আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ : একজন ‘আসাফির বিলা আজনিহা’ বা ডানাশূন্য চড়ুই ...
২৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২০
মাহমুদ দারবিশ। একজন কবি। একজন ফিলিস্তিনি কবি। ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ । ফিলিস্তিনের এই জাতীয় কবির অধিকাংশ কবিতায় এক মর্মান্তিক আর্তনাদ ধ্বনিত-প্রতিধ্বনিত হয়। সে আর্তনাদ কবির হারানো মাতৃভূমিটি জন্য। গত শতকের চল্লিশের দশকের দ্বিতীয়ার্ধে কবির মাতৃভূমিটি দখলদার বেজন্মাদের দ্বারা অধিকৃত হয়ে গেছে এবং অত্যন্ত অমানবিক পদ্ধতিতে উৎখাত করা হয়েছে হাজার বছর ধরে কবির মাতৃভূমিতে বসবাসরত লক্ষ লক্ষ ফিলিস্তিনি জনগনকে।
আমৃত্যু এই মর্মান্তিক ঘটনাটির জন্য কবির দুঃখবোধ ছিল আতীব্র। গভীর ।
আসুন আমরা কবির দুঃখে শামিল হই।
অতঃপর বলি যে, কবি মাহমুদ দারবিশ আজ আর আমাদের মাঝে নেই। গত বছর, অর্থাৎ, ২০০৮ সালের ৯ আগাষ্ট তিনি মৃত্যুবরণ করেছেন। হার্টে সমস্যা ছিল কবির। ১৯৮৪ সালে একবার হার্ট অ্যাটাক হয়েছিল। ‘৯৮ সালেও একবার অপারেশন হয়েছিল। যাহোক। জীবদ্দশায় দারবিশ হয়ে উঠেছিলেন ফিলিস্তিনি জনগনের একান্ত নিঃশ্বাস, আশাআকাঙ্খার প্রতীক। কারণ, অনুভব করে সবাই কিন্তু সে অনুভবের শব্দরুপ দিতে সক্ষম মাত্র অল্প ক’জন। বলপূর্বক নির্বাসন ও ফেলে আসা জন্মভূমির প্রতি আতীব্র আকর্ষনের সাক্ষী দারবিশ স্বয়ং। পরিবারসহ তিনিও উৎখাত হয়েছিলেন, যখন জিয়নবাদী বেজন্মারা ফিলিস্তিনের অন্তস্থলে তাদের কালো রোমশ থাবা বাড়াল । কবি অবশ্য পরে তাঁর জন্মভিটেয় ফিরে এসেছিলেন । জন্মভূমিটি ততদিনে আগ্রাসী জিয়নবাদীদের দ্বারা অধিকৃত। লাঞ্ছিত। এসব মানসিক পীড়ন, মনোকষ্ট ও নানাবিধ টানাপোড়েনের ফলে দারবিশের পক্ষে কবি হয়ে ওঠাই ছিল অনিবার্য। মানসিক উদ্বাস্তু দারবিশ হয়ে উঠেছিলেন ‘আসাফির বিলা আজনিহা’ বা ডানাশূন্য চড়ুই ...
