ফার্মগেটে বাসে বসে ছিলাম। হঠাৎ গায়ের উপর এসে পড়ল এই কার্ডটি।
রাজন ভাই
০১৯২০-..........
বিস্তারিত জানার জন্য মোবাইলে যোগাযোগ করুন
.....।
.................।
.......................................
কার্ডটা দেখে মজা পাইলাম। রেখে দিলাম। এটাই ছিল ভুল । আমাদের দেশ যে কত এগিয়ে গেছে না হলে জানা হতনা।
বাসায় এসে কোন কাজ না পেয়ে ফোন দিয়ে বসলাম।
হ্যালো:
কে, রাজন ভাই নাকি !!! ভাই আপনার কার্ড পাইলাম।বলেন কি বিষয়ে আপনি হেল্প করেন ?
ভাই এটা আবাসিক হোটেল। এখানে সব ধরনের ব্যবস্হা আছে। আপনি নিজেও নিয়ে আসতে পারেন।আমাদের এখানেও আছে। সব ধরনের। ভার্সিটি পরুয়াও আছে। চলে আসেন একদিন।
আমিত পুরা টাসকি খাইয়া গেলাম। কয় কি
আচ্ছা ঠিকাছে কইয়া ফোন রাইখা দিলাম।
ডিজিটল বিপননের এই প্রসেস শুনে বুঝতে পারতেছিনা আমরা কই আছি। সাবাস বাংলাদেশ, সাবাস আইন শৃংখলা বাহিনী । তোমাগো নাকের ডগায় আজকাল কার্ড বিলি করা হয় প্রসটিটিউশনের, তোমরা দেখনা।
অনেক সুশীলিয় কথা লেখা যায়, ইচ্ছা করতাছেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

