somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেহারা নয়, হূদয়টাই আসল - আপনারা কি ভাবছেন , বাস্তবে কি চলছে !!!

১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অন্য মেয়েরাও কি এমনটি ভাবেন!!!


সুন্দরকে কে না পছন্দ করে? কিন্তু সুদর্শন পুরুষকে কতজন নারী পছন্দ করেন? এ প্রশ্নের উত্তরে অনেক নারী হাত ওঠালেও অন্তত মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার সাফ কথা ‘না’। তিনি বলেছেন, ‘চেহারায় মজে নয়। যাকে পছন্দ করব, তাঁর ভেতরের মানুষটাকে জানা চাই। তাহলেই জীবনে সুখী হওয়া যাবে।’
নারীদের উদ্দেশে চিরন্তন এই জানা কথাগুলো আরও একবার স্মরণ করিয়ে দিলেন মিশেল ওবামা। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে কেমন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া চাই, সে সম্পর্কে বলতে গিয়েই তিনি এসব কথা বললেন। জনপ্রিয় গ্লামার ম্যাগাজিন মিশেলের এই কথাগুলো জানিয়েছে।
মিশেল বলেন, সঙ্গী হিসেবে সুদর্শন পুরুষ অবশ্যই ভালো। কিন্তু দিনের শেষে চেহারা নয়, ব্যক্তি হিসেবে সে কেমন, সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। মিশেল আরও একটা সত্য জানিয়ে দিলেন, টাকাপয়সায় সুখ মেলে না। তিনি বলেন, ব্যাংকে কী পরিমাণ অর্থ আছে, কে কত বড় পদে আসীন—স্বামী হিসেবে কাউকে পছন্দের ক্ষেত্রে নারীদের এ বিষয়গুলো অবশ্যই পরিহার করা উচিত। মিশেল আরও বলেন, পছন্দের পুরুষটার হূদয়টা কত বড়, সেটাই আগে দেখতে হবে।
দুই সন্তানের জননী মিশেল (৪৫) নারীদের একটা বিষয়ে স্পষ্ট সতর্ক করে দিয়েছেন, যাকে মনে হবে আপনাকে সুখী করতে পারবে না, তাকে অন্তত কখনোই বিয়ে করার মতো পাগলামি করা যাবে না।
এ ক্ষেত্রে বিয়ের আগে পছন্দের পুরুষ বাছাইয়ের একটা পথও বাতলে দিয়েছেন মিশেল। বলেছেন, ‘পছন্দের পুরুষটি তাঁর মায়ের সঙ্গে কেমন আচরণ করেন, নারীদের কোন দৃষ্টিতে দেখেন, শিশুদের সঙ্গে কেমন আচারণ করেন, তা পর্যবেক্ষণ করতে হবে। আর সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হলো তিনি আপনার সঙ্গে কেমন ব্যবহার করছেন, আপনাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন—এই জিনিসগুলো বিবেচনা করেই একজন নারীর জীবনসঙ্গী বেছে নেওয়া উচিত।
মিশেল বলেন, ‘আপনি যখন কোনো পুরুষের সঙ্গে মধুর আবেশে একাকার হবেন, তখন অবশ্যই আপনারও কিছু দায়িত্ব আছে। আর তা হলো, আপনি যার সঙ্গে বন্ধুত্ব গড়েছেন, তিনি যেন আপনার সঙ্গ উপভোগ করতে পারেন, সেভাবেই আচরণ করতে হবে।’
মিশেল শুধু সুন্দর মনের মানুষের কথাই বলেননি। পুরুষদের গুণের কথাও বলেছেন। এ ক্ষেত্রে মিশেল তাঁর স্বামী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা বলেছেন। তিনি জানান, ‘বারাক ওবামার যোগ্যতাই আমাকে টেনেছে।’
মিশেল ও ওবামার প্রথম সাক্ষাত্ ১৯৮৯ সালে শিকাগোর একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানে। এর পর থেকেই দুজনের মন দেওয়া-নেওয়া এবং প্রেম। অবশেষে ১৯৯২ সালে পরিণয়।
স্বামী সম্পর্কে বলতে গিয়ে মিশেল বলেন, ‘ওবামা সব সময়ই ছিল একটু অন্যরকম, একটু আলাদা। ওবামার বিশেষত্ব বলতে আমি তাঁর সততা, আন্তরিকতা ও মানুষের প্রতি সমবেদনার কথা বলছি ।

সূত্র :
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×