নালন্দার আলো
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের যাতায়াত
গঞ্জের হাট অবধি
পুঁই মাচা
ঘর-উঠোন
মাঝে মাঝে
ও পাড়ার বোষ্টমি
এ পাড়ায়ও গানওয়ালা আসে
তার বেশি কতই বা জানি
কেউ কেউ গেছে শুনি
কিছুদূর
রোসাঙ্গের আলাওল
অশ্বক্ষুর...
পুঁথি ধরে খুঁজি
কিন্তু কখনও
শ্রাবস্তি কোশল ধরে হাঁটাহাটি?
দুঃসাহস!
কেননা ভীষণ
বিপন্ন মনে হয়
এ রক্তে দ্রাবিড় বীজ বলে ওঠে যদি ..
অনার্য সংসারে
কুলীনের আস্ফালন শেষ সম্বল
তাই এই বিপন্নতা পুন্ড্রের কথক!
হাজার যুগের আলো
জাতিস্মর চোখে
ভেসে ওঠে ভূর্জপত্রে উত্তরাধিকার
বেঁচে ওঠে নালন্দার মৃত শিলালিপি....
উৎসর্গ: অগ্রজপ্রতিম ব্লগার, নিভৃতচারি লেখক ইমন জুবায়ের এর জন্মদিনে (১৭ ফেব্রুয়ারি)।
যাঁর সৃষ্টি ও দর্শনে প্রভাবিত তাঁরই উদ্দেশ্যে এই অপচেষ্টা
(ইমন ভাই, বাচালতা ক্ষমা করবেন)
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন