somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমস্যা নাই! তোমরা সবাই মিল্লা চুরি কর!! ;) ওস্তাদের মাইর শেষ রাইতে, দেহি আমি ওস্তাদ হইতে পারি কিনা!! X(

১৬ ই মে, ২০১১ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিএনজির দাম বাড়ল। ফলশ্রুতিতে বাস ভাড়া বেড়ে গেল। কত বাড়ল আমি দেখি নাই, দেখার চেস্টাও করি নাই। কারন বাস ভাড়া কখনো ঐ লিস্ট ধরে বাড়বে না। বাড়বে বাস মালিক-শ্রমিকদের ইচ্ছা মাফিক। ওদের মর্জি মত। সরকারে স্বিদ্ধান্তমত যে ভাড়া হবে ৫ টাকা সেই ভাড়া ডাইরেক্ট, সিটিং, লোকাল সিটিং , এক্সপ্রেসের নামে হয়ে যাবে দশ টাকা। সাথে সাথে হয়ত বাড়বে সিএনজি অটোরিক্সার ভাড়া। আর হবে না কেন? এত কস্ট করে সবাই রাজনীতিতে জরায়, বিরোধিদলে থাকার সময় অপজিট পার্টির হাতে মার খায়, পুলিশের পিটুনি খায়। আর এখন দল ক্ষমতায়। টু পাইস কামাতে হবে না। সব সেক্টরের সবাই কামাচ্ছে, আমরা দূরে থাকব কেন?
হক কথা। এখন এই সূত্র ব্যাবসায়ী বলবে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেছে তাই জিনিসের দাম বাড়ান দরকার (অবশ্যই যৌক্তিক দামের চেয়ে বেশি), রিক্সাওয়ালা বলবে জিনিসের দাম বেশি তাই আমার ভাড়া বেশি, গেলে চলেন নাইলে ফুটেন। বাড়িওয়ালা বলবে আগামি মাসের দোকান ভাড়া বাড়ালাম পারলে থাকেন নাইলে ফাটেন, হোটেল ব্যাবসায়ী বলবে " ও কাসেম, আইজকা আর খাসির মাংস কিনতে হইব না, পাড়ার নেড়ি কুত্তাডা দিয়া চালায়া দে। ব্যাবসাডা তো বাচাইতে হইব।" ফ্ল্যাট বাড়ির ভাড়াটিয়া নতুন ভাড়ার খবর শুনল। যদি উনি শিক্ষক হন তো বাড়িয়ে দিলেন কোচিং এর সংখ্যা বা কোচিং এর মাইনা। যদি তিনি সরকারি চাকুরে হন তাহলেতো কথাই নাই, ঘুষের পরিমান যাবে বেড়ে। ঘুষ দিবি না তোর বাপ দিবো। ডাক্তার ভাইরা এই ফাকে রোগিদের টেস্টের পরিমান বাড়িয়ে দিবে, রোগি আবার সুস্থ হয়ে তার পেশা অনুসারে সেই টাকা উসুল করে নিবে।

এই ভাবে যে যেভাবে পারে উসুল করে নিবে তার খরচ বৃদ্ধির টাকা। অভিজ্ঞতা বলে এর কোনটাতেই ন্যায়-নীতি,আদর্শ, ধর্মীয় অনুশাসনের বালাই নেই। যাস্ট একেকদল মগের মুল্লুকের মগ, যা মন চায় তাই করবে, শুধু মাত্র নিজের স্বার্থে। কারন মাথার উপর অভিভাবকের মত বসে আছে একদল রাজনীতিবিদ নামের মগ, যাদের কাজ ক্ষমতায় থাকার জন্য যা করার দরকার তা করা। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে অযোগ্য লোককে তার ক্ষমতার বাইরের স্থান দেয়া, সেই অযোগ্য লোক বিভিন্নভাবে আতাত করে নিজের স্বার্থে আতাতকারিদের স্বার্থ অনুযায়ী স্বিদ্ধান্ত নেয় আর তার ফল অনুযায়ী শুরু হয় অসাধুপনার চেইন রিয়েকশ্যান।

আর আমি বা আমরা? আমরা রয়ে যাই আমজনতা হয়ে সবকিছুর তলানিতে। সব খারাপের সবচেয়ে খারাপটা যায় আমাদের উপরে। আর আমরা বসে থাকি কবে উপরতলার ওস্তাদদের মত ওস্তাদ হব, পারলে তাদেরো ওস্তাদ।

আমজনতার একজন হয়ে আমি অপেক্ষায় বসে আছি কবে ওস্তাদ হব, কারন ওস্তাদের মাইর শেষ রাতে। আমার শেষ রাত যে কবে আসবে?
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×