somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যারি পটার এবং অপেরা ব্রাউজার

১৬ ই মে, ২০০৯ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকে হয়ত মনে করতে পারেন আমি হঠাৎ এমন একটা পোস্ট কেন দিলাম। আবার পোস্টটা পড়ার পরই অনেক হ্যারি পটারের ভক্তরা আমাকে জাতির শত্রু হিসেবে ধরে নিতে পারেন। তবে আমি আগেই জানিয়ে রাখি যে আমি নিজেও হ্যারি পটারের একজন চরম ভক্ত। এতটাই ভক্ত যে আমি হ্যারি পটারের জাদুর দুনিয়াকে কম্পিউটারের ভার্চুয়াল রিয়েলিটিতে প্রকাশ করতে অনেক কিছুই চিন্তা করে চলেছি। মাঝে মাঝেই আমার মনে হয় আসলে হ্যারি পটারের দুনিয়াটা একটা প্রোগ্রামের দুনিয়া। আর হ্যারি পটার একজন প্রোগ্রামার। তবে তার চেয়ে ফ্রেড আর জর্জ অনেক ভাল প্রোগ্রামার। তবে এই চিন্তাতে না যাওয়াই ভাল কেননা হয়তে এতক্ষনে অনেক ভক্ত আমার উপরে রেগে গেছেন। তবে আপনারা যা ভাবেন তাও ঠিক আবার আমি যা ভাবি তাও ঠিক। তবে আমারটা স্বাভাবিকভাবে বোঝা যায় না।

যাই হোক আমি প্রধান কথাতে আসি। অনেক সময় স্বভাবিক অনেক কিছুই ভাল করে লক্ষ্য করা হয়না। তেমনই অপেরা ব্রাউজারটা এত ব্যবহার করার পরও আমি তার অনেক কিছুই ঘেটে দেখিনি। দু'দিন আগে দেখলাম। এর Mouse Gestures নামে একটা অপশন আছে। যা অনেকটা আমার কাছে হ্যারি পটারের ম্যাজিক স্পেলের মত মনে হয়েছে। হ্যারি পটার এন্ড দ্য অর্ডার অব ফনিক্স গেমে গেমারকে স্পেল করতে হলে মাউসের বিভিন্ন কম্বিনেশন করতে হয়। যেমন লেফট মাউস বাটন চেপে মাউস নিচের দিকে টানলে এ্যাকিও স্পেলটা কাস্ট করা যায়। এরকম অনেকগুলো কম্বিনেশন করেই সম্পুর্ন গেমটা খেলতে হয়।

অপেরাতে অপশনটি এনাবল করতে নিচে দেখানো নিয়ম অনুযায়ী যানঃ
Tools > Preferences > Advanced > Shortcuts > Enable mouse gestures এ টিক দিয়ে দিন। OK করে বের হয়ে যান।

আমি বিস্তারিত নিচে দিচ্ছি। আপনারা ইচ্ছা হলে অপেরার হেল্প ফাইলে যেতে পারেন। আর হ্যারি পটার এন্ড দ্য অর্ডার অব ফনিক্সের ওয়াক থ্রো দেখতে পারেন। আমি অবশ্য গেমটি শেষ করেছি প্রায় বছর খানিক আগেই। তাই অনেকটা মনেই ছিল।

অপেরার কিছু স্পেল বা মাউস গেসচারঃ
সবগুলোই রাইট মাউস বাটন চেপে করতে হবে
Go to previous page = মাউস বামে
Go to next page = মাউস ডানে
Go to parent directory = মাউস উপর এবং বামে
Fast Forward = মাউস ডানে এবং উপরে
Rewind = মাউস বামে এবং নিচে
Reload page = মাউস উপরে এবং নিচে
Stop loading = মাউস উপরে
new tab = মাউস নিচে
Duplicate tab = মাউস নিচে এবং উপরে
Restore tab = মাউস উপরে এবং ডানে
Minimize tab = মাউস নিচে এবং বামে
Close tab = মাউস নিচে এবং ডানে / মাউস ডানে বামে ডানে

হ্যারি পটারের কিছু মাউস গেসচার বা স্পেলঃ
Stupefy = রাইট বাটন + কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাতে হবে
Rictusempra = রাইট বাটন + মাউস উপর নিচে
Expelliarmus = রাইট বাটন + মাউস নিচের দিকে
Protego = রাইট বাটন + মাউস উপরের দিকে
Levicorpus = রাইট বাটন + মাউস ডানে বামে
Petrificus Totalus = রাইট বাটন + ক্লকওয়াইজ ঘুরাতে হবে

Depulso = লেফট বাটন + মাউস উপরে
Accio = লেফট বাটন + মাউস নিচে
Wingardium Leviosa = লেফট বাটন + মাউস ডানে বামে
Reparo = লেফট বাটন + ক্লকওয়াইজ ঘুরাতে হবে
Reducto = লেফট বাটন + কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাতে হবে
Incendio = লেফট বাটন + মাউস উপর নিচে

আমি মিলগুলো নিচে দিলাম।

Stop loading [Opera] = Protego [Harry Potter]
new tab [Opera] = Expelliarmus [Harry Potter]
Reload page [Opera] = Rictusempra [Harry Potter]
Close tab [Opera] = Levicorpus [Harry Potter]

এই কারনে বর্তমানে অপেরা ব্রাউজারটা ব্যবহার করে আমি গেম খলার মত মজা পাচ্ছি। আপনারা হয়ত অনেকেই জানতেন। ইচ্ছা করলে অপশনটি এনাবল করে দেখতে পারেন। ভালই লাগবে হয়ত।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×