somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়ানির যে কম্পোজিশনে বেজেছে পল্লী বাংলার সুর

১৬ ই মে, ২০১০ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্রিক সংগীত পরিচালক ইয়ানি। অত্যন্ত প্রতিভাবান ও জনপ্রিয় এই কম্পোজার পিয়ানোর সুরে এনেছেন মধুর মেলোডিক নম্রতা, সেই সঙ্গে বৃন্দবাদন- অর্থাৎ অর্কেস্ট্রেশনেও বিশাল ব্যাপক ধ্বনিবিশ্ব নির্মাণে দক্ষ। ১৯৯৩ সালে ২৫ সেপ্টেম্বর ‘লাইভ অ্যাট অ্যাক্রপোলিস’ কনসার্টের মাধ্যমে ইয়ানি বিশ্ববাসীর সামনে নিজেকে উপস্থাপিত করেন। ‘লাইভ অ্যাট অ্যাক্রপোলিস’ কনসার্টটি ৬৫ টি দেশের ৫০০ মিলিয়ন দর্শক দেখেছিল। কনসার্টটির মিউজিক ভিডিওটি একটানা ২২৯ সপ্তাহে বিলবোর্ড চার্টের টপ পজিশনে ছিল! অ্যালবাম বিক্রি হয়েছিল ৭ মিলিয়ন । ইয়ানিরই ‘ টু দ্য ওয়ান হু নোজ’ নামে একটি কম্পোজিশনে যেন পল্লী বাংলার গ্রামীণ সুর বেজেছে। কেন? এই উত্তরই আজ আমরা খুঁজব ...

সংগীত মূলত বিভিন্ন লয়ে ও ছন্দে সাংগীতিক স্বরের (musical notes) সমষ্টি। স্বরগুলি বিন্যস্ত থাকে স্কেলে । যে কারণে স্কেলকে বলা হয়, A series of musical notes, usually sequential, arranged in ascending or descending order of pitch.এই থেকেই তৈরি হয় কর্ড, তৈরি হয় মেলোডি ও হারমনি।



বিশ্বজুড়ে সংগীতে যে স্কেল ব্যবহৃত হয় তা অনেকটা একই রকম হলেও নাম এক রকম না। পাশ্চাত্য সংগীতে যেটি ‘আইওনীয় মোড’ সেটিই ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতে ‘বিলাবল ঠাট’। পাশ্চাত্য সংগীতে যেটি ‘মিক্সিলিডিয়ান মোড’ সেটিই ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতে খাম্বাজ ঠাট। স্কেলের নাম যেমন আলাদা, চলনও তেমনি আলাদা। আর এ থেকেই সুরের ভিন্নতা তৈরি হয়।



খাম্বাজ ঠাট। খাম্বাজ যেমন ঠাট তেমন রাগও। এবং এর বৈশিষ্ট হল এর সপ্তম স্বরটি কোমল, অবশ্য অন্যান স্বরগুলি শুদ্ধ । বাংলা লোকসংগীতে খাম্বাজ রাগটির প্রবল উপস্থিতি রয়েছে। বাংলার সুরকাররা শুদ্ধ স্বরের স্কেলে কোমল নি-র ব্যাপক ব্যবহার করেছেন। কোমল নি- তে যেন উদাস ভাবটি ফোটে। লোকগানের যে উপরের দিকে টান, তাতে শুদ্ধ নি-র চেয়ে কোমল নি-ই যেন অনিবার্য।



সংগীত শিল্পীদের মধ্যে রাগ হিসেবে খাম্বাজ দারুন জনপ্রিয়। পাকিস্তানি ব্যান্ড ফুযন এর খাম্বাজ সুরের এই কম্পোজিশনটি ব্যপক জনপ্রিয়তা লাভ করেছে।



গিটারে ‘মিক্সিলিডিয়ান মোড’

ইউরোপে অন্যান স্বরগুলি শুদ্ধ অথচ সপ্তম স্বরটি কোমল -এমন স্কেল ‘মিক্সিলিডিয়ান মোড’ নামে পরিচিত। ইয়ানির টু দ্য ওয়ান হু নোজ ‘মিক্সিলিডিয়ান মোড’ এর কম্পোজ বলেই পল্লী বাংলার সুর বলে ভ্রম হয়। টু দ্য ওয়ান হু নোজ নামটিও যেন বাংলার গ্রামীন জীবনের সুদূর এক আবেগকে ধারণ করে।




টু দ্য ওয়ান হু নোজ। ‘মিক্সিলিডিয়ান মোড’ বা খাম্বাজ রাগ বাজানোর জন্যই এই কম্পোজিশনটি শুনতে ফোক টিউন এর মতো লাগে ...

১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×