somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্প্যানিশ কনকুইসটোডোরদের যোদ্ধা-কুকুর

০১ লা অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যোদ্ধা-কুকুর। অতি প্রাচীন কাল থেকেই যুদ্ধে কুকুরের ব্যবহার ছিল। ১৭৬০ খ্রিস্টপূর্বে ব্যবিলনের ষষ্ট রাজা হাম্মুরাবি যোদ্ধা- কুকুর ব্যবহার করেছিলেন বলে জানা যায়। এছাড়া প্রাচীন মিশর, গ্রিক, পারস্য, ব্রিটন ও রোমান সৈন্যবাহিনীতে যোদ্ধা-কুকুর অর্ন্তভূক্ত ছিল। রোমানরা দক্ষিণ-পূর্ব ইউরোপের এক বলিষ্ট জাতের কুকুর ব্যবহার করত। তবে রোমানরা যখন বিট্রেন আক্রমন করল তখন এই কুকুরগুলি ব্রিটেনিয়ার শক্তিশালী মাসটিফ কুকুরের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে টিকে থাকে নি । রোমানরা মাসটিফ কুকুর নিয়ে আসে এবং ক্রমে তা এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে । যা হোক। ষোড়শ শতকে স্প্যানিশ কনকুইসটোডোররা (বিজেতারা) দক্ষিণ আমেরিকায় অ্যাকটেক সাম্রাজ্যে অভিযানের সময় এই ভয়ঙ্কর মাসটিফ যোদ্ধা কুকুর নিয়ে গিয়েছিল। রণাঙ্গনে ও নিষ্ঠুরতায় এসব যোদ্ধা-কুকুরের ভূমিকা ছিল রোমহর্ষক ...


অ্যাজটেক সাম্রাজ্য। সাম্রাজ্যটি অ্যাজটেক সম্রাট আহুইটজটল এর শাসনামলে ১৪৮৬-১৫০২ খ্রিস্টাব্দে উন্নতির চরম শিখরে উপনীত হয়েছিল। ১৫১৯ খ্রিস্টাব্দের ফেব্র“য়ারি মাসে অ্যাজটেক সাম্রাজ্যে স্প্যানিশ কনকুইসটোডোরদের সামরিক অভিযান আরম্ভ হয়। এবং সে অভিযান শেষ হয় ১৫২১ সালের ৩১ আগস্ট। ওই সময়ে অ্যাজটেক সম্রাট ছিলেন দ্বিতীয় মোকটেযমা।

আগেই বলেছি ষোড়শ শতকে স্প্যানিশ কনকুইসটোডোরদের দক্ষিণ আমেরিকায় অ্যাকটেক সাম্রাজ্যে অভিযানের সময় এই ভয়ঙ্কর মাসটিফ যোদ্ধা কুকুর নিয়ে গিয়েছিল। যখন হেননান কোরটেস ১৫১৯ খ্রিস্টাব্দে ইউকাটান উপসাগরে পাল ওড়ালেন তখন তার নৌবহরে ৫০০ সৈন্য, ১১টি ঘোড়া এবং যোদ্ধা-কুকুর ছিল। স্প্যানিশ সৈন্যরা এর আগেই ইউরোপে এসব যোদ্ধা-কুকুর ব্যবহার করেছে। বিশেষ করে ততদিনে আইবেরিয় উপদ্বীপ থেকে মুসলিম মুরদের বিতাড়িত করেছে স্পেন। যে কারণে নতুন বিশ্বে যোদ্ধা-কুকুর আনতে স্প্যানিশ কনকুইসটোডোররা দ্বিধা করেনি।




স্প্যানিশ কনকুইসটোডোর । কনকুইসটোডোর মানে বিজেতা। এরা ছিল স্পেনিশ সৈন্য এবং এক্সপ্লোরার। রেঁনেসা ও এলিজাবেথিয় যুগে ‘নতুন বিশ্বে’ (উত্তর ও দক্ষিণ আমেরিকা) যে অভিযান চলছিল তা নিয়ন্ত্রন করত স্প্যানিশ কনকুইসটোডোররা । এদের সফলতায় প্রাচ্যের মসলা বানিজ্যে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয় এবং স্পেনের জন্য প্রভূত সম্পদ বয়ে আনে।



