somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিয়াল, এভাবে যুদ্ধ হয়না ,যুদ্ধের জন্য প্রয়োজন বোধের বিকাশ !!!

২৮ শে মার্চ, ২০১০ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিয়াল, সামুর অন্যতম পরিশ্রমী ব্লগার যেমন আপনি তেমনি সবচেয়ে বেশী এ্যারোগেন্ট আর কম সহনশীল ব্লগার ও আপনি । আপনার লেখা ভালই লাগত বিশেষ করে শ্রদ্ধা করতেই হয় আপনার শ্রম সাধ্য সে কাজকে। কিন্তু ব্যক্তী হিসাবে আপনি অত্যন্ত নীচু মানসিকটার এ কথা না বলে পারছিনা, অনেকটা জন্মান্ধ টাইপের। গালাগালি করা কোন ভদ্র ও সুস্হ মানুষের কাজ নয়, আর আপনি জানেন চাইলে সবাই আপনার মত অত নীচে নামতে পারবেনা, সেটাই আপনার সাহস , যাকে যেমন ইচ্ছা গালাগালি করে বেড়ান ।

আপনি সামু ছেড়ে চলে যাবেন, আপনার লেখা মিস করব।

আপনার ব্যক্তী অহং কে শ্রদ্ধা করি আর ঘৃনা করি একচোখা কানা মানসিকতাটাকে। আপনি মুজীবের অনেক বড় ভক্ত হতে পারেন, আমার ব্লগের সুশান্তের সাথে হাত মিলিয়ে আওয়ামী প্রোপাগন্ডা চালাতে পারেন, তাই বলে এটা কি করে ভাবেন সবাই আপনার মত মেনে নিবে।

ব্ঙ্গবন্ধু কে আমি শ্রদ্ধা করি , সে জবাব আপনার কাছে দিতে হবেনা, তার ভুল গুলোকেও নির্মোহ ভাবে দেখার চোখ আমার আছে। ব্ঙ্গবন্ধু কে নিয়ে আপনার ফ্যান্টাসীর জবাবে একটা প্রশ্ন করাতেই আমাকে ব্লক করে দিলেন , কপাল ভাল ছাগু বলে ফেলেননি ।

মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের পদচারনাকে সন্মান করি, তাই বলে আওয়ামী দালালীটা মেনে নেয়া যায়না। আপনাদের সাথে ব্লগের যত জনের সাথে গন্ডগোল তার অধিকাংশের মূলে রয়েছে এই বিষয়টা । আপনাদের মন মত না হলে , আওয়ামী ধ্যান ধারনার বিপক্ষে গেলেই কি অবলীলায় যে কাউকেই রাজাকার বলে দেন। ব্যক্তিগত আমাকে কেউ যদি এটা মিন করে কখনো বলত সামনাসামনি তাহলে নিশ্চিত তার গালে একটা চড় বসিয়ে দিতাম, শুয়োরের চেয়ে অধমদের সাথে তুলনা করার জন্য। অথচ অবলীলায় চরম দেশপ্রেমিক যে শুধু আওয়ামীলীগ সাপোর্ট করেনা বলে তাকে রাজাকার ছাগু বলে দেন। শেখ মুজীব মহান তার মানে এই না যে তার ভুল নিয়ে কথা বলা যাবেনা ।অতটা মহান তিনি আপনার কাছে হতে পারেন সবার কাছে নয়।

চিহ্নিত ছাগু রাজাকার বাদে সবাইকে গনহারে ঐ টাইটেল দেয়া ,আপনারাও সহ্যসীমা ছাড়িয়ে গেছেন।

যখন কর্তৃপক্ষ সরাসরি জামাত-শিবিরের তোষামুদিতে নামে। তাদের প্রটেকশন দেয়। তখন আর কি করার থাকে! এ নিয়ে কথাবার্তা আগে কম হয়নি। অনেক দুর্দান্ত ব্লগার চলে গেছেন। অনেকে লেখালেখি কমিয়ে দিয়েছেন। ৪০ ভাগ জামাতি শেয়ারের গল্পটা সত্যি কিনা জানি না, তবে কামারুজ্জামানের পূত্র ওয়ামীর একটি ছবি সম্ভবত ছাপা হয়েছিলো কোথাও সামহোয়ারের বোর্ড মিটিংয়ে অংশ নিতে। তাই আমাদের প্রবোধ দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী পোস্টের বিরুদ্ধে নীতিমালা তৈরী হলেও তার আক্ষরিক প্রয়োগ নেই। উল্টো দমননীতি যারা এসবের প্রতিবাদ করে তাদের ওপর। -- ফেসবুকে সুশান্তের স্ট্যাটাসটা (আমাদের মহান মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো প্রচারণা আমারব্লগ ডট কমে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। উল্লেখ্য যে, যুদ্ধাপরাধীদের বিচারের বিপরীত যে কোনো প্রচারণা আমারব্লগে কঠোরভাবে দমন করা হবে ) দেখলাম, তারপর আপনার সামুতে এই পোস্ট-- হাসি পাচ্ছে। আমুতে কি আজকাল পাঠক লেখক বড্ড অভাব পড়েছে।

