- Born in time.
In the lonely night
In the blinking stardust of a pale blue light
You're comin' thru to me in black and white
When we were made of dreams.
You're blowing down the shaky street,
You're hearing my heart beat
In the record breaking heat
Where we were born in time.
Not one more night, not one more kiss,
Not this time baby, no more of this.
Takes too much skill, takes too much will.
It's revealing.
You came, you saw, just like the law
You married young, just like your ma,
You tried and tried, you made me slide
You left me reelin' with this feelin'.
On the rising curve
Where the ways of nature will test every nerve,
You won't get anything you don't deserve
Where we were born in time.
You pressed me once, you pressed me twice,
You hang the flame, you'll pay the price.
Oh babe, that fire
Is still smokin'.
You were snow, you were rain
You were striped, you were plain,
Oh babe, truer words
Have not been spoken or broken.
In the hills of mystery,
In the foggy web of destiny,
You can have what's left of me,
Where we were born in time.
![]()
Born in time গানটির বাংলা করলে দাঁড়ায় এরকম ...
সময়ে জন্ম
নিঃসঙ্গ রাতে
পলক ফেলা সৌরধূলির ফ্যাকাশে নীল আলোয়
তুমি আমার ভিতরে এসেছিলে সাদা কালোয়
যখন আমরা তৈরি ছিলাম স্বপ্নে ।
তুমি উড়ে গিয়েছিলে অস্থির রাস্তায়,
শুনেছিলে আমার হৃদকম্পন
অসহ্য গরমের ভিতর
যেখানে আমাদের জন্ম হচ্ছিল সময়ে।
আরেকটি রাত্রি না, আরেকটি চুম্বন না,
এই সময়ে না প্রিয়, এসব আর না।
প্রচুর দক্ষতা লাগে, প্রচুর ইচ্ছেশক্তি লাগে।
এটি প্রকাশিত হচ্ছে।
তুমি এসেছিলে, তুমি দেখেছিলে-যেনবা বিধান
তুমি তোমার মায়ের মতন অল্প বয়েসে বিয়ে করেছিলে,
তুমি অনেক চেষ্টা করেছ, আমায় ঠেলে ফেলেছ
তুমি আমায় এই অনুভূতিতে ঠেলে দিয়েছ।
এই উত্থানের বাঁকে
যেখানে প্রকৃতির নিয়ম স্নায়ূকে করবে পরীক্ষা,
যা তুমি চাওনা তা তুমি পাবেও না
যেখানে আমাদের জন্ম হচ্ছিল সময়ে।
তুমি একবার আমায় চাপ দিয়েছিলে, তুমি দু-বার আমায় চাপ দিয়েছিলে,
তুমি ঝুলিয়ে রেখেছিলে জ্যোতি,তুমি টের পাবে হাড়ে হাড়ে।
ও প্রিয়, সেই আগুন
এখনও উড়ছে ধোঁওয়া।
তুমি ছিলে তুষার,তুমি ছিলে বৃষ্টি
তুমি ছিলে ডোরাকাটা, তুমি ছিলে সমান।
ও প্রিয়, সত্য বাক্য
বলা হয়নি বা ভাঙ্গা হয়নি।
রহস্যময় পাহাড়ে,
নিয়তির কুয়াশাময় জালে,
আমার যা আছে তা তুমি পেতে পার না,
যেখানে আমাদের জন্ম হচ্ছিল সময়ে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বব ডিলান/বর্ন ইন টাইম ;
প্রকাশ করা হয়েছে: গান (ইংরেজি) বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বব ডিলান সম্বন্ধে একবার লিখতে শুরু করলে শেষ হবে না। অনিবার্য ভাবে জন বায়াজ আসবেন ...আরও অনেকে আসবেন। অবশ্যই লিখব ডিলান সম্বন্ধে।
লেখক বলেছেন: আপনার জন্যও রইল অনেক শুভকামনা।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অসাধারণ অনুবাদ, ইমন। অনেক শুভকামনা।
লেখক বলেছেন: অসাধারণ অনুবাদ আসলে এটি-
Click This Link
নতুন রাজা বলেছেন:
+++++++++++++++++
লেখক বলেছেন: আচ্ছা। এত ভালো লাগল?
পাপী বলেছেন:
+, প্রিয় পোস্টে নিলাম। ডিলান সম্পর্কে জানার আগ্রহ অনেক। সময় করে ঠান্ডা মাথায় পড়বো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
দীপান্বিতা বলেছেন:
বব ডিলানের গান খুব ভাল লাগে...কিন্তু ওনার সম্পর্কে এতকিছু জানতাম না...অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ঈদ মোবারক
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ইমন ভাই কেমন আছেন?প্রথমেই ক্ষমা চাই, এ কয়দিন ব্যক্তিগত কাজের চাপে একদমই ব্লগে ঢুকতে পারিনি, তাই আপনার পোষ্ট গুলোও পড়া হয়নি, ইদানিং ফেসবুকেও তেমন ঢুকি না, তাই ওখানেও খোজ খবর নেয়া হয়নি।
এসেই দেখি দারুণ দারুণ পোষ্ট দিয়েছেন। পড়া শুরু করেছি, আগামী কয়েকদিনে শেষ করে ফেলতে পারবো বলে মনে হয় (শুধু নতুন গুলো, গল্পঃ একা অন্ধকারে'র পরের পোষ্টগুলো)
এই পোষ্ট ভালো লাগল। বব ডিলান সম্পর্কে জানার আগ্রহ ছিল।
আপনার শরীর কেমন? ভালো থাকবেন।
লেখক বলেছেন: শরীর ভালো । ভালো আছি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: হ্যাঁ।
লেখক বলেছেন: আসলেই । ডিলান অসাধারণ।
নুশেরা বলেছেন:
দারুণ পোস্ট জুবায়েরভাই। বব ডিলানের আরও কিছু গানের অনুবাদসহ পোস্ট চাই। এরপর জন লেনন। অনুরোধ রইলো।
লেখক বলেছেন: হ্যাঁ। করব। ধন্যবাদ।
আকাশ অম্বর বলেছেন:
তুমি উড়ে গিয়েছিলে অস্থির রাস্তায়,
শুনেছিলে আমার হৃদকম্পন
অসহ্য গরমের ভিতর
যেখানে আমাদের জন্ম হচ্ছিল সময়ে।
বব ডিলান! জোয়ান বায়েজ!
গত গ্রীষ্মের রাতে হেঁটেছি ঐ গ্রিনউইচ ভিলেজের পথ দিয়ে। মুঠোয় করে নিয়ে এসেছি কিছু গন্ধ। পথের পেভমেন্টের খাঁজে খাঁজে রেখে এসেছি রবীন্দ্র। আর বাতাসে উড়িয়েছি ডিলান।
সুন্দর পোষ্ট। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ
প্রণব আচার্য্য বলেছেন:
খুঁজতেছিলাম +++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আচ্ছা করব।
মুক্তি মণ্ডল বলেছেন:
চমতকার পোষ্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















সিরিজ আশা করছি --
বিশেষ করে বব ডিলান -- কাদের কাদের প্রভাবিত করলো -- সে হিসাব করলে নিশ্চয় পেজ ভরে যাবে