somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রাই ডে স্পেসিয়াল--ভুনা খিচুড়ি, বীফ এন্ড ডিম ভুনা!!

০১ লা জুলাই, ২০১১ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৃষ্টির দিনে শুক্রবার মানেই যে খুব বোরিং এই কথাটি চলুন আজকে মিথ্যা প্রমান করে দেই !!

রান্না করি নিজ হাতে, বাড়ির সবার জন্য!!
আর যারা আমার মতো একা থাকেন, ডর্মিটরিতে, তারাও ট্রাই করতে পারেন, একা খেতেও খারাপ লাগবে না!

প্রথমেই চলুন, বানাই ভুনা খিচুড়ি----




উপকরনঃ

তিন রকমের ডাল (মসুর, মুগ আর বুটের ডাল) আধা কাপ করে প্রতিটি
পোলাও এর চাল ২ কাপ
গরম মশলাঃ ২/৪টা করে
কাচাঁ মরিচ, লাল-সবুজ ৪ টা করে
লবন ১ চা চামচ
হলুদ, মরিচের গুড়া খুব-ই অল্প
পাচঁ ফোঁড়ন আস্ত আন্দাজ মতো
রাধুঁনী মাংসের মসলার গুড়া ২ চা চামচ।
পেয়াঁজ কুচি, আদার টুকরা আন্দাজ মতো।
ঘিঃ ২ টেবিল চামচ
গরম পানি ২ মগ

প্রনালীঃ

প্রথমে চাল-ডাল ভালোকরে ধুয়ে অল্প পানিতে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট।হাড়িতে ঘি ঢেলে দিন।চুলায় অল্প আচেঁ পেয়াঁজ, আস্ত গরম মসলা, কাচাঁ মরিচ দিয়ে নাড়তে থাকুন। বাদামী রঙের হয়ে আসলে, তার মধ্যে ভিজিয়ে রাখা চাল-ডালগুলো দিয়ে ভাজতে থাকুন, ভাজা হয়ে এলে, গরম পানি দিয়ে দিন আন্দাজ মতো! বেশি পানি দিবেন না, লাগলে পরে একটু একটু করে দিতে পারবেন, নয়তঃ খিচুড়ি ঝরঝরা হবে না।

২০ মিনিট পরে নামিয়ে ফেলুন, বেরেস্তা করে তার উপর দিয়ে সাজিয়ে দিতে পারেন, পেয়াঁজ, কাচাঁমরিচ, ধনে পাতা, গাজর ইত্যাদি দিয়ে।




ডিম ভুনাঃ

ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। অল্প তেলে কড়াইতে আস্ত ডিম অল্প একটু মাংশের মসলা মাখিয়ে বাদামী করে ভেজে তুলে রাখুন। আবার একটু তেল কড়াইতে দিয়ে পেয়াজঁ, কাচাঁমরিচ, কয়টা রশুন কুচি বাদামি করে ভাজুন। রঙ হয়ে এলে, তাতে একটু মাংশের মসলা দিন, অল্প নুন দিন, খুব অল্প পরিমান মরিচ আর হলুদের গুড়া দিন, অল্প একটু পানি দিয়ে মসলা টা ভুনা হয়ে এলে ভেজে রাখা ডিম এবং ধনিয়া পাতার কুচি দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট অল্প আচেঁ। তারপর নামিয়ে ফেলুন।


বীফঃ



উপকরনঃ

১/২ কেজি মাংশ,
পেয়াজঁ কুচি ৬ টা পেয়াঁজ
রসুন ৪ টা কুচি
আদা ২ টেবিল চামচ
গরম মসলা, আন্দাজ মতো
লবন ২ চা চামচ
মরিচের গুড়া ২ চা চামচ
হলুদ ১/২ চা চামচ
রসুন ও পেয়াজঁ এবং আদা বাটা ১ চা চামচ
কাচাঁ মরিচ ৬ টা
টমেটো সস ৪ টেবিল চামচ।
সয়াবিন তেলঃ ৪ টেবিল চামচ

প্রস্তুত প্রনালীঃ

১/২ কে জি মাংশের টুকরা, ধুয়ে, পানি ঝরিয়ে একটি পাত্রে নিন, মাংসের মসলার গুড়া দিন ২ টেবিল চামচ।তারপর সব মসলা, লবন, আর এক টেবিল চামচ পরিমান তেল দিয়ে মাখিয়ে রাখুন ২০ মিনিট।

কড়াইতে বাকী তেল দিয়ে অল্প আচেঁ পেয়াজ, রসুন, গরম মসলা ভেজে বাদামি করে নিন, তারপর মাখানো মাংশ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। প্রায় ১৫ মিনিট পর গরম পানি দিন মাংশের সমান সমান করে। ঢেকে দিন প্রায় ৪০ মিনিট পর লাগলে আরো একটু পানি দিয়ে আবার সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হয়ে এলে সস দিয়ে দিন, তেল উপড়ে উঠে এলে্‌, অল্প গরম মসলার গুড়ো ছিটিয়ে ঢেকে দিন। এবং ৫ মিনিট পর নামিয়ে ফেলুন।



তারপর পরিবেশন করুন নিজের পছন্দ মতো করে সাজিয়ে---
ভুনা খিচুড়ি, ডিম ভুনা, বীফ ভুনা আর সাথে দিতে পারেন, নিজের হাতে বানানো জলপাই বা আমের টক ঝাল মিষ্টি আচার!!

ছুটির দিন আনন্দে কাটুক প্রিয় মানুষদের কাছে নিয়ে। এই শুভকামনায় শেষ করছি---কেমন লাগলো খেতে জানাতে ভুলবেন না যেনো---








সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১১ সকাল ৭:৩০
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×