জীবনানন্দের ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের ‘কবিতা’ নামক কবিতাটি আমায় ভীষণ টানে। প্রায়শ পাঠ করি । জীবনানন্দের একটি শীর্ষস্থানীয় রচনা বলে মনে হয় কবিতাটি; যেখানে জীবনানন্দীয় সব ঝোঁক ও বৈশিষ্ট্য উপস্থিত। যদিও বহু পাঠেও কবিতার মানে বুঝে উঠতে পারিনি। সে চেষ্টা করিও না। কারণ, কবিতার যতটুকু বোঝা যায় না ঠিক ততটুকুই নাকি কবিতা।
মাঝে মাঝে ভাবি যে, কবিতাটি অনুবাদ করলে কেমন হয়। সে রকম করা গেলে পরিচিত কবিতাকে একটু অন্যভাবে দেখার সুযোগ হয়। কবিতা পাঠে আমি যে নিবিড় উত্তেজনা লাভ করি সেটি অন্যের মনেও পৌঁছে দেওয়া যায়-তাও বা কম কী; কিংবা জীবনানন্দের দর্শনকে নতুন প্রজন্মকে জানিয়ে দেওয়া যাবে। নতুন প্রজন্ম- যাদের জীবনযাপনে জীবনানন্দের কবিতার বইয়ের ততটা একসেস নেই হয়তো ।
এসব ভেবেই অনুবাদের উদ্যেগ।
তবে, কবিতা অনুবাদ অসম্ভব একটি বিষয়। জীবনানন্দের কবিতার ক্ষেত্রে কথাটি যেন আরও সত্য। কাজেই জীবনানন্দের কবিতা ইংরেজিতে অনুবাদ করে একই সঙ্গে ইংরেজি কবিতার স্বাদ দেওয়া এককথায় অসম্ভব। মূল কবিতা আমার উপলব্ধির বাইরে থেকে গেলে-ইংরেজি রুপান্তরের অবস্থা সহজেই অনুমেয়। কাজেই আমরা কেবল কবিতাটি আক্ষরিক অনুবাদ করেছি নতুন প্রজন্মকে জীবনানন্দের রহস্য ও চিন্তাধারা সম্বন্ধে ধারণা দেব বলে।
অসিফ হক এর সাহায্য ছাড়া অনুবাদ সম্ভব হত না, চূড়ান্ত এডিট ওই করেছে, আমার ভূমিকা সামান্য । আসিফ পিএইচডি ক্যানডিডেট, কম্পিউটার সায়েন্স, কর্নেল ইউনিভারসিটি, নিউ ইর্য়ক।
কবিতা
আমাদের হাড়ে এক নির্ধূম আনন্দ আছে জেনে
পঙ্কিল সময়স্রোতে চলিতেছি ভেসে;
তা না হলে সকলি হারায়ে যেত ক্ষমাহীন রক্তে -নিরুদ্দেশে।
হে আকাশ, একদিন ছিলে তুমি প্রভাতের তটিনীর;
তারপর হয়ে গেছ দূর মেরুনিশীথের স্তব্দ সমুদ্রের।
ভোরবেলা পাখিদের গানে তাই ভ্রান্তি নেই,
নেই কোনও নিস্ফলতা আলোকের পতঙ্গের প্রাণে।
বানরী ছাগল নিয়ে যে ভিক্ষুক প্রতারিত রাজপথে ফেরে-
আঁজলায় স্থির শান্ত সলিলের অন্ধকারে-
খুঁজে পায় জিজ্ঞাসার মানে।
চামচিকা বার হয় নিরালোকে ওপারের বায়ূসন্তরণে;
প্রান্তরের অমরতা জেগে ওঠে একরাশ প্রাদেশিক ঘাসের উন্মেষে;
জীর্নতম সমাধির ভাঙা ইঁট অসম্ভব পরগাছা ঘেঁষে
সবুজ সোনালিচোখ ঝিঁঝি -দম্পতির ক্ষুধা করে আবিস্কার।
একটি বাদুড় দূর স্বোপার্জিত জোছনার মনীষায় ডেকে নিয়ে যায়
যাহাদের যতদূর চক্রবাল আছে লভিবার।
হে আকাশ, হে আকাশ,
একদিন ছিলে তুমি মেরুনিশীথের স্তব্দ সমুদ্রের মতো;
তারপর হয়ে গেছ প্রভাতের নদীটির মতো প্রতিভার।
ইংরেজি অনুবাদ
Poetry
Inside our bones, there is a smokeless joy - feeling it -we are
Floating in the rotten timestream;
Otherwise, everything must have vanished in merciless blood, vanished and lost.
Oh sky, once you were the river of the dawn;
Then you became the soundless ocean of a remote polar night.
Hence, the dawnbirds do not falter,
No loss in the life of the insects drawn towards light.
The beggar who roams with monkeys and goats on the deceived streets-
In the darkness of the tranquil water on his palm-
Gets the meaning of his quest.
The bats take flight towards another world, in a windswim;
At the beginning of a heap of provincial grass - the immortality of the pasture awakes.
Beside the thickly dense weed, the worn out graveyard’s broken brick
Discovers the green golden-eyed cricket couple’s hunger.
A bat beckons for a distant self-achieved moonlight’s flair
Those who desire the spread out horizon.
Oh sky, oh sky,
Once you seemed like the soundless ocean of a polar night;
Then became as brilliant as the river at dawn.
উৎসর্গ: হারুন আল নাসিফ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

