ষোল/সতেরো বছরের একটি কিশোরীর কন্ঠস্বর যে এত মিষ্টি, এত Mature হতে পারে রিফাতের গাওয়া গানটি শোনার আগে ধারণা ছিল না। এর আগেও অল্প বয়েসী Mature কন্ঠস্বর শুনেছি, ... তবে রিফাত যেন অন্যরকম। রিফাত-এর গাওয়া গানটির নাম ‘শূন্যতা’ । অ্যালবামের নাম “রিপন খান ফিচারিং -মিক্স সেসন-ওয়ান”। মিষ্টি মেলোডিয়াস গানটির কম্পোজিশন চমৎকার। এসব সাফল্যের পিছনে রয়েছে রিপন খান এর বহু বছরের অভিজ্ঞতা । তবে ইউ টিউব থেকে রিভিউ করছি গীতিকারের নামটি জানা গেল না।
রিপন খান কে শুভেচ্ছা, সেই সঙ্গে রিফাতের দীর্ঘ সংগীতজীবন কামনা করছি।
উৎসর্গ: বাঁশপাতা। নতুন আত্মীয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


