প্রথম আলোর আজকের এই সংবাদটি পড়ে আমি ক্ষোভে হতবাক। অবশ্য এই পত্রিকাটির কাছ থেকে ভালো কিছু আশা করা ছেড়েই দিয়েছি আজকাল। তার পরও এই প্রতিবেদনটি পড়ার পর মনে যে প্রশ্নগুলো উদয় হলো সে দিকে আলোকপাত করছি।
প্রথমেই শিরোনামটিতে নজর বুলানো যাক
"হামলায় বিএনপির নেতা নিহত, বগুড়ায় রোববার হরতাল"
এ ধরণের একটি অসম্পূর্ণ বাক্যের শিরোনাম পড়ে প্রথমেই পাঠকের মনে প্রশ্ন জাগবে, কার বা কাদের হামলায় এ ঘটনা ঘটেছে? যদি হামলাকারীর পরিচয় না পাওয়া যায় তাহলে লিখতে হবে "অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীর হামলায়" অথবা এ ধরণের কিছু। যখন বলা হবে হামলায়..নিহত তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই হামলার জন্য দায়ী কে!
প্রতিবেদনটির ইন্ট্রো বা প্রথম প্যারাটিতে নজর ফেরানো যাক-
"রাজশাহীতে দলীয় মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে গতকাল বুধবার নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ায় বিএনপির নেতা-কর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে।"
লক্ষ্য করুন, প্রথম লাইনেও কিন্তু বলা হলো না কারা হামলা করেছে! পরের লাইনগুলো হচ্ছে-
"এতে বিএনপির নেতা জাকির হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।"
ইন্ট্রোতেও হামলাকারীদের নাম-পরিচয় দেওয়া হলো না। যেন কারা হামলা করেছে সেটা প্রতিবেদকের কাছে পরিষ্কার নয়। অথচ, বলা হলো আ.লীগ ও ছা.লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষে কমপক্ষে ৫০জন আহত হয়েছেন। প্রতিবেদকের ভাবটা এমন-" আক্কেলমন্দকে লিয়ে ইশারা কাফি।" কিন্তু একজন সাধারণ পাঠক হিসেবে আমার প্রশ্ন, সরাসরি আ.লীগ ও ছা.লীগের নাম না বলে ইশারা ইঙ্গিত ব্যবহার করে রিপোর্টটাকে অস্পষ্ট করা হচ্ছে কী উদ্দেশ্যে?
এটাতো পরিষ্কার যে রাজশাহীতে খালেদার জনসভায় যোগদিতে যাওয়ার সময় বিএনপির গাড়িবহরে হামলা চালিয়ে আ.লীগ ও ছা.লীগের নেতা-কর্মীরা একজনকে খুন করেছে। এই পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলতে প্রথম আলোর সমস্যা কোথায়? প্রতিবেদনটির প্রতিটি লাইনেই সরকারি দলকে বাঁচানোর মরিয়া চেষ্টা চোখে পড়ার মতো। পুরোটি বিশ্লেষণের ধৈর্য নেই আমার। পাঠকরাও বিরক্ত হবেন।
এবার নিউজটির ট্রিটমেন্ট নিয়ে দুটি কথা- রিপোর্টটি প্রথম পাতায় ভাঁজের নীচে একেবারে কম গুরুত্বপূর্ণ স্থানে দুই কলামে ছেপেছে প্রথম আলো। অথচ, আমার বিবেচনায় এটি লিড নিউজ হতে পারতো। আগেও প্রথম আলো এ ধরণের ঘটনাকে পত্রিকার প্রধান শিরোনাম করে ছেপেছে। কিন্তু এখন- জামান বদল গ্যায়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




