আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

মীরাবাঈ: আরেক পাগলিনী রাই
১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৬
![]()
দু’জন নারীকে ভয়ানক পাগল করেছিলেন শ্রীকৃষ্ণ । একজন বাংলার রাধা। অন্যজন রাজস্থানের মীরাবাঈ (১৪৯৮/১৫৭৩)। বাংলার রাধা অবশ্যি কবি জয়দেব এর কল্পনাপ্রসূত কাল্পনিক সত্ত্বা । পক্ষান্তরে মীরাবাঈ ঐতিহাসিক নারী। তাঁর জন্ম ভারতবর্ষের রাজস্থানের এক প্রভাবশালী গোত্রে।
মীরাবাঈয়ের অন্যতম পরিচয় একজন মরমী কবি হিসেবে; কিংবা একজন কৃষ্ণভক্ত উন্মাদিনী রুপে। শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে প্রায় ৫ হাজারের মতন ভক্তিগীতি লিখেছেন মীরাবাঈ। আজও ভারতবর্ষের পথেপ্রান্তরে কৃষ্ণভক্তের কন্ঠে শোনা যায় সে সব আশ্চর্য গান । ৫ হাজার গানের মধ্যে অবশ্য মাত্র ৪০০র মতন গান জনপ্রিয় ও মীরাবাঈ এর লেখা বলে প্রমান মিলেছে।
রাজস্থানে মেরতা বলে একটি জায়গা আছে। মনে করা হয় ১৪৯৮ খ্রিস্টাব্দে মীরাবাঈয়ের জন্ম মেরতায়। পিতামহের আশ্রয়ে প্রতিপালিত মীরা খুব সম্ভব মেয়েবেলায় মা-বাবাকে হারিয়েছিল । আট বছর বয়েসে মীরার একবার বিয়ে হয়েছিল মেওয়ারের রাজার সঙ্গে ... সে বিবাহের কারণটি ছিল রাজনৈতিক । যা হোক, সে বিয়ে অবশ্যি টেকেনি।
বালিকা বড় হতে থাকে।
কিশোরী বয়েসে পৌঁছোনোর অনেক আগেই ভারতবর্ষের মেয়েরা মথুরা-বৃন্দাবনের শ্রীকৃষ্ণের উপাখ্যানটি জেনে যায়। মীরাও জেনেছিল। তবে অনুমান করি, মীরার ব্রেইনওয়েভ ভিন্ন ধরনের। ওর মাথার ভিতরে মথুরা-বৃন্দাবনের শ্রীকৃষ্ণের উপাখ্যানটি বার বার বার বার ধ্বনিত-প্রতিধ্বনিত হয়েছিল সম্ভবত। ধরে নিই যে মীরা ভীষণ মাত্রায় ইনট্রোভার্ট, অতিরিক্ত সংবেদনশীল, এক্সট্রিমিস্ট। ধরে নিই যে মীরা কর্কট রাশি, ৮ জুলাই। এ ভাবে লেখার কারণ? মীরা বাঈকে আমি বুঝতে চাইছি। কেন শ্রীকৃষ্ণর প্রতি ভালো লাগা পরিশেষে গভীর প্রেম ও উন্মাদনায় পরিনত হয়েছিল?
কাব্যচর্চার ক্ষমতা ছিল মীরার। নজরুলের মত করে কিশোরী মীরাও লিখল-
ওরে নীল যমুনার জল
বললে মোরে বল
কোথায় ঘনশ্যাম ।
কৃষ্ণর গাত্রবর্ণ কল্পনা করা হয়েছে শ্যামল। সে কারণেই ঘনশ্যাম বলা। কৃষ্ণর অন্য নাম হরি, গিরধর, শ্যাম। নজরুল তাঁর একটি গানে কৃষ্ণকে বলেছেন, ‘ কালো রাখাল’! বাংলার পথে প্রান্তরে কৃষ্ণবিষয়কএক দূর্দান্ত গান শোনা যায়-
শামরে তোমার সনে / শামরে তোমার সনে
একেলা পাইয়াছি রে আজ (!) এই নিঠুর বনে (এখানকার সুর বড় আবেগময়)
আজ পাশা খেলব রে শ্যাম ...
