somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব মিডিয়া!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল হক ছিলেন মিতভাষী, সজ্জন ব্যক্তি। কিন্তু মাঝখানে তার মুখে একটু কড়া কথা বের হতে লাগল। তিনি ড. ইউনুস এবং নোবেল প্রাইজ সম্পর্কে সমালোচনা করে বললেন, বিশ্বের বেশ কিছু রাজধানীতে চিজ স্যান্ডউইচ আর সাদা ওয়াইন খেলে জনপ্রিয়তা বাড়ে। সময়মতো একটি নোবেল পুরস্কারও পাওয়া যায়।" ব্যস সাংবাদিক/বুদ্ধিজীবিরা শুরু করলো ব্যপক সমালোচনা।
এর কিছুদিন পর দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে বললেন 'দুই আনার মন্ত্রী'। আবারও কঠোর সমালোচনা শুরু হলো চারিদিকে। কেউ কেউ উনার দলকে সময় না দেয়া, উনার নিয়মিত মদ্যপান (সত্য মিথ্যা জানিনা) নিয়েও সমালোচনা করতে লাগলেন।
এক সময় উনার মন্ত্রীত্ব গেল। এবার মিডিয়ার অন্য রূপ দেখা গেল। উনি দুর্নীতিমুক্ত, সৎ। উনি জাতীয় ৪ নেতার একজনের সন্তান। উনি আওয়ামী লীগের সম্মান পেলেন না। শেখ হাসিনা অন্যায় করেছেন উনার সাথে - আরো অনেক কিছু। শেষ পর্যন্ত আবার মন্ত্রীত্ব ফেরত পেলেন।

২. প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী জীবিত থাকতে প্রকাশ্যে ধূমপান, বেসুরো গলায় গান গাওয়া, পর্দা-বোরকা নিয়ে মন্তব্য, সাংবাদিকদের খবিশ বলা সহ আরো অনেক ঘটনায় মিডিয়ার কাছে নেগেটিভ রোলের একজন ছিলেন। যেই না উনি মারা গেলেন, এবার লেখা শুরু হলো, উনি মুক্তিযোদ্ধা, উনি দানশীল, দুর্নীতিমুক্ত, মাটির মানুষ। সাংবাদিক প্রভাষ আমিনের লেখায় জানা গেল, মুন্নী সাহা নাকি উনাকে অনুষ্ঠানে এনেছিলেন হাস্যকর হিসেবে দেখানোর জন্য! এখন সেই মুন্নী সাহাও বিরহে আক্রান্ত! ব্লগেও উনাকে নিয়ে অনেক সহানুভূতিমূলক লেখা শোভা পাচ্ছে।

৩. সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে নিয়েও অনেক কথা , কার্টুন ছাপা হয়েছিল শেখ হাসিনার প্রতি অতিরিক্ত তোষামোদিতার কারণে। তৈলুর রহমান বলা হতো তাঁকে প্রথম আলো’র আলপিনে। এমনকি তিনি প্রেসিডেন্ট হওয়ার পরও বলেছিলেন, শেখ হাসিনার কথা মতই তিনি চলবেন - এসব নিয়েও কত সমালোচনা। ঠিক তাঁর মৃত্যুর পর সবাই ভালো ভালো বলা শুরু করলেন।

আমার কথা হচ্ছে, মানুষের মৃত্যুর পর তাকে ভালো বলে(আগে যাদের প্রচুর সমালোচনা ছিল) প্রচার করার মধ্যে কী কোন লাভ হয়? যার যা ভূমিকা বা কীর্তি তা তো সবার কাছে জানাই আছে। আবার আমি এও বলছি না যে, মৃত ব্যক্তিকে নিয়ে শুধু সমালোচনা করতে হবে তার অতীতের জন্য। মৃত ব্যক্তি যেহেতু সমালোচনার উর্ধ্বে তাই তাঁকে নতুন করে ভালো বা মন্দ বানিয়ে লাভ নেই। চ্যাপটার ওখানেই ক্লোজ করতে হবে। জোর করে ভালো দেখানোর দরকার নেই।

মিডিয়ার যে ট্রেন্ড শুরু হয়েছে, দেখা যাবে ভবিষ্যতে কামরুল ইসলাম, হাসানুল হক ইনু, সুরঞ্জিত সেন গুপ্ত, আবুল মাল আবদুল মুহিতরাও ভালো মানুষ হয়ে যাবেন!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×