দেশের রাজনীতি: বানর ও শেয়ালের কেচ্ছা
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুই বানরে চুলাচুলি। পিঠা ভাগাভাগি নিয়া। কেউ কাউরে বিশ্বাস যায় না। একটায় তুই বেশী নিছস, আরেকটায় কয়, তুই চিটারি করছস। এখন উপায়? দুই বানরে ঠিক করলো তারা পণ্ডিত শেয়ালের কাছে যাবে। গেলো। শেয়াল দাড়িপাল্লা নিয়া বসলো পিঠা ভাগ করতে। একটু মাপে আর একটু মুখে দেয়। বানরদ্বয় বলে- আরে তুমি পিঠা খাও ক্যান? শেয়াল বলে- আরে একজনের ভাগে একটু বেশী পইরা গেছে, খাইয়া সমান করলাম। বানরদ্বয় জুলজুল করে তাকিয়ে থাকে। একসময় মাপা শেষ হয় কিন্তু পিঠার পুরাটাই তখন শেয়ালের পেটে। বানরদ্বয় বোঝে কি ভুলটাই না তারা করেছে। ওদিকে, শেয়াল হাত চাটতে চাটতে মহাসুখে বনের ভেতর চলে যায়।
যাইহোক এ গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে ফেললে পাওয়া যায়:
শেয়াল: তত্ত্বাবধায়ক সরকার
দুই বানর: আ.লীগ এবং বিএনপি
পিঠা: ক্ষমতা
ক্ষমতার পিঠা কি শুধু শেয়াল, বানরের জন্য? সাধারণ মানুষ কি পিঠা খাইবো না? সংবিধানে তো আছে জনগণই সকল পিঠার (ক্ষমতার) উৎস, তাইলে? যারা পিঠা সাপ্লাই দেয়, তারাই পিঠা খাইতে পায় না। এইটা তো অন্যায় না, মহা-অন্যায়। কি বলেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন