আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

কারা ছিল ঠগী?
১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪২
![]()
ঠগীরা ছিল ভারতীয় খুনি কাল্ট (Cult); ঠগীরা যত মানুষ হত্যা করেছিল পৃথিবীর কোনও সংগঠিত খুনি কাল্ট এত নিরীহ মানুষ হত্যা করেনি। কেবল ১৮৩০ সালেই ঠগীরা প্রায় ৩০,০০০ মানুষ শ্বাসরুদ্ধ করে হত্যা করে; মৃতদেহ উৎসর্গ করত দেবী কালীকে। হয়তো কোনওপ্রকারে হত্যাপ্রবন ঐ আদিম রীতিটি ভারতীয় সমাজে তখনও টিকে গিয়েছিল। আদিম সমাজে মানুষ তো মানুষের মাংসও খেত ...মায়া-অ্যাজটেকরা উপড়ে নিত জীবন্ত মানুষের হৃৎপিন্ড ...
![]()
অস্টাদশ শতকের ভারতবর্ষ
ঠগীদের নৃশংস ইতিহাস ভারতীয় ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। আজও গ্রামবাংলার মানুষের মুখে ফেরে ঠগীদের রোমহর্ষক কাহিনী । ঠগীদের নির্মম কাহিনী অবহিত হওয়ার পর ব্রিটিশ ঔপন্যাসিক ইম এম ফস্টার ১৯২৪ সালে অত্যন্ত খেদের সঙ্গে বলেছেন: ‘গড ইজ লাভ। ইজ দিস দ্য ফাইনাল মেসেজ অভ ইন্ডিয়া?’ ঈশ্বর প্রেমই কি ভারতের চূড়ান্ত বক্তব্য? ফস্টার ভুল করেছিলেন। কেননা, এমনটি মনে করার কোনও কারণ নেই যে কালীসাধক মাত্রেই খুনি, ভারতবর্ষের কালীসাধকদের একটি ক্ষুদ্র অংশই কেবল কালীসাধনার অপব্যাখ্যা করে খুনি হয়ে উঠছিল।
![]()
ঠগীর দল
তো, কারা ঠগী? । বাংলা অভিধানে ঠগী বলতে বোঝায়, বিশেষ শ্রেনির দস্যুদল যারা পথিকের গলায় রুমাল বা কাপড় জড়িয়ে হত্যা করত। ঠগী বলতে আরও বোঝায় বোঝায়- ঠগীর কার্য, দস্যুবৃত্তি। ঠগী শব্দটি সংস্কৃত ঠগ শব্দ থেকে এসেছে। ঠগ অর্থ, ঠক বা প্রতারক বা ধূর্ত বা প্রবঞ্চক। ভারত শাসনের সূত্রে যে সকল শব্দ ইংরেজি ভাষায় যুক্ত হয়েছে Thud (থাড) তাদের একটি। শব্দটির মানে, ধপ করে পড়া বা আঘাত করা। শব্দটি নিয়ে আমরা কৌতূহলী হতে পারি যেহেতু শব্দটি সংস্কৃত ঠগী শব্দ থেকে এসেছে।
![]()
ঠগীরা তেরো শতক থেকে উনিশ শতক বাংলাসহ উত্তর ভারতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ঠগীদের সম্বন্ধে ব্রিটিশ সরকার প্রথম জানতে পারে ১৮১২ সালে । রাজ্যের নানা স্থানে শ্বাসরুদ্ধ করে হত্যার করার সংবাদ ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় । কর্তৃপক্ষ প্রথম প্রথম বিষয়টি আমলে নেয়নি, ভেবেছিল বিচ্ছিন্ন ঘটনা। ১৮১২ সালের দিকে গঙ্গার ধারে একটি গণকবরে একত্রে ৫০ টি মৃতদেহ পাওয়া যায় । গনকবরটি পরীক্ষা করে দেখা গেল যে মৃতদেহগুলি যাতে ভালো করে মাটির সঙ্গে মিশে যায় সে জন্য অত্যন্ত সচেতনভাবে কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে, হাড়ের সন্ধিস্থলগুলি ভেঙ্গে দেওয়া হয়েছে, যাতে করে ডিকম্পোজিশন প্রক্রিয়াটি তরান্বিত হয় এবং যাতে কবর ফুলে না ওঠে এবং মৃতদেহগুলি শেয়ালে না খায়। এসব বিচারবিশ্লেষন করে ব্রিটিশ কর্তৃপক্ষ অনুমান করে গনহত্যার পিছনে রয়েছে খুনে কালট। অনুসন্ধানে বেরিয়ে আসে ঠগী নামে খুনে এক উন্মাদ গুপ্ত ধর্মীয় গোষ্ঠীর কথা। এরা ছদ্মবেশে ঘুরে বেড়ায়, যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করে। তারপর সময় সুযোগমতো পথিকের গলায় রুমাল বা কাপড় পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারপর গোপনে মৃতদেহ সমাহিত করে। যে কারণে কেউ ঠগীদের আক্রমনে মারা গেলে বিষয়টি অজানা থেকে যেত। লোকে ভাবত পথিমধ্যে জন্তুজানোয়ারের আক্রমনের শিকার হয়েছে। কিন্তু যখন বৃটিশ পর্যটক নিখোঁজ হতে শুরু করে তখন তদন্ত শুরু হয়। যানা যায় হত্যাকারীরা আদিম কালীউপাসক গোষ্ঠী। বাংলার ঠগীরা কালীকে ভবানী বলে। ঠগীরা কেবল সনাতন ধর্মেরই অনুসারী নয়, এদের মধ্যে মুসলিম ও শিখও রয়েছে!
![]()
ঠগীরা বংশপরম্পরায় খুন ও দস্যুবৃত্তি করত। ছোটবেলা থেকেই ঠগী পিতা ছেলেকে শেখাত কীভাবে শ্বাসরোধ করে ফাঁস দিয়ে হত্যা করতে হয়। ঠগী বালকের শিক্ষা শুরু হত দশ বছর বয়েসে । তখন সে লুকিয়ে হত্যাকান্ড দেখত । বয়স ১৮ হলে হত্যার অনুমতি পেত। সাধারণত শক্ত কাপড়ের তৈরি হলুদ রঙের রুমাল ফাঁস গলায় পেঁচিয়ে হত্যা করা হত। হলদে রুমাল থাকত ঠগীদের কোমড়ে । কেন ফাঁস দিয়ে হত্যা? কেননা, কালীর আদেশে রক্তপাত নিষিদ্ধ। ঠগীদের আদিপিতাই নাকি কালীর কাছে শিখেছিল ফাঁস দিয়ে হত্যার রক্তপাতহীন পদ্ধতি। ডাহা মিথ্যে কথা। যিনি মানুষ হত্যায় প্ররোচিত করেন তিনি অন্তত দেবী নন। আগেই বলেছি, ভারতবর্ষের কালীসাধকদের একটি ক্ষুদ্র অংশই কেবল কালীসাধনার ভ্রান্ত্র ব্যাখ্যায় বশেই খুনি হয়ে উঠছিল। মৃতদেহ উৎসর্গ করা হত কালীকে, কেবল লুঠের মাল ভাগ করে নিত না। এজন্যই তারা ছিল বিশেষ একটি কাল্ট বা উপাসক সম্প্রদায়।
![]()
ঠগীরা ব্যবসায়ী তীর্থযাত্রীর কিংবা সৈন্যের ছদ্মবেশে ভ্রমন করত। এদেরই লোকজন গোপনে বাজার কিংবা সরাইখানা থেকে পথযাত্রীদের সম্বন্ধে খুঁটিনাটি তথ্য যোগার করত। তারপরে যাত্রীদের সঙ্গে মিশে যেত। যাত্রাবিরতিতে হত্যাকান্ড ঘটাত। একজন যাত্রীকে খুন করত তিনজনের একটি দল। একজন মাথা ঠেলে দিত, অন্যজন ফাঁস পরাত, অন্যজন পা চেপে ফেলে দিত। কেউ পালিয়ে গেলেও রক্ষা নেই, ঠগীদের অন্যদলটি কাছেপিঠেই ওত পেতে থাকত। তবে ঠগীরা যে কাউকে হত্যা করত না। যেমন, ফকির সংগীতজ্ঞ নৃত্যশিল্পী ঝারুদার তেল বিক্রেতা কাঠমিস্ত্রী কামার বিকলাঙ্গ কুষ্ঠরোগী গঙ্গজলবাহক ও নারী। তবে ব্যবসায়ীদের স্ত্রীদের হত্যা করতে হত।
![]()
ঠগীরা প্রায় ২০ লক্ষ মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত । অষ্টাদশ ও উনবিংশ শতকে ঠগীদের হত্যাকান্ড তুঙ্গে উঠলেও ১৩ শতক থেকেই উত্তর ভারতে ঠগীদের অস্তিত্বের কথা জানা যায়। আর বাংলায়? অনুমান করা যায় ঠগীরা পূর্বে দিল্লির আশেপাশে ছিল এবং ১২৯০ সালের পর বাংলায় আসে। ১৩৫৬ সালে ঐতিহাসিক জিয়াউদ্দীন বারানি “ফিরোজ শাহর ইতিহাস” গ্রন্থে লিখেছেন: ‘...উক্ত সুলতানের শাসনামলে (১২৯০) কয়েকজন ঠগীকে দিল্লিতে আনীত হইয়াছিল এবং উক্ত ভ্রাতৃসংঘের একজনকে জিজ্ঞাসাবাদ করিয়া আরও সহস্র ঠগীকে আটক করা হয়। সুলতান তাহাদের হত্যার নির্দেশ দেন নাই। সুলতান উহাদিগকে নৌকায় করিয়া লক্ষণাবতীতে পাঠাইয়া দিতে নির্দেশ দেন যেন তাহারা আর দিল্লিতে গোলযোগ না করে।’ এখন প্রশ্ন হল লক্ষণাবতী কোথায়? লক্ষণাবতী বা লখনৌতি হল গৌড় বাংলা। যা অবস্থিত ছিল বর্তমান পশ্চিম বাংলার মালদা জেলায়। বাংলায় ঠগীদের ইতিহাসের সূত্রপাত তা হলে ১২৯০ সাল থেকেই? ১২৯০ সালে বাংলায় মুসলিম শাসনের ৮৫ বছর অতিক্রান্ত হয়েছে।
![]()
যা হোক। উনিশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষে রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হচ্ছিল। যাত্রীরা পায়ে হাঁটার বদলে রেলে ভ্রমন করতে শুরু করে। ঠগীদের দৌরাত্ব কমে আসছিল। এরপরও বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছিল গনকবর। ব্রিটিশ সরকার ঠগীদের নিমূর্ল করার উদ্যোগ গ্রহন করে উইলিয়াম শ্লিমান কে দায়িত্ব দেওয়া কথা ভাবে। ১৮২২ সালে উইলিয়াম শ্লিমান বেঙ্গল আর্মির অফিসার ছিলেন। পরে তিনি সিভিল সার্ভিসে যোগ দেন; তাকেই গর্ভনর জেনারেল লর্ড বেনঙ্কিট শ্বাসরুদ্ধকারী ঠগীদের নির্মূল করার নির্দেশ।
![]()
উইলিয়াম শ্লিমান। অত্যন্ত বিচক্ষণ ব্যাক্তি। চারটি ভারতীয় ভাষা জানতেন।
উইলিয়াম শ্লিমানই সর্বপ্রথম ঠগীদের কার্যপ্রনালী সম্বন্ধে আঁচ করতে পারেন। তিনি জানতেন ঠগীদের দমন করা সহজ না। কেননা, অন্যান্য দুস্কৃতিকারীদের থেকে ঠগীদের আলাদা করা যাচ্ছিল না। তাছাড়া সুকৌশলে অপরাধ ঢেকে রাখছিল। ঠগী মানেই তো ঠগ; তারা নিপুন ছলনাকারী। উইলিয়াম শ্লিমান গুপ্ত চর নিয়োগ করেন, গঠন করেন দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ ফোর্স (সম্ভবত র্যাব এর মত), বিশেষ ট্রাইবুনাল ও দ্রুত বিচার আদালত গঠন করেন। এরই পাশাপাশি উইলিয়াম শ্লিমান ঠগীদের অপরাধস্থল সূক্ষ্মভাবে বিশ্লেষন করে মানচিত্র তৈরি করেন এবং অপরাধের দিনক্ষণের একটি তালিকা তৈরি করেন; যার ফলে তিনি পরবর্তী গনহত্যার সময়কাল আঁচ করতে সক্ষম হন। নিজের লোকদের ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্রসহ পাঠান। এভাবে ১৮৩০ থেকে ১৮৪১ সালের মধ্যে ৩, ৭০০ ঠগী ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের ফলে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। যেমন মাত্র ২০ জনের দল ৫,২০০ পথযাত্রীকে হত্যা করেছে । ঠগী সর্দার বেহরাম ছিল ক্রমিক খুনি (সিরিয়াল কিলার); সে ১৭৯০ থেকে ১৮৩০ সাল এর মধ্যে ৯৩১ টি খুন করে! তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে জন্য তার অনুশোচনা হয় কি না। উত্তরে বেহরাম নির্বিকার কন্ঠে বলেছিল, ব্যবসার জন্য কারা আক্ষেপ করে! যাহোক। ৫০ জন ঠগীকে গোপন তথ্যাদি দেওয়ায় ক্ষমা করা হয়। বাদবাকিদের হয় যাবৎজ্জীবন কারাদন্ড। ৫০০ ঠগীকে ঝোলানো হয় ফাঁসীতে। ফাঁসীকাষ্ঠে ঠগীরা ছিল অভিব্যাক্তিশূন্য । বরং তারা কর্তৃপক্ষের কাছে ফাঁস দিয়ে মৃত্যুর আবেদন করে, যে ভাবে তারা নিরীহ যাত্রীদের হত্যা করত!
![]()
যাই হোক। ঠগীদের যে নির্মম চিত্র তুলে ধরা হয়েছে- বর্তমানে ভারতীয় লেখকগন তার বিরোধীতা করছেন। তারা বলছেন যে, ব্রিটিশ ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির জন্যই ঠগীদের অমন হিংস্র করে দেখানো হয়েছে যা মূলত ভারতকে না বোঝার জন্যই হয়েছে। ভারতীয় সমাজে গুপ্ত সংগঠনের অস্তিত্ব যেমন হাস্যকর তেমনি ধর্মীয় কারণে ধারাবাহিক লুন্ঠনও অস্বাভাবিক। ঠগীরা আসলে দরিদ্র জনগোষ্ঠী এবং অন্যদের মতোই কালী উপাসক। বাধ্য হয়ে তারা হত্যা ও লুন্ঠনের আশ্রয় নিত বটে তবে মৃতদেহ কালীকে উৎসর্গ করার বিষয়টি অবাস্তব।
![]()
হলিউডি মুভি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দি টেমপল অভ ডুমস’ এ কুড়ি শতকের কালীউপাসক ঠগীদের দেখানো হয়েছে। ছবিটি যে কারণে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
ঠগীদের নিয়ে লেখা গত বছরের একটি অসাধারন পোস্টের লিঙ্ক
ঠগীদের নিয়ে লেখা একটি উপন্যাস
http://www.mediafire.com/?mmlyzmmwalj
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কারা ছিল ঠগী? ;
প্রকাশ করা হয়েছে: ইতিহাস বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বই আর লেখকের কি নাম?
জনৈক আরাফাত বলেছেন:
বাপরে! এই ছবিতে ওমরেশপুরী কে আসলেই ভয়ঙ্কর লাগছিলো!
লেখক বলেছেন: আসলেই।
অনিক বলেছেন:
বরাবরের মতোই ভাল লাগলো। খুব আগ্রহ নিয়ে পড়লাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: এখনকার অনেক গেমই ঐতিহাসিক নলেজ বৃদ্ধি করে। এটা ভালো দিক। ধন্যবাদ।
পর্যবেক্ষক বলেছেন:
অসাধারণ এক প্রতিবেদন। ধন্যবাদ।আজকের চাঁদাবাজরা কি ঐ ঠগীদের নতুন প্রজন্ম? একটা বিষয় লক্ষণীয়, এই বাংলায় নিষ্ঠুরতার চর্চা সহজ ছিল। এখনও তাই।
সাধারণ মানুষ হিসেবে আমাদের অতিসহনশীলতা, অদূরদর্শীতা, প্রশ্রয় দেওয়ার মানসিকতা, সর্বোপরী ভাগ্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা দায়ী। এখন দেখা যাচ্ছে, প্রাচীনকাল থেকে এটা হয়ে আসছে।
লেখক বলেছেন: আপনার সঙ্গে আমি একমত।
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
আমার ছোটবেলার এক আপুর মুখে ঠগীর গল্প শুনেছিলাম। এটা যে বাস্তব তা জানতামই না... পড়ে ভয় পেলাম
লেখক বলেছেন: ভয় পাবারই কথা।
মদন বলেছেন:
অনেক আগে ঠগী নিয়ে কোনো একটি মাসিক পত্রিকাতে একবার একটি লেখা পড়ছিলাম।
লেখক বলেছেন: দু বাংলায় বিষয়টি বেশ জনপ্রিয়!!!
ফালতু মিয়া বলেছেন:
আগের ভাসা ভাসা জ্ঞানকে সমৃদ্ধ করলেন। ধন্যবাদ না দিয়ে পারছি না। আশা করব যে কোন এক পর্বে ভারতীয় মন্দিরে সেবাদাসী নিয়ে কিছু লিখবেন।
লেখক বলেছেন: সেরকম তথ্যাদি পেলে লিখব অবশ্যই। অনেক ধন্যবাদ।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
খুব ভাল লাগলো পড়তে। বহুদিন আগে ফেলুদা ধারাবাহিকে ঠগী সংক্রান্ত একটা পর্ব দেখেছিলাম, এরপর আর এ বিষয়ে কিছু জানা হয়নি। খুব আগ্রহ নিয়ে পড়লাম লেখাটা।আপনি কেমন আছেন ইমন ভাই?
লেখক বলেছেন: আমি আছি একরকম।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
জ্ঞানের ভান্ডারে আরও কিছু সংযুক্ত হইল.. ধন্যবাদ দাদা..
লেখক বলেছেন: ধন্যবাদ।
শয়তান বলেছেন:
উপরের দিকে পড়তে পড়তে ই মনে হচ্ছিলটেমপল অব ডুম এর কথা কমেন্টে জানতে চাইবো । শেষ প্যারায় এসে দেখলাম নিজেই বলে দিয়েছেন আপনি ওদের ব্যবহার করা রুমালের কোন ফটো আছে কি ?
লেখক বলেছেন: পাইনি।
রশিদুল হাসান বলেছেন:
ছোটবেলায় এদের গল্প শুনেছি। আজকে বিস্তারিত জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।
পোস্টে প্লাস ++++।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
প্রণব আচার্য্য বলেছেন:
চমৎকার +++
লেখক বলেছেন: অনেক দিন পর কবি।
ইমনকুষ্টিয়া বলেছেন:
ভাইরে একি কাহিনি আমি পড়লাম????? জিটল।
লেখক বলেছেন: মানুষের মনের এইসব অন্ধকার, কষ্ট পাই।
ধূসর মানচিত্র বলেছেন:
ইমন ভাই, লেখাটি ফেসবুকে শেয়াড় করতে চাই অন্যদের জ্বান বৃদ্ধির জন্য, যদি অনুমতি দেন। বরাবরের মত এককথায় অসাধারণ হয়েছে।
লেখক বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
ক্রিমিনলজির একটা বইতে প্রথম পড়ছিলাম এদের কথা। আজকে আরো বিস্তারিত পড়তে পেরে ভালো লাগল। অনেক ধন্যবাদ লেখাটার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
'লেনিন' বলেছেন:
দেশ পত্রিকাটিতে ধারাবাহিক প্রতিবেদন এবং ঠগী সংক্রান্ত অনেক অনেক বই পড়েছিলাম। ঠগীরা গ্রাম জুড়েই ডাকাত। সাধারণ সময়ে সংসারধর্ম পালন করতো এবং ডাকাতি করার সময় দলবেধে বেরিয়ে পড়তো। ঠগীদের অনেক অনেক ধরণও ছিলো। কিছুদিন আগে আমাদের বাংলাদেশেই এক গ্রামকে 'প্রতারকদের গ্রাম' বলে চিহ্নিত করা হয়েছে।
লেখক বলেছেন: ... ঠগীরা গ্রাম জুড়েই ডাকাত। সাধারণ সময়ে সংসারধর্ম পালন করতো এবং ডাকাতি করার সময় দলবেধে বেরিয়ে পড়তো।
আসলে বাস্তবতা তেমনই ছিল।
আর, তারাশঙ্করের কবি উপন্যাসেও তেমন একটি গ্রামের কথা রয়েছে।
ধন্যবাদ।
হুমায়রা হারুন বলেছেন:
++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
পল্লী বাউল বলেছেন:
বইটির নাম "ঠগী", কলকাতা হতে প্রকাশিত।বইটিতে ঠগীদের দ্বারা পথযাত্রীদের শ্বাসরোধ করে হত্যা এবং জবাই করে হত্যার কয়েকটি হাতে আঁকা ছবি ছিল।
লেখকের নাম ভুলে গেছি।
লেখক বলেছেন: আচ্ছা, ঠিক আছে, যোগার করার চেষ্টা করব। ধন্যবাদ। লোরকার কবিতার অনুবাদ চাই কিন্তু।
ঠগী বলেছেন:
আমার নামের এত মহাত্ব্য আগে তো জানতাম না। যাই হোক ঠগীদের প্রসঙ্গ তুলে কি বোঝাতে চেয়েছেন বুঝতে পারলাম না। আচ্ছা ঠগীরা কেই কি মুসলিম ধর্মে ধমান্তরিত হয়নি। আপনি বললেন ঠগীরা মুসলিম ্ও শিখ ছিল। মুসলিম ্ও শিখ ঠগীরা কি কালি সাধনা করত। আর এখনকার ঠগীদের ইতিহাস না লিখে পুরান ঠগীদের নিয়ে লেখা ইতিহাস ফিকে মনে হয়।
লেখক বলেছেন: ঠগী একটা কাল্ট, যেখানে মুসলিম ও শিখরাও ছিল। বেশির ভাগ কালীসাধনা করত। মুসলিম ও শিখরাও করত কিনা বলতে পারি না। আপনি ঠিকই বলেছেন, এখনকার ঠগীদের ইতিহাস না লিখে পুরান ঠগীদের নিয়ে লেখা ইতিহাস ফিকে মনে হয়।
ধন্যবাদ।
একাকী বালক বলেছেন:
পোষ্টে প্লাস। এ্যারাউন্ড দ্যা ওর্য়াড ইন ৮০ ডেস এ এদের প্রসঙ্গ ছিল।
লেখক বলেছেন: হ্যাঁ।
লেখক বলেছেন: ভয়ঙ্কর তো বটেই!
হোরাস্ বলেছেন:
আগেই জানতাম তবে এত ডিটেইলস জানতাম না। প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাগ ইমন বলেছেন:
অনেক কষ্টে একটা লম্বা মন্তব্য করেছিলাম । অটো লগ আউটের বদান্যতায় নাই হয়ে গেলো। অতএব শুধুই " চমতকার" কহিয়া বিদায় নিলাম
লেখক বলেছেন: তা হলে তো ধন্যবাদ দিতেই হয়।
বিডি আইডল বলেছেন:
গতবছর এই সময়েই এই বিষয়ে একটি লেখা এসেছিলঃঠগী - ভারতবর্ষের এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়
লেখক বলেছেন: দেখছি। ধন্যবাদ।
লেখক বলেছেন: হ্যাঁ।
লেখক বলেছেন: কোথায় কোথায় আছে বলেন তো?
ম্যাক্স পেইন বলেছেন:
জটিল!!!!!!!!!!
লেখক বলেছেন: আসলেই।
হেমায়েতপুরী বলেছেন:
......তাছাড়া সুকৌশলে অপরাধ ঢেকে রাখছিল। ঠগী মানেই তো ঠগ; তারা নিপুন ছলনাকারী......আমাদের আশেপাশেই তারা থাকে কি বলেন??
লেখক বলেছেন: হুমম।
লেখক বলেছেন: ধন্যবাদ। দেখছি।
যীশূ বলেছেন:
জানলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ব্যাকপেইন বলেছেন:
কি ভয়ংকর!
লেখক বলেছেন: আসলেই।
আকাশ অম্বর বলেছেন:
পড়েছি মুখপুস্তিকায়। অনবদ্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
দীপান্বিতা বলেছেন:
ভাল লাগলো.......................আগেকার ডাকাতরা কিন্তু ভালোও হতো!...বোলে ডাকাতি করতে আসতো আর নারী ও শিশুদের নাকি আঘাত করতো না!...................এবার কিন্তু বর্গীদের উপর লেখা চাই! লেখক বলেছেন: বর্গী? আচ্ছা দেখা যাক।
আপনার ইতিহাস মূলক পোস্টগুলির মধ্যে এটাই আমার ভালো কমন পড়লো তাই খুব খুশি খুশি লাগছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
পাপী বলেছেন:
অনেকগুলো প্লাসসহ প্রিয়তে!!
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হ্যাঁ।
রেজোওয়ানা বলেছেন:
ঠগীদের রুমাল বা গামছা পেচিয়ে মারার কিন্তু একটা বিশেষ পদ্ধতি ছিল।এরা সাধারনত রুমাল বা গামছা এক প্রান্তে ইট বা পাথরের টুকরা বেধে একটু দুর থেকে ছুড়ে দিত, যা ভিকটিমের গলায় এত শক্ত ভাবে পেচিয়ে যেত যে তার শ্বাসরুদ্ধ হবার যথেষ্ট।
(সুত্র:সত্যজিৎ রায়ের গোসাইপুর সরগরম)
লেখক বলেছেন: সত্যজিৎ রায়ের লেখাটা পড়েছি বলেই মনে হয়।
অনেক ধন্যবাদ।
শয়তান বলেছেন:
এই পোষ্টটার পাঠক সংখ্যা আর প্লাস সংখ্যা আসলেই ঈর্ষনীয় । বিষয়বস্তুতে ঠগ শব্দটার মাহাত্বই বোধকরি গুপ্ত কারন লেখক বলেছেন: আমারও তাইই মনে হয়। কেননা, আমার পোস্ট তো তেমন পঠিত হয় না। আর পোস্টের শুরুটাও পাঠক টেনেছে ...ঠগীরা ছিল ভারতীয় খুনি কাল্ট (Cult); ঠগীরা যত মানুষ হত্যা করেছিল পৃথিবীর কোনও সংগঠিত খুনি কাল্ট এত নিরীহ মানুষ হত্যা করেনি। কেবল ১৮৩০ সালেই ঠগীরা প্রায় ৩০,০০০ মানুষ শ্বাসরুদ্ধ করে হত্যা করে; মৃতদেহ উৎসর্গ করত দেবী কালীকে ...
বিছিন্ন ভাবে এদের উপদ্রবের কথা পড়েছি গল্পউপন্যাসে
তবে এত কিছু জানতাম না ।
ঠেংগারে বাহিনীরাও কি ঠগীদের অন্তর্ভূক্ত ছিলো ?
~~~~~~~~~
টেম্পল অব দ্য ডুমস এর কাহিনী বানোয়াট ও বুজরুগী ।
ছোট বেলায় স্পিলবার্গ অসাধারণ লাগতো ।
এখন একদম সাধারন লাগে ।
লেখক বলেছেন: উইকিপিডিয়ায় দেখলাম সিরিয়াল কিলার এর ইতিহাসে ঠগী সর্দার বেহরামএর নাম আছে। তবে ৯৩০ আসলেই বিশ্বাসযোগ্য নয়।
ঠেংগারে বাহিনীরাও কি ঠগীদের অন্তর্ভূক্ত ছিলো ?
না মনে হয়। ঠগীরা পৃথক সম্প্রদায়ভূক্ত।
হ্যাঁ। টেম্পল অব দ্য ডুমস এর কাহিনী বানোয়াট ও বুজরুগী ।
স্পিলবার্গ আসলে "শ্লিনর্ডাস লিস্টের" জন্যই স্মরণীয় হয়ে থাকবেন।
নষ্ট কবি বলেছেন:
ঠগী নিয়ে আমার লেখা একটা গল্প আছে........ ওটা কি পোষ্ট করবো???
লেখক বলেছেন: ঠিক আছে করেন।
রিমি (স. ম.) বলেছেন:
ঠগীদের বিষয়ে কিছুই জানতাম না। পোস্টটা পড়ে জানতে পারলাম। আনকোরা তথ্য আমার জন্য। লিংক শেয়ারের জন্যও ধন্যবা। +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
অবয়ব বলেছেন:
অনেক কিছু জানলাম। ধন্যবাদ।+
লেখক বলেছেন: ধন্যবাদ।
অপু২৮৩৮ বলেছেন:
++++,অনেক অনেক প্লাস
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
সুবিদ্ বলেছেন:
দেরিতে হলেও পড়া হলো.......অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
++++++++ঠগী নিয়ে প্রথম পড়েছিলাম শরতচন্দ্রের একটা লেখাতে , কয়েক লাইনে শুধু ঠগীর উল্লেখ ছিলো । তবে বিস্তারিত জানলামী এই লেখাটা পড়ে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
িনদাল বলেছেন:
পর্যবেক্ষক বলেছেন: অসাধারণ এক প্রতিবেদন। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ
খান মেহেদী ইমাম বলেছেন:
ভাই আপনার পোস্ট পাইলেই পরি। আপনার পোস্ট গুলো অনেক তথ্য সমৃদ্ধ তাই ভাল লাগে। আর ভাই ঠগি নিয়া নিছের লিংক টা কাজ করে না।
লেখক বলেছেন: ধন্যবাদ
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন:
দারুণ একটা পোস্ট +++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















অনেকগুলো প্লাসসহ প্রিয়তে।