ব্রিটিশ মাসটিফ।

স্প্যানিশ কনকুইসটোডোরদের যোদ্ধা কুকুরগুলি আসলে ছিল উলফহাউন্ড, ডিয়ারহাউন্ড এবং মাসটিফ এর মিশ্রন। এদের ওজোন ছিল প্রায় ৯০ পাউন্ড এবং দাঁড়ানো অবস্থার উচ্চতা আড়াই ফুট। বলাবাহুল যোদ্ধা-কুকুরগুলি ছিল শক্তিশালী, দ্রুতগতির এবং নির্ভয়। স্প্যানিশ কনকুইসটোডোররা কুকুরগুলি বিশেষ যত্ন নিত। অ্যাজটেকরা আড়াল থেকে তীর ছুঁড়ত; এ কারণে কুকুরগুলির শরীরে কম্বলের ঢাল পরিয়ে দিত। তাছাড়া, কুকুরগুলির গলবন্ধনী (কলার) ছিল স্পাইকযুক্ত চামড়ার।



উলফহাউন্ড



ডিয়ারহাউন্ড

অ্যাজটেকদের বিরুদ্ধে বিচ্ছিন্ন লড়াইয়ে কিংবা বড় ধরনের যুদ্ধে এসব যোদ্ধা-কুকুর সরাসরি অংশ নিত। অবশ্য এদের প্রধান ভূমিকা ছিল পাহারা দেওয়া, শক্রুর অবস্থান চিহ্নিত করা এবং পলাতক শক্রর খোঁজ করা। কখনও- কখনও পলাতক শক্রপক্ষের দিকে এদের লেলিয়ে দেওয়া হত। পরিনতি অনুমান করা কঠিন নয়।



অ্যাজটেক যুদ্ধ।

অ্যাজটেকদের বিরুদ্ধে বিশেষ সহযোগীতা করত বলে স্পেনিশ স্প্যানিশ কনকুইসটোডোরদের কাছে যোদ্ধা-কুকুরগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভিযানের শুরুর দিকে। যদিও প্রথম প্রথম কুকুরগুলির সরবরাহ কম ছিল। যা হোক। অ্যাজটেক যুদ্ধাস্ত্রর বিপক্ষে স্প্যানিশ কনকুইসটোডোরদের কামান, বন্দুক, ক্রশবো, স্টিলব্লেড, ঘোড়া এবং যোদ্ধাকুকুরের বিশেষ সুবিধা ছিল। বিশেষ করে রণাঙ্গনে হিঃস্র যোদ্ধা- কুকুর দেখে অ্যাজটেকরা মানসিকভাবে বিপর্যস্ত বোধ করত। অ্যাজটেকদের কুকুর অপরিচিত না-হলেও স্পেনিশ যোদ্ধা-কুকুর ছিল শক্তিশালী ও বলিষ্ট গড়নের। স্পেনিশ কনকুইসতাদোরদের ইঙ্গিতে হিঃস্র কুকুরগুলি স্থানীয় অ্যাজটেক জনগনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের নিষ্ঠুর ভাবে ছিন্নভিন্ন করত। ঐতিহাসিক নথিপত্রে দেখা যায় যে- রণক্ষেত্রের বাইরে এদের (অপ) ব্যবহার ছিল বেশি।



সেই নির্মমতার চিত্র

কখনও স্প্যানিশ কনকুইসটোডোররা যোদ্ধা-কুকুর নিয়ে বড় ভয়ানক খেলা খেলতেন। বন্দিদের ছেড়ে দেওয়ার অভিনয় করতেন। তারপর ...ইউরোপে শিকারী হাউন্ড যেভাবে শেয়াল ধরে ঠিক সেই ভাবে যোদ্ধা-কুকুর সেই বন্দিকে ছিঁড়ে ফেলত। পুয়োর্ত রিকোর গভর্নর জুয়ান পনস দি লেওন দাসবিদ্রোহ দমন করতে যোদ্ধা-কুকুর ব্যবহার করেছিলেন। তিনি কুকুর দিয়ে স্থানীয় জনগনকে ভয় দেখাতেন। তার হিংস্র কুকুরগুলি জনমনে আতঙ্ক তৈরি করেছিল। আরেক স্প্যানিশ কনকুইসটোডোর নুনেজ বালবোয়া; তিনিও কুকুরের দল নিয়ে পানামা অভিযানে বেরিয়েছিলেন। He used these dogs to tear apart natives captured in battle, including caciques (tribal overlords), to set an example to other potentially hostile tribes.





সামরিক বাহিনীতে আজও কুকুরের ব্যবহার হয়

স্প্যানিশ কনকুইসটোডোরদের নতুন বিশ্বের অভিযানের কারণ হিসেবে এই কথাও বলা হয়: : The people of Spain adhered to the Catholic religion. Many were fanatical about their religion – the Spanish Inquisition was an example of this. The idea of spreading the Catholic faith to heathen races was seen as a primary reason for the Spanish Conquistadors to undertake voyages of discovery.


তথ্য ও ছবি। ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১০ রাত ৮:৫২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×