সিন্ডিকেটেড ব্লগিং নিয়ে মাল্টিনিকধারী আর সিন্ডিকেটের লোকজন দেখা যাচ্ছে বেশ টেনসিত আর আক্রমনাত্নক। কিন্তু কেন ??
সিন্ডিকেটেড ব্লগিং সামুর ইতিহাসে নতুন কিছু নয়। কয়েকবছর ধরেই এটা দৃশ্যমান আর এর কুফলও ভোগ করছে ব্লগ।
এ টিমের সিন্ডিকেটেড ব্লগিং ছিল একটা মহত উদ্দেশ্য নিয়ে একথা মোটামুটি বলা যায়, তার মুক্তিযুদ্ধের মর্যাদা সমুন্নত রাখার চেস্টা করে গেছে মোটামুটি ভাবে।
এর বাইরে নানা সময় তৈরি হয়েছে নানা সিন্ডিকেট। তার মাঝে নাস্তিক গং এর সিন্ডিকেট বেশ শক্তিশালী। গালাগালি আর ব্লগ আধিপত্য অক্ষুন্ন রাখা, ভিন্নমতের ব্লগারদের নাজেহাল করা, তাদের সাথে মতদ্বৈততা দেখা দিলে ব্লগ ছাড়া করার পায়তারা , মোট কথা ব্লগে আধিপত্য বজায় রাখায় এদের মূল উদ্দেশ্য ।
কারা আছে এই সিন্ডিকেটে : যারা এখন সিন্ডিকেট নিয়ে হাউকাউ করছে তারাই মোটামুটি এই দলভুক্ত, এদের আন্ত সংযোগ বেশ ভাল, কিছু হলেই দশ মিনিটে পুরা দল ব্লগে হাজির হয়ে যায়, খিস্তি খেউড় আর অসংলগ্নতা এদের মুল অস্ত্র । এরা একধরনের সিম্পটোমে ভুগে-মুই কি হনু টাইপ-দেশ জাতির সব দায় দায়িত্ব এদের, এরা ছাড়া আর কোন দেশপ্রেমিক নেই, সব তাদের লিজ নেয়া, তারাই ডিসিশান মেকার, বাকি ব্লগাররা তাদের মত মানতে বাধ্য........................
আরেকদল আছে সুবিধাবাদী সিন্ডিকেট । সুশীল ভেকধারী , এরাও নিজেদের ব্লগারদের গার্ডিয়ান ভাবে, নানা সময় মসলা মিশানো আর ব্লগীয় বিষয়ে এরা মত দিতে উস্তাদ, যে আইন নিয়ে এখনও কোন খবর নেই সে আইন নিয়ে এদের ঘুম নেই। টাউট শ্রেনীর এই দল আত্মগরীমায় ভোগে আর নিজেদের উচ্চস্তরের ভেবে আত্মপ্রসাদ লাভ করে।
কারা আছে এই দলে: চোখ কান খোলা থাকলে সহজে বুঝতে পারবেন কারা এই দলে। এরা সময়ে সময়ে নানা দলে ভীড়ে যায়।
কমেন্টপ্রাপ্তির সিন্ডিকেট !!! এটাই এখন সবচেয়ে বড় দল, আড্ডা পিকনিক নানা কর্মের মাধ্যমে এই দলের আবির্ভাব। এই দলে নিরীহ লোকজন বেশী, সময় কাটানো আর হৈহুল্লোড় এদের কর্ম হলেও এর পেছনে আছেন দুএকজন কমেন্টলোভী হর্তা। কমেন্টে কি লাভ এই কথা প্রচার করলেও মুলত কমেন্টই এদের মুল খোরাক। নিজের কমেন্টপ্রাপ্তীর পাতা ভারী করার জন্যই এদের এই আয়োজন। টাকা পয়সার মালিক, সমাজে খুব একটা কাম কাজ না থাকলেও এরা নিজের প্রচারের জন্য শেষমেষ এই ব্লগটাকেই সম্বল করে নিয়েছেন, প্রতিটা কমেন্ট তাদের সুখ নিদ্রা বাড়াতে সাহায্য করে। এ দলের বেশীর ভাগেরই কোন কিছু নিয়ে মাথা ব্যাথা না থকলেও আগবাড়িয়ে সিন্ডিকেটের হর্তা হয়ে যাওয়া কেউকেউ আধিপত্য বিস্তার নিয়ে চিন্তিত এবং তার জন্য নানা আয়োজনে এরা পিছিয়ে নেই।
কারা এরা : মন দিয়ে চিন্তা করলেই বুঝবেন এরা কারা ।
ঝামেলার শুরুই আসলে এই দলকে নিয়ে। এদের হঠাত করে বিস্তৃত এই আধিপত্য আর মুক্তমনা ভেকধারী নিকগুলোর আধিপত্য হারানোর আশংকাই বর্তমান ব্লগীয় সরগোলের মুল কারন।
এই কমেন্টলোভী (সস্তা জনপ্রিয়তা) সিন্ডিকেটের কয়েকজন দরকার মত টাকা পয়সা খরচ করে হলেও সাঃ ব্লগারদের নিজের দিকে টেনে রাখার চেস্টায় লিপ্ত, আড্ডা পিকনিক নানা আয়োজনে এরা নিজের কাজকর্ম বাদ দিয়ে হলেও ঝাপিয়ে পড়ে। কোয়ালিটি ব্লগিং এর চেয়ে ও এরা এইসব কর্ম হাই হ্যালো নিয়ে ব্যস্ত। আর সাধারন ব্লগাররা কিছু একটার সাথে যুক্ত হচ্ছি, করছি, ভাল সময় কাটছে এই সব ভেবে এই দলে ভীড়ে যাচ্ছে ।
এই দলের কলকাঠি নাড়ানোওয়ালারা পিকনিক আয়োজনের ডাক দিয়েই দিলেন দুপক্ষকে মুখোমুখী দাঁড় করিয়ে । মুক্তমনা ভেকধারীরা গত অনেকদিন ধরেই নিজেদের ব্লগের মুলচালিকাশক্তি ভেবে পথচলছিল, অস্হির- স্হির ব্লগের সব পরিবেশই তাদের হাতে ডিপেন্ডেন্ট ছিল, যেকোন কিছু করা বা বানচাল করা তাদের ইচ্ছাধীন বলা যেত/ তারা ভেবে নিত ।
কয়েকদিন আগের বিশাল আড্ডা আর তাদেরকে পাত্তা না দিয়ে পিকনিকের ঘোষনা- মাথা ঠান্ডা রাখা আসলেই কঠিন। আধিপথ্য পুরোপুরি হাত ছাড়া হয়ে যাচ্ছে, কয়দিন পরতো তাদেরকে আর কেউ পাত্তাই দিবেনা, লোকজন শুধু গালিবাজ হিসেবেই চিনবে -সো একটা ক্যাচাল না করলেই যে নয়। চোরের চুরির বিপক্ষে জনসচেতনতা তৈরি করার মত অবস্হা আর কি !!!
পিকনিক আয়োজকদের কারো কারো সাথে আবার এই গং এর ভালো সম্পর্ক থাকার কারনে সরাসরি পেচকি লাগানোটা একটু ঝামেলার ছিল, তাই আশেপাশে গুলি ছুড়ে তারা পরিবেশ গরম করাটাকেই ঠিক পথ ভাবল তারা ।
রাস্তা ঘাটে অমুক তমুক কে মেরে ফেলার হুমকি এই দেশে একটা কমন ঘটনা , কথায় কথায় সেটা সবাই বলেও- অমন ই একটা চা বিড়ির ঘটনা কে সামনে নিয়ে ছুড়ে দেয়া হল গুলি , অনেকেই আজ হয়ে গেলেন মহাপুরুষ ।
ব্লগ এখন একটা ছেছড়ামির জায়গা হয়ে গেছে । । সবকিছুর পেছনেই এখানে কোন না কোন উদ্দেশ্য আছে, বিশেষ করে যখন তা চিন্হিত কিছু লোকজনের নিজের কাজ কাম বাদ দিয়ে অতি উতসাহ নিয়ে সব আয়োজনে ঝাপিয়ে পড়া দেখে সহজেই অনুমেয় ।
[ একান্ত নিজস্ব মতামত, কোন সিন্ডিকেটের সাথে কোন সংশ্রব এই খানে নেই, কোন সিন্ডিকেটের যদি পছন্দ না হয়, জাস্ট ইগনোর, জগতে যে যাই বলুক, যে যাই করুক যদি শান্তি চান তবে মনে মনে ভাবুন ব্যাপারনা !!!
]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

