somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The First Grader:যে ছবিটি আমাদের সবারই দেখা উচিত

১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই প্রথম কোনও ছবি না দেখেই সেই ছবি সম্বন্ধে দু-চার কথা লিখছি। ছবিটি না-দেখার কয়েকটি কারণ আছে। প্রথমতঃ The First Grader ছবিটি সদ্য রিলিজ হয়েছে। এ বছরের ১৩ মে। দ্বিতীয়তঃ এত অল্প সময়ে ছবিটির ৮০ টাকার ডিভিডি বাংলাদেশে সুলভ হওয়ার কথা না। তৃতীয়তঃ ইন্টারনেট থেকে ৪০০/৫০০ মেগা ডাউনলোড করে ছবি দেখার কথা ভাবতেই পারি না । আর সদ্য রিলিজ পাওয়া কোনও ছবি অনলাইনে লাইভ স্ট্রিমিং হয় কিনা তাও জানি না।
তা হলে অদেখা একটি ছবি সম্বন্ধে লেখার কি কারণ?
তারও কয়েকটি কারণ আছে। প্রথম কারণ: The First Grader: ছবিটির বিষয়বস্তু গভীর মানবিক এবং বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে হয় । দ্বিতীয় কারণটি ঈষৎ ভিন্ন। তা হল, The First Grader: ছবিটির প্রযোজক এবং পরিচালক ব্রিটিশ হলেও ছবিটির প্রেক্ষাপট আফ্রিকার কেনিয়া। ইউরোপ-আমেরিকার চেয়ে এশিয়া এবং আফ্রিকা ভিন্ন ঘরানার হওয়ায় আফ্রিকার কেনিয়ার প্রেক্ষাপটে একটি মানবিক ছবি সম্বন্ধে আমাদের কৌতূহলী হয়ে ওঠাই স্বাভাবিক। এবং ইরানি সামাজিক চলচ্চিত্রগুলি সম্বন্ধে আমাদের কৌতূহলের এও এক কারণ বলে মনে হয়।



The First Grader ছবিটির ব্রিটিশ পরিচালক জাস্টিন চাডইউকইন্টারনেট থেকে জানা গেল : ব্রিটেনে বেশ নামডাক আছে এঁর। এককালে কেনিয়াকে শোষন করেছিল ব্রিটেন । আর আজ? আজ একজন ঝানু ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ১০৫ মিনিটে বিশ্বের কোটি কোটি চলচ্চিত্র দর্শকের সামনে এক অসাধারণ কেনিয় নাগরিককে তুলে ধরেছেন ।

The First Grader: ছবিটি সম্বন্ধে প্রথম কথা হল এটি নির্মিত হয়েছে একটি সত্যি ঘটনা অবলম্বনে । এবং সেই ঘটনাটি যাঁকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তাঁর নাম Kimani Maruge. ইনি সারাজীবন কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। Maruge -এর জন্ম ১৯২০ সালে। যদিও প্রমাণ হিসেবে দলিলপত্র দাখিল করতে পারেননি Maruge. তবে সেটা বড় কথা নয়। বড় কথা হল ১৯৫০ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন Maruge. যুদ্ধ করেছিলেন মাতৃভূমির স্বাধীনতা অর্জনের জন্য। একটু আগেই বললাম: Maruge সারাজীবন কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। যে কারণে লেখা পড়া হয়নি তাঁর। যা হোক। ২০০৩ সালে কেনিয়া সরকার সবার জন্য বিনা বেতনে প্রাথমিক শিক্ষার ঘোষনা। ২০০৪ সালের ১২ জানুয়ারি Maruge প্রথম শ্রেণিতে ( ফাস্ট গ্রেড) ভর্তি হন। যখন Maruge -এর বয়স ৮৪!




The First Grader ছবির একটি দৃশ্য। ৮৪ বছর বয়েসে Maruge ক্লাস করছেন।

২০০৫ সালে স্কুলের হেড বয় নির্বাচিত হন Maruge।। ঐ বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সদর দপ্তরে এসে বিনা বেতনে প্রাইমারী শিক্ষার গুরুত্ব সম্বন্ধে ভাষণ দেন Maruge। এ জন্যে তাঁকে অবশ্য প্লেনে চেপে নিউ ইয়র্ক শহরে যেতে হয়েছিল!




Kimani Maruge -এর চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা অলিভার লিটোনডো।


২০০৬ সালে প্রযোজক স্যাম ফিউয়ের এবং রিচার্ড হ্যারিস The First Grader: The True Story of Kimani N'gan'ga Maruge নামে একটি স্বল্পদৈর্ঘের প্রামাণ্যচিত্র নিমার্ণ করেছিলেন ।



ব্রিটিশ অভিনেত্রী নাওমি হ্যারিস। ইনি The First Grader ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

এরপর Maruge-এর জীবনে নেমে আসে বিপর্যয়। কেনিয়ার রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের মতোই ... ২০০৭-২০০৮ সালের নির্বাচন উত্তর দাঙায় Maruge-এর খামারবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সর্বশ্রান্ত হয়ে একটি উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন Maruge । উদ্বাস্তু শিবিরটি স্কুল থেকে ৪ কিলোমিটার দূরে । সর্বশ্রান্ত হয়েও ঈশ্বরের ওপর কিংবা জীবনের ওপর অভিমান করে স্কুলে যাওয়া বাদ দেননি Maruge । ৮৮ বছর বয়েসে প্রতিদিন ৪ কিলোমিটার হেঁটে ক্লাসে যেতেন Maruge . এই কারণে আমাদের সবারই The First Grader ছবিটি দেখা উচিত ...



৮৮ বয়েসে ৪ কিলোমিটার হেঁটে Maruge স্কুলে যাচ্ছেন। এই ছবিটা দেখলে বুকটা কেমন হুহু করে ওঠে। এরকম বিশুদ্ধ মানুষের জন্যই জীবন অর্থহীন বলে মনে হয় না ...



The First Grader: ছবিটির বিষয়বস্তু গভীর মানবিক এবং বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে হয় ।

২০০৯ সালে মারা যান Kimani Maruge।
তাঁকে তাঁর খামারবাড়ির সামনে সমাহিত করা হয় ...
তাঁর প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও সালাম।

ছবি ও তথ্য : ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩১
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কমলাপুর টু নারায়ণগঞ্জ - ৩ : (ছবি ব্লগ)

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৭




সময়টা ২০১৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ।
উত্তর বাড্ডা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে পৌছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। উদ্দেশ্য রেললাইন ধরে হেঁটে হেঁটে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো

হাঁটা শুরু হবে কমলাপুর... ...বাকিটুকু পড়ুন

ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মোরাল পুলিশিং বন্ধ করতে হবে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬



১.
সোহরাওয়ার্দী উদ্যানে এক ছেলে পুলিশের সাথে তর্কের জেরে পুলিশ তাকে পিটাইছে দেখলাম।

ছেলেটা যে আর্গুমেন্ট পুলিশের সাথে করছিলো তা খুবই ভ্যালিড। পুলিশই অন্যায়ভাবে তাকে নৈতিকতা শেখাইতে চাচ্ছিলো। অথচ পুলিশের কাজ... ...বাকিটুকু পড়ুন

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

×