আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

বৃষ্টির গান: ইরাকি কবি বদর শাকির আল-সাঈয়াব এর একটি কবিতা
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫০
“বৃষ্টির ভিতর একদিন জেগে উঠবে ইরাক!” সেই ১৯৫০ সালেই চিৎকার করে উঠেছিলেন ইরাকি কবি বদর শাকির আল-সাঈয়াব (১৯২৬-১৯৬৪); যাকে আধুনিক আরবি কবিতার জীবনানন্দ হিসেবে গন্য করা যায়। তাঁর নিরীক্ষাধর্মী কবিতাসমূহ আধুনিক আরবি কাব্যের ধারা আমূল পালটে দিয়েছিল। ছন্দের শৃঙ্খল থেকে বেরিয়ে আসার নিমিত্তে চল্লিশের দশকের শেষের দিকে সাঈয়াব তাঁর কাব্যসতীর্থদের নিয়ে গড়ে তুলেছিলেন ফ্রি ভার্স আন্দোলন । কবিতায় নিপুন কৌশলে ব্যবহার করেছেন মিথ - ‘বৃষ্টির গান’ সেই বিস্ময়কর সাক্ষ্য বহন করছে । সাঈয়াব এর আরেকটি অনিবার্য বৈশিষ্ট্য হচ্ছে, সমাজবাস্তবতা। দারিদ্রক্লিস্ট ইরাকের জরাজীর্ণ প্রতিচ্ছবি ফুটে উঠেছে তাঁর কবিতায়-যা তাকে উন্নীত করেছে একজন সৎ ও প্রত্যক্ষদর্শী এশিয় কবি হিসেবে।
‘বৃষ্টির গান’
তোমার ও দুটি চোখ যেন ঊষার আলোয় পামের দুটি বন
কিংবা জোছনায় ঝলমলে দুটি ব্যালকনি;
যখন তারা হাসে, তোমার দুটি চোখ, কুঞ্জেবনে দুলে ওঠে পত্রালি,
এবং নদীতে চাঁদের মতন নৃত্যরত হয়ে ওঠে আলোরা
প্রভাতের বৈঠার মৃদু আঘাত তরঙ্গের
যেনবা নক্ষত্ররা নিজস্ব গভীরতায় স্পন্দনশীল।
তোমার ও দুটি চোখ যেন আলোক-ভেদ্য দুঃখার্ত কুয়াশায় নিমজ্জ্বিত;
যেনবা রাত্রির কষাঘাতে পড়েছে সমুদ্র;
এখানে রয়েছে বসন্তের কাঁপুনি আর শীতের উষ্ণতা
এবং জন্ম ও মৃত্যু, আলো ও অন্ধকার;
চিরকালীন কান্না কাঁপে আমার আত্বায়
আর চাঁদ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠা শিশুর মতন
সমস্ত আকাশজুড়ে বন্য অনুপ্রেরণা ।
যেন কুয়াশার তোরণ পান করছে মেঘেরা
তারপর বিন্দু বিন্দু হয়ে মিলিয়ে যাচ্ছে বৃষ্টিতে...
যেন উদ্যানে কলতানরত শিশু সব ।
বৃষ্টির গান।
গাছের পাখিদের নীরবতার মৃদু খসখসানি।
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
ফোঁটায় ফোঁটায় পড়ে বৃষ্টি
বৃষ্টি পড়ে।
সব কিছু হাই তুলছে, নিচের মেঘ থেকে
ভারী কান্নার অবিরাম পতন।
যেমন ঘুমের আগে শিশুর কান্না
ওর মা সর্ম্পকে ( এক বছর আগে সে তার মাকে জাগাতে গিয়েছিল, পায়নি মাকে,
ওকে বলা হয়েছিল, কেননা সে জিজ্ঞেস করছিল,
আগামী পরশু তোমার মা ফিরে আসবে
তোমার মাকে যে ফিরে আসতেই হবে,
যদিও ওর খেলার সাথীরা ফিসফিস করত ঐ যে মা
পাহাড়ের দিকে, চিরদিনের জন্য শায়িত,
চারপাশের মাটি খাচ্ছে, পান করছে বৃষ্টিজল;
যেন নিঃসহায় জেলে গুটিয়ে নিচ্ছে তার জাল
দুষছে জল ও ভাগ্যকে
আর অস্তগামী চাঁদের আলোয় গাইছে গান।
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
ফোঁটায় ফোঁটায় পড়ে বৃষ্টি
তুমি কি জান বৃষ্টিরা কী দুঃখ বয়ে আনতে পারে?
তুমি কি জান কীভাবে নদীনালা কাঁদে যখন ঝরে অবিরল জল?
তুমি কি জান বৃষ্টির ভিতর দাঁড়িয়ে একজন নিঃসঙ্গ মানুষের কীরকম অনুভূতি হয়?
অশেষ, ভাঙা রক্তের মতো, ক্ষুধার্ত জনগন, প্রেমের মতন,
শিশুদের মতন, মৃতের মতন, অশেষ বৃষ্টি,
তোমার ও দুটি চোখ আমাকে নিয়ে যায় অবিশ্রান্ত বৃষ্টির ভিতর
ঝিনুক ও নক্ষত্রসহ পারস্য উপসাগরের বজ্রপাত
আছড়ে পড়ে ইরাকের উপকূলে।
যেনবা ওসব থেকে খুলে যাবে একটি ভোর, অথচ রাত্রি ওসবের ওপর
বিছিয়ে দিয়েছে তার রক্তভেজা চাদর । উপসাগরের প্রতি আমি চিৎকার করে কেঁদে উঠি: ‘ওহ্, উপসাগর
মুক্তা, ঝিনুক ও মৃত্যুর দূত!’
আর প্রতিধ্বনি উত্তর দিল
যেনবা হাহাকার:
‘ওহ্, উপসাগর,
ঝিনুক ও মৃত্যুর দূত’।
আমি যেন শুনতে পাচ্ছি ইরাক কর্ষন করছে বজ্র
মজুদ করছে বিদ্যুৎ পাহাড়ে সমতলে,
যদি সীলমোহর ভেঙ্গে ফেলে লোকে
লুপ্ত সামুদ জাতির মতো বাতাস উপত্যকা করে ত্যাগ ।
আমি যেন শুনতে পাচ্ছি পাম গাছেরা পান করছে বৃষ্টি,
শোনো, একটি শোকার্ত গ্রাম আর তার অধিবাসীদের হাহাকার
উপসাগরে দাঁড় ও পালের সংগ্রামে
ঝড়ো বাতাস আর বজ্রপাত,,,গাইছে
বৃষ্টি বৃষ্টি
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
ফোঁটায় ফোঁটায় পড়ে বৃষ্টি
আর ইরাকে ক্ষুধা ...
এখানে ফসল কাটার মরশুমে সমস্ত শষ্যাদি পড়ে ছড়িয়ে
গোগ্রাসে সেসব গেলে কাক ও পঙ্গপালের দল
শস্যভান্ডার ও পাথরের যাঁতা ঘোরে বারবার
মানুষসহ গমের কল ফসলের মাঠে হয় রুপান্তরিত
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
বৃষ্টি পড়ে ফোঁটায় ফোঁটায়
চলে যাওয়ার সময় কত কান্না আমরা কেঁদেছি রাতে
বৃষ্টির দোহাই দিই আমরা, দোষ না পড়ার কথা ভাবি
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
ফোঁটায় ফোঁটায় পড়ে বৃষ্টি
শিশুকাল থেকেই, আকাশ
শীতকালে মেঘাচ্ছন্ন হয়ে থাকত
আর বৃষ্টি ঝরত,
আর প্রতি বছর পৃথিবী সবুজ হয়ে উঠলে আমরা ক্ষুধা বোধ করতাম
ক্ষুধা ছাড়া ইরাকের একটি বছরও কাটত না।
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
ফোঁটায় ফোঁটায় পড়ে বৃষ্টি
ফুলের বীজ থেকে হলুদ কিংবা লাল রঙের কুঁড়ি বেরোত।
ক্ষুধার্ত আর নগ্ন মানুষেরা কাঁদত
আর রক্ত ঝরত দাসের
হাসত নতুন ভোরের প্রতি চেয়ে ।
নবজাতকের ঠোঁটে গোলাপি স্তনবৃন্ত
আগামী নতুন বিশ্বের, নতুন জীবনের যাত্রী ...
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
ফোঁটায় ফোঁটায় পড়ে বৃষ্টি
বৃষ্টির ভিতর একদিন জেগে উঠবে ইরাক!
আমি উপসাগরের প্রতি চিৎকার করে কেঁদে উঠি: ‘ওহ্, উপসাগর
মুক্তা, ঝিনুক ও মৃত্যুর দূত’
আর প্রতিধ্বনিত হল
যেনবা হাহাকার:
‘ওহ্, উপসাগর,
ঝিনুক ও মৃত্যুর দূত’।
এবং উপসাগরের পর্যাপ্ত উপহার উপকূলের বালির ওপর
ছড়ায় ফেনা ও ঝিনুক
আর ডুবে যাওয়া অভিবাসীর কঙ্কাল
যারা চিরদিনের জন্য মৃত্যু পান করেছিল
উপসাগরের অতল হতে, এর স্তব্দতা থেকে,
আর অজস্র সরীসৃপ ইরাকে পান করে নির্যাস
একটি ফুল থেকে ফোরাত নদী লাভ করে শিশিরের পুষ্টি ...
