somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেন গল্প (৪)

২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক বছর আগের কথা। জাপানে দু’জন জেনগুরু বাস করতেন। এদের একজন হলেন: উনশো; আর অন্যজন হলেন, তানজান। এঁরা জেনগুরু ঠিকই, তবে এঁদের চরিত্র ছিল একে অন্যের বিপরীত। যেমন, উনশো কঠোর ভাবে বুদ্ধের নীতি মেনে চলতেন। এই যেমন, উনশো মদ খেতেন না। সকাল এগারোটার পর কোনও ধরনের খাদ্য গ্রহন করতেন না। ওদিকে তানজান এসবের কিছুই মানতেন না। তিনি যখন ইচ্ছে খেতেন, যখন ইচ্ছে ঘুমাতেন। এমনকী দিনের বেলাও ঘুমাতেন তানজান ।
একদিন।
উনশো এলেন তানজান-এর বাড়ি।
তানজান তখন বসে বসে মদ খাচ্ছিলেন। অথচ, মদ্য পান করা জেন সাধকদের জন্য কঠোর ভাবে নিষিদ্ধ।
অতিথিকে স্বাগত জানিয়ে তানজান উৎফুল্ল হয়ে বললেন, আরে, আপনি! আসুন, আসুন ।
তানজান মদ খাচ্ছেন দেখে উনশো-র চোখমুখ বিকৃত হয়ে উঠল। তানজান ওসব খেয়াল না-করে মদের পেয়ালাখানি ওপরে তুলে ধরে চোখ টিপে উনশো কে জিগ্যেস করলেন, আরে ইয়ার, পান করবেন নাকি?
আপনি জানেন তো আমি ওসব খাই না! প্রায় চিৎকার করে উঠলেন উনশো ।
তানজান-এর ভরাট গোলাকাল হলদে মুখখানিতে কৌতূকের আভা ছড়িয়ে পড়ল। তিনি বললেন, ধুরও। যে মদ খায় না সে তো মানুষই না। এই বলে বেশ আয়াস করে এক ঢোঁক তরল গলায় ঢাললেন তানজান ।
কি! আমি মদ খাই না বলে আমাকে বললেন আমি মানুষ না!
হুঁ।
বলি, আমি যদি মানুষই না হই-তাহলে আমি কি? উনশো চোখ সরু করে জিগ্যেস করলেন।
বুদ্ধ। মুচকি হেসে উত্তর দিলেন তানজান।


জেন দর্শনের পটভূমি:

পঞ্চম শতাব্দীর গোড়ার কথা। একজন ভারতীয় বৌদ্ধ সন্ন্যাসী-তাঁর নাম বোধিধর্ম; তিনি বৌদ্ধ ধর্মের ধ্যানধারণা নিয়ে চিনের উদ্দেশে যাত্রা করেন। বোধিধর্ম চিনের বুদ্ধের ধর্ম-দর্শন প্রচার করলেন। চিনের লোকে শ্রদ্ধাভরে গ্রহন করল। যদিও চিনে সে সময় ‘তাওবাদ’ প্রচলিত ছিল। বৌদ্ধধর্মের অন্যতম ধারণা হল ধ্যান। কিন্তু, তাওবাদের প্রভাবে ধ্যান শব্দটি পরিবর্তিত হয়ে চিনে গিয়ে হল Chán। অস্টম শতাব্দীর শুরুতে Chán এর ধারনা পৌঁছল জাপানে । জাপানে Chán শব্দটি পরিবর্তিত হয়ে হল Zen এবং Zen Buddhism হয়ে উঠল বুদ্ধের অনুসারী জাপানি সাধু স¤প্রদায়ের দর্শন ।


জেন গল্পের সূত্র:

‘ওয়ান হানড্রেড ওয়ান জেন স্টোরিজ’
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১২ দুপুর ১:১০
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×