এটা একটা আবেদন ।
ব্লগে অনেক ব্লগার আছেন যারা "পোস্ট মর্টেমে" বিশেষ পারদর্শী এবং অবিশ্বাস্য কর্মক্ষমও বটে ।
কে কোথায় কবে কি পোস্ট বা মন্তব্য করেছিলেন তার রেকর্ড এবং স্ক্রীন শট খোঁজে সংরক্ষণ করার মত জটিল এবং সময়সাপেক্ষ কাজ গুলো করার উনাদের পারদর্শীতা সত্যই প্রশংসার দাবী দার।
সে রকম "পারদর্শী" ব্লগার দের কাছেই আমার এই সাহায্য আবেদন।
ব্লগে গত তিন যাবত "দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া" র বাড়ী ইস্যু তে একটা জিনিস আমার খুব চোখে লাগলো ।
যুদ্ধাপরাধী ইস্যু, ডিজিটাল কল্পগাথা, ধর্মবিরোধীতা য় সরব প্রায় সকল ব্লগার রা অনেক সময় "লীগ" ট্যাগিং এর জবাবে নিজেদের কে "সকল দলীয়" প্রভাবের উর্ধে "আদর্শ" দেশ এবং জাতীয়বাদ প্রেমিক হিসাবেই
উপস্হাপন করেন , অধিকাংশ (বিশেষ ভাবে বি,এন,পি) ব্লগার রা সরল মনেই তাদের কে সমর্থন করেন "ফর গুড কজ" ।
আবার এই "মুক্তমনা" ব্লগার রা রাজনৈতিক বিষয়ে প্রশ্নের সন্মুখিন হলে প্রশ্ন কর্তা ব্লগার কে "বি,এন,পি"র আড়ালে জা-শি ট্যাগিং করে থাকেন ।
গত তিন দিনের পোস্ট গুলো তে "খালেদা জিয়ার" বাড়ী ইস্যু তে
যুদ্ধাপরাধী ইস্যু, ডিজিটাল কল্পগাথা, ধর্মবিরোধীতা য় সরব একজন ব্লগারেরও খালেদা জিয়ার পক্ষে একটা পোস্ট বা মন্তব্য করতে দেখলাম না ।
আবার এই লীগার ব্লগার রাই যাদের কারণে বি,এন,পি ব্লগার দের কে জা-শি ট্যাগিং করেন সে রকম কোন ব্লগার কে দেখলাম না খালেদা জিয়ার পক্ষে মন্তব্য বা পোস্ট দিতে।
আমার পর্যবেক্ষন ভুল হতে পারে তাই সাহায্য চাচ্ছি
ঠিক কত জন "মুক্তমনা দেশ প্রেমীক" সত্যিকার অর্থেই দলীয় প্রভাব মুক্ত হয়ে সরকারের এই ঘ্বন্য আচরনের বিরোধীতা করেছেন ?
ঠিক কত জন জা-শি ছাগু খালেদা জিয়ার পক্ষে মন্তব্য বা পোস্ট করেছেন ?
এই অনুসন্ধানেই পরিস্কার হয়ে যাবে "যুদ্ধাপরাধী ইস্যু, ডিজিটাল কল্পগাথার সপ্ন দ্রস্টা, ধর্মবিরোধী " ব্লগার রা আসলে দেশ প্রেম আর দেশের উন্নয়নের উদ্দেশ্যে ব্লগিং করেন নাকি এই গাল ভরা বুলির "আড়ালে আওয়ামীলিগের দলীয় দালালী" করেন ?
এটাও স্পস্ট হয়ে যাবে যে কয়জন জা-শি আসলে জা-শি র দালালী করার জন্য বি,এন,পির নাম/পরিচয় ব্লগে ব্যাবহার করেন ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