সামুতে ছাগু থাকলে আপনি থাকবেননা, থাকুকনা রাজাকার গুলো ভয় পাচ্ছেন কেন ?? আর যায় হউক তাদের অবস্হানে নতুন কেউ রাজাকারীতে যাবেনা এটা আমি শিউর, কিন্তু আপনাদের সঠিক ইতিহাস নির্ভর লেখা হলে দু একটা ছাগুতো ভাল মানুষ ও হয়ে যেতে পারে, সে পথ বন্ধ করে দিচ্ছেন কেন। সামুতে বিপরীত মতের সবাইকে নিষিদ্ধ করে দিতে চান, এত বাকশালী আমল মনে করিয়ে দিচ্ছেন, ভিন্নমতের সব পেপার বন্ধ করার মত। ওরা বলুক ওদের কথা, মুখ দিয়ে ফেনা কেন কলিজা বের করে ফেললেও কেউ কি বিশ্বাস করবে নিজামী মুজাহীদ, মীর কাসিমরা রাজাকার না। মীর কাসিমকে বাঙ্গালীদের বিরুদ্ধে রাজাকারীতে দেখেছেন স্বয়ং আমার বাবা, সেটা শুনেছি বাবার মুখে, ব্লগের কোন রাজাকারের এত বড় ক্ষমতা আছে যে আমার মনে এর বিপরীত ধারনা ঢুকিয়ে তাকে ভাল সাজাবে আমার কাছে।পারবেনা কেউ...............যেমন আপনিও পারবেননা আমাকে আওয়ামী বাকশালী বানাতে । ব্লগে সবাই নিজের জ্ঞান আর ধ্যান ধারনা নিয়ে আসে, অন্যের কথা শুনে সেটা কেউ বদলায়না, আওয়ামী কাউকে যেমন বিএনপি বানানো যাবেনা, তেমনি ভাইস ভার্চা।

সরকারকেত দেখছিনা সংগ্রাম দিগন্ত বন্ধ করে দিতে, চাইলেইত পারে- কেন করছেনা। মতি, মুজারত বিচারের প্রয়োজন নেই, সরাসরি গুলি করলেও কোন মানব সন্তান ওদের হয়ে রাস্তায় নামবেনা, সেটা কেন করছেনা সরকার, কারন সব কিছুর ই একটা পন্হা আছে, সরকার বুঝলেও সুশান্ত ( ও যে কত বড় খবিশ সেটা শাবিতে ৯৬-২০০০ পর্যন্ত যারা পড়েছে তারা জানে) আর আপনি বুঝবেননা । ফ্যান্টাসীতে ভোগা ভাল , তাই বলে বেশী সময় ধরে ঘোরে থাকা সুস্হতার লক্ষন নয়।

সামুকে একগাদা গালাগালি দিয়ে আসলে কি বুঝাতে চাইছেন, এটা একটা মুক্ত জায়গা, আমার ব্লগের মত দলীয় ফোরাম নয় , সেটা ভুলে জান কেন। আপনার অহমিকায় আবার ও হাসলাম। ভুলে যান কেন পৃথিবী শূন্যস্হান পছন্দ করেনা। আপনি চলে গেলে সামুর কোন ক্ষতি হবেনা, অনেকেই চলে গেছেন।তাতে সামুর কোন ক্ষতি হয়নি । কোন কোন যুগে পরিশ্রমী মেধাবীর অভাব থাকতেই পারে, আপনার সাথে রাগ করে যারা চলে যাবেন তাতে সাময়িক শূন্যতা তৈরি হবে, সামু বন্ধ হবেনা এটা মনে রাখবেন। সব যুগেই মেধাবী লোক থাকবে এমন কোন কথা নেই । আপনার চলে গেলে না হয় আপনাদের হারিয়ে মেধাশূন্য অবস্হায় থাকবে কিছুদিন ।

রাগ করে চলে গেলে নিজেরই ক্ষতি এটা মনে রাখবেন। কারও কোন ক্ষতি হবেনা। আপনি চলে গেলে সামু রাজাকার ছাগুতে ভর্তি হয়ে যাবে এটা আপনি ঘুমের ঘোরে ভাবতে পারেন, বাস্তবে তা হবার নয়। সুস্হ মাথার কেউ রাজাকারের সাপোর্ট করবেনা, আর ইসলাম নিয়ে পোস্ট গুলোকে রাজাকারের ট্যাগ লাগানোও আপনাদের পুরোনো অভ্যাস, সেটা বাদ দিলে সামুতে যেসব রাজাকারের বাচ্চা আছে ওদের কেউ গোনায় ধরেনা সেটা দেখলেই বোঝা যায় ।

সো ভ্রাতা সময় কম বলে গুছিয়ে লিখতে পারলামনা, তবুও বলছি, চলে গিয়ে লাভ নেই, লিখে যান, কিছু ইতিহাসের পাতা তুলে আনুন, নির্মোহ ভাবে পারবেননা সেটা জানি, তবুও আনুন ।

আপনার বোধের বিকাশ হউক, সহনশীলতা বাড়ুক এই কামনায়.........

আর যদি চলেই যান, তবে কামনা করছি ভাল থাকুন সবসময়।

৫৭টি মন্তব্য ৩১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×