ছাত্রলীগের দেহভাষা: "আমরা ক্ষমতা পাইয়া-লাইছি"
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নবান্ন উৎসব হলো উদযাপিত হলো ১৫ নভেম্বর। চারুকলায় বাচ্চারা ছবি আঁকে। গান বাজনা হয়। ইত্যাদি। কিন্তু চারুকলায় ঐ আয়োজন কেন ছাত্রলীগের অনুমতি ছাড়া হচ্ছে এ নিয়ে আয়োজকদের ঝক্কি পোহাতে হয়। এসময় লীগের ক্যাডাররা বাচ্চাদের আঁকা ছবি ছুঁড়ে ফেলে এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করে। কিছুক্ষণ পরপরই তারা এসে আয়োজকদের হুমকি-ধামকি দিতে থাকে। যাইহোক শেষ পর্যন্ত ভালোয় ভালোয় নবান্ন উদযাপন শেষ হয়।
এই যে আচরণ, এটি আসলে অশনি সংকেত। জনগণের জন্য নয়, খোদ আ.লীগের জন্য। কারণ ক্ষমতায় যাওয়ার আগেই যদি গরম দেখানোর নমুনা এটা হয়, তাহলে ক্ষমতা পাওয়ার পর কী হবে তা সহজেই অনুমেয়।
তবে এটা বলা যায়- আ.লীগ যদি এবার ক্ষমতায় গিয়ে ভালো কিছু করতে না পারে তাহলে জনগণের প্রবল প্রত্যাশা- অসম্ভব হতাশায় রূপ নেবে এবং আ.লীগের রাজনীতি চরম সঙ্কটে পড়বে। যেহেতু বিগত সরকার ছিলো বিএনপি, তাই তাদের কুকীর্তি মানুষের মনে এখনো তরতাজা আছে। কিন্তু আ.লীগের অপকর্ম খুব একটা মানুষের মনে নেই। সেই সুযোগেই, দ্বি-দলীয় গণতন্ত্রের মাথায় হাত বুলিয়ে, নৌকা এখন সামনের কাতারে। কিন্তু নৌকার বৈঠা অর্থাৎ ক্যাডাররা যদি `সূর্যের চাইতে বালি গরম' ভাব প্রকাশ শুরু করে তাহলে নৌকা তীরে (জনগণের প্রত্যাশা পূরণ) এসে ডুবেও যেতে পারে। আবার নাও ডুবতে পারে। বেশী না, আবার পাঁচ বছরের নির্বাসন মিলবে হয় তো বা!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন