somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন্দ্রবিমুখী বলের বৃত্তচাপে আমি, আমরা

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ক্রিকেটের মতোই বাংলাদেশের রাজনীতি। আজ সাউথ আফ্রিকার সঙ্গে জাতীয় দলের এবং লাহর বাদশাহর সঙ্গে ঢাকা ওয়ারিয়র্স-এর দুটি খেলায় বেদম পিট্টি খেয়েছে বঙ্গ সন্তানরা। এই মার খাওয়ার ব্যাপারটা আমাদের এখন অবশ্য গা সয়ে যাওয়ার কথা। খেলার মাঠ থেকে রাজনৈতিক ময়দান সব জায়গাতেই চলেছ মার খাওয়া। বাজারে যাচ্ছেন মার খাচ্ছেন দামের কাছে। সিনেমায় যাচ্ছেন মার খাচ্ছেন রুচির কাছে। রাজনীতিতে যাচ্ছেন তো মার খাচ্ছেন আদর্শের কাছে। এতো মার খেতে কার ভালো লাগে বাপু। মার খেতে খেতে আমাদের চেহারা ভচকে গেছে।

এখন তাই দ্রব্যমূল্য ও বাস ভাড়া বাড়লেও আমরা পোতানো মুড়ির মতো নিশ্চুপ। রাজনীতির ময়দানে শেয়ালের পিঠা ভাগাভাগি দেখেও আমাদের মুখ থেকে সাইল্যান্সার নামে না। আমরা আর গর্জে উঠি না। টুকটাক কিছু ভালো খবর পেলে রোদে শুকানো বালিশের মতো ফুরফুরে হয়ে উঠি- ক্ষণিকের জন্য- তারপর আবার পোতানো দশা।

দিনকে দিন বিভিন্ন জায়গায়- জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমরা মার খেতে খেতে এখন কী হাল ছেড়ে দিয়েছি? সব কিছুতেই কেমন একটা অবসন্ন ভাব? দেশে বছর ধরে জরুরী অবস্থা চলছে, কারো কোনো বিকার নাই। যেন দেশের রাজনীতি নিয়ে আমাদের মাথা ঘামানোর কী আছে- এমন একটা ব্যাপার। নতুন প্রজন্মের অধিকাংশ বোধহয় শুধু রাজনীতি শব্দটার সঙ্গেই পরিচিত কিন্তু এর অর্থ বিকেন্দ্রিক জ্ঞান (কোনোটেশন) নাই। শব্দটার সঙ্গে কোনোভাবেই তারা সক্রিয়ভাবে যুক্ত নয়। এর পেছনে আছে বাংলাদেশের রাজনীতির নানা নেতিবাচক দিক।

যারা রাজনৈতিকভাবে সচেতন ছিল তারাও দেখি আজকাল হাল ছেড়ে দিচ্ছে। 'এই দেশে আর কী হবে?' এই কথাটা এ যাবৎকালে এবং এখন পর্যন্ত বহুল ব্যবহৃত। ইদানিং এ কথা বলার মানুষ আরো বেড়েছে। এটা জেনেও যে রাষ্ট্রের কোনো কাজই অরাজনৈতিক নয়। সবকিছুই রাজনীতি। আমাদের বাজার করা, বাসে চড়া, কর পরিশোধ করা ইতি এবং আদি। কিন্তু তারপরও আমরা কেমন দূরে দূরে থাকতে চাই। যে রাজনৈতিক চক্করে আমরা এখন পড়ে গেছি সেই চক্করের কারণেই আমরা স্বভাবত অবস্থান করছি একটি বৃত্তের বৃত্তচাপে। এবং আমরা যে বল অনুভব করছি তা কেন্দ্রবিমুখী বল- রাজনীতি বিমুখতা। দুষ্টু চক্রের চক্কর কে বন্ধ করবে, কারা করবে, কখন করবে, কীভাবে করবে- এগুলোই এখন প্রয়োজনীয় প্রশ্ন। আশা করি চক্কর বন্ধ করে আমরা সুস্থির হয়ে বসতে পারব একদিন এবং সকলেই কেন্দ্রের কাছাকাছি থেকে আমাদের স্বপ্নগুলোকে কেন্দ্রীভূত করে বাস্তবে রূপ দিতে পারবো।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×