ক্যাটাগরি ১
এক শ্রেণীর মানুষ আছে যাদের চরিত্র হলো
"সামনে দিয়া পিপড়া ও যেতে দেবে না,পেছন দিয়ে হাতি গেলেও খবর হয় না"
ক্যটাগরি ২
আরেক শ্রেনী হলো "তলা বিহীন" ঝুড়ির ধারক বাহক ।
সারা জিবনই কিছু অর্জন করে এবং আরো অর্জনের পেছনে ছোটে কিন্তু পরিণামে থাকে কপর্দক শুন্য । কারণ হলো অর্জনে এতই বিভোর থাকে যে সংরক্ষনের চিন্তাও করে না ।
আর বাংগালীর ব্যাপারে তো প্রসিদ্ধ ই আছে" দাঁত গেলেই খালি বুঝে যে দাঁত চলে গেছে" অবশ্য দাঁত গেলে পরে বুঝলে আর দাঁত ফেরত পাবার নজির নাই ।
স্বাধীনতা দিবসে বাংগালীর এই চরিত্র আবার নতুন করে ফুটতে দেখা যায়।
১৯৭১ এ যে ক্ষয় হয়ে গেছে যা "এখন প্রকাশিত" তার জন্য ক্ষোভে ফেটে পড়া বাংগালী ২০১০ সালে যে ক্ষতি "পেছন দিয়ে" হয়ে যাচ্ছে যার প্রতি সচেতন হলে তা হয়তো রুখে দেওয়া সম্ভব সে ক্ষতি তে "সম্পুর্ণ উদাসীন." ।
এখানে ক্যাটাগরি ১ এর দেখা পাই।
১৯৭১ এর যুদ্ধ আর ৭৪ দুর্ভিক্ষ থেকে "তিলে তিলে" গড়ে উঠা র আপ্রান চেস্টার পড়েও সমসাময়িক (১৯৬৯-১৯৭২) সময়ে স্বাধীন হওয়া দেশ গুলোর তুলনায় আমরা কেন এত পিছিয়ে ? অথচ সেই সমস্ত দেশের তুলনায় আমরা ই সবচেয়ে বেশী শ্রম দেই !! আমারাই সবচেয়ে"কস্ট সহিন্চু" !!! কে বা কারা সিঁদ কেটে আমাদের সফলতা কে ধুলিস্যাত করছে ? কেন আমাদের শ্রমের ফল আমরা ভোগ করতে পারি না ?
কেন আমাদের সমস্যা ১৯৭২ থেকে ২০১০ পর্যন্ত একরকমই আছে বরং তিব্র থেকে তিব্রতর হচ্ছে । শূন্য ঝুড়ি শূন্যই থাকছে কারণ এর তলা নেই ।
আরো বেশী শ্রমের শপথ আরো কঠিন সংগ্রামের অংগিকার করার স্লোগান এবং উতসাহ দেবার বেলায় অগ্রগন্য লোকের অভাব নাই।
কিন্তু ঝুড়ি যে "তলা শূন্য" তা দেখিয়ে দেবার লোক নাই ।
এখানে ক্যাটাগরি ২ এর দেখা পাই।
"দাঁতে যে পোকা ধরেছে তার কোন মাথা ব্যাথা নাই "
দাঁত পড়ে গেলে "পোকার ফাঁসী" চেয়ে স্লোগান দেবার লোকের অভাব হবে না। যতই স্লোগান আর আন্দোলন হোক ,পোকার যত কঠিন শাস্তিই না হোক মাগার দাঁত কিন্তু ফেরত পাওয়া যাবে না ।
Click This Link এখানে একটা পোকার খোঁজ আছে । উভয় ক্যাটাগরির সরব অস্তিত্বও দেখবেন ঐখানে ।
দাঁত পড়ে যাবার পরে "পোকার" কল্লা চেয়ে "স্লোগান" দেবার অপেক্ষায় না থেকে এখনই সচেতন হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