ফিলিস্তিনের গালিলি প্রদেশ । এর পশ্চিমে আল বিরওয়া নামে একটি গ্রাম; সে গ্রামেই ১৩ মার্চ ১৯৪১ সালে মাহমুদ দারবিশ এর জন্ম। বাবার নাম সালিম দারবিশ। ছিলেন মুসলিম ভূস্বামী। মুসলিম বলার কারণ? তৎকালে ফিলিস্তিনের পশ্চিম গালিলি প্রদেশে খ্রিস্টানসহ অন্য অনেক জাতও বাস করত। কবির মায়ের নাম হওরিয়া। কবির মায়ের নাকি তেমন শিক্ষাদীক্ষা ছিল না। পিতামহের কাছে হাতেখড়ি বালক দারবিশ এর । সে কথা ‘আইডেন্টটিটি কার্ড’ নামে বিশ্ববিখ্যাত কবিতা পাঠে জানা যায়।
আমার পিতামহ ছিলেন চাষী,
নীল রক্তের উচ্চবংশের নন।
বই পড়তে শেখার আগেই
যিনি আমাকে সূর্যের অহংকার শিক্ষা দিয়েছিলেন।
বেজন্মাদের রাষ্ট্রটি স্বাধীন ফিলিস্তিনের মাটিতে প্রোথিত হলে দারবিশ পরিবারটি চলে আসে লেবানন । ১ বছর পর আবার ফিলিস্তিনের আক্কায় চলে আসে।
দারবিশ পরিবার ফিরে আসার কারণ কি? লেবানন তো মুসলিম অধূষিত রাষ্ট্র। রোহিঙ্গাদের জিজ্ঞেস করুন। ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। হিন্দু অধূষ্যিত পশ্চিমবাংলা ১ কোটি বাঙালির আশ্রয় দিয়েছিল ১৯৭১ এ যাদের অধিকাংশই ছিল মুসলিম। রোহিঙ্গা মুসলিমদের আমরা বাংলাদেশি মুসলিমরা মনে করি দস্যু! তাহলে ধর্মের চেয়ে কি জাত বড়? এই প্রশ্নটি নিয়ে নিশ্চয়ই ভাবা যায়।
আক্কা জায়গাটি পূর্বে ফিলিস্তিনের অর্ন্তভূক্ত হলেও বর্তমানে উত্তর ইজরাইলে। জায়গাটির অবস্থান পশ্চিম গালিলি প্রদেশে। ওখানকারই আল বিরওয়া নামে একটি গ্রামে জন্মেছিলেন দারবিশ। এখানকারই একটি জায়গার নাম দেইর আল আসাদ। সেখানেই সেটল করে দারবিশ পরিবার। হাই স্কুলে ভরতি হয় বালক। পিতামহ শেখান সূর্যের অহঙ্কার। দিন যায়। ফিলিস্তিনের আদিবাসীদের ওপর ভূঁইফোড় ইহুদিদের লাঞ্ছনা প্রত্যক্ষ করে কিশোর। কিশোরের কবিতায় সেসব উঠে আসে। কিশোরের বয়স এখন উনিশ। হাইফায় চলে যায় সে। তো, হাইফা কোথায়? উত্তর ইজরাইলের সর্ববৃহৎ নগর হাইফা। নগরটিকে ইজরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ন বন্দরনগীরও বলা চলে।
যা হোক। কবিতা লেখা চলছিল। ‘ডানাশূন্য চড়ুই’ (আসাফির বিলা আজনিহা) কাব্যগ্রন্থটি ছেপে বার করল তরুণ কবি।
১৯৭০। ইজরাইল ছাড়লেন দারবিশ। গন্তব্য সোভিয়েত ইউনিয়ন। (ইস্, কতদিন পরে লিখলাম শব্দ দুটো। সোভিয়েত ইউনিয়ন। এককালে মোহজাল ছড়াত শব্দ দুটো!) বছর খানেক মস্কো ইউনিভাসিটিতে পড়াশোনা করলেন। (সাবজেক্ট জানতে পারিনি।) ভাল লাগছিল না মস্কোয়। একাকীত্ব আর বরফ। মন পড়ে আছে মধ্যপ্রাচ্যে। লেবাননের উদ্দেশে উড়োজাহাজে উঠলেন। আশ্চর্য় এক অভিজ্ঞতা হল প্লেনে। একজন নাইজিরিয় যাত্রীর মুখে শুনলেন শেখ মুজিব এর কথা। তাঁর অনবদ্য নেতৃত্বে বাঙালিরা নিজস্ব স্বাধীন রাষ্ট্র অর্জন করেছেন। সে কাহিনী শুনতে শুনতে দারবিশের চোখ জলে ভরে ওঠে । আগে থেকেই পূর্ব পাকিস্তানের ঘটনাপঞ্জি সে জানত। বাঙালি এই রাজনীতিবিদকে অত্যন্ত শ্রদ্ধা করে দারবিশ। সব সময় মুজিব-এর একটা ছবি কাছে রাখে। মাঝে মাঝে বার করে দেখে। প্রেরণা পায়। বাঙালিরা পারলে আমরা পারব না কেন! প্লেনের চেয়ারে বসে এক সময় ঘুম পায়। ঘুমিয়ে পড়ল দারবিশ। স্বপ্নে মুজিব এলেন। বললেন, ওহে, দারবিশ । আমি নিহত হব দেখো ।
কেন! দারবিশ চমকে ওঠে। আপনি নিহত হবেন কেন?