আমি প্রতিধ্বনি শুনি
উপসাগর থেকে ভেসে আসছে :
বৃষ্টি
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
ফোঁটায় ফোঁটায় পড়ে বৃষ্টি
বৃষ্টির প্রতি ফোঁটায়
ফুলের বীজ থেকে বেরোত হলুদ কিংবা লাল রঙের কুঁড়ি ।
আর নগ্ন ক্ষুধার্ত মানুষেরা সব কাঁদত
আর রক্ত ঝরত দাসের
নতুন ভোরের প্রতি চেয়ে হাসত ।
নবজাতকের ঠোঁটে গোলাপি স্তনবৃন্ত
আগামী নতুন বিশ্ব, জীবনের যাত্রী!
আরবি থেকে ইংরেজি অনুবাদ: লেনা জাঈয়ূসি এবং খ্রিস্টফার মিডলটন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বদর শাকির আল-সাঈয়াব ;
প্রকাশ করা হয়েছে: বিদেশি ভাষার কবি ও কবিতা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হ্যাঁ। অস্বীকার করার উপায় নেই বদর শাকির আল-সাঈয়াব একজন দুরদৃষ্টি সম্পন্ন কবি।
নববর্ষে ভাঙ্গনকে শুভেচ্ছা ।
অন্ধ আগন্তুক বলেছেন:
আর ইরাকে ক্ষুধা ...
এখানে ফসল কাটার মরশুমে সমস্ত শষ্যাদি পড়ে ছড়িয়ে
গোগ্রাসে সেসব গেলে কাক ও পঙ্গপালের দল
এখনকার অবস্থাই তো !!!! +
নতুন বছরের শুভকামনাসহ শুভেচ্ছা।
লেখক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল।
দীপান্বিতা বলেছেন:
ধিরে ধিরে পড়লাম, বোঝারও চেষ্টা করলাম......ভাল লাগলো......
তুমি কি জান বৃষ্টিরা কী দুঃখ বয়ে আনতে পারে?
তুমি কি জান কীভাবে নদীনালা কাঁদে যখন ঝরে অবিরল জল?
তুমি কি জান বৃষ্টির ভিতর দাঁড়িয়ে একজন নিঃসঙ্গ মানুষের কীরকম অনুভূতি হয়?
অশেষ, ভাঙা রক্তের মতো, ক্ষুধার্ত জনগন, প্রেমের মতন,
শিশুদের মতন, মৃতের মতন, অশেষ বৃষ্টি, ..........
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
ফোঁটায় ফোঁটায় পড়ে বৃষ্টি
ফুলের বীজ থেকে হলুদ কিংবা লাল রঙের কুঁড়ি বেরোত।
ক্ষুধার্ত আর নগ্ন মানুষেরা কাঁদত
আর রক্ত ঝরত দাসের
হাসত নতুন ভোরের প্রতি চেয়ে ।
নবজাতকের ঠোঁটে গোলাপি স্তনবৃন্ত
আগামী নতুন বিশ্বের, নতুন জীবনের যাত্রী ...
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
ফোঁটায় ফোঁটায় পড়ে বৃষ্টি
বৃষ্টির ভিতর একদিন জেগে উঠবে ইরাক!
লেখক বলেছেন: ভালো লাগার মতোই।
আকাশ অম্বর বলেছেন:
তুমি কি জান বৃষ্টির ভিতর দাঁড়িয়ে একজন নিঃসঙ্গ মানুষের কীরকম অনুভূতি হয়?
অশেষ, ভাঙা রক্তের মতো, ক্ষুধার্ত জনগন, প্রেমের মতন,
শিশুদের মতন, মৃতের মতন
নবজাতকের ঠোঁটে গোলাপি স্তনবৃন্ত
আগামী নতুন বিশ্বের, নতুন জীবনের যাত্রী ...
অদ্ভুত!!
লেখক বলেছেন: হ্যাঁ। সত্যিই অদ্ভূত!
রেজোওয়ানা বলেছেন:
শুভ নববর্ষ
লেখক বলেছেন: শুভ নববর্ষ।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
নব বর্ষের শুভেচ্ছা রইলো
লেখক বলেছেন: শুভ নববর্ষ।
লেখক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
প্রিয় বৃষ্টি
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি
ফোঁটায় ফোঁটায় পড়ে বৃষ্টি
বৃষ্টি
টিপ টিপ টিপ টিপ বৃষ্টি !!!
লেখক বলেছেন: বৃষ্টি !!!বৃষ্টি !!!বৃষ্টি !!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আজ যখন ইরাকে বৃষ্টির মত গোলা বর্ষন হয়, সেটা কবি'র কল্পনায় মানবধ্বংষী বৃষ্টিই বলা চলে। আজ ইরাকে চলছে হাহাকার,ক্ষুদা,দারিদ্রতা।
সকল দৃষ্টিতেই বদর শাকির আল-সাঈয়াব একজন দুরদৃষ্টি সম্পন্ন কবি।
অস্বীকার করার উপায় নেই।
ইমন ভাইয়াকে ভাঙ্গনের সালাম।