(এই গানটি যিনি রচেছেন, তাঁকে গভীর শ্রদ্ধা জানাই ...এই প্রতিভাবানরা বেঁচে থাকবার প্রেরণা যোগায়)
সে যাই হোক। আঠারো বছর বয়সে মীরা আবার বিয়ে হয়। স্বামী চিতরের রাজা ভোজরাজ । স্বামী ছিলেন কালীভক্ত। কাজেই মতাদর্শগত বিরোধ অনিবার্য হয়ে উঠতে থাকে। মীরা যৌনতার স্বাদ পেয়েছে, তাতে কবিতা বাঁক নেয়। পরিপূর্ন হয়ে উঠতে থাকে।
প্রাসাদে ভক্তিগীতির আসর বসাত। এতগান আসছিল আর এত সুর। আশেপাশের বাড়ির বউঝিরা এসে শুনত সে গান।
আমার ঘরে আমার প্রেম
পথ পানে চেয়ে রই বছরের পর বছর।
অথচ কখনও দেখিনা তাকে।
নিভিয়ে ফেলি প্রার্থনার প্রদীপ
রত্নাবলী ছুঁড়ে ফেলি দূরে।
এরপর সে সংবাদ পাঠাল
আমার কৃষ্ণপ্রেমিকটি নাকি এসেছেন।
আমার অঙ্গে অঙ্গে বয় সুখশিহরণ।
হরি এক বিশাল সমুদ্দুর-
আমার চোখ যাকে ছোঁয়।
আনন্দের সমুদ্রে ডুবতে ডুবতে মীরা
ওকে অভ্যন্তরে নেয়!
এই ইরোটিক দিকটি মীরার ভজনের (ভক্তিগীতির) এক বিশেষ বৈশিষ্ট্য।
আনন্দের সমুদ্রে ডুবতে ডুবতে মীরা
ওকে অভ্যন্তরে নেয়!
এ অভ্যন্তরে নেওয়া মানসিক নয়, অঙ্গগত। অসম্ভব সত্যবাদী ছিলেন মীরা বাঈ। জীবনে যৌনতার ভূমিকা অস্বীকার করেননি, যৌনতাকে এড়িয়ে যাননি, যৌনতাকে এড়িয়ে তথাকথিত বিশুদ্ধ থাকবার ছল করেননি এই মহিয়সী নারী। মীরার আত্মরতিতে শ্রীকৃষ্ণের কাল্পনিক ভূমিকা ছিল গভীর । এভাবেই কাব্য/কল্পনা/ যৌনবোধ/ ঈশ্বরপ্রেম সব ... সব একাকার হয়ে গিয়েছে মীরার বিস্ময়কর ভজনে ।
রাতদিন আমি
তোমার ভাবনায়
আচ্ছন্ন।
এসব কারণেই ভারতবর্ষের আবেগময় মানবিক সংস্কৃতির প্রতি বিশ্বময় আত্মজিজ্ঞাসু মানুষের এত আগ্রহ।
২
রাজা ভোজরাজ, ঘরে গানের আসর না বসালেও তো পার মীরা ।
মীরা, আমি যে পারি না!
রাজা ভোজরাজ, মা ব্যাপারটা মোটেও পছন্দ করছেন না।
মীরা, আমি যে পারি না !
রাজা ভোজরাজ, কেন তোমার কালীকে ভালো লাগে না বলত?
মীরা, আমি যে পারি না !
রাজা ভোজরাজ, এসব টানা পোড়েন আমার আর ভাল্ লাগে না মীরা।
মীরা, আমি যে পারি না !
রাজা ভোজরাজ, সেদিন রানা বলছিল- বৌদি এসব কী শুরু করেছে দাদা। কৃষ্ণকে শ্রদ্ধা করে ভালো কথা, তাই বলে ভদ্রলোকের বউদের ঘরে ডেকে এনে আদিখ্যেতা করতে হবে। ছিঃ।
মীরা, আমি, যে পারি না!
৩
তারপর। রাজা ভোজরাজ মারা গেলেন।
মীরা বিধবা হলেন।
শোক খানিকটা স্তিমিত হয়ে এলে শাশুড়ি বললেন, আমরা মা কালীভক্ত মীরা। ওসব শ্রীকৃষ্ণকীর্তন লীলে বাদ দাও।
মীরা, আমি পারি না যে!
শাশুড়ি মুখ কালো করে চলে যায়। মীরা কাঁদতে কাঁদতে লিখতে থাকে -
মীরা নাচছে
পায়ে ঘুঙুর পরে
লোকে বলছে মীরা পাগল হয়ে গিয়েছে
বংশের সম্মান ধূলোয় গড়াচ্ছে বলে
ওর শাশুড়ি বিরক্ত
রাজা বিষের পাত্র পাঠিয়েছে
হাসতে হাসতে পান করে মীরা
ওই বিষমদ কৃষ্ণের সুন্দর মুখসম!
ও তো হরির চরণে
ওর শরীর মন সপেঁছে।
ও তার কল্পনার মধু করে পান
একমাত্র সেই তো
মীরার চরম রক্ষাকর্তা!
মীরার ওপর নির্যাতন শুরু হয়। নির্যাতন অব্যাহত থাকে। শাশুড়ি আর দেবর ষড়যন্ত্র করে বিষ দেয়। কাজ করেনি। কেন করেনি কে জানে! মীরা লিখলেন-
রানা, আমি জানি তুমি আমায় বিষ দিয়েছ
যদিও বেঁচে গেছি আমি
যেনবা অগ্নির কুন্ডের মাঝে স্বর্ণখন্ডসম।
একাধিক সূর্যর মতন উজ্জ্বল উত্থান
মতামত ও পরিবারের সুনাম
জলের মত ছুঁড়ে ফেলিনি কি?
পালিয়ে যাও, রানা,
আমি এক শক্তিহীন উন্মাদিনী
হৃদয়ে আমার কৃষ্ণের তীর
যার বিবেচনাবোধ শেষ
পবিত্র মানুষটি পদ্মচরণ জড়াই
এরপর ফুলের ঝুড়ির মধ্যে বিশাক্ত সাপ পাঠানো হল। লাভ হয়নি। পরে লৌহ শলাকায় ফেলে দেওয়া হল মীরাকে। না, মীরা মরেনি। কেবল গান করেছে-
কৃষ্ণজী কৃষ্ণজী কৃষ্ণজী
শাশুড়ি আর দেবরের নির্যাতন সইতে না পেরে মীরা প্রাসাদ ত্যাগ করতে বাধ্য হলেন। ষোড়শ শতকের ভারতবর্ষের পথে পথে দেখা গেল এক পাগলিনী সন্ন্যাসীনি কে। যে করে গান । যে গানের নাম কৃষ্ণসংগীত।
বহিছে উজান অশ্রু-যমুনায়
হৃদি-বৃন্দাবনে আনন্দ ডাকে আয়
বসুধা যশোদার স্নেহধাম উথলায়
কালো রাখাল নাচে তই তাথই
(নজরুল)
![]()
মীরা শ্রীকৃষ্ণজন্মধন্য মথুরা গেলেন। গেলেন মীরা শ্রীকৃষ্ণস্মৃতিবিজরিত বৃন্দাবনে । ওখানকার এক মন্দিরের কবির পদ গ্রহন করলেন। গান রচনা করেন। কৃষ্ণভক্ত নারীপুরুষ সে গান শুনে মুগ্ধ।
সারারাত ঘুমোতে পারিনি
আমি ঘুমাতে পারি না। সারারাত।
প্রাণপ্রিয়র প্রতীক্ষায় থাকি ।
বন্ধুদের প্রস্তাব
বিজ্ঞ বচন।
সব ফিরিয়ে দিই আমি ।
ওকে ছাড়া যে মনে শান্তি পাই না।
অথচ হৃদয় আমার মোটেও ক্রোধান্বিত নয়
আমার নিচের অঙ্গ অবশ
ঠোঁট আমার জপে তার নাম
বিচ্ছেদের এই যাতনা বোঝা কি যায়?
মেঘের প্রতীক্ষায় থাকা আমি এক চাতক পাখি;
আমি এক জলাকাঙ্খী মাছ
মীরা শেষ!
ওর চেতনা অবশ!
তারপর?
তারপর একদিন ১৫৭৩ খ্রিস্টাব্দ এল। মীরাবাঈয়ের মৃত্যুর বছর। মীরাবাঈয়ের নশ্বর দেহটি চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। গানগুলি ভাসছিল বাতাসে। ভারতবর্ষীয় ভক্তেরা কন্ঠে তুলে নিল সে গান। কম তো নয়-প্রায় ৫ হাজার। ৫ হাজার গানের মধ্যে অবশ্য মাত্র ৪০০র মতন গান জনপ্রিয় ও মীরাবাঈ এর লেখা বলে প্রমান মিলেছে।
মীরাবাঈয়ের উতুঙ্গ জনপ্রিয়তার মূলে রাধাকৃষ্ণের লীলা। মীরাবাঈ কখনও বাংলায় কিংবা মনিপুরে এসেছিলেন কিনা জানা যায়নি। বাংলায় কিংবা মনিপুরে রাধাকৃষ্ণপ্রীতি প্রবল। এই দুটি দেশে রাধাকৃষ্ণ লীলা এক অলীক মাহাত্ব্য পেয়েছে; কাজেই আমার মনে হয়, মীরা বাঈ কখনও বাংলায় কিংবা মনিপুরে নিজস্ব জগৎটি খুঁজে পেতেন।
মীরা বাঈয়ের কবিতার ইংরেজি অনুবাদ:
উইলিস ব্রানসটন এবং উষা নিলসন
তথ্যসূত্র:
উইলিস ব্রানসটন এবং টনি ব্রানসটন সম্পাদিত “লিটারেচারর্স অভ এশিয়া, আফ্রিকা অ্যান্ড লাতিন আমেরিকা” (ফ্রম অ্যান্টিকুইটি টু দ্য প্রেজেন্ট)
উৎসর্গ: কুঙ্গ থাঙ
মীরাবাঈ এর ভজনের ইউটিউব লিঙ্ক
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মীরাবাঈ ;
প্রকাশ করা হয়েছে: প্রবন্ধ/নিবন্ধ বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: দেখছি। ধন্যবাদ।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
চমৎকার পোষ্ট+++
লেখক বলেছেন: ধন্যবাদ, কবি।
আইলা বলেছেন:
আহা আমারে যদি কেউ এমন করে ভালবাসত এটা কি জেমসের গানের সেই ঝাকনাকা মীরাবাঈ নাকি
লেখক বলেছেন: (১) হিহি।
(২) জেমস এর গীতিকার কি করছে বলতে পারি না। তবে মীরাবাঈয়ের সঙ্গে ঝাকানাকার কি সম্পর্ক!
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ, কবি।
লেখক বলেছেন: ভাঙ্গনের প্রতিটি পিক ভালো লাগছে।
রেজোওয়ানা বলেছেন:
এতদিন শুধু নামটাই জানতাম, আজ আপনার কল্যানে বিস্তারিত তথ্য জানতে পারলাম। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ
১০০%বাঙ্গালী বলেছেন:
ভালোলাগার মত পোষ্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ
প্রণব আচার্য্য বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ, কবি।
ব্যতিক্রমী বলেছেন:
আপনাদের মতো মানুষ ব্লগে আছেন বলেই আমাদের মতো মূর্খরা একটু জানতে পারি। বেঁচে থাকুন যতদিন বাঁচতে মন চায় এই ধরায় সেই দোয়াই করি।
+++
লেখক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা গ্রহন করুন!
লেখক বলেছেন: ধন্যবাদ
মুক্তি মণ্ডল বলেছেন:
চমৎকার পোষ্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ
অপ্সরা বলেছেন:
আমি এতদিন জানতাম মীরাবাঈ কোনো রাজদরবারের বিখ্যাত বাঈজীর নাম । সে যে এত মহীয়সী নারী তার এসব পরিচয় একেবারেই জানতাম না।অনেক অনেক ভালো লাগলো মীরাবাই এর কথা জেনে।
লেখক বলেছেন: মীরাবাঈ অনেক অনেক অনেক উচুঁস্তরের একজন সাধিকা।
বিলাল বলেছেন:
একেলা পাইয়াছি রে আজ (!) এই নিঠুর বনে----এই নিঠুর বনে না, হবে এই নিধুবনে।
নিধুবন মানে হলো------sexual intercourse/union , copulation.
amusements ও হতে পারে।
পোস্ট বরাবরের মতই সুন্দর।
লেখক বলেছেন: নিধুবন?
আমারও তাই মনে হয়।
অনেক ধন্যবাদ।
আবু সাঈদ ওবায়দুল্লাহ বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
মহলদার বলেছেন:
চমৎকার পোষ্ট। স্কুলে থাকতে এক স্যারের কাছে মীরাবাঈয়ের গল্প শুনেছিলাম। তাঁকে জানি কৃষ্ঞ পাগলিনি হিসাবে। তাঁর অনেক কৃষ্ঞ ভজনও রয়েছে জানা আছে। আকাশবানীতে মীরার ভজনও শুনেছি বহুবার। গল্পটি পরিস্কার মনে নেই তবে ভাসা ভাসা মনে পড়ে, মীরা ছোট বেলায় কোন ঘটনার প্রেক্ষিতে(সম্ভবতঃ কোন বরযাত্রী দল দেখে) তাঁর মাকে নাকি জিজ্ঞেস করেছিল তার বর(স্বামী) কই? বার বার এই প্রশ্ন করায় মা রেগে গিয়ে তাদের ঘরে রাখা গোপালের ছবি দেখিয়ে বলেছিল এই তোর বর। সেখান থেকে নাকি মীরার হৃদয়ে কৃষ্ঞ নামের উত্থান। গল্পটির সত্যতা কতটুকু জানি না। প্রচলিত (কাল্পনিক) গল্প ও হতে পারে। পোষ্ট পড়ে মীরাবাঈ সম্পর্কে অনেক কিছু জানা হল। ধন্যবাদ ইমন ভাই।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
ভাল লাগল। রাধাকৃষ্ণের গানগুলো ভাল লাগে। অবশ্য আমার শোনা সবগুলোই নজরুলের ।
ওই গানটা খুব ভাল লাগে.......
শ্যাম তুমি যদি রাধা হতে শ্যাম
আমারই মত দিবস নিশি
জপিতে শ্যাম নাম।
মীরাবাঈ তো অসম্ভব সাহসী মহিলা দেখি...........এইরকম কথা এখনো কেউ বললে তো দোররা মেরে লীলা ঘুচাইয়া দিবে।
লেখক বলেছেন: পথে নামার আগে টর্চারও কম হয়নি।
ত্রিশোনকু বলেছেন:
অনেক অজানা তথ্য জানাবার জন্যে অশেষ ধন্যবাদ।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ।
বিপ্লব কান্তি বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নিউজকাস্টার বলেছেন:
NDTV imagine এ MEERA নামে সিরিয়াল চলছে সোমবার থেকে শুক্রবার। দেখছি। ভালই লাগছে।
লেখক বলেছেন: দেখার চেস্টা করব। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
অন্ধ আগন্তুক বলেছেন:
জানিলাম অনেক কিছু, বুঝিলাম কানুর ভালোবাসার আকুলতায় বিরহীনি মীরাবাঈ এর গান নিয়া। (হাআআআআআ দীর্ঘশ্বাস...........ফেলিলাম )
লেখক বলেছেন: আহা
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাইফ হাসনাত বলেছেন:
জানার ছিলো অনেক কিছু...
লেখক বলেছেন: ধন্যবাদ।
মে ঘ দূ ত বলেছেন:
++++মীরাবাঈ সম্পর্কে জানার জন্য একসময় কিছুটা ঘেটেছিলাম। তার মধ্যে নীচের লিঙ্কটা আমার অনেক কাজের মনে হয়েছিলঃ
http://www.dollsofindia.com/mirabai.htm
ঢুঁ মেরে দেখতে পারেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আকাশ_পাগলা বলেছেন:
আগে নাম জানতাম, আজকে উনাকে চিনলাম।+++++++++++সে সময় কি সতীদাহ ছিল না? মীরা ত মনে হয় কপাল গুণে বেঁচে গেছে।
আলাদা আলাদা দেব দেবীর প্রতি ভক্তি কী মতাদর্শের বিরোধ হতে পারে? মূল হিন্দু বা বৈদিক সনাতন ধর্ম অনুযায়ী সব অবতারই কিন্তু মহাঈশ্বরেরই অংশ। য়ার, দেবতার আর্চনা করা হয় তার মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনার জন্য।
আমার জানামনে ব্যাপারটা এমনই।
আমার ধারণা, দেবর শাশুড়ির অত্যাচারের হয়ত অন্য কোন কারণ ছিল।
পরে লৌহ শলাকায় ফেলে দেওয়া হল মীরাকে।লোহার শলাকা মানে কী বস?