আমি সময় নিয়ে খেলতে জানি। যারা সময় নিয়ে খেলতে জানে তারা শেষ পর্যন্ত নিহত হয়। মুজিব বললেন।
ওহ!
গম্ভীর কন্ঠে মুজিব বললেন, দারবিশ।
বলুন।
বাঁচো কি মর-ঐতিহাসি দায়িত্ব এড়িয়ে যেও না। এ মহাকালের নির্দেশ। মনে রাখবা, ঈশ্বরের কাছে না, তুমি তোমার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।
স্বপ্ন ভেঙ্গে যায়। তরুণ কবি দীর্ঘশ্বাস ফেলে।
লেবানন থেকে মিশরে যায় দারবিশ। ওখানে ছিলেন ইয়াসের আরাফাত। তিনি তরুণ কবিকে ডেকে পাঠালেন। বললেন, তোমরা ভিতরে আগুন আছে দারবিশ। তোমাকে আমরা চাই। ঐতিহাসি দায়িত্ব এড়িয়ে যেও না।
দারবিশ পি এল ও তো যোগ দিতে সম্মত হলেন।
নতুন কি লিখেছ? পড়। ইয়াসের আরাফাত বললেন।
আমার নতুন কবিতার নাম ‘৪৮ নং শিকার’। দারবিশ বলল।
পড়।
একটি পাথরের ওপর মরে পড়েছিল সে ।
তারা ওর বুকে পেয়েছিল চাঁদ ও লন্ঠন।
ক’টা মুদ্রা তারা পেয়েছিল ওর পকেটে ।
দিশলাই ও ট্রাভেল পারমিট।
ওকে চুমু খেল ওর মা
তারপর বছরখানেক কাঁদল।
কাঁটা বিধেঁছিল ওর চোখে
কালো কাঁটা।
ওর ভাইটা বেড়ে উঠেছিল
কাজের খোঁজে গিয়েছিল শহরে।
তাকেও পাঠানো হয়েছিল কারাগারে ।
কেননা ওর ট্যাভেল পারমিট ছিল না।
ও বহন করছিল ডাস্টবিন
পরিত্যক্ত বাক্স বহন করছিল রাস্তায়
হে আমার মাতৃভূমির সন্তানেরা
এভাবেই মরে গিয়েছিল চাঁদ।
হু হু করে কেঁদে ফেললেন ইয়াসের আরাফাত।
তরুণ কবিটি হোটেল কক্ষের বাইরে চলে আসে।
সময়টা ১৯৭৩। মায়ের মুখ কতদিন দেখি না। ইজরাইল রওনা হল দারবিশ। জন্মস্থান তো ওখানেই। ইজরাইলি কর্তৃপক্ষ তরুণ কবিকে পশ্চিম গালিলি প্রদেশে প্রবেশ করতে দেয় নাই। অবশ্য ১৯৯৫ সালে রামাল্লায় সেটল করার অনুমতি পান কবি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত সেন্ট্রাল ওয়েস্ট ব্যাঙ্কের
একটি ফিলিস্তিনি নগর রামাল্লা । রামাল্লায় এসে দারবিশের ভালো লাগল না। নিজেকে মনে হল নির্বাসিত । এখানকার কোনও কিছুই যেন পশ্চিম গালিলি প্রদেশের সেই আল বিরওয়া গ্রামে মতো নয়। দারবিশের অনুভূতি উপলব্ধি করতে ‘আমি ওখান থেকে এসেছি’ কবিতাটি পাঠ করা যাক।
আমি ওখান থেকে এসেছি এবং আমার আছে স্মৃতি
জন্মেছি, মরণশীলেরা যেভাবে জন্মায়, আমার মা আছে
আর আছে অনেকগুলি জানালার ঘর
ভাই আছে আমার, আছে বন্ধু,
আর আছে শীতল জানালাসহ কারাকক্ষ।
আমার আছে ঢেউ, যে ঢেউ সমুদ্রচিল দ্বারা লাঞ্ছিত,
আমার রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি,
আর আছে অতিরিক্ত একটি ঘাস।
আমার আছে চাঁদ, যে চাঁদ শব্দের কিনার থেকে দূরে,
আর অনেক পাখি,
আর অবিনশ্বর জলপাই গাছ।
তরবারি সক্রিয় হওয়ার পূর্বেই
এ ভূখন্ডে হেঁটেছি আমি ।
আমি ওখান থেকে এসেছি। আমি আকাশের মায়ের কাছে
আবৃত্তি করি আকাশ
যখন আকাশ তার মায়ের জন্য কাঁদে।
আর আমি কাঁদি ফিরতি মেঘের জন্য
আমার উপলব্ধির তরে।
আমি শিখেছি রক্তের দরবারে কথারা প্রশংসার যোগ্য
আমি তাই নিয়ম ভাঙতে পারি।
প্রতিটি শব্দই আমি শিখেছি আর সেসব ভেঙে
শিখেছি একটি শব্দ বানাতে: জন্মভূমি ...
দারবিশ লিখতেন ধ্রুপদী আরবিতে। প্রতিবাদসরূপ সম্ভবত, কিংবা ঐতিহ্যের প্রতি প্রেম। দারবিশের কবিতায় কয়েক জন আরবি কবি বাদেও ফরাসি কবি র্যঁবো এবং মার্কিন কবি গিনসবার্গ এর প্রভাব লক্ষনীয়। সেকথা স্বীকারও করেছেন দারবিশ। দারবিশ এর জীবনে আরেকজন প্রভাব বিস্তারকারী কবি হলেন ইয়েহুদা আমিচাই। ইনি একজন হিব্রু ভাষার কবি । দারবিশ লিখেছেন, তাঁর (ইয়েহুদা আমিচাই) কবিতা আমার জন্য চ্যালেঞ্জসরূপ । কেন? বিকজ উই রাইট অ্যাবাউট দ্যা সেইম প্লেস। দারবিশের এই কথাটা ভাবার মতো। ঢাকার ক’জন পড়য়ার মুখে আমি অনেক আগেই ইহুদি গল্পকার-ঔপন্যাসিক আমোস ওজ এবং কবি ইয়েহুদা আমিচাইয়ের নাম শুনেছি। একটা ওয়েবসাইটে ইয়েহুদা আমিচাই এর এই কবিতাখানি পেলাম।
যদি তোমায় ভুলে যাই জেরুজালেম
তাহলে আমার অধিকারও তুমি ভুলে যেও।
আমার অধিকারও ভুলে যেও আর আমার চলে যাওয়া
মনে রেখ।
আমার চলে যাওয়া মনে রেখ আর তোমার দান ভুলে যেও
আর প্রধান ফটকের কাছে তোমার মুখটি খুলে রেখ।
জেরুজালেমকে আমি মনে রাখব
আর ভুলে যাব যাবতীয় অরণ্যবন, আর আমার প্রেম মনে রাখবে তোমায়
ওর চুল খুলবে, বন্ধ করবে আমার জানালা
ভুলে যাবে আমার অধিকার
ভুলে যাবে আমার চলে যাওয়া।
কাজেই ইয়েহুদা আমিচাই সর্ম্পকে দারবিশের কথাটি (উই রাইট অ্যাবাউট দ্যা সেইম প্লেস) আমাদের ভাবিয়ে তোলে । আরেকজন কবির গভীর প্রভাব ছিল দারবিশের ওপর। ইনি হলেন ইরাকি কবি বদর শাকির আল সাঈয়াব। এঁর “সং ইন অগাস্ট” কবিতাটি আমার সংগ্রহে আছে। “সং ইন অগাস্ট” কবিতায় ব্যবহৃত ‘তামমুজ’ শব্দটির ব্যাখ্যা আবশ্যক, নৈলে কবিতাখানি দুর্বোধ্য ঠেকবে। তামমুজ ছিলেন প্রাচীন ব্যাবিলনের কৃষিদেবতা। এবার ইরাকি কবি বদর শাকির আল সাঈয়াব এর “সং ইন অগাস্ট” কবিতাটির প্রথম কয়েকটি লাইন পাঠ করা যাক।
দিগন্তরেখায় মরে যাচ্ছে তামমুজ ।
তার রক্ত মিশেছে গোধূলির রঙে
আবাছা গুহায়। অন্ধকার
এক কালো অ্যাম্বুলেন্স।
রাত্রি, একঝাঁক নারী।
কাজল, কালো পোশাক।
রাত্রি, এক বিশাল তাঁবু।
রাত্রি, একটি অবরুদ্ধ দিন।
