বৃষ্টির দিনে বিকালটা অলস শুয়ে বসে না কাটিয়ে, চলুন ঘরে বসেই রান্না করি মজাদার স্যুপ, নিজের হাতে-ই!! আর আনন্দময় করে তুলি অলস বিকেলে বাড়ির সবাইকে! বৃষ্টি দেখতে দেখতে স্যুপ খাওয়ার মজাই আলাদা!
যেভাবে তৈরি করবেনঃ
কয়েক টূকরা মুরগীর মাংশ সিদ্ধ করে নিন অল্প নুন, তেল, খুব-ই অল্প পরিমান হলুদ আর গরম মসলা দিয়ে! আমি সিদ্ধ করার সময় এমনভাবে সিদ্ধ করেছি, যাতে মাংশের পানি একদম কমে যায়। তার পর ব্লেন্ড করে নিন অথবা নিজের হাতে থেতলে নিন পছন্দ মতো আকারে!
টুকরো করে সিদ্ধ করে রাখা মাংস
একটা মুরগীর ডিম ফেটিয়ে নিন ভালো করে!
তারপর একটা বড় পেয়াজ, পরিমান মতো আদা, কাচাঁ মরিচ আর ধনে পাতা কুচি করে রাখুন।
তারপর একটা সসপ্যান এ ২ গ্লাস পানি নিয়ে অল্প আচেঁ চুলায় ফুটাতে থাকুন।
বাজারে হরেক রকম স্যুপের প্যাকেট পাওয়া যায়।২জনের জন্য ২৫ গ্রামের একটি চিকেন অথবা থাই স্যুপের প্যাকেট কেটে নিয়ে ঠান্ডা এক কাপ পরিমান পানিতে সবটুকু পাউডার গুলে নিন, যাতে দানা বেধেঁ না যায়! অথবা কর্ন ফ্লাওয়ার দিয়ে করতে পারেন।
চুলোয় পানি জ্বাল উঠলে, তাতে স্যুপ পাউডার/কর্ণফ্লাওয়ার দিয়ে নাড়তে থাকুন মাঝারি আচেঁ! প্রায় ৫-৭ মিনিট পর জ্বাল ভালো করে হলে, একে একে মাংশ, পেয়াজ, কাচাঁ মরিচ, আদা এবং হালকা গরম মসলার গুরো দিয়ে আরো ৫ মিনিট জ্বাল দিতে থাকুন। স্যুপ মোটামুটি ঘন হয়ে এলে, এতে ফেটানো ডিম দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন আরো ৫-৭ মিনিট। তারপর আগুনের আচঁ কমিয়ে দিয়ে, ধনে পাতা কুচিঁ আর স্বাদমত টেস্টিং সল্ট দিয়ে ঢেকে দিন, আগুনের আচঁ আরো কমিয়ে দিয়ে ৫ মিনিট পর চুলা নিভিয়ে দিন।
তৈরি হয়ে গেলো চিকেন স্যুপ।
এইবার পরিবেশন করুনঃ
লেবু এবং পছন্দমত আনুসঙ্গিক জিনিস দিয়ে
তবে সাথে, সস দিতে ভুলবেন না যেনো।
নিজের হাতে বানানো টমাটো অথবা তেতুলের সসের মাঝে দিয়ে দিন একটু সিরকা আর কাচাঁমরিচের কুচি আআর অল্প লবন স্বাদমত!
আর স্যুপের সাথে আমার অবশ্য-ই অবশ্য-ই চাই চিপস অথবা হাতে বানানো পাপড়।
এইবার খেয়ে দেখুন তো কেমন হলো?!!
মনে রাখবেন, স্যুপ খেতে হবে গরম গরম আর স্যুপ খাওয়ার সময় কারো সাথে কথা বলা নিষেধ! তবে, জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখা অথবা কারো চোখের দিকে তাকিয়ে থাকা একদম নিষেধ নেই !!
বৃষ্টির দিনের বিকেল আনন্দে কাটুক প্রিয়জনের সাথে, এই শুভ কামনায়---
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