অফটপিকঃ বস,এটা একটু দেখবেন? এই পোস্টের ব্যাপারে আপনার কী আগ্রহ আছে? Click This Link বই এর ব্যাপারে আগ্রহ না থাকলে বাদ দেন।
লেখক বলেছেন: পরে জানাব।
লেখক বলেছেন: তারার হাসিকেও অনেক ধন্যবাদ।
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
নটরডেম কলেজের ৫০বছর পূর্তী অনুষ্ঠানে জেমসকে করা গানের অনুরোধের মাঝে মীরাবাঈ সম্ভবত ছিল এক নাম্বারে। গানটা ভালো লাগে, আপনার লেখা এমনিতেই ভালো লাগে তা আর বলতে চাচ্ছিনা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আকাশ অম্বর বলেছেন:
আমার নিচের অঙ্গ অবশ
ঠোঁট আমার জপে তার নাম
বিচ্ছেদের এই যাতনা বোঝা কি যায়?
অথচ হৃদয় আমার মোটেও ক্রোধান্বিত নয়
লেখক বলেছেন: Guide this little boat over the waters,
what can I give you for fare?
Our mutable world holds nothing but grief,
bear me away from it.
Eight bonds of karma
have gripped me,
the whole of creation
swirls through eight million wombs,
through eight million birth-forms we flicker.
Mira cries. Dark One
take this little boat to the far shore,
put an end to coming and going. The Dark One's love-stain is on her,
other ornaments Mira sees as mere glitter.
A mark on her forehead,
a bracelet, some prayer beads,
beyond that she wears only her conduct.
Make-up is worthless
when you've gotten truth from a teacher.
the Dark One has stained me with love,
and for that some revile me,
others give honor
I simply wander the road of the sadhus
lost in my songs.
-- Poems by Mirabai
পল্লী বাউল বলেছেন:
বেশকিছু অজানা তথ্য জানা গেল। অনেক ধন্যবাদ ইমন ভাই, আসলে আপনার পোস্টগুলো একেকটা জ্ঞানের আকর।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
তাজা কলম বলেছেন:
প্রিয়তে রাখলাম। ভাল লাগল। ++
লেখক বলেছেন: ধন্যবাদ।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
হরি এক বিশাল সমুদ্দুর-আমার চোখ যাকে ছোঁয়।
আনন্দের সমুদ্রে ডুবতে ডুবতে মীরা
ওকে অভ্যন্তরে নেয়!
ওরে নীল যমুনার জল
বললে মোরে বল
কোথায় ঘনশ্যাম?
ঠোঁট আমার জপে তার নাম
বিচ্ছেদের এই যাতনা বোঝা কি যায়?
সুন্দর
লেখক বলেছেন: ধন্যবাদ।
দীপান্বিতা বলেছেন:
অনেক ধন্যবাদ ......মীরার সব ভজনগুলো শুনতে হবে।
লেখক বলেছেন: যাক। পড়লে তাহলে।
ইউটিউব লিঙ্ক দিয়েছি।
কুঙ্গ থাঙ বলেছেন:
অসাধারন! অসাধারন!!
লেখক বলেছেন: ধন্যবাদ ।ধন্যবাদ ।
সুরঞ্জনা বলেছেন:
তোমার বাড়ি এলেই মনটা ভালো হয়ে যায়।ইতিহাস আমার বড়ই প্রিয়। তুমি এতো সুন্দর করে
সেই সব ইতিহাস তুলে ধর......
অনেক শুভকামনা রইলো তোমার জন্য।
এটাও নিয়ে গেলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ ।ধন্যবাদ ।
কালপুরুষ বলেছেন:
লেখাটা আগে চোখে পড়েনি। পড়ছি।
লেখক বলেছেন: ধন্যবাদ, কবি।
জিয়া চৌধুরী বলেছেন:
ভালো লাগল।+
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: লেখা সুন্দর বলার জন্য ...
প্রতীক্ষা বলেছেন:
এত এত্ত মজার সব বিস্কুট! আমি পোস্ট টাই প্রিয়তে রেখে দিচ্ছি! যেন প্রতিদিন খেতে পারি!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
জটিল বলেছেন:
মীরা বাঈ এর প্রতি শ্রদ্ধা ...
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















ধন্যবাদ ।