আমার প্রিয় পোস্ট

' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

আকবর শাহের উদারতা: রবীন্দ্রনাথ ঠাকুর

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৬

শেয়ারঃ
0 0 0

একজন প্রাচীন ইংরাজ ভ্রমণকারী আকবর বাদশাহের উদারতা সম্বন্ধে একটি গল্প করিয়াছেন তাহা নিম্নে লিখিতেছি।
আকবর শাহের মাতৃভক্তি অত্যন্ত প্রবল ছিল। এমন-কি, এক সময়ে যখন তাঁহার মা পালকি চড়িয়া লাহোর হইতে আগ্রায় যাইতেছিলেন, তখন আকবর এবং তাঁহার দেখাদেখি অন্যান্য বড়ো বড়ো ওমরাওগণ নিজের কাঁধে পালকি লইয়া তাঁহাকে নদী পার করিয়াছিলেন। সম্রাটের মা সম্রাটকে যাহা বলিতেন তিনি তাহাই পালন করিতেন। কেবল আকবর শা মায়ের একটি আজ্ঞা পালন করেন নাই। সম্রাটের মা সংবাদ পাইয়াছিলেন যে পর্টুগিজ নাবিকগণ একটি মুসলমান জাহাজ লুঠ করিয়া একখণ্ড কোরান গ্রন্থ পাইয়াছিল, তাহারা সেই গ্রন্থ একটি কুকুরের গলায় বাঁধিয়া বাজনা বাজাইয়া অর্মজ শহর প্রদক্ষিণ করিয়াছিল। এই সংবাদে ক্রুদ্ধ হইয়া সম্রাটমাতা আকবরকে অনুরোধ করিয়াছিলেন যে একখণ্ড বাইবেল গাধার গলায় বাঁধিয়া আগ্রা শহর ঘোরানো হউক। সম্রাট তাহার উত্তরে বলিয়াছিলেন–‘যে কার্য একদল পর্টুগালবাসীর পক্ষেই নিন্দনীয় সে কার্য একজন সম্রাটের পক্ষে অত্যন্ত গর্হিত সন্দেহ নাই। কোনো ধর্মের প্রতি ঘৃণা প্রদর্শন করিলে ঈশ্বরের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়। অতএব আমি একখানা নিরীহ গ্রন্থের উপর দিয়া প্রতিশোধস্পৃহা চরিতার্থ করিতে পারিব না।’



সম্রাট আকবর



রবীন্দ্রনাথ

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রবীন্দ্রনাথ ;
প্রকাশ করা হয়েছে: রবীন্দ্রনাথ  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩২
ফিরোজ-২ বলেছেন: ভালো লাগলো +
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: ভালো লাগারই কথা। ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: হুমম।

৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৩
সকাল রয় বলেছেন: বাদশার ছবিটা জটিল
আর গুরুকে নমস্কার

আপনাকে শুভেচ্ছা ................
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছ, কবি।

৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৪
নতুন রাজা বলেছেন: অতীত আর বর্তমানের মাঝে কত দূরত্ব....

++++++++++++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: এঁরা আমাদের পূর্বপুরুষ; ভাবলে অবাক লাগে।

৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬
সাহসী বলেছেন: হুম ঠাকুর তাহা হইলে 'ইহাদের' সম্পর্কে অল্প হইলেও জানিতেন !

আকবর হইলেন দ্যা গ্রেট !
ঔরংজেবও অতিশয় ভালো শাসক ছিলেন, কিন্তু মুসলমানিত্ব তাহার অন্য সব গুনকে বিনাশিত করিয়াছে। নইলে তিনিও গ্রেট হইতে পারিতেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: রবি ঠাকুর বলেছেন : ইহার চেয়ে হতাম যদি আরব বেদূঈন ...

এক কথায় সব বলা হয়ে গেল। তাই না?
আজকের ফিলিস্তিন সমস্যার প্রতি ইঙ্গিত করে গেছেন।

আর, যার কথা বললেন সেই মুগল সম্রাট ...সময়ই নির্ধারণ করে দেবে তার ভূমিকা।
ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন:

৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০
রেজোওয়ানা বলেছেন: এই উপাখ্যানটি আগে জানিতামনা। পড়িয়া আমোদিত হইলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন:

৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩
রাজসোহান বলেছেন: ইয়াপ!আকবর দ্যা গ্রেট!!!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন:

৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৭
রেজোওয়ানা বলেছেন: ""লেখক বলেছেন: এঁরা আমাদের পূর্বপুরুষ; ভাবলে অবাক লাগে""..........আসলেই কি তাই?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: কি মনে হয়?

১০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৯
রেজোওয়ানা বলেছেন: আমারতো মনে হয় আমাদের পূর্ব পুরুষ তারা যারা, মুসলমান বিজেতাদের আগে থেকেই এ দেশে ছিল 8-|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০২

লেখক বলেছেন: হুমম। তা হলে রবীন্দ্রনাথ ও বাদশা আকবরের নাম আমাদের পূর্বপুরুষের তালিকা থেকে বাদ গেল? |-)

১১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫০
রেজোওয়ানা বলেছেন: মুসলমান বিজেতাদের আসার" হবে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: বোঝা গেছে।

১২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১২
রেজোওয়ানা বলেছেন: রবীন্দ্রনাথের কথা বলিনি B:-)
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০১

লেখক বলেছেন: ওহ্! !:#P

১৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৪
তাজা কলম বলেছেন: আকবরের ধর্মনিরপেক্ষ উদার চিন্তাভাবনা সত্যিই অতুলনীয়।

কাহিনীটি শেয়ার করার জন্য ধন্যবাদ। +
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮
দীপান্বিতা বলেছেন: "কোনো ধর্মের প্রতি ঘৃণা প্রদর্শন করিলে ঈশ্বরের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়।" -খাঁটি কথা


দোল পূর্নিমার অনেক শুভেচ্ছা :)
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: দোল পূর্নিমার অনেক শুভেচ্ছা

১৫. ০৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪০
মেহবুবা বলেছেন: মনে দাগ কাটল ।

আমরা কত সহজে প্রতিক্রিয়াশীল হয়ে যাই , প্রতিশোধস্পৃহা জাগে দ্রুত । অথচ অনেক নষ্ট কীর্তি নিখুঁত হতে পারে ধৈর্য্য এবং সুবিচার বোধ দ্বারা ।
০৫ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১০

লেখক বলেছেন: মনে দাগ কাটার মতোই।
হ্যাঁ। আপনি ঠিকই বলেছেন।
ধন্যবাদ।

১৬. ২০ শে মে, ২০১০ দুপুর ১:১৪
বাতাসের ছায়া বলেছেন: আচ্ছা সেই সময়কার যে পোট্রেট গুলো আঁকা হৈতো মুঘল বাদশাহ দের এইগুলা কি একুরেট ? এদের চেহারা সুরুত কি আসলেই এই রকম ছিলো ?
২০ শে মে, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: অনেকটা। কারণ। সে যুগেও চিত্রশিল্পীরা ছিলেন, তাঁর রাজা-বাদশাদের ছবি আঁকত।
ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০১৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

zubairhossain@msn.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