ইরাকি কবি বদর শাকির আল সাঈয়াব এর ক্ষমতা এই ৮ লাইনেই প্রকাশ পেয়েছে। এবং শেষ লাইনটি (রাত্রি, একটি অবরুদ্ধ দিন ... ) লক্ষ্যনীয়। শাকির আল সাঈয়াব প্রভাবিত করেছেন দারবিশকে। স্বাভাবিক।
দারবিশ দু-বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন । প্রথম স্ত্রী রানা কাব্বানি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক। ২য় স্ত্রী ছিলেন একজন মিশরিয় অনুবাদক। হায়াত হেনি। কোনও বিয়েই অবশ্যি টেকেনি। অধিকৃত মাতৃভূমির জন্য অত্যধিক উদ্বেগ কি কবির বৈবাহিক জীবনেও প্রভাব ফেলেছিল? ইহুদিদের ফিলিস্তিনে ঠেলে দেওয়ার আগে এসব বিবেচনায় আনেনি সংকীর্ণদৃষ্টির প্রতারক ইউরোপীয়গন? সন্তানাদি ছিল না দারবিশ এর। এ তথ্য আরও সূক্ষ্ম কিছুর ইঙ্গিত দেয়।
সব মিলিয়ে দারবিশ এর কবিতার বই তিরিশ। গদ্যের আটটি। কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। দারবিশ এর কাব্যসমগ্রর নাম, ‘জলপাই পাতা।’ এখানেই গ্রথিত হয়েছিল ১৯৬৪ সালে লিখিত বিশ্ববিখ্যাত কবিতা, ‘আইডেন্টটিটি কার্ড’।
লিখে রাখ!
আমি একজন আরব,
আর আমার আইডেন্টটিটি কার্ড নম্বর পঞ্চান্ন হাজার,
আর আমি আট সন্তানের পিতা
আর আগামী গ্রীষ্মের পর নয় নম্বরটি আসছে ।
তুমি কি রেগে যাবে?
পুরো কবিতাটি এখানে
দারবিশ জীবনভর ছিলেন এক ডানাশূন্য চড়–ই বা আসাফির বিলা আজনিহা। এ তাঁর ব্যাক্তিগত অনুভূতি। তথাপি বৃহত্তর সংগ্রামের জন্য ফিলিস্তিনি তরুণদের যুগিয়েছেন অনুপ্রেরণা । ‘আইডেন্টটিটি কার্ড’ কবিতায় লিখেছেন,
তবে যদি আমি ক্ষুধার্ত হই
আমি জবরদখলকারির মাংস খাব
কাজেই সাবধান
আমার ক্রোধ ও ক্ষুধা সর্ম্পকে
সচেতন হও।
কেননা, আমরা জানি কোনওরকম দয়ামায় না দেখিয়ে দৈত্যকে বধ করতেই হয়। একাত্তরে বাঙালিরা যেরকম পশ্চিমা পাক-দৈত্য বধ করেছিল। বিভেদকামী ইউরোপীয় নেতৃবর্গের প্রতিস্থাপিত কৃত্রিম রাষ্ট ‘ইজরাইল’ আরব-রক্ত-পিপাসু দৈত্য ছাড়া আর কিছুই না! যদিও মানবতাবাদী দারবিশ বারবার বলতেন, আমি ইজরাইলপ্রেমিক নই বটে, তবে আমি ইহুদিদের ঘৃনা করি না।
কেবলমাত্র একজন সৎ কবির পক্ষেই এরকম করে বলা সম্ভব!
উৎসর্গ : মাঠশালা। একজন দারবিশ-ভক্ত।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দারবিশ ;
প্রকাশ করা হয়েছে: বিদেশি ভাষার কবি ও কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নতুন রাজা বলেছেন:
+++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
নোঙ্গর ছেঁড়া বলেছেন:
বরাবরের মতোই ভালো লাগলো। ++
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
দীপান্বিতা বলেছেন:
মাহমুদ দারবিশকে শ্রদ্ধা জানাই। (আপনার লেখা পড়তের পড়তে ভাবছিলাম কতো কম জ্ঞান আমার! নিজেকে নিয়েই আছি!)
ফিলিস্তিনের ম্যাপ যোগ করবেন! তাহলে আরো বুঝতে সুবিধে হবে।
লেখক বলেছেন: ফিলিস্তিনের ম্যাপ যুক্ত করা হল।
আকাশ অম্বর বলেছেন:
ডানাশূন্য চড়ুই - শব্দটা শুনেই কেমন লাগে!ধন্যবাদ ইমন ভাই।
আমার রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি,
আর আছে অতিরিক্ত একটি ঘাস।
লেখক বলেছেন: I Didn't Apologize to the Well
by Mahmoud Darwish
Translated by Fady Joudah
I didn't apologize to the well when I passed the well,
I borrowed from the ancient pine tree a cloud
and squeezed it like an orange, then waited for a gazelle
white and legendary. And I ordered my heart to be patient:
Be neutral as if you were not of me! Right here
the kind shepherds stood on air and evolved
their flutes, then persuaded the mountain quail toward
the snare. And right here I saddled a horse for flying toward
my planets, then flew. And right here the priestess
told me: Beware of the asphalt road and the cars
and walk upon your exhalation. Right here
I slackened my shadow and waited, I picked the tiniest
rock and stayed up late. I broke the myth and I broke.
And I circled the well until I flew from myself
to what isn't of it. A deep voice shouted at me:
This grave isn't your grave. So I apologized.
I read verses from the wise holy book, and said
to the unknown one in the well: Salaam upon you the day
you were killed in the land of peace, and the day you rise
from the darkness of the well alive!
সাদা কালো এবং ধূসর বলেছেন:
দীর্ঘ সময় বাদে একটা ভ্রমনে অংশ নিলাম, ধন্যবাদ আপনাকে, ভ্রমনটা অসাধারন হলো।অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ভ্রমনই তো।
অপ্সরা বলেছেন:
তোমার সব লেখায় তো একশো প্লাস। এত কিছু জানো তুমি !!!!!!! এত কিছু জানাও!!! তুমি না থাকলে কত কিছু আমার জানাই হতনা।
লেখক বলেছেন: তাই?
ভাঙ্গন বলেছেন:
মাহমুদ দারভিশ সর্ম্পকে প্রথমে জেনেছিলাম একটি সাহিত্য সাময়িকীতে।ইমন ভাইয়ের ভান্ডার থেকে আরো বিস্তর জানলাম।
স্যালুট।
লেখক বলেছেন: শুভেচ্ছা।
লেখক বলেছেন: A wise man will make more opportunities than he finds.
Francis Bacon (1561 - 1626)
অন্যরকম বলেছেন:
সামুতে লগইন করার হার অনেক কমে গেছে আমার! তবে আপনার এই লেখা পড়ে আর থাকতে পারলাম না। লগইন করতে বাধ্য হলাম!
লেখক বলেছেন: ধন্যবাদ।
শুনবো। আপনি বারবার বলবেন, আমি বারবার শুনবো।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: ভাল থাকবেন
মাঠশালা বলেছেন:
হায় হায় ইমন ভাই, দারবিশের সাথে ভক্তের তালিকায় আপনি আমাকে শব্দে উল্লেখ্য রাখার সম্মান দিলেন; এই উষ্ণতার জন্য.....
লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ ...
জামীর রাসেল বলেছেন:
লিখা এবং বিষয়বস্থু দুটোই সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ
ব্যতিক্রমী বলেছেন:
লেখাটার জন্য অনেক ধন্যবাদ ইমন ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














